Dr.Towshif-তৌসিফ

Dr.Towshif-তৌসিফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Towshif-তৌসিফ, Doctor, Farakka.

MBBS,PAEDIATRIC PGT [JAI BHIM]
সবচেয়ে দামি "সময়"
@ DATE Foundation
AIM:
Public funded low cost charity hospital
Donate 300 for 1 sqf land
BANDHAN BANK
A/C: DATE FOUNDATION
A/C No-20200074008881
IFSC-BDBL0001691
UPI-datefoundation@ybl

Appendicitis অপারেশনের জন্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তৎকালীন প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক ডি পি বসু।কিন্তু sinus arrythmia...
19/05/2026

Appendicitis অপারেশনের জন্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তৎকালীন প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক ডি পি বসু।কিন্তু sinus arrythmia থাকার জন্য কেউ anaesthesia দিতে রাজি হচ্ছেন না।সেই সময় হার্টের আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল না।
তখন ডি পি বসুর বাবা ডাক্তার ইউ পি বসু শরণাপন্ন হলেন ধ্বন্যন্তরি বলে খ্যাত তাঁর ডাক্তার বন্ধুর।তিনি পরীক্ষা করে অপারেশনের অনুমতি দিলেন।

সেই সময় দেশীয় ডাক্তারদের ভিজিট ছিল ২টাকা,৪ টাকা।ধ্বন্যন্তরী বলে খ্যাত ডাক্তারবাবু ১৬ টাকা ভিজিট নিতে শুরু করলেন সাহেবদের পর্যন্ত চোখ কপালে তুলে।৬৪ টাকা পর্যন্ত তাঁর ভিজিট উঠেছিল।

প্রচুর দান ও করে গেছেন স্বদেশের জন্য।স্বদেশী শিল্প গড়তে উৎসাহ দিয়েছেন।গরিব রোগীদের সাহায্য করেছেন।
নিজের বাড়িতে ছোট্ট ক্লিনিক্যাল ল্যাবরেটরি গড়েছিলেন।ছাত্রদের সেখানে কাজ করতে উৎসাহ দিতেন।কষ্ট করে ডাক্তারি যন্ত্রপাতি আনিয়ে ছিলেন।দেশি বিদেশি জার্নাল রাখতেন,যাতে ছাত্ররা পড়তে পারে।ভারতে ই সি জি মেশিন তিনি প্রথম আনেন।
এই ধ্বনন্তরী ডাক্তারবাবু হলেন স্যার নীলরতন সরকার,ক্লিনিক্যাল মেডিসিনের জাদুকর।
আজ প্রয়াণ দিবসে রইল শ্রদ্ধার্ঘ্য।
✍️ তারকনাথ পাল

আমি গর্বিত এই মহান ডাক্তারের নামে তৈরি হাসপাতালের ছাত্র হিসাবে , ২০১৪ সাল অনেক কাটখড পুরিয়ে রাজ্য জয়েন্ট এক্সামে অভাবনীয়ভাবে ২৬৬ রাঙ্ক করে ,জেনারেল কোটায় Nil Ratan Sircar Medical College & Hospital. এ পড়ার সুযোগ পাই।
তাঁর ব্যাপারে একাধিক গল্প শুনেছি,সুযোগ হলে লিখবো কখনও । উনি যেমন এদেশীয় হয়েও বিদেশীদের রাজত্বে ভারতীয় হিসাবে চরমতম সম্মান এবং যোগ্যতা অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন , বর্তমান ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মধ্যে থেকে একজন ভারতীয় মুসলমান হিসাবে আমার ব্যক্তি আকাঙ্ক্ষাও একই।
আমি মনেপ্রাণে চাই এই বিতৃষ্ণযুক্ত,জঞ্জালময়, ধর্মীয় হানাহানিতে ভরপুর সমাজে , একজন দায়বদ্ধ মুসলমান ডাক্তার হিসাবে সমাজের সেই কালিমা লিপ্ত মানুষগুলোকে সপাটে চড় মারতে চাই কাজের দ্বারা ...
কারো খারাপ লেগে থাকলে আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু বর্তমান ভারতে মুসলমানদের অবস্থা ইংরেজ আমলে ভারতীয়দের চেয়ে কোন অংশে ভালো নয়। জানি খারাপ অনেক কিছুর জন্যই মুসলমান সমাজের অনেক অংশ দায়ী ,কিন্তু নিজের দিকে তাকাবেন না?

মুসলমান যতই ভালো কিছু করুক না কেন, সমাজের চোখে সব সময় প্রশ্ন চিহ্ন , আমি চাই এই প্রশ্নচিহ্নের উপরে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে সুস্থ মস্তিষ্কের ভারতীয়দের জন্য নিজেকে উৎসর্গ করতে ... আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য ও আপনাদের দোয়া/আশীর্বাদ প্রার্থনাকারি

✍️Dr Towshif Arif Biswas

নিচের ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হল গর্ভপাত করার একটি অন্যতম ভালো ঔষধ : Mifegest Kit (মিফেজেস্ট কিট)বেশিরভাগ ক্ষেত্রে...
17/05/2026

নিচের ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হল গর্ভপাত করার একটি অন্যতম ভালো ঔষধ :
Mifegest Kit (মিফেজেস্ট কিট)

বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম না থাকার সত্বেও পরামর্শ অনুযায়ী ওষুধ কেনেন না এবং ব্যবহার করতেও না জানার ফলে দীর্ঘমেয়াদি রক্তক্ষরণ হওয়ার দরুন প্রায় মরণাপন্ন হয়ে হাসপাতালে উপস্থিত হন , তাদের জন্য সতর্কবার্তা এবং নিয়ম ......

গর্ভাবস্থার একদম শুরুর দিকে (সাধারণত ৬০-৬৩ দিন বা ৯ সপ্তাহ পর্যন্ত) একটি ব্যবহার করা হয়,
বেশি দেরি হয়ে গেলে এই ঔষধ খাওয়া উচিত নয় )

কি কি থাকে ??
১টি মিফেপ্রিস্টোন ২০০ mg এবং সবচেয়ে বড় আকারের ওপরের দিকের ট্যাবলেট
৪টি মিসোপ্রোস্টোল ২০০ mcg ছোট আকারের ট্যাবলেট নিচের দিকে

এটি কিভাবে কাজ করে ?
এটি প্রোজে
স্টেরন হরমোন ব্লক করে ও জরায়ুর সংকোচনের মাধ্যমে যে ভ্রুন জরায়ুর গায়ে লেগে থাকে সেটিকে বের করে দেয় ।

কিভাবে ব্যবহার করবেন-
সম্পূর্ণরূপে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হয়
➡️প্রথম দিন:
প্রথমে ১টি বড় ট্যাবলেট Mifepristone খেতে হয়
➡️৩৬ ঘণ্টা পর:
৪টি ছোট ট্যাবলেট Misoprostol এর মধ্যে ২টো জিহ্বার নিচে বা মাড়ির ভেতরে রাখতে হয় অনেকক্ষণ রাখার পরে শেষের দিকে গিলে খেয়ে নিলেও সমস্যা নেই,প্রথমেই গিলে নিলে কাজ হবে না,
বাকি ২ টো ট্যাবলেট জরায়ুর ভিতর যতটা পারা যায় গভীরে কিছুক্ষণের জন্য রেখে শুয়ে থাকতে হয় ।

(মুখের মধ্যে রাখা ঔষধের জন্য বমি বমি ভাব হতে পারে)

⏩ফলো-আপ: ৭-১৪ দিন পর USG এর মাধ্যমে নিশ্চিত হতে হয় যে গর্ভপাত সম্পূর্ণ হয়েছে কিনা।

⏩পার্শ্বপ্রতিক্রিয়া:
তীব্র পেট ব্যথা, যোনিপথে রক্তপাত, বমি ভাব, জ্বর বা ডায়রিয়া হতে পারে।

❌কখন কোনমতেই ব্যবহার করা উচিত নয়: ❌
পূর্বের ইতিহাস আছে এমন একক্টোপিক প্রেগন্যান্সি (জরায়ুর বাইরে গর্ভাবস্থা), ৩৫ বছরের বেশি বয়স

ঔষধ খাওয়ার পরে যা হয় :
১. প্রায় ৬ থেকে ৮ ঘন্টা পরে প্রচন্ড কোমরে ব্যথা এবং তলপেটে ব্যথা হয়ে রক্তপাত শুরু হয় ।

২. তার কিছুক্ষণ পরেই জরায়ুর ভেতরের অংশগুলো ছিঁড়ে ভ্রুণ সহ রক্তের দলা আকারে বেরিয়ে আসে ।

৩. ছয় থেকে আট দিন অবধি রক্তপাত চলতে থাকে
প্রথম দুই থেকে তিন দিন বেশি এবং তারপরে অল্প,
অত্যধিক রক্তপাত হলে দ্রুত হাসপাতালে যান।

তাই ঔষধ ছোট ঔষধ মুখে দেওয়ার আগে যা যা করবেন :
১.খুব ভারী মাত্রায় ২-৩ ঘণ্টা আগে খাবার খেয়ে নেবেন
২. যতটা পারবেন আস্তে আস্তে জল খেতে থাকবেন

ইসলামিক বিধি নিষেধ :
মুসলিম সমাজের ক্ষেত্রে বিভিন্ন ভুল ধারণা গর্ভপাত সম্পর্কিত এবং করণীয়
বেশিরভাগ মানুষের সচেতনতা অবলম্বন করুন এই জাতীয় ঘটনা যাতে না ঘটে,ও ব্যবস্থা পূর্বেই নেওয়া উচিত।
তারপরেও যদি কোনক্রমে গর্ভধারণ হয়ে থাকে তাহলে ...
১. বাচ্চা অতিরিক্ত ছোট বুকের দুধ খায়
২. মা কোন জটিল এবং দীর্ঘ মেয়াদী অসুখে ভুগছে
৩. প্রচন্ড শারীরিক দুর্বলতা
৪. এমন কিছু ঔষধ খায় যার দরুন গর্ভস্থ ভ্রুণের ক্ষতি হতে পারে
৫. এছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে ..... ইসলামিক ধর্ম মতেও abortion বা গর্ভপাতে ছাড় দেওয়া আছে ৪ মাস অবধি।
⏩ইসলামি শরিয়তের বর্ণনা অনুযায়ী, মাতৃগর্ভে ভ্রূণের বয়স ১২০ দিন (বা প্রায় ৪ মাস) পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা শিশুর শরীরে রূহ বা আত্মা ফুঁকে দেয়।
( বিস্তারিতভাবে একজন পরিপূর্ণরূপে জ্ঞানী মুফতির পরামর্শ নেওয়া আবশ্যিক).

✍️Dr Towshif Arif Biswas
kit #গর্ভাবস্থা #গর্ভপাত

স্মৃতির পাতায়, পর্ব ৭ :       আমার PG TRAINING এর প্রথম হাউস স্টাফ Dr Abhishek Sadhu  এখন চাকুরী পেয়ে পুরুলিয়ার প্রত্...
15/05/2026

স্মৃতির পাতায়, পর্ব ৭ :
আমার PG TRAINING এর প্রথম হাউস স্টাফ
Dr Abhishek Sadhu এখন চাকুরী পেয়ে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামীন এলাকায় PHC তে কর্মরত
Medical college Kolkata থেকে পাস করে ,কিছুদিন পরে আমাদের হাসপাতালে আসে ।
ভালো কিন্তু অগোছালো,বুদ্ধিমান কিন্তু দায়িত্বশীল ছিল না ,হয়তো আমাদের এখানে বলেই এমন ছিল ....
গ্রামীণ হাসপাতালের সেই ছেলেই এক দায়িত্ববান,গুছানো এক ভবিষ্যতের নতুন ডাক্তার হয়ে আসবে ।।একরাশ শুভেচ্ছা তার নতুন জীবনের প্রতি ...
এগিয়ে যা ... যদি মনে পড়ে ফোন করিস ....

এটাই জীবন ... চক্রাকারে আবর্তিত .... কাছের বন্ধু দূরে থাকে..দূরের লোক কাছে আসে .... সময়ের সাথে মানুষ হয়ে যায় আপন বা পর ....

মাথার ওপরে লেখা সেই মেডিক্যাল অফিসার... অনেকের কাছে স্বপ্ন ..আবার কারো কাছে ভয়..

✍️Dr Towshif Arif Biswas

Hard stool কোষ্ঠকাঠিন্য সমস্যা ও চিকিত্সা(এটা কোনো paid বিজ্ঞাপন নয়)আমাদের প্রত্যেকের জীবনে শিশু থেকে বৃদ্ধ বয়স অবধি ব...
10/05/2026

Hard stool কোষ্ঠকাঠিন্য সমস্যা ও চিকিত্সা
(এটা কোনো paid বিজ্ঞাপন নয়)

আমাদের প্রত্যেকের জীবনে শিশু থেকে বৃদ্ধ বয়স অবধি বিভিন্ন সময়ে আমরা কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যার ধরুন দীর্ঘকাল রোগ ভুগতে থাকে ।

কেন হয় ?
আমাদের চলাফেরা ,জীবন যাপন ,খাদ্যাভ্যাস, জলের ঘাটতি ,ঘুমের সমস্যা ও মানসিক চাপ এত সমস্ত কিছু মিলিয়ে শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং আমরা পেটের সমস্যা বা কষ্ট কাঠিন্যে ভুগি।

কি কি সমস্যা হয় ?

১. দীর্ঘকাল যাবত খাবারে অনিহা এবং তার দরুণ শরীর দুর্বল হয়ে পড়া।

২. বদহজমের জন্য গ্যাসের সমস্যা, বাজে ঢেকুর এবং সব সময় মুখ টক ,এবং বিরক্তি

৩. পেটের সমস্যার জন্য অপর্যাপ্ত ঘুম ,কাজে অনীহা, এবং মানসিক সমস্যা সম্মুখীন হওয়া

৪. কোন জায়গায় ঘুরতে যাব ভাবলেই সব সময় পেট নিয়ে দুশ্চিন্তা কাজ করা

সমাধান কিভাবে?
পর্যাপ্ত পরিমাণে শাক সবজি ফলমূল এবং জল খাওয়ার পরেও এবং সুনির্দিষ্ট চিকিৎসা দীর্ঘদিন ধরে নিয়েও যারা সমস্যায় ভুগছেন তারা নিচের দেওয়া প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন . আমি ব্যক্তিগভাবে পরিবারের লোককে ও অন্যান্য রোগীদের যতজনকে দিয়েছি প্রত্যেকেই খুব ভালো ভাবে উপকৃত ।

কারা খাবেন?
৮ বছর বয়সের ঊর্ধ্বে যারা খুব ভালোভাবে শক্ত এবং পানীয় খেতে পারে

কীভাবে খাবেন ?
➡️৮-১২ বছর বয়সের হলে , কুসুম গরম জলের সাথে মিশিয়ে ১-১.৫ চামচ রাত্রে বেলায় ।।
➡️এর চেয়ে বেশি বয়স হলে দুই থেকে তিন চামচ কুসুম গরম জলের সাথে রাত্রে বেলায়।।

এটি স্বাদ এবং গন্ধহীন উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রাকৃতিক গুঁড়ো , এবং জলের বা মুখে লালা সংস্পর্শে চিটচিটে ভাব ধারণ করে । গুলে খেতে কারো খেতে সমস্যা হলে আগে শুকনো গুঁড়ো খান পরে জল খান । এছাড়াও নিজেদের মতন চিনি বা অন্যান্য কোন মিষ্টি পদার্থের সাথেও খেতে পারে।

এরপরে যা হবে !!
৬-৮ ঘন্টা পরে একবার বা একাধিক বারে আপনার পেট পরিষ্কার । দীর্ঘমেয়াদি সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে প্রথম দিকে মিউকাস সহ কালো বা হালকা লালচে সাধারণ বা পাতলা পায়খানা হতে পারে
পেটের ভিতরের খাদ্যনালীতে দীর্ঘকাল জমে থাকা পুরানো মহল বের হওয়ার জন্য এরকম রং হয় ।
৫-৭ দিন ব্যবহার করলেই সমস্যার সমাধান ।
পরবর্তীকালে যখন সমস্যা হবে তখন খেলেই হল
( অনেক ক্ষেত্রে বমি হতে পারে সেজন্য অন্ততপক্ষে খাবার দু'ঘণ্টা পরে খান)

আপনাদের যাতে সহজ হয়,যদি কেউ শুধু পরিবহন খরচে প্রোডাক্টটি নিতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন
9476493959 / 7076051189

Note: এটি কোন paid বিজ্ঞাপন নয়, (আমার দিক থেকে আপনাদেরকে উপহার) বাজারে এক বা একাধিক ঔষধ আছে কিন্তু আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে এই ওষুধ টাকে ভালো মনে হয়েছে এবং আমি মনে করি লোকের জানা দরকার। Be healthy.
" আপনার স্বাস্থ্যের রক্ষাকর্তা আপনি, আমি শুধুমাত্র পরামর্শদাতা "


#কোষ্ঠকাঠিন্য

ছবিতে যাকে দেখছেন তিনি  প্রাথমিক স্কুলের শিক্ষক সম্মানিত Ajim SK মহাশয় ।                        এখনো অব্দি যতটুকু পরিচয...
02/05/2026

ছবিতে যাকে দেখছেন তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক সম্মানিত Ajim SK মহাশয় ।
এখনো অব্দি যতটুকু পরিচয়, বুঝেছি তিনি অন্ততপক্ষে ছাত্রদরদী , সৎ এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান একজন পরোপকারী শিক্ষক ।
একাধিকবার হাসপাতালে বাচ্চার চিকিৎসা নেওয়ার সময় আমার সাথে দেখা-সাক্ষাৎ হয়েছে ।
নির্বাচনের দিন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে তার কাছে আমার মোবাইলটি জমা দিয়েছিলাম, আসার সময় দুজনেই ক্যামেরা বন্দি 😂
ভদ্রলোকের বাড়ি বেনিয়া গ্রাম অঞ্চলেই, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যদি এলাকার লোক সর্বতোভাবে এইসব শিক্ষক মহাশয়দের কাছ থেকে নিজের শিশুদের জন্য পর্যাপ্ত পরামর্শ গ্রহণ করেন তাহলে আমাদের এলাকায় একটি সুন্দর ,শিক্ষিত, সৎ, দায়বদ্ধ সমাজ গড়ে তুলতে পারবে (বর্তমান সময়ে যেটা এখনও ঘাটতি....)

✍️Dr Towshif Arif Biswas

#শিক্ষক #ভালোবাসারশিক্ষক #ফারাক্কা #নির্বাচন #মাস্টার #ভবিষ্যৎ

১০১ বছরের তরুণ দাদুর সাথে বাংলা তথা ভারতীয় রাজনীতির পটপরিবর্তনের এক সন্ধিক্ষণে...   দাদুর কথায়, কত কেউ এলো আর গেলো ......
23/04/2026

১০১ বছরের তরুণ দাদুর সাথে বাংলা তথা ভারতীয় রাজনীতির পটপরিবর্তনের এক সন্ধিক্ষণে...
দাদুর কথায়, কত কেউ এলো আর গেলো .... আমরা অবিচল .... কোনো সরকার ..কোনো সংস্থার ক্ষমতা চিরস্থায়ী নয় ... সবার উপর মানুষ ... খেটে খাওয়া.. অভুক্ত..মলিন..জর্জর কাপড়ে লেখে প্রেক্ষাপট বদলের কাহিনী ...
আমি বললাম ... অতিরিক্ত শিক্ষিত আর অশিক্ষিত সন্ত্রাসী শকুনরা কি করবে ???
দাদু : ওরা জোক... মানুষের রক্ত মাংসে বেঁচে থাকে... একটু লবণ দিলেই শেষ।😀।

১০০ বছরের ইতিহাস ..জীবন্ত দলিল..ভারতের অস্তিত্বের পূর্বের .. তুই আমাদের কাছে কাগজ চাস.. স্বার্থান্বেষী, ইতর, জানোয়ার।

আমরা এই মাটির .. এই বাংলার ... প্রকৃত বাঙালি ..তোর মতো "বাং-লিশ" আমার মাতৃভাষা নয়.. যা বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মর 😂

"এই বাংলার মাটি ,দুর্জয় ঘাঁটি,
পথে বসাবে তোদের,দিয়ে ভিক্ষার বাটি "
✍️ Dr Towshif Arif Biswas

নতুন ভারতের মতাদর্শ ভিত্তিক সবচেয়ে বড় ব্যক্তিত্ব ডঃ ভীমরাও রামজি আম্বেদকর বা বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে পরিচয় করি  .....
14/04/2026

নতুন ভারতের মতাদর্শ ভিত্তিক সবচেয়ে বড় ব্যক্তিত্ব ডঃ ভীমরাও রামজি আম্বেদকর বা বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে পরিচয় করি .........( শেষে মজা )

🔴জন্ম : ১৪ এপ্রিল ১৮৯১ .. মধ্যপ্রদেশের মহুতে /বর্তমানে ড. আম্বেদকর নগর, এক দলিত/অস্পৃশ্য বা untouchable পরিবারে (শূদ্র থেকেও নিচে অবস্থানকারী,গ্রাম এর বাইরে অবস্থানকারী )

ভাইবোন ...বাবা সুবেদার (ব্রিটিশ ভারতের সেনা সদস্য ) রামজি মালোজি সাকপাল এবং মা ভীমাবাইয়ের ১৪তম ও সর্বশেষ সন্তান বাবাসাহেব

🔴শিক্ষা:
সেইসময় যে অল্প কিছু সংখ্যক অস্পৃশ্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় তার মধ্যে ইনি একজন,কারণ তার বাবা ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন ।
তিনি সেকালের গৎবাঁধা শিক্ষাপদ্ধতিতে মারাঠী এবং ইংরেজিতে ডিগ্রি লাভ করেছিলেন ।
যদিও আম্বেদকর বিদ্যালয়ে যেতেন, তাকে অন্যান্য অস্পৃশ্য শিশুর ন্যায় আলাদা করে দেয়া হত। শিক্ষকগণ তাদের প্রতি অমনোযোগী ছিলেন এবং কোনোরূপ সহযোগিতা করতেন না।
➡️তাদের শ্রেণিকক্ষের ভেতরে বসার অনুমতি ছিলো না 😭।
➡️এমনকি তাদের যদি তৃষ্ণা পেতো উচ্চবর্ণের কোনো একজন এমন উচ্চতা হতে জল পান করাতো, যাতে নিচুজাতের শিক্ষার্থীরা জলের পাত্র স্পর্শ না করতে পারে 😭😡
আম্বেদকরকে বিদ্যালয়ের পিওন জলপান করাতো এবং যদি পিওন না থাকত বা না আসত, তখন সারাদিন জল পান না করেই কাটাতে হতো। (মধ্য ও পশ্চিম ভারতে এখনো প্রচলিত, বিশ্বাস হচ্ছে না ? ঠিক খবর দেখুন....)
আম্বেদকর এই অবস্থাকে এভাবে আখ্যায়িত করেছেন - “পিওন নেই,পানি নেই”

(ছোটবেলায় পড়েছিলাম তার বোনকে নিয়ে জল পান করানোর ইতিহাস। বর্তমান বই থেকে গায়েব করে দেওয়া হয়েছে,কোনো জাদুবলে!!!!)

🔴উচ্চতর শিক্ষা :
১৯১২ সালে, তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাজনৈতিক বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন এবং বারোদা রাজ্যে সরকারি চাকরি গ্রহণ করেন।
এই বড়দা রাজ্যের রাজা তাকে শিক্ষার জন্য বৃত্তি প্রদান করেন এবং বিনিময়ে সেই রাজ্যের জন্য তাকে কাজ করার লিখিত প্রতিশ্রুতি দিতে হয়। (বর্তমানে ডাক্তারদের বন্ড সিস্টেমের মতন)
কিন্তু মজার বিষয় হল এই কাজ চলাকালীন, তার পিয়ন উচ্চবর্ণের হওয়ায় , বিভিন্ন কাজে অসহযোগিতা করতে থাকে । কিছুদিন কাজ করার পর বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতার ধরুন রাজা তাকে অব্যাহতি দান করে।✅
এরকম একটা শিক্ষিত লোককে শুধুমাত্র বর্ণবৈষম্যের জন্য কি রকমের হেনস্থা হতে হয়েছে....

✅ আম্বেদকর প্রথম ভারতীয় যিনি বিদেশ থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি দক্ষিণ এশিয়া মহাদেশের প্রথম পিএইচডি ডিগ্রিধারী, এবং দুবার তিনি এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ।
আম্বেদকর সমগ্র পৃথিবীর মধ্যে প্রথম এবং একমাত্র ব্যক্তি যে অর্জন করেছে লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে সমস্ত বিজ্ঞান বিষয়ের উপর ডক্টরেট (DR )ডিগ্রি অর্জন করেছেন।

❤️কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তালিকানুযায়ী, পৃথিবীর সেরা ১০০ পণ্ডিতের মধ্যে তিনি একজন ❤️

🔴✅✅✅এবার আসুন মূল জায়গায় ......
এই পরিমাণ শিক্ষিত হওয়ার পরেও সমাজ থেকে তিনি যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছেন , সেই বৈষম্যকে দূরীভূত করতেই তার লড়াই জারি ছিল আজীবন ....
✅ ১. ১৯২০ সালে, তিনি মুম্বাইয়ের একটি সাপ্তাহিক “মুকনায়ক – মৌনদের নেতা” প্রকাশ করেন ও এই পত্রিকাটিতে হিন্দু মৌলবাদী রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেন এবং ভারতের রাজনৈতিক জাতিবৈষম্যের (Caste Discrimination) প্রতি যুদ্ধ করেছিলেন

✅২. ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা বলায় তিনি মানহানির মামলায় জড়িয়ে পড়েন ।
আম্বেদকর তার মামলা, যুক্তিপূর্ণ তথ্য ও দক্ষতার সাথে উপস্থাপনা করে ১৯২৬ সালের অক্টোবর মাসে বিজয়ী হন।

✅৩. ১৯২৭ সালে আম্বেদকর অস্পৃশ্যতা'র বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তিনি গণ আন্দোলন শুরু করেন এবং সুপেয় পানির উৎস দানে সংগ্রাম চালিয়ে যান (উল্লেখ্য সে সময় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে নিম্নবর্ণের প্রবেশের অধিকার ছিলো না)

✅৪. প্রসিদ্ধি এবং অস্পৃশ্য সম্প্রদায়ের মধ্যে সমর্থনের কারণে, তাকে ১৯৩২ সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল।......কিন্তু মহাত্মা গান্ধী অস্পৃশ্যদের জন্য গঠিত পৃথক নির্বাচকমণ্ডলির প্রচণ্ডভাবে বিরোধিতা করেন, এই বলে যে, তিনি অস্পৃশ্য সম্প্রদায়ের গঠনকৃত নির্বাচকমন্ডলী (separate electorate), হিন্দু সমাজকে ভবিষ্যতে বিভক্ত করবে এবং উচ্চশ্রেণীর ক্ষমতা কমিয়ে দিতে পারে। মজার ব্যাপার....... 😀😀
➡️ কিন্তু ১৯৩২ সালে যখন ব্রিটিশরা আম্বেদকরের সাথে একমত হন এবং পৃথক নির্বাচকমণ্ডলীর ঘোষণা করেন, তখন মহাত্মা গান্ধী পুনের এরোদা কেন্দ্রীয় কারাগারে উপবাস শুরু করেন।
(ভাবুন.... ভাবুন ...এরা আপনাদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে চাইছিল ... )

✅৫. আম্বেদকর সাহেব মূলত এক একটা অস্পৃশ্যের জন্য দুটি ভোটের অধিকার চেয়েছিলেন , একটি ছিল দলিতদের মধ্যে নেতা নির্বাচিত করার জন্য এবং আরেকটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য । গান্ধীজি মানেনি...😀 ...কিউট ব্যাপার না ?!!!
কিন্তু এসবের দ্বারাই যেটা সবচেয়ে বেশি লাভ হয় সেটা হল SC ST সমাজ নির্ধারিত সংখ্যক আসন পেয়ে থাকে সব নির্বাচনে ।

✅৬. কংগ্রেস ও গান্ধীর অস্পৃশ্যদের প্রতি আচরণে ক্ষুব্ধ হয়ে আম্বেদকর তীব্রভাবে গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করেন।
নিউইওর্কে লিখিত গবেষণালব্ধ উপাত্তের ভিত্তিতে একই বছর তিনি তার বই
✍️"দ্য এন্‌নিহিলেশন অব কাস্ট " প্রকাশ করেন।
নিম্নবর্ণ সৃষ্টির ইতিহাসের উপর আলোকপাত করেন। তিনি এও উল্লেখ করেন,শূদ্র কীভাবে অস্পৃশ্য হতে আলাদা ⏩

✅৭. পরে যখন দেশ স্বাধীন হলো এবং সংবিধান প্রণয়নকারী সদস্য নির্বাচিত শুরু হলো , আইন তৈরি কারী সভায় আম্বেদকর সাহেব প্রবেশ করতে চাইলে তার প্রচন্ড বিরোধিতা করা হয় গান্ধীজীর দ্বারা। পরবর্তীকালে মুম্বাই থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাইলে সেখানে তাকে পরাস্ত করা হয় বিভিন্ন মাধ্যমে।
🔴 কিন্তু শেষমেশ পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) মুসলিম বহুল জনগণের সমর্থনে নিবার্চিত হলে আইন সভায় বাধ্য হয়ে স্থান দিতে হয়।
তার সমকক্ষ কেউ না থাকাই সেই কমিটির প্রধান বিবেচিত হন (এত পড়াশোনা করেও বঞ্চনা শেষ করা যায়নি .... ব্যক্তি রাজনৈতিক এবং ক্ষমতার অপব্যবহার কারী বিভিন্ন দলের দ্বারা.... এরাই আপনাকে ক্ষমতা দেবে,আপনার ভালো চায়...হে হে .খিক খিক...😀..😀)

🔴🔴🔴🔴✅পরিশেষে বলে রাখি ......
বাবা সাহেবের জন্যই .. .. SC ST OBC অন্যান্য সংখ্যালঘু ,মহিলারা তার সম্মান এবং ভোটাধিকার এবং সব বিষয়ে সমান অধিকার পেয়েছে ।
তিনি শুধুমাত্র মানুষকে মানুষ হিসাবে পরিচিতি এবং তার ক্ষমতায়ন করতে চেয়েছিলেন,তাতেই এত বাধা।
নইলে বর্তমানে মুসলমানরা যে পরিমাণ প্রাতিষ্ঠানিক নিপীড়নের শিকার তার চেয়ে কয়েকশো গুন খারাপ অবস্থা হতো এই মহিলা এবং SC ST সমাজের।✅

⏩শিক্ষাই আপনাকে একমাত্র এবং সর্বোচ্চ সম্মাননা ছিনিয়ে দিতে পারে , এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার মধ্যে , তাই জাতীয় কংগ্রেস থেকে শুরু করে , গান্ধীজী ও তার সাঙ্গ পাঙ্গরা মিলেও এই যুগের মহান মতাদর্শের অধিকারী বাবাসাহেব কে খর্ব করতে পারেনি ।

⏩✅বর্তমানে একটা গোষ্ঠী আছে যারা প্রচারণা চালাচ্ছে বাবাসাহেব নাকি সংবিধান রচনা কারি নন, তাহলে কে ??
তাদের মতে ... B.N .RAO (তিনিও সদস্য ছিলেন) ,কিন্তু কেনো?? ভাবুন ..খুঁজুন.. কোন বিশেষ....

➡️প্রথমে সন্দেহ...তারপর বাতিল করার গল্প...তারপর জনমত ...তারপর বাদ...( সংখ্যা বেশি আপনার, তাই সঠিক জায়গায় ভোটাধিকার প্রয়োগ করেন)✅

🔴🔴 মৃত্যু: দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ৬ই ডিসেম্বর ১৯৫৬ সালে তার দিল্লীর নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় চির নিদ্রায় শায়িত হন। তার উক্তি ছিল "আমি অচ্ছুত হয়ে জন্মেছি কিন্তু মরবো না" তার শেষকৃত্য বৌদ্ধধর্ম অনুযায়ী সম্পন্ন হয় ।
✅হয়তো এইজন্যই ভারতের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অসংবিধানিক কাজ সংবিধান প্রণয়নকারীর মহাপ্রয়াণ দিবস ৬ ডিসেম্বর ঘটানো হয়েছিল......

©️ ✍️ DR Towshif Arif Biswas
at DATE Foundation

📌© All content is original and reviewed from proper sources. kindly Post with () credit.উপরের দেওয়া তথ্য জনস্বার্থে প্রচারিত

#বাবাসাহেব
゚viralシfypシ゚viralシalシ
#সমতা

শুধু প্রতিশ্রুতি নয়, অর্থ বরাদ্দ চায় || অবহেলায় কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়?সাইনবোর্ড আছে। তাতে লেখাও আছে 'This La...
10/04/2026

শুধু প্রতিশ্রুতি নয়, অর্থ বরাদ্দ চায় || অবহেলায় কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়?

সাইনবোর্ড আছে। তাতে লেখাও আছে 'This Land Belongs to Murshidabad University'।
কিন্তু জঙ্গল আর গরু-ছাগলের চারণভূমি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত এই জমি। এক দীর্ঘ আন্দোলন যা শুধুমাত্র মুর্শিদাবাদেই থেমে থাকেনি, বরং কলকাতার রাজপথ কাঁপিয়েছিল।
তার পরেই জেলাবাসীর ভাগ্যে বিশ্ববিদ্যালয়ের শিকে ছিঁড়েছিল। কিন্তু এখনও ভাড়াটে বিল্ডিংয়ে চলছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।

⏩কি কি পড়ানো হয়??
হাতেগোনা ২৩টা সাব্জেক্ট, স্থায়ী অধ্যাপক নেই, ২০২৩-২৪ বর্ষে অর্থ বরাদ্দ মাত্র ২ কোটি।

এই বঞ্চনার অবসান কোথায়? মাননীয়া মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদবাসী সমস্ত বিধানসভা দুহাত ভরে তুলে দিয়েছে, কিন্তু একটি পূর্ণাঙ্গ ও গর্বের বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ আজও অসমাপ্ত। শুধুই প্রতিশ্রুতি আর ঘোষণা দিয়েছেন।
তাই এসআইও দক্ষিণ মুর্শিদাবাদ(সাংগঠনিক) জেলার নব আন্দোলনের ডাক - "শুধু প্রতিশ্রুতি নয়, অর্থ বরাদ্দ চায় || অবহেলায় কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়?"

✅ রাজনীতি করতে একদম আসবেন না, যে বা যারা বহুৎ বড় নেতা মনে করেন তারা , সত্যিকারের সমাজের উন্নতি চান তো ? এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত জেলার আধুনিকায়ন চান ? না পুরোটাই শুধুমাত্র ধর্ম এবং ক্ষমতার মাধ্যমে পকেট ভর্তির রাজনীতি ।
এই জেলার এক-তৃতীয়াংশ লোক কিন্তু সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে পড়াশোনার প্রয়োজন নেই, তারাও কি সারা জীবন মালদা বীরভূম আর নদিয়া ছুটে যাবে? উচ্চতর শিক্ষার জন্য।
অথচ জনসংখ্যা-অর্থ সমস্ত দিক থেকে মুর্শিদাবাদ ওদের চেয়ে বহুগুন এগিয়ে ।
তাহলে কেন এই বঞ্চনা ? উদ্দেশ্য কি? কেন পারছিনা আমরা ?

আর একটা বিশ্ববিদ্যালয় আছে 'আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়" এর চেয়ে অবস্থা কোন অংশেই ভালো নয়, কেন নাই প্রশ্ন করুন প্রথমে নিজেকে ,তারপর আপনাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের ?
তাদের কাছে শুধুমাত্র আপনি একটি ভোট বা সংখ্যা, যেটাকে খুব সহজেই ভয় দেখানো,বিভ্রান্ত করা যায় বা কিনে নেওয়া যায়।

এই মুর্শিদাবাদ বাসি নিজেকে প্রশ্ন করুক, ধর্ম এবং রাজনীতির উর্ধ্বে তোমাদের যে প্রয়োজন আছে শিক্ষা, স্বাস্থ্য,বাসস্থান এবং সম্মানের রুজির সেটা বুঝিয়ে দাও

✍️ Dr Towshif Arif Biswas

08/04/2026

জন্মগত হৃদরোগ / Congenital Heart Diseases (CHD)
কিভাবে হয়? সমাধান !!
✍️ Dr.Towshif-তৌসিফ

এটি জন্মের সময় উপস্থিত হার্টের গঠনের সাথে এক বা একাধিক সমস্যা বোঝায়,যা হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতাকে প্রভাবিত করে।
প্রতি বছর হাজার হাজার নবজাতকের মধ্যে এটি দেখা যায় । জন্মের সময় উপস্থিত হৃৎপিণ্ডের ত্রুটিগুলি একটি শিশুর স্বাস্থ্য এবং বিকাশকে বিরূপভাবে প্রভাবিত করে।

⏩জন্মগত হৃদরোগের সাধারণ প্রকারভেদ ?

১.অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (ASD):
হৃদপিন্ডের/ হার্টের ওপরের দুটি চেম্বার এর মধ্যে ফুটো

২.ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (VSD):
হৃদপিণ্ডের নিচের প্রকোষ্ঠের /চেম্বারের মধ্যে ছিদ্র

৩.সম্পূর্ণ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল ডিফেক্ট (CAVC): একটি বড় গর্ত হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠকে প্রভাবিত করে।

৪.পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস:(PDA)
সরাসরি পালমোনারি ধমনী ও মহাধমনীর সংযোগ।

🔴 লক্ষণগুলি :

✅.ত্বক, ঠোঁট এবং আঙ্গুলের নখে একটি লক্ষণীয় নীল আভা (সায়ানোসিস)
✅দ্রুত শ্বাস এবং একটি দ্রুত হার্টবিট
✅শ্বাসকষ্ট এবং চরম ক্লান্তি
✅খাওয়ানোর সময় শ্বাসকষ্টের কারণে শিশুরা ✅প্রায়শই ওজন বাড়াতে লড়াই করে
✅শিশুরা শারীরিক ক্রিয়াকলাপের সময় সহজেই ক্লান্ত হতে পারে বা বড় হওয়ার সাথে সাথে অনুশীলনের সময় অজ্ঞান হয়ে যেতে পারে।
✅শরীরের বিভিন্ন অংশ যেমন পা, পেট, হাত, গোড়ালি এবং পায়ের পাতা ফুলে যাওয়া
✅জন্মগত হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্করা অনিয়মিত হৃদস্পন্দন (অ্যারিথমিয়াস) লক্ষ্য করতে পারে বা প্রাথমিক চিকিত্সার কয়েক বছর পরে লক্ষণগুলির পুনরাবৃত্তি অনুভব করতে পারে।

🔴⏩ জন্মগত হৃদরোগের কারণ/CHD এর সঠিক কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অজানা। গবেষকরা বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন যা এই হার্টের সমস্যাগুলির বিকাশের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে:

১.পারিবারিক ভাবে জন্মগত হার্টের সমস্যা
২.জেনেটিক অবস্থা: ডাউনস সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং নুনান সিনড্রোম জন্মগত হৃদরোগের উচ্চ সম্ভাবনার সাথে যুক্ত।
৩.পরিবেশগত কারণ: অ্যালকোহল, তামাকের ধোঁয়া এবং কিছু ওষুধ সহ গর্ভাবস্থায় ক্ষতিকারক পদার্থের ব্যবহার .
৪.মাতৃস্বাস্থ্যের অবস্থা: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং গর্ভাবস্থায় রুবেলা এবং ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ জন্মগত হৃদরোগের ঝুঁকি বাড়ায় ।🔴

⏩রোগ নির্ণয়✅

১. USG তে সম্ভাব্য সমস্যা বোঝা যায়
২.ইকোকার্ডিওগ্রাফি, গর্ভাবস্থার 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করলে, ১০০% হাটের ত্রুটি ধরা পড়ে।

⏩যদিও জন্মগত হৃদরোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যায় না, তবে ঝুঁকি কমাতে যা করা উচিত :

✅১. যত তাড়াতাড়ি সম্ভব রোগ লক্ষণ গুলো বাড়িতে বোঝার চেষ্টা করো এবং একজন শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।
বেশিরভাগ ক্ষেত্রেই মাত্র ২ থেকে ৩ মাস হাতে সময় থাকে।এই অল্প সময়ের মধ্যে চিকিৎসা না হলে বেশিরভাগ শিশুর মৃত্যু হয় ।
✅২.গর্ভবতী মহিলারা বা যারা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন তাদের স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা এবং ডাক্তারের পরামর্শ অনুসরণ করা উচিত।
✅৩.ফলিক অ্যাসিড 400 মাইক্রোগ্রাম দৈনিক গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ
✅৪.গর্ভাবস্থায় অ্যালকোহল এবং তামাক এড়িয়ে চলুন
✅৫. সরকারিভাবে এই সমস্ত বাচ্চার চিকিৎসার /অপারেশনের সুব্যবস্থা রয়েছে

©️ ✍️ DR Towshif Arif Biswas
at DATE Foundation

📌© All content is original and medically reviewed.kindly Post with () credit.উপরের দেওয়া তথ্য জনস্বার্থে প্রচারিত

#ভাইরাল treatment
#মানুষ #শিক্ষিত #বাচ্ছারকরণীয় post


Address

Farakka
742212

Telephone

+919734001557

Website

https://www.datefoundation.in/

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Towshif-তৌসিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Towshif-তৌসিফ:

Share

Category