Dr. Soumyajit Roychoudhury, MD. Consultant Dermatologist

Dr. Soumyajit Roychoudhury, MD.  Consultant Dermatologist A page created and maintained by a Dermatologist to answer queries regarding skin diseases, services So put your trust only on trained dermatologists.

It also aims to clear doubts and myths among the general populations regarding skin diseases and routine skin care. Skin, being a dynamic and complex organ, needs special attention, so does the skin diseases. Getting treatment from a non-qualified person for dermatological problems may get one into trouble, as in any other discipline of Medicine. Stay healthy and keep glowing :-)

27/03/2026
26/03/2026

ত্বকে হঠাৎ করে খসখসে, উঁচু দাগ দেখছেন?

এগুলো অনেক সময় Seborrheic Keratosis হতে পারে —
একটা খুব common skin condition, যা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

কিভাবে চিনবেন?
• বাদামি/কালচে রঙের হয়
• একটু উঁচু ও খসখসে লাগে

এটা কি বিপজ্জনক?
না, এটা non-cancerous,ছোঁয়াচে নয়

তবে সমস্যা হয় যখন —
• দ্রুত বড় হতে থাকে
• বারবার ঘষা লাগে বা bleeding হয়

এই ক্ষেত্রে ছোট, painless procedure করে সহজেই remove করা যায়।

বাড়িতে নিজে নিজে কিছু করার চেষ্টা করবেন না — এতে infection বা দাগ হতে পারে |

সঠিক চিকিৎসার জন্য অবশ্যই dermatologist এর পরামর্শ নিন |

(Editing and voice over by Arpita Kundu)

23/03/2026

ছোট ছোট দানা… কিন্তু চিন্তা অনেক!

শিশুদের মধ্যে খুব সাধারণ এই মলাস্কাম কন্টাজিওসম নিয়ে এখনও অনেক ভুল ধারণা আছে।
এই পডকাস্টে সহজভাবে আলোচনা করা হয়েছে —
এটা আসলে কী
কীভাবে ছড়ায়
কখন চিকিৎসা দরকার, আর কখন অপেক্ষা করা যায়
ঘরোয়া চিকিৎসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
🎧 সংক্ষিপ্ত, পরিষ্কার, এবং অভিভাবকদের জন্য ভরসাযোগ্য তথ্য।
আপনার সন্তানের ত্বকে এমন দানা থাকলে—এই পর্বটি আপনার জন্য।

Attended ACAAD 7.1 – Laser Masterclass | KolkataToday I had the privilege of attending ACAAD 7.1 Laser Masterclass in Ko...
22/03/2026

Attended ACAAD 7.1 – Laser Masterclass | Kolkata

Today I had the privilege of attending ACAAD 7.1 Laser Masterclass in Kolkata, alongside nearly 130 dermatologists and plastic surgeons.

The sessions were conducted by eminent laser surgeons from Delhi and Kolkata, combining didactic learning with hands-on training. It was not only an opportunity to learn newer perspectives but also to revisit and refine core concepts in laser dermatology.

What stood out most was the realization that, in a rapidly evolving field like ours, there is always more to learn. The experience was both humbling and enriching.

Equally valuable was the opportunity to connect with new colleagues and rekindle existing professional relationships.

Looking forward to integrating these insights into my clinical practice.


Better knowledge. Better care.



আজ কলকাতায় ACAAD 7.1 Laser Masterclass-এ অংশগ্রহণ করার সুযোগ পেলাম, যেখানে প্রায় ১৩০ জন ডার্মাটোলজিস্ট ও প্লাস্টিক সার্জন উপস্থিত ছিলেন।

দিল্লি ও কলকাতার বিশিষ্ট লেজার সার্জনরা এই সেশনগুলো পরিচালনা করেন—যেখানে ছিল তাত্ত্বিক আলোচনা ও hands-on training-এর সমন্বয়। এটি শুধু নতুন কিছু শেখার নয়, বরং আগের জ্ঞানকে আরও পরিশীলিত করারও একটি সুযোগ।

এই অভিজ্ঞতা ছিল একদিকে যেমন সমৃদ্ধকারী, তেমনি নম্রতাও শেখায়—কারণ আমাদের শেখার শেষ নেই।

নতুন সহকর্মীদের সঙ্গে পরিচয় এবং পুরনো সম্পর্কগুলোকে আবার নতুন করে গড়ে তোলার সুযোগও হয়েছে।


আরও ভালো জ্ঞান। আরও উন্নত চিকিৎসা।

পবিত্র রমজান মাস আমাদের সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়—নিজেকে পরিশুদ্ধ করে অন্যের প্রতি সহমর্মী হতে শেখায়।এই পব...
21/03/2026

পবিত্র রমজান মাস আমাদের সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়—নিজেকে পরিশুদ্ধ করে অন্যের প্রতি সহমর্মী হতে শেখায়।

এই পবিত্র মাসের সমাপ্তিতে সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।

সবার জীবন শান্তি, সুস্থতা ও আনন্দ ভরে উঠুক।

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়..”ইকক!!ফেলুদা:ভালোই তো লাগছিল লালমোহনবাবু… হঠাৎ থেমে গেলেন কেন?জটায়ু:কী বলব ম...
20/03/2026

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—
এই বাংলায়..”
ইকক!!

ফেলুদা:
ভালোই তো লাগছিল লালমোহনবাবু… হঠাৎ থেমে গেলেন কেন?

জটায়ু:
কী বলব মশাই! এই একটু আগে একটা বিচ্ছিরি গাছে হাত লাগলো… আর সঙ্গে সঙ্গে চুলকানি শুরু!

- ওটা কিন্তু যে সে গাছ নয়,
এটার নাম Parthenium hysterophorus। যেমন গালভারী নাম, তেমনি বিপজ্জনক।

- পান্ডেমোনিয়াম হৃষ্টপুষ্ট ! এ জিনিস এল কোথা থেকে?

- এটা মূলত মার্কিনদের কাছ থেকে আসে পঞ্চাশের দশকে | তাঁদের দেওয়া খাদ্য শস্যের সাথে। এখন আমাদের চারপাশে ছড়িয়ে গেছে, সারা দেশে।

- তাই নাকি! তাই বলি… হাত লাগাতেই এই অবস্থা!

- ঠিকই বলেছেন—Skin allergy, itching, rash অনেক ক্ষেত্রে eczema-এর মতো সমস্যা | এর pollen শ্বাসে গেলে asthma, breathing problem বাড়ে|

- হাইলি সাসপিসাস !

- শুধু তাই নয়, গবাদি পশুর জন্যও খুব ক্ষতিকর।খেলে mouth ulcer, হজমের সমস্যা , দুধের গুণমান কমে যায় এমনকি বিষক্রিয়াও হতে পারে

- তা হলে তো সাড়ে সর্বনাশ! পুড়িয়ে দিলেই তো আপদ বিদায়!

-সেটা কিন্তু ঠিক নয়।পুড়িয়ে দিলে এর মধ্যে থাকা এক ধরনের chemical—Parthenin ধোঁয়ার সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে।এই chemical চোখ, নাক, গলা জ্বালা করে , allergy ও asthma আরও বাড়িয়ে দেয় এমনকি দূর থেকেও মানুষের ক্ষতি করতে পারে

-তাহলে উপায় ?

-
গাছ ছোট থাকতেই gloves পরে root সহ তুলে ফেলতে হবে , খালি হাতে স্পর্শ করা যাবে না , জায়গা পরিষ্কার রাখতে হবে , আশেপাশে এই গাছ দেখলেই সাবধান থাকতে হবে | প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে

- বুজলুম মশাই… সব ফিরে আসা কিন্তু ভালো নয়! অন্তত এই বাংলায়।

- শুধু বাংলা কেন, সারা দেশে বলুন। তবে সচেতন থাকলেই নিরাপদ থাকা যায়।

- ঠিক ঠিক।

- তাহলে বাকিটা হোক।

জটায়ু:
“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়…”

আপনার আশেপাশে এই গাছ দেখলে অবহেলা করবেন না।
Skin allergy বা চুলকানি হলে দেরি না করে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

যোগাযোগ - 8967691407

হঠাৎ সাদা দাগ দেখে ভয় পাচ্ছেন? শ্বেতী মনে হচ্ছে?না… একটু পড়ে দেখুন…এই ধরনের ছোট ছোট সাদা দাগ অনেক সময় রোগীদের মধ্যে ভয়...
19/03/2026

হঠাৎ সাদা দাগ দেখে ভয় পাচ্ছেন? শ্বেতী মনে হচ্ছে?

না… একটু পড়ে দেখুন…

এই ধরনের ছোট ছোট সাদা দাগ অনেক সময় রোগীদের মধ্যে ভয় তৈরি করে—“ভিটিলিগো নাকি?”
কিন্তু সব সাদা দাগই শ্বেতী (Vitiligo) নয়।

আপনার শরীরে সাদা দাগ গুলো যদি এই ছবির মতো হয় তাহলে জেনে রাখুন এগুলোকে বলে Idiopathic guttate Hypomelanosis (IGH).



🔍 IGH বনাম Vitiligo — পার্থক্যটা কোথায়?

IGH (Idiopathic Guttate Hypomelanosis):
• ছোট, গোল বা ডিম্বাকৃতি সাদা দাগ
• সাধারণত বয়স বাড়ার সঙ্গে দেখা যায়
• সূর্যের এক্সপোজড জায়গায় বেশি (হাত, পা, ট্রাঙ্ক)
• ধীরে ধীরে বাড়ে, কিন্তু ছড়ায় না
• একেবারেই benign (ক্ষতিকর নয়)

Vitiligo (শ্বেতী):
• দাগগুলো তুলনামূলক বড় ও পরিষ্কার সীমানাযুক্ত
• দ্রুত ছড়াতে পারে
• মুখ, হাত, জেনিটালিয়া সহ বিভিন্ন জায়গায় হতে পারে
• অটোইমিউন রোগের অংশ হতে পারে



🧠 গুরুত্বপূর্ণ কথা
• IGH কোনো সংক্রামক রোগ নয়
• শরীরের কোনো ক্ষতি করে না
• এটি মূলত বয়স ও সূর্যের প্রভাবে হওয়া একটি cosmetic change
• চিকিৎসা সাধারণত প্রয়োজন হয় না, শুধু কাউন্সেলিংই যথেষ্ট



📌 Take-home message

সব সাদা দাগ মানেই ভিটিলিগো নয়।
অনেক সময় এটা IGH—একটি সম্পূর্ণ নিরীহ, স্বাভাবিক পরিবর্তন।

“চোখের নিচে ছোট ছোট সাদা দানা… প্রথমে ভাবলেন কিছুই না…কিন্তু দিন যেতে বুঝলেন — এটা নিজে থেকে যাচ্ছে না, বরং চোখে পড়ছে আ...
18/03/2026

“চোখের নিচে ছোট ছোট সাদা দানা… প্রথমে ভাবলেন কিছুই না…
কিন্তু দিন যেতে বুঝলেন — এটা নিজে থেকে যাচ্ছে না, বরং চোখে পড়ছে আরও বেশি…
আয়নায় তাকালেই সেই দানাগুলোই নজরে আসতো…”

বাড়িতে নানা কিছু ট্রাই করেও তেমন ফল পেলেন না…
শেষমেশ এলেন ক্লিনিকে

ডায়াগনোসিস — মিলিয়া

তারপর?
✨ সেফ ও সিম্পল এক্সট্রাকশন
✨ কোনো বড় দাগ নয়

এখন আবার আয়নায় তাকালে নিজের ওপর সেই আগের মতোই ভালো লাগা

Before ➡️ After দেখে নিন পার্থক্যটা নিজেই!

📍Rejuven Skin | Hair | Laser clinic

সতর্কবার্তা : চিকিৎসার ফল ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে| (Results may vary)

যোগাযোগ - 7718186574

15/03/2026

বিজ্ঞপ্তি

আগামী শনিবার ও রবিবার ক্লিনিক বন্ধ থাকবে।

যাঁরা আগে থেকে শনিবারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন, তাঁদের অ্যাপয়েন্টমেন্ট শুক্রবারে স্থানান্তর করা হবে।

এই সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অনলাইন বুকিং বন্ধ থাকবে।
রবিবার থেকে আবার অনলাইন বুকিং চালু হবে (সোমবারের অ্যপয়েন্টমেন্টের জন্য)।

আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

Rejuven Skin Clinic
Berhampore

14/03/2026

"কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়?" 🎶

​আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো চাপে আছি। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কতটা মানসিক চাপ আসলে আপনার চুল পড়ার জন্য দায়ী?
​❌ ভুল ধারণা (The Myth):
অনেকেই মনে করেন অফিসের সামান্য ডেডলাইন, ট্রাফিক জ্যাম বা প্রতিদিনের সাধারণ দুশ্চিন্তাতেই বুঝি টাক পড়ে যাবে। এটি একদমই ভুল! আমাদের শরীর প্রতিদিনের এই সাধারণ 'ডে টু ডে স্ট্রেস' সামলাতে সক্ষম।

​✅ আসল সত্য (The Fact):
চুল পড়ার জন্য প্রয়োজন 'Severe Level Stress' বা চরম পর্যায়ের শারীরিক ও মানসিক ধকল। যখন আমাদের শরীর বড় কোনো ট্রমার মধ্য দিয়ে যায়, কেবল তখনই চুলের গ্রোথ সাইকেল ব্যাহত হয়। একেই চিকিৎসাবিজ্ঞানে আমরা বলি Telogen Effluvium।
​কখন এমনটি ঘটে?
​বড় কোনো সার্জারি বা অপারেশন পরবর্তী ধকল।
​অত্যধিক উচ্চ তাপমাত্রার জ্বর (যেমন: টাইফয়েড, ম্যালেরিয়া বা কোভিড)।
​প্রিয়জন হারানো বা জীবনের বড় কোনো মানসিক বিপর্যয়।
​হঠাৎ করে ক্র্যাশ ডায়েটিং বা পুষ্টির চরম অভাব।
​মনে রাখবেন:
আজকের চরম ধকলটি সাধারণত ২ থেকে ৩ মাস পরে চুল পড়ার আকারে সামনে আসে। তাই সামান্য চিন্তায় চুল পড়ে যাবে— এই ভয় পেয়ে নিজের মানসিক চাপ আরও বাড়াবেন না।
​সুস্থ থাকুন, সঠিক তথ্য জানুন।

"যে ছিল আমার স্বপনচারিণীতাকে বুঝিতে পারিনিদিন চলে গেছে খুঁজিতে খুঁজিতেতারে ভুলিতে পারিনি।"একসময় মনে হয়েছিল—এই ট্যাটুটা স...
14/03/2026

"যে ছিল আমার স্বপনচারিণী
তাকে বুঝিতে পারিনি
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে
তারে ভুলিতে পারিনি।"

একসময় মনে হয়েছিল—এই ট্যাটুটা সারাজীবনের।
কিন্তু সময় বদলায়… মানুষও বদলায়...

অবাঞ্ছিত Tattoo মুছে ফেলুন লেজার চিকিৎসার মাধ্যমে |
এখন আপনার শহর বহরমপুরে, US FDA approved Q switched Nd:YAG laser আছে তো,

Rejuven Skin Hair and Laser clinic.

যোগাযোগ...7718186574

Address

88 Pilkhana Road, Ranibagan
Berhampore
742103

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 2pm

Telephone

+917550918902

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Soumyajit Roychoudhury, MD. Consultant Dermatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Soumyajit Roychoudhury, MD. Consultant Dermatologist:

Share

Category