Saheed Shib Sankar Seba Samity, Burdwan

Saheed Shib Sankar Seba Samity, Burdwan A NGO to serve the human community

শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে গত ৭/১/২০২৬ তারিখ জাহাঁপুর গ্রামে স্বাস্থ্য সচেতনতা ও চক্ষু পরীক্ষা শিবির থেকে ৩৩ জনের...
22/01/2026

শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে গত ৭/১/২০২৬ তারিখ জাহাঁপুর গ্রামে স্বাস্থ্য সচেতনতা ও চক্ষু পরীক্ষা শিবির থেকে ৩৩ জনের চশমা প্রয়োজন হয়।
আজ ২২/১/২৬ তারিখ ৩৩ জন দুঃস্থ মানুষদের বিনামূল্যে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি থেকে চশমা দেওয়া হলো। এতে সাধারণ মানুষ ধন্যবাদ অভিনন্দন জানিয়েছে। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির নেতৃত্ব মনসিজ হোসেন এবং যুবনেত্রী সঞ্চিতা যশ ও শ্যামসুন্দরপুর শাখার দায়িত্বপ্রাপ্ত এরিয়া কমিটির নেতৃত্ব ও সদস্যরা ও গণ আন্দলোনের নেতা কমরেড সুকুমার দাস, এরিয়া নেতৃত্ব দেবব্রত দাস, পুস্প দে, দুঃখীরাম মেটে, নাসিরুদ্দিন মোল্লা।

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির মুখপত্র "স্বাস্থ্য ও মানুষ"পত্রিকা ও ফকির চন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্ৰন্থাগারের যৌথ উদ্যোগে আ...
19/01/2026

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির মুখপত্র "স্বাস্থ্য ও মানুষ"পত্রিকা ও ফকির চন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্ৰন্থাগারের যৌথ উদ্যোগে আজ(১৯.০১.২০২৬) সেবা সমিতিতে একটি আলোচসভা অনুষ্ঠিত হয়। বিষয়: শক্তি ও পরিবেশ। বক্তা ছিলেন বেলজিয়াম লিয়েজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান। মতিয়ার সাহেবকে প্রথমে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান সংস্থার সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল। পত্রিকা সম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী প্রারম্ভিক বক্তব্যে সকলকে স্বাগত জানান।
এরপর বক্তব্য রাখেন আজকের আলোচনা সভার প্রধান বক্তা মাতিয়ার রহমান। তিনি পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যেভাবে বাড়ছে তার প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বে এই আলোচনা আকর্ষনীয় হয়ে উঠে। উপস্থিত ছিলেন মাননীয় ধীরেন্দ্রনাথ সুর, অরিন্দম কোনার, বিশ্বদেব চক্রবর্তী, সাইদুল হক, ডাঃ অমিতাভ চক্রবর্তী, ডাঃ সুধাকর মন্ডল, অধ্যাপক অপূর্ব মুখার্জি, সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আজ(১১.০১.২৬) রবিবার "দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স", স্যার আর এন মুখার্জি হলে (কলকাতা) "25 Years of 1st National Health...
11/01/2026

আজ(১১.০১.২৬) রবিবার "দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স", স্যার আর এন মুখার্জি হলে (কলকাতা) "25 Years of 1st National Health Assembly & Jan Swasthya Abhiyan" *জনস্বাস্থ্য কনভেনশন* অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে শহিদ শিবশঙ্কর সেবা সমিতি অংশগ্রহণ করে। শ্রদ্ধেয় চিকিৎসক ডাঃ অরুণ সিং এই কনভেনশন উদ্বোধন করেন। প্রতিবেদন উত্থাপন করেন ডাঃ ফুহাদ হালিম। ডঃ সুবিমল সেন , ডঃ মালিনী ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
জনস্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত ২৭টি সংগঠন আজকের কনভেনশনে অংশগ্রহণ করেন এবং মূল্যবান মতামত ব্যক্ত করেন। রাজ্য স্তরের এই গুরুত্বপূর্ণ কনভেনশনে শহিদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক, ডাঃ গীষ্পতি চক্রবর্তী, ডাঃ স্বপন বণিক, ডাঃ দিব্যেন্দু রায় ও পার্থ গোস্বামী উপস্থিত ছিলেন। প্রতিবেদনের সমর্থনে সর্বপ্রথম আলোচনা করেন পি আর সি র পক্ষে ডাঃ সত্যজিৎ চ্যাটার্জি। দ্বিতীয় আলোচনা করেন শহিদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষে পার্থ গোস্বামী। তিনি সেবা সমিতির জন্মলগ্ন থেকেই জনস্বাস্থ্যে গ্ৰামীন এলাকায় কাজ করার কথা আলোচনা করেন। পরিসংখ্যান দিয়ে বলেন বিগত এক বছরে ৩৮টি গ্ৰামে স্বাস্থ্য সচেতনতা শিবির সংগঠিত করে ৩২৪০জন মানুষের কাছে স্বাস্থ্যের অধিকারের কথা বলা হয়, তাদের চেতনার উন্মেষ ঘটানোর প্রচেষ্টা চালানো হয়, স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। এই শিবির গুলিতে প্রায় ১৭০০জনের চক্ষু পরীক্ষা করে ৭৬০জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। তিনি আলোচনায় আরও বলেন এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে অত্যন্ত দরিদ্র ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ জনকে রোগ প্রতিরোধ ব্যবস্থায় জোর দেওয়া হয়। যেমন খাবার আগে হাত ধোয়া, চটি পরে হাঁটা, মশারি টাঙিয়ে শোয়া, প্লাস্টিকের বোতলে জল ভরে না পান করা, মদ, জুয়া, লটারির নেশা না করার বিষয়ে আলোচনা হয়। তারা বাড়িতে কিভাবে অত্যন্ত কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করতে পারবেন তার আলোচনা করা হয়। সামগ্ৰিকভাবে সেবা সমিতির জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ আলোচনা করেন।
উপস্থিত প্রতিনিধি সংগঠন গুলির আলোচনা শেষে ডাঃ ফুহাদ হালিম ও সত্যজিৎ চক্রবর্তীকে আহ্বায়ক করে ৫০জনের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তী সময়ে সারা রাজ্য ব্যাপী জনস্বাস্থ্য বিষয়ক কর্মসূচির রুপরেখা তৈরি করবেন।

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও অভিভাবক নিরুপম সেনের  প্রয়াণ দিবসে ২৪.১২.২০২৫  স্বাস্থ্য সচেতনতা শিবিরের...
11/01/2026

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও অভিভাবক নিরুপম সেনের প্রয়াণ দিবসে ২৪.১২.২০২৫ স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজিত হয় তার জন্মভিটা রাইপুর গ্ৰামে। আজ ১১ জানুয়ারি, ২০২৬, ৫৫ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
সমিতির সম্পাদক জানিয়েছেন এখানে ধারাবাহিক ভাবে শ্রমজীবি মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আজ(০৭.০১.২৬) শহিদ শিবশঙ্কর সেবা সমিতির টিম গিয়েছিলো গলসি ব্লকের অন্তর্গত জাঁজপুর গ্ৰামে স্বাস্থ্য সচেতনতা শিবির সফল করত...
07/01/2026

আজ(০৭.০১.২৬) শহিদ শিবশঙ্কর সেবা সমিতির টিম গিয়েছিলো গলসি ব্লকের অন্তর্গত জাঁজপুর গ্ৰামে স্বাস্থ্য সচেতনতা শিবির সফল করতে। হতদরিদ্র মানুষ যারা ওষুধের দামের জন্য রক্তচাপের ওষুধ একদিন অন্তর অন্তর খায় কিংবা ডাক্তারের কাছে যেতে পারে না, কিংবা চোখে কম দেখলেও চক্ষু চিকিৎসকের কাছে যান না এমন গ্ৰামবাসীদের মধ্যে আমরা স্বাস্থ্য শিবির পরিচালিত করলাম। রোগ বা ওষুধ সচেতনতা নয়, রোগ কি ভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। ডাঃ গীষ্পতি চক্রবর্তী, ডাঃ স্বপন বণিক ও ডাঃ দিব্যেন্দু রায় এই শিবিরে প্রায় ১০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন। ৪৫ জনের চক্ষু পরীক্ষা করা হয় যার মধ্যে ৩৩ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। অত্যন্ত কম খরচে বাড়িতে পুষ্টিকর খাদ্য কিভাবে তৈরি করা যায় তার আলোচনা করেন চিকিৎসকরা। প্রত্যেক কে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক আয়োজকদের ধন্যবাদ জানান এই রকম দূরবর্তী একটি গ্ৰামের মানুষজনকে সচেতনতা শিবিরে হাজির করার জন্য। আজকের শিবিরের আয়োজন করেন গণআন্দোলনের মহিলা নেত্রী মনিমালা দাস, এলাকার গণআন্দোলনের নেতা সুকুমার দাস, দেবব্রত দাস, নাসিরুদ্দিন মোল্লা, দুখীরাম মেটে, আতাউর রহমান, মনসিজ হোসেন, মাখন, সইফুল সহ আরো অনেকে। সেবা সমিতির পক্ষ থেকে সহসম্পাদক সমীর তরফদার, অঞ্জন গাঙ্গুলী, পার্থ গোস্বামী, নীল মাধব নন্দী, অক্ষয় দাস শিবির পরিচালনায় সহযোগিতা করেন।

স্বাস্থ্য বিভাগের প্রাক্তন সেবিকা (স্টাফ নার্স) ধুলুক গ্ৰাম নিবাসী (জামালপুর ব্লক) বনানী মুখার্জি এবং প্রবাস মুখার্জি আজ...
06/01/2026

স্বাস্থ্য বিভাগের প্রাক্তন সেবিকা (স্টাফ নার্স) ধুলুক গ্ৰাম নিবাসী (জামালপুর ব্লক) বনানী মুখার্জি এবং প্রবাস মুখার্জি আজ ০৭.০১.২০২৬ সেবা সমিতিতে উপস্থিত হয়ে সেবা সমিতির কর্মকান্ডে উৎসাহিত হয়ে ৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন। তিনি এই অর্থ সেবা সমিতির সহসভাপতি মাননীয় অধ্যাপক ডঃ অরবিন্দ দাশের হাতে তুলে দেন। সংস্থার সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক, ডাঃ গীষ্পতি চক্রবর্তী, অরুপ হালদার, দীনেশ ঝা এবং ওনার ভাই দেবকুমার চক্রবর্তী, পার্থ গোস্বামী, সন্দীপ মান্না প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদক সেবা সমিতির বর্তমান কর্মধারা সম্পর্কে বলেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেবা সমিতিতে নিন্মোক্ত ডাক্তার বাবুরা আসছেন,স্বল্পমূল্যে চশমা, ডিজিটাল এক্সরে এবং রক্ত পরীক্ষা করা হচ্ছে। পুরোটা দেখতে ছ...
05/01/2026

সেবা সমিতিতে নিন্মোক্ত ডাক্তার বাবুরা আসছেন,
স্বল্পমূল্যে চশমা, ডিজিটাল এক্সরে এবং রক্ত পরীক্ষা করা হচ্ছে। পুরোটা দেখতে ছবিতে ট্যাপ করুন

শ্রমজীবী মানুষের যেখানে জীবনধারণ ক্রমশঃ কঠিন হয়ে যাচ্ছে, সেখানে রোগ ও তার চিকিৎসা, ওষুধ কেনা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়।...
31/12/2025

শ্রমজীবী মানুষের যেখানে জীবনধারণ ক্রমশঃ কঠিন হয়ে যাচ্ছে, সেখানে রোগ ও তার চিকিৎসা, ওষুধ কেনা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। শহিদ শিবশঙ্কর সেবা সমিতি তাই গরীব শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে "আমাদের স্বাস্থ্য, আমাদের হাতে"-এই শ্লোগান কে বাস্তবায়ন করতে। রোগের আগে রোগ প্রতিরোধ করতে হবে। কতকগুলো সুঅভ্যাস যদি মেনে চলা যায় তবে পরিবারের সদস্যদের সুস্থ রাখা যায়। আজ বছরের শেষ দিনটি (৩১.১২.২৫) সেবা সমিতির সদস্য রা শহরের শেষ প্রান্তে দামোদরের তীরে চাষী মানা এলাকায় স্বাস্থ্য সচেতনতা শিবির সফল করলো ১০৫জনের স্বাস্থ্য পরীক্ষা করে।এর মধ্যে ৫৩জনের চোখের চিকিৎসা করা হয়।এর মধ্যে ৩০জনকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। ডাঃ গীষ্পতি চক্রবর্তী, ডাঃ স্বপন বণিক, ডাঃ দিব্যেন্দু রায় সকলের স্বাস্থ্য পরীক্ষা করে সচেতনতার বিষয় আলোচনা করেন। বাড়িতে কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করা, খাওয়ার আগে পরে সাবান দিয়ে হাত ধোয়া, চটি পড়ে হাঁটাচলা করা, বাড়ির চারপাশে ময়লা আবর্জনার স্তূপ জমতে না দেওয়া, প্লাষ্টিক বোতলে জল না রাখা, মশারী টাঙিয়ে ঘুমানোর অভ্যাস, মদ, জুয়া, লটারি খেলার বদ অভ্যাস বর্জন করা-এই বিষয়গুলো আলোচনা করা হয়। সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক এই শিবিরে উপস্থিত ছিলেন। তিনি পুনরায় এই এলাকায় স্বাস্থ্য শিবিরের প্রয়োজনীয়তার কথা বলেন। ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ এই শিবিরের আয়োজন করেন। শুভময় সেন, অবনী সেন, শ্রাবনী রায়, দেবব্রত মুন্ডা শিবির পরিচালনায় সহযোগিতা করেন। সমিতির পক্ষ থেকে সন্দীপ মান্না, বিল্টু নাগ, অঞ্জন গাঙ্গুলী, নীলমাধব নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। বছরের শেষ দিন পর্যন্ত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে পেরে শহিদ শিবশঙ্কর সেবা সমিতি সমাজের প্রতি দায়বদ্ধতা থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে কিশোর বাহিনীর পূর্ব বর্ধমান জেলার শিবির অনুষ্ঠিত হয় মটর-বিনয় ট্রাষ্টে।এই শি...
30/12/2025

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে কিশোর বাহিনীর পূর্ব বর্ধমান জেলার শিবির অনুষ্ঠিত হয় মটর-বিনয় ট্রাষ্টে।এই শিবিরে আজ (৩০.১২.২৫) শহিদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৪০জন কিশোর বাহিনীর স্বেচ্ছাসেবকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডাঃ সুধাকর মন্ডল সকলের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক, সন্দীপ মান্না, শান্তিরাম ভট্টাচার্য, তপোব্রত মন্ডল, নীলমাধব নন্দী। সংগঠকদের পক্ষে সুদীপ্ত বাগচী সকলকে স্বাগত জানান।

শিশুদিবস উপলক্ষে ফকির চন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্ৰন্থাগারের উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শহিদ শিবশ...
27/12/2025

শিশুদিবস উপলক্ষে ফকির চন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্ৰন্থাগারের উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শহিদ শিবশঙ্কর সেবা সমিতিতে (২৭.১২.২০২৫)। শতাধিক কচি কাঁচা শিশুদের কলেরবে সেবা সমিতির কক্ষ আজ আনন্দে ভরে উঠছিলো। বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰন্থাগারের সভাপতি প্রাক্তন অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী, সম্পাদক জাকিরুল ইসলাম, আহাদ আলী মিদ্দ্যা, সাইদুল হক, জনার্দন রায়, তাপস সরকার, দেবমাল্য রায়, কাজল কাজী, ডাঃ দিব্যেন্দু রায়, ডাঃ গীষ্পতি চক্রবর্তী, সমীর তরফদার, সুবর্ণ মুখার্জি, সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক প্রমুখ। মননের বিকাশে বাড়ীর শিশু কিশোরদের এই গ্ৰন্থাগারে নিয়মিত আনার জন্য অভিভাবকদের আবেদন জানানো হয়। বিজয়রামের বাসিন্দা সিনিকা মন্ডল, আজকের আঁকা প্রতিযোগিতার একজন শিশু প্রতিযোগী সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিকের হাতে ১০হাজার টাকার চেক তুলে দেয়। প্রসঙ্গত সিনিকার দাদু শ্রদ্ধেয় শিক্ষক শিবশঙ্কর চ্যাটার্জী সেবা সমিতির একজন শুভাকাঙ্ক্ষী। সেবা সমিতির উন্নয়নকল্পে তিনি ৫০হাজার টাকা ও ওনার সহধর্মিনী সবিতা চ্যাটার্জি ৩০হাজার টাকা সাহায্য করেছেন। সকলের উপস্থিতিতে আজকের কর্মসূচি সুন্দর ভাবে সফলতা লাভ করে।

প্রকাশিত হলো "স্বাস্থ্য ও মানুষ" প্রত্রিকা,বিষয়: নারী
26/12/2025

প্রকাশিত হলো "স্বাস্থ্য ও মানুষ" প্রত্রিকা,
বিষয়: নারী

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও অভিভাবক নিরুপম সেনের  প্রয়াণ দিবসে (২৪.১২.২০২৫)  স্বাস্থ্য সচেতনতা শিবির...
24/12/2025

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও অভিভাবক নিরুপম সেনের প্রয়াণ দিবসে (২৪.১২.২০২৫) স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজিত হয় তার জন্মভিটা রাইপুর গ্ৰামে। নিরুপম সেন ও তার পিতা ভুজঙ্গ সেনের প্রতিকৃতিতে মাল্যদান করেন পরিবারের সদস্য চন্দ্রাবলী সেন, মনোরম সেন, ডাঃ স্বপন বণিক, ডাঃ গীষ্পতী চক্রবর্তী, ডাঃ দিব‌্যেন্দু রায়, সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক সহ আরো অনেকে। ডাক্তার বাবুদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রয়াত নিরুপম সেনের ভাই মনোরম সেন স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন। তিনি সেবা সমিতির সম্পাদকের হাতে ৫ হাজার টাকার চেক প্রদান করেন। এরপর শ্রমজীবী মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শুরু হয়। ডাঃ গীষ্পতি চক্রবর্তী কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করার কথা আলোচনা করেন। এছাড়াও হাত ধোয়া, চটি পড়ে হাঁটাচলা করা, মশারী টাঙিয়ে শোওয়া, নেশার দ্রব্য ব্যবহার না করা, লটারি, জুয়া খেলার বল অভ্যাস পরিত্যাগ করা ইত্যাদি আলোচনা করা হয়। অস্বাভাবিক হারে ওষুধের দাম বৃদ্ধির জন্য ও নকল ওষুধের রমরমার জন্য সাধারণ মানুষ আজ বিপর্যস্ত ও বিভ্রান্ত। চিকিৎসা পরিষেবা আজ বানিজ্যমুখি। তাই মানুষ কে ওষুধ সচেতন না করে স্বাস্থ্য সচেতন করতে সেবা সমিতি বিভিন্ন গ্ৰামাঞ্চলে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে। রোগ প্রতিরোধ ই রোগের শ্রেষ্ঠ প্রতিষেধক - "আমাদের স্বাস্থ্য, আমাদের হাতে" এই সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে শহিদ শিবশঙ্কর সেবা সমিতি কাজ করে চলেছে। আজকের এই শিবিরে ১৬৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চোখের চিকিৎসা হয় ১২৭ জনের, এরমধ্যে ৫৮ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। B&H Farma র পক্ষ থেকে ৪২ জনের Blood Sugar পরীক্ষা করা হয়। এলাকার সামাজিক আন্দোলনের কর্মী তাপস মন্ডল, সুশীল মালিক, চন্দ্রচূড় চৌধুরী,রীতা কোড়া, মাধবী কোড়া, মধুসূদন যশ এই শিবির পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। নিরুপম সেন সেবা সমিতির পক্ষে উত্তম কোনার, বাসুদেব দত্ত, জহর দত্ত, মানস প্রামাণিক প্রমুখ সমগ্ৰ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করেন। শহিদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে সমীর তরফদার, পার্থ গোস্বামী, অঞ্জন গাঙ্গুলী, নীল মাধব নন্দী, অক্ষয় দাস শিবির পরিচালনায় সহযোগিতা করেন।
শ্রমজীবী মানুষের জন্য এই ধরনের স্বাস্থ্য শিবির ১মাস পরে পুনরায় অনুষ্ঠিত করা হবে বলে সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক জানান।

Address

SHIBSANKAR SARANI, BABURBAG BURDWAN
Burdwan
713104

Alerts

Be the first to know and let us send you an email when Saheed Shib Sankar Seba Samity, Burdwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saheed Shib Sankar Seba Samity, Burdwan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram