Khagrabari Netaji Subhas Databya Chikitshalay

Khagrabari Netaji Subhas Databya Chikitshalay Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khagrabari Netaji Subhas Databya Chikitshalay, Medical and health, Cooch Behar.

*খাগড়াবাড়ি নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয়ের রজত জয়ন্তী বর্ষে নতুন ভবনের দ্বারোদঘাটন ও মেগা হেলথ ক্লিনিক সম্পন্ন*কোচবিহার,...
08/03/2026

*খাগড়াবাড়ি নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয়ের রজত জয়ন্তী বর্ষে নতুন ভবনের দ্বারোদঘাটন ও মেগা হেলথ ক্লিনিক সম্পন্ন*
কোচবিহার, ৮ মার্চ ২০২৬: বিগত পঁচিশ বছর ধরে কোচবিহার জেলার মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিত ভূমিকা পালন করে আসছে খাগড়াবাড়ি নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের ঐকান্তিক সহযোগিতা, সুহৃদয় চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই চিকিৎসালয়ের কার্যক্রম এতদিন ধরে সাফল্যের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এ বছর প্রতিষ্ঠানটি তার রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে এবং সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নির্মীয়মান ভবনের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন সম্পন্ন হলো। আজকের এই গৌরবময় অনুষ্ঠানে নতুন ভবনের দ্বারোদঘাটন করেন সংস্থার মেন্টর তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুভাষ চন্দ্র সাহা। আজকের এই মহতী অনুষ্ঠানে "মানবিক" শীর্ষক একটি মেডিকেল গাইড বই উন্মোচিত হয়, উন্মোচন করেন সংগঠনের মেন্টর এবং কোচবিহারের বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী বাণীকান্ত ভট্টাচার্য মহাশয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এই চিকিৎসালয়ের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের মনে একটি বৃহত্তর স্বপ্ন লালিত হয়ে আসছিল—একটি পূর্ণাঙ্গ কমিউনিটি হাসপাতাল গড়ে তোলা, যা এলাকার সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যপরিষেবা নিশ্চিত করবে। দীর্ঘদিনের সেই স্বপ্ন আজ বাস্তবের পথে আরও একধাপ এগিয়ে গেল। এই নতুন ভবনটি শুধুমাত্র একটি অবকাঠামো নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের দাঁতে দাঁত চাপা লড়াই, প্রতিকূলতা অতিক্রমের গল্প এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রজত জয়ন্তী বর্ষের এই বিশেষ দিনে নতুন ভবনে স্থানান্তর প্রক্রিয়ার পাশাপাশি একটি বিশাল সমন্বিত স্বাস্থ্য শিবির বা মেগা হেলথ ক্লিনিকের আয়োজন করা হয়েছিল।
আজকের এই মহতি মেগা হেলথ ক্লিনিকে উপস্থিত থেকে রোগীদের বিশেষজ্ঞ পরিষেবা প্রদান করেন এক ঝাঁক প্রথিতযশা চিকিৎসক। তাঁদের মধ্যে ছিলেন কলকাতা থেকে আগত প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ প্রণব কুমার দত্ত, এনআরএস মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন অধ্যাপক ডাঃ কিরণ মুখার্জি, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কৃষ্ণেন্দু রায় ও ডাঃ বিপ্লব কেতন সাহা, চেষ্টা মেডিসিন ডাঃ শুভাশীষ চ্যাটার্জী ও ডাঃ সুব্রত মিত্র, ফিজিশিয়ান ডাঃ শান্ত বর্মন, জেনারেল ফিজিশিয়ান ডাঃ সৌকত আলী ও ডাঃ পঙ্কজ কয়াল, অর্থোপেডিক সার্জেন ডাঃ রবীন্দ্র নাথ সরেন, ইএনটি সার্জেন ডাঃ নির্মাল্য রায়, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ সম্পা সরকার, জেনারেল সার্জেন ডাঃ অনুজ কুমার বিশ্বাস, ডেন্টাল সার্জেন ডাঃ পার্থপ্রতিম দেবনাথ এবং ডাঃ তন্ময় সাহা।
রোগী পরিষেবা প্রদান করেন চক্ষু পরীক্ষক শ্রী মানব গুছাইত, মানিক দে। এছাড়াও ফিজিওথেরাপিস্ট শুভ্রজ্যোতি রায় উপস্থিত থেকে রোগীদের প্রয়োজনীয় থেরাপি ও পরামর্শ প্রদান করেন।
আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রী আড়ি, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিন্ময় বর্মন, বিশিষ্ট নিউরো ফিজিশিয়ান ডাঃ তন্ময় পাল, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাঃ পার্থ দেবনাথ, ডাঃ রতীস চন্দ্র দেবনাথ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ কাজল পণ্ডিত, ডাঃ অর্ণব নিয়োগী, সংস্থার মেন্টর শ্রী নীহার কুমার হোড়, শ্রী রঞ্জিৎ কুমার বৈদ ও শ্রী শঙ্কর গাঙ্গুলী মহাশয়, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী দিলীপ সাহা সহ আরো অনেকে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে রেকর্ড সংখ্যক ১০২৫ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ গ্রহণ করেন এবং তাঁদের প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করেন। শুধুমাত্র চিকিৎসা পরিষেবাই নয়, চিকিৎসালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিবিরে আগত সকল রোগীদের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়েছিল, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। সম্পাদক ডাঃ অনুজ কুমার বিশ্বাস, সভাপতি ডাঃ কৃষ্ণেন্দু রায় এবং কোষাধ্যক্ষ শ্রী নেপাল মিত্র যৌথভাবে সেই সকল মানুষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা শুরু থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে এই নতুন ভবনের মাধ্যমেই এলাকার সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়েছে খাগড়াবাড়ি নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয়।

ধন্যবাদান্তে,
বাপ্পাদিত্য চক্রবর্তী
সহ সম্পাদক
খাগড়াবাড়ি নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয়
9002136066

আগামী বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ রাত ৯ টা - ১০ টা, খুব অসুবিধা না হলে বাড়ির আলো নিভিয়ে দিয়ে প্রতিবাদ জ্বালিয়ে দিন প্রদীপ অ...
02/09/2024

আগামী বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ রাত ৯ টা - ১০ টা, খুব অসুবিধা না হলে বাড়ির আলো নিভিয়ে দিয়ে প্রতিবাদ জ্বালিয়ে দিন প্রদীপ অথবা মোমের বাতি, মোবাইলের টর্চ। আসুন কাছাকাছি যাঁরা আছেন তারা মিলিত হই রাস্তার মোড়ে। সেখানেই জ্বালাই প্রতিবাদের আলো।

প্রত্যেক রবিবারের নিয়মিত স্বাস্থ্য ক্লিনিকের এই রবিবার (২৫ আগষ্ট ২০২৪) এর কর্মসুচি।**  ক্লিনিক শুরু হবে সকাল ১১ টা থেকে।...
24/08/2024

প্রত্যেক রবিবারের নিয়মিত স্বাস্থ্য ক্লিনিকের এই রবিবার (২৫ আগষ্ট ২০২৪) এর কর্মসুচি।

** ক্লিনিক শুরু হবে সকাল ১১ টা থেকে।।

প্রত্যেক রবিবারের নিয়মিত স্বাস্থ্য ক্লিনিকের এই রবিবার (১৮ আগষ্ট ২০২৪) এর কর্মসুচি।** হোমিওপ্যাথি ক্লিনিক শুরু হবে সকাল ...
15/08/2024

প্রত্যেক রবিবারের নিয়মিত স্বাস্থ্য ক্লিনিকের এই রবিবার (১৮ আগষ্ট ২০২৪) এর কর্মসুচি।
** হোমিওপ্যাথি ক্লিনিক শুরু হবে সকাল ৯ টা থেকে।।
** অ্যালোপ্যাথি ক্লিনিক শুরু হবে সকাল ১১ টা থেকে।।

আজকের চিকিৎসা পরিষেবার কিছু চিত্র
07/07/2024

আজকের চিকিৎসা পরিষেবার কিছু চিত্র

আজকের ক্যাম্পের কর্মসূচি। বৃষ্টি উপেক্ষা করেই পরিষেবা দিচ্ছেন সম্মানীয় চিকিৎসকগণ।
16/06/2024

আজকের ক্যাম্পের কর্মসূচি। বৃষ্টি উপেক্ষা করেই পরিষেবা দিচ্ছেন সম্মানীয় চিকিৎসকগণ।

13/05/2024
তৃতীয় তলের ছাদ ঢালাই চলছে
08/11/2023

তৃতীয় তলের ছাদ ঢালাই চলছে

আগামী 24, September 2023 আমাদের ক্যাম্পে প্রতি রবিবারের মতোই উপস্থিত থাকবেন সম্মানীয় চিকিৎসকেরা। সেদিন ক্যাম্পে রোগীদের...
17/09/2023

আগামী 24, September 2023 আমাদের ক্যাম্পে প্রতি রবিবারের মতোই উপস্থিত থাকবেন সম্মানীয় চিকিৎসকেরা। সেদিন ক্যাম্পে রোগীদের চিকিৎসায় সুপরামর্শ দিতে উপস্থিত থাকবেন কোলকাতার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক Dr Pranab Datta, Homoeopathy
Dr S Chatterjee, Chest
Dr S Maity,Child
Dr R N Saren,Ortho
Dr R C Debnath, GP
Dr Sampa Sarkar, Homoeopathy
Manik Dey, Optometrist
Subhrajyoti Roy, Physiotherapist

*স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ* সুদীর্ঘ ২০ বৎসরের অপেক্ষার প্রহর পেরিয়ে গত ২৭শে নভেম্বর ২০২২ রবিবার আপনাদের প্রিয় প্রতিষ্...
30/08/2023

*স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ*

সুদীর্ঘ ২০ বৎসরের অপেক্ষার প্রহর পেরিয়ে গত ২৭শে নভেম্বর ২০২২ রবিবার আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের নব পরিকল্পিত ত্রিতল ভবনের নির্মাণ কার্যের শুভারম্ভ হয়।একদিকে নানান বাধা-বিপত্তি আবার আরেকদিকে বহু সহৃদয় মানুষের সক্রিয় সহযোগিতায় ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। নবনির্মিত ভবনের দ্বিতীয় তলের ছাদ ঢালাই আজ সম্পন্ন হলো।
আগামীতে কমিউনিটি হাসপাতাল হিসেবে গড়ে উঠবে আমাদের প্রতিষ্ঠান।মানুষের স্বার্থে এই হাসপাতাল তৈরি করতে প্রয়োজন অর্থ। মানুষের সেবায় এগিয়ে আসুন। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা কামনা করে

খাগড়াবাড়ি নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয়।

Address

Cooch Behar
736101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khagrabari Netaji Subhas Databya Chikitshalay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share