24/02/2026
শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি পরিষেবা মানুষের ভরসার ক্ষেত্র হয়ে উঠেছে। বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ পল্লব কুমার মজুমদার জানান যে এখানে হাসপাতালের কান-নাক-গলা (ENT) বিভাগে সাধারণ ও জটিল অনেক চিকিৎসা করা হয়, যেমন: কান ও নাক-গলার পরীক্ষণ ও চিকিৎসা, বিভিন্ন ধরনের ENT সার্জারি, হিয়ারিং-সমস্যা, স্লিপ ডিসঅর্ডার, ভেরটিগো, সাইনাসাইটিস ইত্যাদি সব ধরণের পরিষেবা পাওয়া যায়। এখানে অত্যাধুনিক অপারেশন থিয়েটারে টাইমপানোপ্লাস্টি (কানের পর্দা মেরামত), মাষ্টয়েডেকটমি (কানের হাড়ের সংক্রমণ অপারেশন), স্ট্যাপেডেকটমি (শ্রবণশক্তি উন্নত করার সার্জারি), কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি, সেপটোপ্লাস্টি (নাকের বাঁকা পর্দা সোজা করা), রাইনোপ্লাস্টি (নাকের গঠন ঠিক করা/সৌন্দর্য বৃদ্ধি), ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি (সাইনাস অপারেশন), ন্যাসাল পলিপ অপসারণ, টনসিলেকটমি (টনসিল অপসারণ), থাইরয়েডেকটমি (থাইরয়েড গ্রন্থি অপসারণ) সহ বিভিন্ন অপারেশন করা হচ্ছে।
এখানে Head & Neck oncology (ক্যান্সার সম্পর্কিত) পরিষেবা শীঘ্রই শুরু করার পরিকল্পনা আছে।
আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন:
www.smch.ac.in
বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন:
7479001718 | 7479002836 | 9732615531