Murshidabad Sadi .Com বিবাহ বন্ধন

Murshidabad Sadi .Com বিবাহ বন্ধন WE HAVE MANY MARRIAGE CONSULTANT

আমরা যদি আমাদের নিম্ন মানের মানসিকতা একটু একটু করে চেঞ্জ করি তাহলে হয়তো  " সবাই মিলে একসাথে " চলার পথটা সুন্দর,সহজ, সরল...
20/03/2026

আমরা যদি আমাদের নিম্ন মানের মানসিকতা একটু একটু করে চেঞ্জ করি তাহলে হয়তো " সবাই মিলে একসাথে " চলার পথটা সুন্দর,সহজ, সরল এবং মধুময় হবে।।। ইনসাআল্লাহ
®®®®®®®®®®®। ।®®®®®®®®®®®®
*💫খুশির ঈদ বয়ে আনুক জীবনে অগণিত আনন্দ, নতুন আশা ও অফুরন্ত শান্তি।*
*ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আরও দৃঢ় হোক আমাদের সমাজ ও সম্পর্ক।✨*

*এই পবিত্র দিনে সবার জীবনে নেমে আসুক সুখ, সমৃদ্ধি ও আল্লাহর অশেষ রহমত।💫💫*

*সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।🌹🌹*

_*~ ঈদ মোবারক 🌙✨*_

ইবনে মাসূদ (রাঃ) বলেন, "আমি একদিন নাবী (সাঃ)- কে বললাম" শেষ সময় চেনার কোনও জ্ঞান আছে কি? তিনি (সাঃ) বললেন "হ্যা ইবনে মা...
18/02/2026

ইবনে মাসূদ (রাঃ) বলেন, "আমি একদিন নাবী (সাঃ)- কে বললাম" শেষ সময় চেনার কোনও জ্ঞান আছে কি?

তিনি (সাঃ) বললেন "হ্যা ইবনে মাসূদ!"
এসম্পর্কিত বহু নিদর্শন রয়েছে তাদের মধ্যে একটি হল

১. বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে
২. বৃষ্টি হবে আম্লিক, অল্মবৃষ্টি
৩. তুমি দেখবে, খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে!
৪. লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে।
৫. সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী।
৬. থালাসমুহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে যা স্যাটেলাইট যোগাযোগ বোঝাতে ব্যাবহার করা হয়। এবং মানুষেরা তখন পারিবারিক বন্ধন ছিন্ন করবে ।
৭. ও ইবনে মাসূদ, তুমি আরো দেখবে মুনাফিকরা শাসন করবে এবং
৮. সর্বাপেক্ষা মন্দ লোকেরা বাজার নিয়ন্ত্রন করছে
৯. মসজিদসমুহ অলংকৃত করা হবে, কিন্তু হৃদয়সমূহ হবে কুৎসিত!
১০. বিশ্বাসীদের(মুসলিমদেরকে) কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা হবে! যেন তাঁরা কিছুই না!
১১. তুমি দেখবে পুরুষ ও স্ত্রী সমকামীতা প্রসার হবে
১২. এবং অল্পবয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে
১৩. নারীদের নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে
১৪. তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা
১৫. তখন বাদ্যযন্ত্র ব্যপক ভাবে ছড়িয়ে পরবে।
১৬. বাদ্যযন্ত্রগুলো তাদের মাথায় চড়ানো থাকবে
১৭. আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক দেখতে পাবে
১৮. এবং লোকেরা ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করবে
১৯. তোমরা দেখবে বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নিবে
২০. সেসময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা হবে এর দুটি সীমারেখা থাকবে (টেলিভিশন সেটএর কথা বলছে)
২১. ফিতনাগুলো তাদের সামনে মাদুর আকৃতিতে দেখানো হবে
২২. জাহান্নামে দুই ধরনের লোক আছে যাদের আমি এখনও দেখিনি। তুমি গরুর লেজের মত চাবুক হাতে কিছু লোকদের দেখবে তাঁরা এর দ্বারা অন্যদের প্রহার করবে। সে সময় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তাঁরা কোমর দুলিয়ে হাঁটবে এবং অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে
২৩. ঐ মেয়েদের চুল হবে "বখতের" লোমশ উটের মত। এরা জান্নাতে প্রবেশ করবে না।
২৪. আমার উম্মাহর কিছু অংশ মদপান করবে এবং মদকে অন্য নামে ডাকবে। ( আল মুয়াযযাম আল কিবার আত-তাবারানি হাদিস নং ১০৪১০ )

সোলো ইবদুল

আপনি কি পাত্র-পাত্রী খুঁজছেন? আমাদের সঙ্গে যোগাযোগ করুন🌹MURSHIDABAD  SHADI.COM🌹               ❤️বিবাহ বন্ধন ❤️পাত্র পাত্...
15/02/2026

আপনি কি পাত্র-পাত্রী খুঁজছেন? আমাদের সঙ্গে যোগাযোগ করুন
🌹MURSHIDABAD SHADI.COM🌹
❤️বিবাহ বন্ধন ❤️
পাত্র পাত্রীর একমাত্র প্রতিষ্ঠান পশ্চিম বাংলার যে কোন জেলা থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ডোমকল , মুর্শিদাবাদ ফোন নম্বর
7797573131
আমাদের সংগ্রহে আছে এমবিবিএস ডক্টর , কলেজ এবং ইউনিভার্সিটি প্রফেসর , হাই স্কুল টিচার , প্রাইমারি টিচার , বিডিও , জয়েন্ট বিডিও , রেভিনিউ ইন্সপেক্টর , RTO , MVI ইন্ডিয়ান আর মি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বড় বড় বিজনেসের সঙ্গে যুক্ত আছে এইরকম অনেক পাত্র এবং পাত্রী আছে । যাদের আর্জেন্ট পাত্র,পাত্রী চাই তিনারা পশ্চিম বাংলার যে কোন জেলা থেকে যোগাযোগ করতে পারেন যোগাযোগ 👉
আমি Marriage Consultant
BADSHA HOSSAIN
7797573131

15/02/2026

জীবনের শেষ বয়সে এসে মনে হবে…!
•••••••••••••••••••••••••••••••••••••••••••
এক মুঠো মাটির জন্য কত কিছু করলাম!
এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, তিক্ত ঝগড়ায় জড়ালাম, এমনকি শত্রুতা করে জীবন কাটিয়ে দিলাম!
অথচ আজ এই নিঃসঙ্গ সময়ে শত্রুও তো নেই, জমিও তো থাকছে না… থাকছে শুধু একটা ছোট্ট কবরে ঠাঁই।

মনে হবে, কত রাত নির্ঘুম কাটিয়েছি,
অর্থহীন স্বপ্ন বুনে, নিষিদ্ধ আসক্তিতে ডুবে,
মিথ্যা কথোপকথনে ডুবে।
কেউ আমার দিকে একটুও ভালোবাসার দৃষ্টিতে তাকায়নি, অথচ আমি কী পাগলের মতো ছুটে গেছি তাদের পেছনে!
যদি সেই রাতগুলো আল্লাহর সামনে কাটাতাম, তাহলে আজ বুকের এপাশ-ওপাশ চাপা দেওয়া ভয়টা হয়তো একটু কম হতো।

শেষ সময়ে এসে মনে হবে,
কাউকে কষ্ট দেওয়া ছিল জীবনের সবচেয়ে বড় ভুল।
আমার বলা কঠিন কথায় কেউ কেঁদেছিল, আমি তাচ্ছিল্য করেছি, অবহেলা করেছি, কিন্তু আজ আমি নিজেই একা—সম্পূর্ণ একা, ভয়ংকর একা!
আমার পাশে কেউই নেই,
এক ফোঁটা চোখের পানি ফেলবে, এমন কেউই নেই…

মনে হবে,
দুর্বল কাউকে ভয় দেখিয়ে আমি নিজেকে কত বড় ভাবতাম!
অথচ আজ নিজের শরীরটাও নিয়ন্ত্রণ করতে পারছি না।
একটা শ্বাস নিতে গিয়েও মনে হচ্ছে, বুকের ভেতর পাহাড় চেপে বসেছে!
সেই অসহায় মানুষগুলোকে আজ খুঁজছি, যদি তারা একটু দুআ করতো আমার জন্য…..
যদি তাদের কাছে একটুখানি মাফ চাইতে পারতাম,
কিন্তু তারা তো দূরে চলে গেছে!

মনে হবে, শিক্ষা জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও কিছুই আসে-যায়নি।
অনেক টাকা রোজগার করতে পারিনি, তাতেও জীবনের খুব বেশি ক্ষতি হয়নি।
কিন্তু মানুষের ভালোবাসা পাইনি, মানুষের দুআ অর্জন করিনি—এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা!

আজ বুকের ভেতর শ্বাস আটকে আসছে…
হাত-পা ঠান্ডা হয়ে আসছে…
চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে…
এই দুনিয়ার আলো-বাতাস, মানুষ, ভালোবাসা—সব কিছু ছেড়ে চলে যেতে হবে!
এখন যদি কেউ আমার জন্য একটু হাত তুলে দুআ করতো!
আমার জন্য একটু মাফ চাইতো আল্লাহর কাছে!
এক ফোঁটা চোখের পানি ফেলতো আমার জন্য!

কিন্তু কেউই নেই।

এত কিছু ভেবেও, এত কিছু বুঝেও, আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারিনি।
রাগ করেছি, মানুষের মনে কষ্ট দিয়েছি, ক্ষমতার দম্ভ দেখিয়েছি, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে ভুলেই গেছি—একদিন এই বুক ভেঙে আসবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সব ছেড়ে চলে যেতে হবে।

জীবনের শেষে এসে যদি এসব বুঝতেই হয়,
তাহলে কেন এই বোঝার জন্য অপেক্ষা করতে হবে?
কেন এখনই মানুষ হওয়া যাবে না?
কেন এখনই আল্লাহর দিকে ফিরে যাওয়া যাবে না?

আসুন, আমরা আখিরাতের কথা ভেবে একজন মানুষ হতে চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুন। আমীন

মুফতী মুহাম্মাদ আলী কাসেমী
১৪ শাবান ১৪৪৬ হিজরী
১৪ ফেব্রুয়ারী ২০২৫ ঈসায়ী
©

15/02/2026

গত অর্থাৎ 12/02/2026 তারিখে আমরা অল বেঙ্গল ঈমাম মুয়াজ্জিন এসোসিয়েশন চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে মেগা ফ্রী মেডিক্যাল চেকআপ ও ব্লাড ডোনেট ক্যাম্প করলাম

স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া অতিরিক্ত কাজে নিজেকে নিয়োজিত রাখবেন না। তাকে অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। স্বামী য...
27/01/2026

স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া অতিরিক্ত কাজে নিজেকে নিয়োজিত রাখবেন না। তাকে অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। স্বামী যখন আপনাকে ডাকবে, অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। সে যদি সামান্য কিছুর জন্যও ডাক দেয়, অবশ্যই তার ডাকে সাড়া দেওয়া উচিত। যদি একটা কাপড় এগিয়ে দিতেও বলে, এক গ্লাস পানি দিতেও বলে, সেটা করাও আপনার দায়িত্ব।

এমন ব্যস্ত হবেন না, বা এমন ব্যস্ততা দেখাবেন না, যেন স্বামী তার প্রয়োজনে আপনাকে পাশে না পায়। স্বামীরা যখন বাড়ি ফিরে, তখন সে চায়—তার স্ত্রী সব সময় তার পাশে থাকুক। তার সাথে কথা বলুক। তার সাথে খাওয়া-দাওয়া করুক। তার ছোটখাটো প্রয়োজন পুরা করুক।

তাই, সবসময় এমন কাছাকাছি থাকুন, যেন এক মুহূর্তের জন্য তার কাছে মনে না হয়—আপনি তার থেকে দূরে আছেন। শারীরিক মানসিক এবং অনুভূতি দিয়ে তার পাশে থাকুন। তার সাথে এমন অনুভূতি নিবেদন করুন, যেন অনুভূতিটিই আপনার মধ্যে ভালোবাসা খুঁজে পায়।

একবার এক মহিলা একজন আলিমের এর কাছে একটা চিঠি দিয়ে তার দাম্পত্য জীবনের সমাধান চাইল। সে চিঠিতে লিখল—"হুজুর, আমি স্বামীর জন্য এত কিছু করি, স্বামীর সংসারের জন্য এত কিছু করি, এরপরও তার মন জয় করতে পারি না। এরপরও তার ভালোবাসা পাই না। সারাদিন গাধার মত মেহনত করি। বিছানাতে শরীরটা লাগানোর সময়টুকুও পাই না। নিজেকে একটুখানি আরাম পর্যন্ত দিই না, এরপরও আমি আমার স্বামীর কাছে অবহেলিত।

কী করি না! কাপড় ধোয়া, রান্নাবান্না করা, ঘর মোছা, ঘর পরিপাটি রাখা, কতকিছু। এতকিছুর পর এই অবহেলা কীভাবে সহ্য করা যায়?"

চিরকুটটি খুলেই ঐ আলিম বুঝে যান—সমস্যা আসলে এই জায়গায়। তিনি চিঠির অপর পাশের সুন্দর করে লিখে দেন—"ঘরের কাজ কমাও, স্বামীর শারীরিক ও মানসিক শান্তির দিকে খেয়াল করো। তার সাথে সময় কাটাও। তার সাথে কথা বল। তাকে ঘিরেই সবকিছু করো। কাজকামের ব্যস্ততা কমিয়ে ফেলো।"

বাস্তবতা এটাই, আজকালকার স্ত্রীরা ঘরের কাজ কাম করতে করতে ভুলে যায়—ঘরের মালিকের প্রয়োজনেই আমার এই ঘরে আসা। ঘরের কাজ করতে গিয়ে যদি মালিকের প্রয়োজনে পুরা করতে না পারি, তবে এত কাজ করে কী-ই‌বা ফায়দা?

এজন্যে শরিয়ত স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্ককে এভাবে অভিহিত করেছে। আল্লাহ তাআলা বলেন—

*هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ*

অর্থ, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক।

এর অর্থ কী? যেমনিভাবে মানুষের পোশাক তাকে ঠাণ্ডা-গরম থেকে রক্ষা করে, তেমনি স্বামী-স্ত্রী পরস্পরকে বিপদ-আপদ থেকে বাঁচিয়ে রাখে। মানুষের শরীরের সবচেয়ে কাছের বস্তু তার পোশাক। পোশাকের চেয়ে কাছের কোনো বস্তু নেই। শরিয়ত বলে দিয়েছে, হে স্বামী, এখন তোমার ব্যক্তিসত্তার সবচেয়ে কাছের হল তোমার স্ত্রী। আর স্ত্রীকে বলে দিয়েছে, তোমার ব্যক্তিসত্তার সবচেয়ে কাছের হল তোমার স্বামী। এজন্যে যে স্ত্রী তার স্বামীর জন্যে বাদী হবে, সেবার কারণে তার স্বামী তার গোলামে পরিণত হবে!!!
©

14/10/2025

একমাত্র পুত্র যখন বাবাকে কবরে শুইয়ে দিচ্ছে তখনই খেয়াল করলো কবরের পশ্চিম দিকের দেয়ালে(মাটি)একটি গর্তে দিয়ে সাপ উকি দিচ্ছে!! ছেলেটা ভয় পেয়ে চিৎকার করে উঠে!!

পরে গর্তের সাপ তাড়াতে নানা কৌশল নিলেও লাভ হয়নি।গর্ত বন্ধ করে পুনরায় মাইয়াত শোয়ানোর ব্যবস্থা করা হয়।সাপ থেকে বাঁচাতে মাইয়াতকে পুনরায় উপরে তোলা হয়েছিলো।আবারো উত্তর দিকে সাপ উকি দিচ্ছে বলে হট্টগোল হয় এভাবে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এমন কি মাটির তলায় পর্যন্ত সেই সাপ এসে উপস্থিত হতে থাকলো এবং দাফন প্রক্রিয়া বাঁধা পড়তে লাগলো।এদিকে লোকজন এর দেরি হচ্ছিল আবার ভয়ংকর এ দৃশ্য ছেড়ে যাওয়াটা অসম্ভব মনে হলো।

ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লো। সবাই বলাবলি করতে লাগলো অমুকের কবরে আগে থেকেই সাপ ফণা তুলে অপেক্ষা করছে যেই রাখবে তখনই ছোবল দিবে...

জোহর থেকে আসর গড়িয়ে এলো সমাধান হলো না।শেষমেশ বড় একজন আলেম কবরস্থানে এলেন সব দেখলেন এবং পুত্রকে নির্দেশ দিলেন "তুমি তোমার বাবার সকল দেনা পাওনা পরিশোধ করলে সমাধান হতে পারে।সেটা হোক আর্থিক লেনদেন অথবা জমিজমার ভাগ!!তোমার বাবার সকল দেনা যা যা আছে সেগুলো খুঁজে পরিশোধ করো!!

পুত্র যথেষ্টই সামর্থ্যবান তাছাড়া বাবা এমন কিছু পাওনা রেখে গিয়েছে বলেও জানা গেল না।তবু টুকটাক পাওনা বহু কষ্টে খুঁজে পাওয়া গেল সেইসব পরিশোধ হলো। তবু সাপ আর গেল না।

এরপরের পালা এলো মাইয়াত কারোর মনে কষ্ট দিলো না কি না কাউকে প্রহার করলো কি না এসব খুঁজে দেখার জন্য! এবারো কিছুই পাওয়া গেল না।

এরপর খোঁজা হলো আমলের হিসাব এটাও ছিলো সলিড!

সাপ আসার কারন খুঁজে পাওয়া গেলই না।মাগরিব ওয়াক্ত শেষ হয়েছে সন্ধ্যা নামতে না নামতেই সাপের চোখ আগুনের মতন জ্বলতে থাকলো!!মানুষ অবাক হলো সাপ ধরতে গেলেই যেন হাওয়ায় মিলিয়ে যায় কিন্তু একটু পরেই উপস্থিত যেন সে বিরক্ত হচ্ছে তার কাজে বাঁধা পড়ায়।এশার পড়েই আর যাইহোক মাইয়াত কবরে রেখে দিতে হবে বলে বিশিষ্ট আলেমগন রায় দিয়ে দিলেন।সাপ এই মাইয়াতের ভাগ্যে লিখিত হয়ে গেছে!!আর দেরি করার মানে হয় না।মাইয়াত সবার অজান্তেই কিছু কাজ এমন করেছে যার দরুন সাপ যাচ্ছে না।এর জন্য দাফন আটকে রাখার মতন সময় আর নাই!!

পুত্র যথেষ্টই কষ্ট পেল।তার বাবাকে এই কবরে সাপের সাথেই দাফন করা হবে?আহা কি ভয়ংকর ব্যপার!!

রায় শোনার পরপরই কবরস্থানের একজন কর্মচারী বলে উঠলো " আমার বলার মতন যোগ্যতা নাই।তবু আমি অনুমতি দিলে একটা সমাধান দিতে পারি!!

সবাই জ্বলে উঠলো যেন।হইহই করে বললো "চুপ কতোবড় সাহস আলেমদের ওপর কথা বলে সমাধান দেয়!!এই কে আছো ওরে সরিয়ে দাও এখান থেকে"

কিন্তু পুত্র যথেষ্টই সম্মান দেখিয়ে লোকটাকে সামনে এগিয়ে আনলো এবং তাকে বলার অনুমতি দিলো।

নিন্মশ্রেনীর সেই কর্মচারী বললো "মনে হয় মূল সমস্যা মাইয়াতের একমাত্র পুত্রই তৈরি করছে।তার মধ্যে ইলম নাই দ্বীন নাই!! তার বাবার লেবাস চলাফিরা আর পুত্রের লেবাস চলাফিরার মধ্যে বিস্তার পার্থক্য আছে।তাকে এসব পরিহার করতে হবে তওবা করতে হবে শুধরে যাবো বলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে এবং দোয়া করতে হবে বাবার জন্য তাহলে এই সাপ হাওয়ায় মিলিয়ে যাবে নয় তো না।

সবাই বললো আরে পুত্র রাতারাতি বদলে যাবে কিভাবে? এর জন্য মাইয়াত দাফনবিহীন পড়ে থাকবে??

কর্মচারী বললো " তওবা এবং ওয়াদাবদ্ধতা হচ্ছে একমাত্র সমাধান আর আল্লাহ কাছে তো দোয়া চাইবেই??এতোকিছু করতে পেরেছে এইটা করতে তার বেশি পরিশ্রম হবার কথা না!!

পুত্র এশার নামাজের পরে আড়ালে গিয়ে দোয়া করলো কান্না কাটি করলো এবং বাবাকে দাফন করতে এগিয়ে এসে দেখলো সত্যি সত্যি সাপের আর অস্তিত্ব নাই!!

উপস্থিত আলেম এর একজন বললো "সে যেভাবে দোয়া করেছে যদি সারা কবরস্থানের সবার কবর থেকে সাপ চলে যাওয়ার আজাব বন্ধ করার দোয়া করতো আল্লাহ সেটিও কবুল করতেন ইনশাআল্লাহ!!

সন্তানের দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এবং সন্তান হচ্ছে পৃথিবীতে রেখে যাওয়া সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া...আমাদের মরহুম বাবা মা এর কথা চিন্তা করে হলেও বদলে যাওয়া উচিৎ। আমাদের জন্য তাদের যেন কবরে বিপদে পড়তে না হয় সেটি খেয়াল করা জরুরি!
©সংগৃহীত*

-:: পাত্র চাই ::-SL.NO:- 1223Name :- পরে জানানো হবেD/o :- পরে জানানো হবে D/B - 02/08/1999Height - 5'Complexion - FairQua...
17/09/2025

-:: পাত্র চাই ::-
SL.NO:- 1223
Name :- পরে জানানো হবে
D/o :- পরে জানানো হবে
D/B - 02/08/1999
Height - 5'
Complexion - Fair
Qualification - MBBS
INTERNSHIP AT GOVT. MEDICAL COLLEGE AND HOSPITAL WB.
Father - Business Man
Mother - Home Maker
Brother - Nil
Sister - Nil
Berhampure , Murshidabad
বি: দ্র: - পশ্চিম বঙ্গের যে কোনও জেলার মধ্যে উপযুক্ত পরিবারের, MBBS ডাক্তার অথবা WBCS অফিসার পাত্র চাই
যোগাযোগ করুন
Badsha Hossain
Marriage Consultant
Mobile - 7797573131

প্রিয় মুসলিম বোন, তোমার জীবন একটি আমানত। তুমি কাকে জীবনসঙ্গী বানাবে, সেটাই তোমার দুনিয়া ও আখেরাতকে প্রভাবিত করবে। টাকা...
06/09/2025

প্রিয় মুসলিম বোন, তোমার জীবন একটি আমানত। তুমি কাকে জীবনসঙ্গী বানাবে, সেটাই তোমার দুনিয়া ও আখেরাতকে প্রভাবিত করবে। টাকা-পয়সা, দুনিয়ার চাকচিক্য—এসবই ক্ষণস্থায়ী। কিন্তু দ্বীনদার স্বামী তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, ইন'শা'আল্লাহ।

আল্লাহ তায়ালা বলেন—
"وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ"
(সূরা নূর: ৩২)

অর্থাৎ: “তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে, তাদেরকে বিয়ে দাও, আর তোমাদের সৎ দাস-দাসীদেরকেও। তারা যদি দরিদ্র হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন।”

👉 আল্লাহ স্পষ্ট বলেছেন—যদি ছেলে দরিদ্রও হয়, আল্লাহ নিজে তার রিজিক খুলে দেবেন। তাহলে কেন শুধু টাকা দেখে বিয়ে করবো?

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“নারীকে চার কারণে বিয়ে করা হয়—তার সম্পদ, বংশ, সৌন্দর্য ও দ্বীনদারির জন্য। কিন্তু তুমি দ্বীনদারকে বেছে নাও, তাহলে তুমি সফল হবে।” (বুখারী ও মুসলিম)

👉 অর্থাৎ, দ্বীন না দেখে শুধু টাকা দেখে বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু দ্বীনদার স্বামী হলে—সে দরিদ্র হলেও তোমাকে ভালোবাসবে, রক্ষা করবে, জান্নাতের পথে চালাবে।

---📖
হে মুসলিম বোন, তুমি কি জানো? টাকা তোমাকে একদিন একা ফেলে দেবে, সৌন্দর্য মুছে যাবে, কিন্তু দ্বীন তোমার হাত ধরে কবরেও আলো দিবে।
অনেক মেয়ে দুনিয়ার লোভে বিয়ে করেছে—আজ তারা চোখের জল ফেলছে, স্বামীর কাছে সম্মান পাচ্ছে না।
আর যারা দ্বীনদার স্বামীকে বেছে নিয়েছে, তারা হয়তো সোনার প্রাসাদে নয়, কিন্তু শান্তির স্বর্গীয় জীবনে আছে।
----
হে প্রিয় বোন, দ্বীনদার ছেলেকে যদি পাও, দেরি করো না। পরিবারের বাবা-মাকে বুঝাও, রাজি করাও।
যদি ছেলের টাকা না থাকে, মনে রেখো—রিজিক আল্লাহর হাতে। কিন্তু যদি দ্বীন না থাকে, তবে তোমার সুখ চিরদিনের জন্য নিভে যাবে।

আসো আমরা আল্লাহর রাসূল ﷺ এর কথায় কান দেই, কোরআনের নির্দেশ মেনে চলি, আর দ্বীনকে অগ্রাধিকার দেই।
তাহলেই দুনিয়ার জীবন সুন্দর হবে, আর আখেরাতে জান্নাত ইন'শা'আল্লাহ।

#বেলা ফুরাবার আগে

31/08/2025

*আজ থেকে ১০০ বছর পর। ক্যালেন্ডারের পাতায় যখন ২১২৫ সাল।*
আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে। অস্তিত্ব তখন রূহের জগতে।
ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়ত নেক্সট প্রজন্ম ভোগ করছে, পছন্দের কাপড়গুলো ব্যকডেটেড হয়েগেছে, শখের গাড়িটি হয়ত অন্য কেউ চালাচ্ছে।
আর আমায়? খুব কম জনই স্মরণে রেখেছে। কেউবা ভাবেও না। হাতে সময় নেই! যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম!

আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপ‌নি,
আপনার➤
দাদার দাদাকে কত বার স্মরণ করেন?
আপনার➤
দাদীর দাদীর কথা কখনো কি আপনার মনে পড়ে?
পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এতো হৈ চৈ, এতো মায়া কান্না-- এভা‌বেই চল‌ছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন।
যত প্রজন্ম আসছে আর যাচ্ছে,
দুনিয়াকে বিদায় জানাবার,
দায়িত্ব-ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার,
কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে—খুব কম জনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট।
২১২৫ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো, সত্যিই দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল! একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল!
২১২৫ সালে আমরা অ‌নে‌কেই চাইবো, 'ইশ যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম! ইসলামের জন্যে! নেক আমল সংগ্রহের জন্য আরও কিছু করতে পারতাম! মৃত্যুর পরেও যে কাজগুলো আমাদের উপকার করে যেত, সেগুলোর পেছনে যদি আরও সময় উৎসর্গ করতে পারতাম!' ইস! শুধু ইস আর ইস!!
যারা‌ ইসলামের আ‌লোকে জীবন প‌রিচা‌লিত ক‌রেনি তারা চিৎকার করে কথাগু‌লো বলবে, কিন্তু কোনো ফল বয়ে আনবে না, এই হাহাকার:

"হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এর আনুগত্য করতাম।"
(সূরা আহযাব, আয়াত : ৬৬)

"হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"
(সূরা আন-নিসা, আয়াত : ৭৩)

"হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)

"হায়! এমন যদি কোনো সুরত হতো― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"
(সূরা আনআম, আয়াত : ২৭)

"..হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠান। যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি।
(বরং জবাব মিলবে) "না, এটা হবার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই । তাদের সামনে বার্‌যাখ থাকবে উত্থান দিন পর্যন্ত।"
[আল-মু'মিনুন, ৯৯-১০০]
মৃত‌্যুর পর অনেকেই আফসোসে নিজেদের হাত কামড়াতে থাকবে এই বলে,
"হায়! আমি যদি রাসূল এর পথ অবলম্বন করতাম।"
(সূরাহ ফুরকান, আয়াত : ২৭)

"হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?”
[সূরা আল-ফাজর, ২৪]


ভাইরে! মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নেককার হবার সময় দেবে না।
🔵
বোনরে! সে অপেক্ষা করবে না আমাদের জন্য..
তাই আসুন না, মৃত্যুর ফেরেশতা আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই! পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি!
সংগৃহিত
হে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন।
সংগৃহিত

Address

Katakobra
Berhampore
742303

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Sadi .Com বিবাহ বন্ধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Murshidabad Sadi .Com বিবাহ বন্ধন:

Share