16/03/2026
মেডিক্যাল ফিল্ডে সবচেয়ে বেশি কোয়াক হচ্ছে ফিজিওথেরাপি আর ডেন্টালে। স্কুলের কেরানি, এলাকার ফুলের কাজ করা ছেলেটা, চা দোকানি অথবা হাসপাতালের ওয়ার্ড বয় সবাই ফিজিওথেরাপিস্ট।
আপনি প্রতিটা পাড়ায় পাড়ায় দেখুন এমন এক দুইজনকে পেয়ে যাবেন যে অনলাইনে ২-৪ হাজার টাকা দিয়ে দুটো মেশিন কিনে সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। সে নাকি ফিজিওথেরাপি করে। এদের যোগ্যতা? কেউ কেউ মাধ্যমিকটাই ঠিক করে পাশ করতে পারেনি, মাধ্যমিক বানান লিখতে কলম ভেঙে ফেলবে। কিন্তু জিজ্ঞাসা করলেই বলবে আমি ডিপ্লোমা করেছি, আমার ১০০০ বছরের অভিজ্ঞতা 😂😂(যাদের বেসিক অ্যনাটমি জ্ঞানটা নেই, তাদের আবার অভিজ্ঞতা )
এদেরকে আবার পেশেন্ট পাঠাচ্ছে এলাকার ঔষধ দোকান, অর্থপেডিক ডাক্তার বা অন্য কেউ( কমিশন আছে তাই) । পেশেন্ট ভালো কী খারাপ হলো জানার দরকার নাই, পেশেন্ট যত ঘুরতে থাকবে তত ওদের ব্যবসা।
পেশেন্ট বা পেশেন্ট পার্টি সেই রকম, ডাক্তারের বেলা ভালো ডাক্তার কোথায় আছে? ফিজিওথেরাপির বেলায় কমে কোথায় হয় 🤣। আর এই কমে খুঁজতে গিয়েই এই সমস্ত ফিজিওথেরাপি নামক প্রতারকদের স্ক্যামের স্বীকার হচ্ছে।
তাই সাবধান থাকুন। ফিজিওথেরাপি, অর্থপেডিক বা নিউরোলজির মতো আলাদা একটা ডিপার্টমেন্ট। এটি নিয়ে ৫ বছর ব্যাচেলর(BPT) ২ বছর মাস্টার্স (MPT)করতে হয়। যে কেউ চাইলে যেমন অর্থপেডিক ডাক্তার বা দাঁতের ডাক্তার হতে পারে না তেমনি ফিজিওথেরাপি ডাক্তার হতে পারে না।
ফিজিওথেরাপিতে ভুল চিকিৎসা মানে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন বা আপনাকে সার্জারি করতে হতে পারে।