Panacea Health Clinic

Panacea Health Clinic Health clinic

12/10/2023

ইর্ণ্টানীর সময়ে গাইনী এন্ড অবসে ডিউটি করছি। পোষ্ট পার্টাম #হ্যামোরেজের (বাচ্চা জন্মের পর মায়ের অস্বাভাবিক রক্তক্ষরণ) এক পেশেণ্ট আসলো। খুবই খারাপ অবস্থা। চেষ্টা করলাম ইউনিটের সবাই অনেক ... কিন্তু বাঁচাতে পারলাম না।

- মন খারাপ করে ওয়ার্ড থেকে বের হচ্ছি। এমনসময় এক মহিলা এসে আমাকে বলছে ... স্যার একটা মিষ্টি খান। আমার মেয়ের বাচ্চা হইছে ... তাই #মিষ্টি আনছি।

- হাসপাতাল এক অদ্ভূত জায়গা। এখানে কোনো মা কাঁদে তার মেয়ের মৃত্যুতে ... কোনো মা হাসে, মেয়ের সন্তান হওয়ার খুশিতে।


- মেডিসিন ওয়ার্ডে হার্টের সমস্যা নিয়ে পেশেণ্ট আসলো। রুগীকে বাঁচাতে পারলাম না।
- মৃত রুগীর পাশের বেডেই দেখি দুইজন রুগী খোশ মেজাজে গল্প করছে। উনাদের খুশির কারণ, উনাদের একজনের ছেলের সাথে আর একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
- হাসপাতাল এক অদ্ভূত জায়গা। এখান থেকে কেউ #সংসার ছেড়ে চিরতরে চলে যায় ... এখান থেকেই কেউবা আবার নতুন সংসার শুরু করে।।



- সার্জারী ওয়ার্ডে একদিন ২৩ বছরের এক রুগী আসলো। খুবই খারাপ অবস্থা। দ্রুত অপারেশনের ব্যবস্থা করার জন্য দৌড়াদৌড়ি করছি। রুগীকে আর আধা ঘণ্টার মধ্যেই #অপারেশন করা হবে। রুগীর কাছে যেয়ে রুগীকে আশ্বস্ত করলাম। রুগী আমার হাত শক্ত করে আঁকড়ে ধরে বললো ... স্যার আপনি আমার হাত ছাড়বেন না ... হাত ছাড়লে আমি মারা যাব ।
- না ... আমি হাত ছাড়িনি। তারপরেও বাঁচাতে পারলাম না।
- ডক্টরস রুমে বসে ডেথ সার্টিফিকেট লিখছি। এক রুগী এসে বললো ... স্যার, আপনি পাশে ছিলেন বলেই #সুস্থ হইয়া বাড়ি যাচ্ছি।
- কি অদ্ভূত এক জায়গা হাসপাতাল। আমি পাশে থাকার কারণে একজন বেঁচে যায়। আবার পাশে থেকেও অন্য একজনকে বাঁচাতে পারি না।



- হাসপাতাল এমন এক জায়গা ... যেখানে প্রতি মূহুর্তে কেউ হাসে ... কেউ কাঁদে। কেউ দুঃখ সাথে নিয়ে বাড়ি ফিরে যায় ... কেউবা ফিরে যায় #একরাশ আনন্দ নিয়ে।


- কেউ যদি দুঃখ দেখতে চায় ... আমি তাদেরকে হাসপাতালে যেতে বলি।

- আবার কেউ যদি সুখ দেখতে চায় ... তাদেরকেও আমি হাসপাতালে যেতে বলি।

- বিলিভ মি ... এতো সুখ-দুঃখের অদ্ভূত #সংমিশ্রণ হাসপাতাল ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।।
© শামীম রেজা

24/07/2023

15/07/2023
Salute to all the "white coat hero's"..Happy doctor's day to all the doctors out there...
01/07/2023

Salute to all the "white coat hero's"..
Happy doctor's day to all the doctors out there...

Address

Natun Bazar, Dhuliyan (Near Dhuliyan Girls High School) Ward No./8
Dhulian
742202

Opening Hours

Monday 9am - 2pm
5pm - 9pm
Tuesday 9am - 2pm
5pm - 9pm
Wednesday 9am - 2pm
5pm - 9pm
Thursday 9am - 2pm
5pm - 9pm
Friday 9am - 2pm
5pm - 9pm
Saturday 9am - 2pm
5pm - 9pm
Sunday 9am - 2pm
5pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panacea Health Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram