24/03/2026
আমি একজন Psychologist হিসেবে প্রায়ই দেখেছি , মা হওয়ার পর যে মানসিক পরিবর্তনগুলো আসে, সেগুলো আমরা অনেক সময় গুরুত্বই দিই না। কিন্তু clinical perspective থেকে বললে, Postpartum Depression কোনো সাধারণ মন খারাপ নয়, এটি একটি well defined psychiatric disorder, যাকে আমরা বলি Major Depressive Disorder with peripartum onset। ডেলিভারির পর হরমোনের হঠাৎ পরিবর্তন, ঘুমের অভাব, নতুন দায়িত্বের চাপ, নিজের identity এর পরিবর্তন সব মিলিয়ে একজন নতুন মা গভীর emotional distress এর মধ্যে যেতে পারেন।
অনেকেই বলেন “আমার কিছুই ভালো লাগে না”, “আমি ভালো মা নই” এই ধরনের guilt, worthlessness, low mood, anhedonia, sleep disturbance এসবই clinical symptoms, যেগুলোকে Seriously নেওয়া দরকার। কিছু ক্ষেত্রে intrusive thoughts আসতে পারে নিজের বা বাচ্চার ক্ষতি নিয়ে যা মা নিজেও ভয় পেয়ে চেপে রাখেন, কিন্তু এগুলোই red flag sign ।
আমাদের বুঝতে হবে postpartum blues, postpartum depression আর postpartum psychosis এই তিনটি আলাদা condition, এবং ভুলভাবে একসাথে ধরলে patient care ক্ষতিগ্রস্ত হয়। যারা আগে depression এ ভুগেছেন, যাদের support system কম, বা relationship stress আছে তাদের risk বেশি থাকে।
আমরা Psychologist হিসেবে assessment এর সময় detailed history, Mental Status Examination, এবং screening tools ব্যবহার করে থাকি , সাথে su***de risk সবসময় evaluate করা জরুরি।
Management এ psychotherapy যেমন CBT বা IPT অত্যন্ত effective, প্রয়োজনে psychiatrist এর সাথে collaboration করে medication দেওয়া হয়, এবং family psychoeducation খুবই গুরুত্বপূর্ণ।
এখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে এটা শুধু একজন মায়ের সমস্যা নয়, mother–infant bonding এবং শিশুর future emotional development এর সাথেও জড়িত। তাই early identification এবং intervention খুবই গুরুত্বপূর্ণ।
আমি সবসময় বলি এটা কোনো দুর্বলতা নয়, এটা একটি treatable condition, এবং সাহায্য নেওয়া মানে আপনি একজন দায়িত্বশীল মা।
যদি আপনার আশেপাশে কোনো নতুন মা থাকেন, দয়া করে এই পোস্টটি শেয়ার করুন , হয়তো আপনার একটি awareness কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
✍️ Psychologist Rachayita - Empowering Mental Health
📞 089180 37391 ( For appointment )