Psychologist Susmita Dutta

Psychologist Susmita Dutta Susmita Dutta | Psychologist & Special Educator( RCI Registered) | Clinical Hypnotherapist) | Child & Adult Counseling | Special Needs Support

Diploma in Special Education করার সময় প্রদীপে অনেক autism spectrum-এর শিশুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তখন পড়াশোনার...
23/04/2026

Diploma in Special Education করার সময় প্রদীপে অনেক autism spectrum-এর শিশুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তখন পড়াশোনার পাশাপাশি একটা বিষয় খুব গভীরভাবে শিখেছিলাম — “প্রত্যেক autistic child আলাদা।”

আপনি যদি ৫০০ জন autistic শিশুর সাথে কাজ করেন, তাহলে আসলে আপনি ৫০০ রকম autism-ই দেখবেন।

Practice-এ আসার পরও autism-এর অনেক case দেখেছি। অনেক high-functioning শিশুর সাথেও কাজ করেছি। সত্যিই, প্রত্যেকেই আলাদা।

আমাদের সমাজে এখনও একটা খুব common ধারণা আছে—

**Autism মানেই:**

* social interaction-এ সমস্যা থাকবে
* communication issue থাকবে
* repetitive behaviour থাকবে
* নিজের কথা বোঝাতে পারবে না
* অন্যের কথা বুঝতে পারবে না

কিন্তু autism অনেক সময় খুব subtle way-তেও প্রকাশ পায়।

কাল আমার clinic-এ ১২ বছরের একটি ছেলে আসে তার মায়ের সঙ্গে। সে normal school-এ পড়ে।

Clinic-এ ঢুকেই তার মা কথা বলার আগেই সে আমাকে প্রশ্ন করতে শুরু করলো—

*"আমি কোথায় এসেছি?"*
*"আপনি কে?"*
*"এটা কোন জায়গা?"*
*"আমি এখানে কেন এসেছি?"*

এবং খুব জোরে জোরে কথা বলছিল।
সে বুঝতে পারছিল না কোথায় কীভাবে, কোন tone-এ কথা বলতে হয়।

আমি যখন তাকে বললাম—
*"এখন আমি তোমার মায়ের সাথে কথা বলবো, তুমি একটু চুপ করে বসো"*

সে একদম চুপচাপ বসে থাকলো, যতক্ষণ না কথা শেষ হলো।

তার মায়ের কাছ থেকে জানলাম — সে পড়াশোনায় খুব ভালো, খুব দ্রুত শেখে, অনেক কিছু খুব ভালো মনে রাখতে পারে।

কিন্তু তার মূল অসুবিধা অন্য জায়গায়—

সে বুঝতে পারে না কোন আচরণ socially appropriate আর কোনটা নয়।
কে যা বলে, সে সেটাই করে ফেলে।
Good touch, bad touch সম্পর্কেও তার স্পষ্ট ধারণা নেই।

আমি তাকে জিজ্ঞেস করেছিলাম—

**"ধরো তোমার বাড়িতে আগুন লাগলো, তুমি কী করবে?"**

সে উত্তর দিল—

*"অন্য বাড়িতে পালিয়ে যাবো।" 😀

সে বুঝতে পারছে এটা danger situation এবং সেখান থেকে বের হতে হবে।
কিন্তু সাহায্য চাওয়া যায়, fire service-এ ফোন করা যায় — এই social problem solving part-টা তার কাছে পরিষ্কার নয়।

আমি তাকে জিজ্ঞেস করলাম—

**"তোমার friends আছে?"**

সে বললো—

*"হ্যাঁ, আমার অনেক girlfriend আছে। আমি তাদের খুব ভালোবাসি।"*

আমি বললাম—
*"কীভাবে ভালোবাসো দেখাও তো?"*

সে তার মাকে জড়িয়ে ধরে বললো—

*"এইভাবে।"*

তার কাছে affection-এর expression মানেই এটাই।
সে এখনো শেখেনি কোথায় কোন boundary maintain করতে হয়।

এই কারণেই সে স্কুলেও একই আচরণ করে, কারণ তার মনে হয় এটাই ভালোবাসা প্রকাশ করার স্বাভাবিক উপায়।

আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো—
এই ধরনের children অনেক সময় খুব innocent এবং literal হয়।

কে তাদের নিয়ে মজা করছে, কে manipulate করছে, কে unsafe — সেটা তারা অনেক সময় বুঝতে পারে না।

ফলে bullying, inappropriate touch, exploitation বা unsafe situations-এ জড়িয়ে পড়ার risk বেড়ে যায়।

তারা sarcasm বোঝে না, hidden intentions বুঝতে পারে না, social cues ধরতে পারে না।

সবচেয়ে interesting বিষয় হলো—
সে খুব সুন্দর করে কথা বলতে পারে, নিজের প্রয়োজন বোঝাতে পারে, রাস্তা চিনতে পারে, অনেক কিছু মনে রাখতে পারে।

বাইরের অনেক মানুষ হয়তো বলবে—

*"এ তো একদম Normal child!"*

কিন্তু clinical চোখ বলবে—
এই শিশুটির social understanding, boundaries, abstract social rules বোঝার জায়গায় difficulty আছে।

Autism মানেই সবসময় কথা বলতে না পারা নয়।
Autism মানেই সবসময় visibly different হওয়া নয়।

অনেক high-functioning autistic শিশুর normal school-এ পড়ার ক্ষমতা থাকে।
কিন্তু তার মানে এই নয় যে তাদের special support দরকার নেই।

**Academic inclusion সম্ভব।
কিন্তু social learning, behavioural understanding, safety education, boundary teaching — এগুলোর জন্য special educator, psychologist এবং proper guidance খুবই গুরুত্বপূর্ণ।**

অনেক বাবা-মা ভাবেন—

*"যেহেতু আমার সন্তান পড়াশোনা করতে পারছে, তাই special intervention-এর দরকার নেই।"*

আসলে ঠিক সেই সময়েই structured support সবচেয়ে বেশি দরকার হয়।

আর একটা কথা—
late diagnosis মানেই সব শেষ হয়ে যাওয়া নয়।

অনেক বাবা-মা guilt feel করেন—

*"এতদিন বুঝতে পারলাম না..."*

কিন্তু high-functioning autism অনেক সময় খুব subtle হয়।

যত দ্রুত child-এর প্রয়োজন বুঝে intervention শুরু করা যায়, ততই child future-এ আরও independent হতে পারে।

**Autism awareness মানে শুধু diagnosis জানা নয়,
autism-এর diversity-টা বোঝাও equally important।**









🧩 **আজকের আলোচনা: Autism (অটিজম)**অনেকেরই ধারণা—Autism একটি রোগ (disease),যা ওষুধ বা থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সেরে যায়।...
19/04/2026

🧩 **আজকের আলোচনা: Autism (অটিজম)**

অনেকেরই ধারণা—Autism একটি রোগ (disease),
যা ওষুধ বা থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সেরে যায়।

👉 কিন্তু বাস্তবটা একটু আলাদা।

**Autism আসলে একটি Neurodevelopmental Condition**,
অর্থাৎ এটি মস্তিষ্কের বিকাশজনিত একটি ভিন্নতা।
এটি কোনো “রোগ” নয়, তাই এটি পুরোপুরি সেরে যায় না।

তবে সঠিক therapy ও guidance-এর মাধ্যমে
শিশুর প্রয়োজন অনুযায়ী তার skill development অনেকটাই improve করা সম্ভব।

❗ কিন্তু একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার—
Therapy করলেই একটি autistic child সম্পূর্ণভাবে neurotypical বাচ্চার মতো কথা বলবে বা আচরণ করবে—
এটি সঠিক ধারণা নয়।

---

💬 অনেক সময় বাবা-মাকে বলা হয়—
“Speech Therapy করলেই বাচ্চা কথা বলতে শিখবে”

✔️ হ্যাঁ, Speech Therapy বাচ্চার communication skill উন্নত করতে সাহায্য করে
কিন্তু সব বাচ্চাই “normal” speech develop করতে পারে না

Autism-এ speech থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায়—
• Echolalia (শোনা কথা বারবার repeat করা)
• Neologism (নিজের মতো করে নতুন শব্দ তৈরি করা)

---

🔍 বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়—
Diagnosis হওয়ার পর বাবা-মা প্রথমেই OT (Occupational Therapy)
বা Speech Therapy শুরু করেন

👉 কিন্তু অনেক সময়ই **Special Education-এর গুরুত্ব overlooked হয়ে যায়**

✔️ অথচ Autism-এ **Special Education সবচেয়ে বেশি প্রয়োজনীয়**,
কারণ এখানেই বাচ্চার individual need অনুযায়ী শেখানো হয়

---

⏳ তাই বাচ্চার মধ্যে Autism-এর early signs দেখলেই
যত দ্রুত সম্ভব **Early Intervention শুরু করা অত্যন্ত জরুরি**

💙 সঠিক সময়ে সঠিক support পেলে
একটি autistic child তার নিজের মতো করে অনেকটাই এগিয়ে যেতে পারে

শিশুদের developmental ও behavioral concerns-এর জন্য
আমি online ও offline session প্রদান করে থাকি।

📩 পরামর্শ বা appointment booking-এর জন্য
যোগাযোগ করতে পারেন।

Booking No-8910458965







“3 Idiots”-এর একটা কথা মনে পড়ে—কখনও কখনও আমরা যাকে ‘suicide’ বলি,তার পেছনে থাকে অদৃশ্য চাপ, অদৃশ্য আঘাত।শারীরিক নির্যাতন...
17/04/2026

“3 Idiots”-এর একটা কথা মনে পড়ে—
কখনও কখনও আমরা যাকে ‘suicide’ বলি,
তার পেছনে থাকে অদৃশ্য চাপ, অদৃশ্য আঘাত।

শারীরিক নির্যাতনের দাগ চোখে পড়ে,
তাই আমরা বিশ্বাস করি।
কিন্তু মানসিক নির্যাতনের দাগ—
সেটা কেউ দেখে না, কেউ বোঝে না।

প্রতিদিন, অনেক মানুষ
চুপচাপ ভেতর থেকে ভেঙে যায়…
ধীরে ধীরে, নিঃশব্দে।

হয়তো সময় এসেছে—
শুধু চোখে দেখা নয়,
মনের কষ্টকেও গুরুত্ব দেওয়ার।
#মানসিকস্বাস্থ্য

সুখ: একটি মানসিক অবস্থান (State of Mind)আমরা প্রায়ই বাহ্যিক লক্ষণ—যেমন হাসিমুখ, পরিবার, বা জীবনযাপনের ধরন—দেখে কারো সুখ...
16/04/2026

সুখ: একটি মানসিক অবস্থান (State of Mind)

আমরা প্রায়ই বাহ্যিক লক্ষণ—
যেমন হাসিমুখ, পরিবার, বা জীবনযাপনের ধরন—
দেখে কারো সুখী বা অসুখী হওয়ার ধারণা তৈরি করি।

কিন্তু বাস্তবে,
এই সূচকগুলো সবসময় ব্যক্তির অভ্যন্তরীণ মানসিক অবস্থার
সঠিক প্রতিফলন নয়।

প্রত্যেক মানুষের জীবনেই
সুখ এবং কষ্ট—উভয়ই উপস্থিত থাকে,
তবে তার প্রকাশ, মাত্রা এবং অভিজ্ঞতা ব্যক্তি ভেদে ভিন্ন।

মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে,
**সুখ কোনো নির্দিষ্ট পরিস্থিতির ফল নয়,
বরং এটি একটি মানসিক অবস্থা (psychological state),**
যা নির্ভর করে আমাদের চিন্তাধারা,
অনুভূতি নিয়ন্ত্রণের ক্ষমতা এবং আত্ম-সচেতনতার উপর।

তাই, মানসিক সুস্থতা বজায় রাখতে হলে—
নিজেকে বোঝা, আবেগ নিয়ন্ত্রণ শেখা
এবং নিজের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুখ খোঁজার আগে,
নিজের সাথে একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলাই প্রথম পদক্ষেপ।

— Susmita Dutta
Psychologist & Special Educator

📞 Consultation: 8910458965
#মানসিকস্বাস্থ্য


15/04/2026

জীবনের খাতায় নতুন পৃষ্ঠা খুলুক,
হাসি আর শান্তিতে ভরে উঠুক প্রতিটি দিন।
শুভ নববর্ষ 💫

#শুভ
#মানসিকস্বাস্থ্য

02/04/2026

🌈💙 **WORLD AUTISM AWARENESS DAY** 💙🌈
**2nd April**

✨ *Understanding • Acceptance • Inclusion* ✨

Autism is not a disorder to be fixed,
but a difference to be understood and accepted.

Every individual with autism sees the world in their own unique way —
with their own strengths, challenges, and beautiful perspectives.

🧩 Let us move beyond awareness
🧩 Let us choose acceptance
🧩 Let us build an inclusive and compassionate society

💬 *“Different, not less.”*

💙 Support. Respect. Include. 💙

👩‍⚕️ **By Susmita Dutta**
Psychologist & Special Educator

**ভালো স্কুলেই কি ভালো ভবিষ্যৎ?**কোনো শিশু কতটা ভালো মানুষ হবে, কিংবা তার ভবিষ্যৎ কেমন হবে — সেটা কীভাবে তৈরি হয়?শুধুমা...
02/04/2026

**ভালো স্কুলেই কি ভালো ভবিষ্যৎ?**

কোনো শিশু কতটা ভালো মানুষ হবে, কিংবা তার ভবিষ্যৎ কেমন হবে — সেটা কীভাবে তৈরি হয়?
শুধুমাত্র একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করালেই কি সে সঠিক শিক্ষা পায়, অথবা তথাকথিত “ভালো মানুষ” বা “ভালো ক্যারিয়ার” গড়ে ওঠে?

আমার কয়েক বছরের প্র্যাকটিসে আমি এমন কিছু চিন্তাধারার প্যাটার্ন লক্ষ্য করেছি, যা সত্যিই উদ্বেগজনক।

বিশেষ করে, অনেক মা-বাবা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন, তারা মনে করছেন — ইংলিশ মিডিয়ামে পড়ালেই সন্তান ভালো মানুষ হবে বা ভালো চাকরি পাবে।

কিন্তু বাস্তব চিত্রটা অনেক সময় ভিন্ন।

অনেক নামী স্কুলে
✔ এয়ার-কন্ডিশনড ক্লাসরুম
✔ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ
✔ খেলার পর্যাপ্ত জায়গা

সবই থাকলেও,
শিশুর চিন্তাভাবনা এবং মানসিক স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

বেশিরভাগ শিশু অতিরিক্ত পড়াশোনার চাপে —

* খেলাধুলা করতে পারছে না
* নিজের পছন্দের কোনো co-curricular activity-তেও অংশ নিতে পারছে না

স্কুল থেকে ফিরে বিশ্রাম না নিয়েই
👉 ২-৩টি টিউশন
👉 নিজের পড়ারও সময় নেই

---

এর ফলে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে:

❗ অনেক শিশু উচ্চশিক্ষাকে ভয় পাচ্ছে
❗ অনেকেই স্কুলে যেতে চাইছে না
❗ নির্দিষ্ট নম্বর না পেলে “খারাপ” তকমা পাওয়ার ভয়ে মানসিক চাপে ভুগছে

অন্যদিকে,
ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানোর জন্য মা-বাবাদের বিপুল অর্থব্যয়ের ফলে,
সন্তান যদি প্রত্যাশামতো ফল না করে,
তাহলে সেই হতাশা ও বিরক্তির শিকার হচ্ছে শিশুরাই।

অনেক সময় দেখা যায় —
👉 ৮০% নম্বর পাওয়ার পরেও প্রশংসা নেই
👉 বরং তুলনা করা হচ্ছে অন্যদের সাথে

অনেক শিশু সেশন-এ এসে বলে —
“আমি এত চেষ্টা করি, তাও মা-বাবা খুশি নয়…”

এই কথাগুলো শুনতে সত্যিই কষ্ট হয়।

আমরা অনেক সময় বুঝতেই পারি না,
সন্তানের ভালো ভবিষ্যৎ গড়তে গিয়ে,
অজান্তেই আমরা তাকে ঠেলে দিচ্ছি মানসিক চাপের এক অন্ধকার গহ্বরে।

অনেক শিশু সেই গহ্বর থেকে বেরোনোর পথ খুঁজে পায় না।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় —
খুব অল্প বয়সেই অনেক শিশু বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ছে,
যেখানে তারা সেই সম্পর্কের অর্থ বা দায়িত্ব বোঝার মতো মানসিকভাবে প্রস্তুত নয়।

কারণ, তারা কোথাও না কোথাও খুঁজছে —
👉 মানসিক শান্তি
👉 বোঝাপড়া

যা তারা পাচ্ছে না —
না স্কুলে, না বাড়িতে।

তাহলে সমাধান কী?

শুধুমাত্র “ভালো স্কুল” নয়,
একটি শিশুর সুস্থ বিকাশের জন্য প্রয়োজন —

✔ মানসিকভাবে নিরাপদ পরিবেশ
✔ মা-বাবার সময় ও সঙ্গ
✔ বোঝাপড়া ও সহানুভূতি
✔ নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা

আপনি হয়তো ব্যস্ত — দুজনেই কর্মজীবী।
আপনি সন্তানের দেখাশোনার জন্য অন্য কাউকে রাখতেই পারেন।

কিন্তু বাড়ি ফিরে অন্তত কিছু সময় দিন —
যেখানে কোনো চাপ থাকবে না,
শুধু সম্পর্ক থাকবে।

যেখানে আপনার সন্তান নির্ভয়ে, খোলামেলা ভাবে
তার মনের কথা আপনাকে বলতে পারে।

শেষে শুধু একটি কথাই বলব —

"একটি সুস্থ, আনন্দে ভরা শিশু— যে কোনো সাফল্যের চেয়েও অনেক বেশি মূল্যবান।”

ধন্যবাদ 💛

✍️ কলমে: সুস্মিতা দত্ত
(মনোবিজ্ঞানী ও বিশেষ শিক্ষাবিদ)


#অভিভাবকত্ব #মানসিকস্বাস্থ্য #শিশুর_ভবিষ্যৎ #সচেতন_অভিভাবক

Learning Difficulties & Support ServicesMany children today experience learning difficulties, but these are often misund...
01/04/2026

Learning Difficulties & Support Services

Many children today experience learning difficulties, but these are often misunderstood or overlooked. Parents may feel that a child is not trying hard enough or is unable to concentrate by choice — however, this is not always the case.

In some instances, children may have **Specific Learning Disabilities (SLD)**, which can affect:

* Reading (Dyslexia)
* Writing (Dysgraphia)
* Mathematics (Dyscalculia)

With proper assessment, counseling, and therapeutic support, these challenges can be effectively managed, and children can show significant improvement in their learning abilities.

If your child is facing difficulties such as:

* Trouble in reading, writing, or math
* Poor concentration
* Difficulty retaining what is learned

It is important to seek professional guidance at the right time.

**Susmita Dutta (Psychologist & Special Educator)** offers structured support for children with learning difficulties through counseling and intervention.

✔ Individual Assessment & Guidance
✔ Learning Disability Management
✔ Parent Support & Counseling

📩 Contact to book an appointment and support your child’s learning journey.









24/03/2026

For women who are choosing themselves… 👑
No more waiting.
No more depending.
Just growing, earning, healing… and becoming.


12/03/2026

Frequent Tantrums in Children: When Parents Should Be Concerned

Temper tantrums in children have become very common nowadays. Many parents often assume that tantrums are a normal part of growing up. To calm the child quickly, they sometimes give in to the child’s demands — buying what they want, allowing screen time, or removing rules just to stop the crying or shouting.

While this may solve the situation temporarily, repeated reinforcement of such behaviour can gradually condition the child in an unhealthy way.

When a child learns that crying, screaming, or aggressive behaviour leads to getting what they want, these patterns can become stronger over time.

If proper behaviour management strategies are not introduced early, children may later show difficulties such as:
• Poor emotional regulation
• Oppositional behaviour
• Aggression
• Difficulty following rules
• Social or behavioural problems

In some cases, unmanaged behavioural patterns can even develop into more serious concerns such as conduct problems.

Early Behaviour Therapy and Behaviour Management for children can help them learn:
✔ Emotional control
✔ Healthy communication
✔ Frustration tolerance
✔ Respecting boundaries and rules

Early guidance can make a significant difference in shaping a child’s healthy emotional and behavioural development.

If your child is experiencing frequent tantrums, behaviour problems, aggression, or difficulty following instructions, professional support may help in understanding and managing the behaviour effectively.

📍 Location: Belur, Howrah
📞 Prior appointment required
💻 Online counselling sessions also available

Susmita Dutta
Psychologist & Special Educator (Autism)

📱 8910458965








ছোট ছোট যত্নই বড় ভালোবাসা”সম্পর্কের ছোট ছোট যত্নই অনেক সময় সবচেয়ে বড় ভালোবাসা।আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনার ছো...
10/03/2026

ছোট ছোট যত্নই বড় ভালোবাসা”
সম্পর্কের ছোট ছোট যত্নই অনেক সময় সবচেয়ে বড় ভালোবাসা।
আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনার ছোট ইচ্ছেগুলোও বুঝে ফেলে?” ❤️
#ভালোবাসা
#সম্পর্ক
#মানসিকস্বাস্থ্য






Taking care of mental health is just as important as physical health.If you are feeling stressed, anxious or emotionally...
09/03/2026

Taking care of mental health is just as important as physical health.
If you are feeling stressed, anxious or emotionally overwhelmed, talking to a psychologist can help.

Professional psychological counselling available.

Susmita Dutta
Psychologist | Special Educator
📍 Behala, Kolkata
📞 Online & In-person consultation available
089104 58965




Address

Https://share. Google/IzoLng67UBh42yuNt
Belur

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm

Telephone

+918910458965

Alerts

Be the first to know and let us send you an email when Psychologist Susmita Dutta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Psychologist Susmita Dutta:

Share