BPHC Farakka

BPHC Farakka সরকারি হাসপাতাল
ইমারজেন্সি পরিষেবা ২৪*৭
আউটডোর এবং ল্যাবরেটরি দুপুর ২ টো অব্দি

10/04/2026

হাসপাতাল টা আপনাদের, এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার।
আমরা যতই চেষ্টা করি আপনারা সহযোগিতা না করলে আমরা ব্যর্থ।

13/03/2026

#বিষয় : একটি বাচ্চার নিউমোনিয়া
#লক্ষণ: জ্বর, কাশি,শ্বাসকষ্ট
অনেকদিন ওষুধ খেয়ে কাজ হয়নি
#করণীয়: সমস্যাগুলোকে ভালোভাবে খেয়াল করে একজন বিশেষজ্ঞ ডাক্তার বাবুর কাছে সঠিক পরামর্শ নিলে অল্প খরচের এবং অল্প কষ্টের মাধ্যমে সম্পূর্ণ সুস্থতা অর্জন করা সম্ভব ।

#ভাইরাল #নিউমোনিয়া #শিশু

11/02/2026

"বাচ্চা ও বড়োদের শরীরে সূর্যের 🌞 আলোর প্রভাব " বিষয়ক
আগের পোষ্টটি পড়ার অনুরোধ করছি।
এতে অসুখ-খরচ দুই কমবে

💊সূর্যের আলো : শরীরে (বাচ্চা &বড়দের) তার প্রভাব এবং আমাদের অসচেতনতা  (বৈজ্ঞানিক বিশ্লেষণ)🌞                 ✍️  Dr.Towsh...
10/02/2026

💊সূর্যের আলো : শরীরে (বাচ্চা &বড়দের) তার প্রভাব এবং আমাদের অসচেতনতা (বৈজ্ঞানিক বিশ্লেষণ)🌞
✍️ Dr.Towshif-তৌসিফ

মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রজার সেহোল্ট: বলছেন, হ্যাঁ এবং ভিটামিন ডি ও সূর্যের আলো নিয়ে যা যা জানেন, তার প্রায় পুরোটাই ভুল।

✅বাস্তব ঘটনা:
১৫ বছরের এক কিশোর, যার ফুসফুসে ।ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল, তাকে ডাক্তাররা মাত্র কয়েকদিন সময় দিয়েছিলেন। কেমোথেরাপিতে তার ইমিউন সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল। ছেলেটির শেষ ইচ্ছা ছিল শুধু একবার বাইরে যাওয়া। তাকে হাসপাতালের বেডসহ বাইরে সূর্যের আলোতে রাখা হলো। এরপর যা ঘটলো, তা ছিল অবিশ্বাস্য। অল্প দিনের মধ্যে তার ইনফেকশন ৬০-৭০% কমে গেল এবং খুব তাড়াতাড়ি সে অক্সিজেন ছাড়াই হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেল। এই জাতীয় অনেক ঘটনা প্রমাণ করে, সূর্যের আলো শুধু ভিটামিন ডি নয়, এর চেয়েও অনেক বেশি কিছু।

আপনাকে বছরের পর বছর ধরে গেলানো হয়েছে যে সূর্যের আলো মানে শুধু ভিটামিন ডি এবং চামড়ার ক্যান্সার। ডক্টর সেহোল্ট বলছেন, এটি একটি বিরাট ভুল ধারণা। ভিটামিন ডি সূর্যের আলো গায়ে লাগার একটি মার্কার বা চিহ্ন মাত্র। আসল খেলাটা হলো সূর্যের ইনফ্রারেড ও আলট্রাভায়োলেট B রশ্মির, যা আমাদের ত্বকের ডারমিস লেয়ার অব্দি পৌঁছে যায়, (প্রায় ৮-১০ মিলিমিটার ), ভিটামিন D৩ তৈরিতে সাহায্য করে। কোনো #ভিটামিন-ডি পিল আপনাকে এই সুবিধা দিতে পারবে না।

🔴🔴 সূর্যের আলোতে থাকলে আপনি যে যে সুবিধা গুলি বুঝতে পারবেন:

✅১. #আল্ট্রাভায়োলেট B রশ্মি (২৯০-৩১৫)আপনার ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ভিটামিন ডি তৈরিতে সাহায্য করবে, যেটি পরোক্ষভাবে আপনার হাড় শক্ত করা, শরীরের সুগার নিয়ন্ত্রণ , মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি , শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হতে সাহায্য করবে।

✅২. সূর্যের আলোতে থাকলে #ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিহত হয়। এবং যে সমস্ত ব্যক্তির #হাঁপানি ও #এলার্জিজনিত সমস্যা আছে সেগুলোর প্রকোপ কমে আসে (যেখানে শুধুমাত্র ঘরে বসে থাকলে ৫০% রোগ বৃদ্ধি পায়)

✅৩. সূর্যের আলোতে যে আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে সেটি আপনার শরীরে #নাইট্রিক_অক্সাইড তৈরিতে সাহায্য করে , যেটি সরাসরি আপনার রক্ত নালীকে প্রসারিত করার মাধ্যমে #রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে

✅৪. সকালবেলার সূর্যকিরণ আপনার শরীরের সংস্পর্শে এলে শরীরে " #মেলাটোনিন "নামে একটি হরমোন তৈরি হয় , এই মেলাটোনিন হরমোন আমাদের 'জেগে থাকা ' চক্র নিয়ন্ত্রণ করে, এর অভাবে #ঘুমের_চক্র বিঘ্নিত হয় এবং আমরা বিভিন্ন অসুখে আক্রান্ত হই।

✅৫. শরীরে অপরিমিত সূর্যকিরণ " #সেরোটোনিন "নামক হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। এই হরমোন আমাদের মানসিক উৎফুল্লতা বজায় রাখতে সাহায্য করে। যে সমস্ত ব্যক্তি দুশ্চিন্তায় ভোগেন তাদের এই হরমোন কম তৈরি হয়। স্বাভাবিকভাবেই পরিমিত সূর্য রশ্মি আপনার #মানসিক_সমস্যার সমাধানের কারণ হতে পারে ।

✅৬. বিভিন্ন রকমের #অটোইমিউন সমস্যা বিশেষ করে " #সোরিয়াসিস এবং #আর্থ্রাইটিস' , হাঁপানি, ইনফ্লুয়েঞ্জা, টিবি, ও বিভিন্ন রকমের চামড়া জনিত সমস্যার সমাধান সূর্য রশ্মিতে থাকা আল্ট্রাভায়োলেট B । আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এই রশ্মি কৃত্রিমভাবে ব্যবহার করা হয়ে থাকে, এই সমস্ত রোগের চিকিৎসার জন্য।

UK-এর একটি গবেষণায়ও দেখা গেছে, যারা বেশি সূর্যের আলোতে থাকেন, তাদের মেলানোমা বা স্কিন ক্যানসারের ঝুঁকি বাড়ে না, বরং অন্যান্য সব ধরনের ক্যানসার এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি নাটকীয়ভাবে কমে যায়।

ডক্টর সেহোল্ট বলেন, ৩০০ বছর আগে জাহাজের নাবিকরা যেমন ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগে মারা যেত, আজ আমরা সূর্যের আলোর অভাবে ঠিক তেমনি এক নীরব মহামারীর শিকার। আমরা আমাদের জীবনের ৯৩% সময় ঘরের ভেতরে কাটাই। এমনকি আধুনিক বাড়ির জানালাগুলোও ইনফ্রারেড রশ্মি আটকে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

🔴 কখন এবং কীভাবে সূর্যের আলো নেবেন?

সবচেয়ে ভালো সময় হলো #সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা, এই সময়ে আপনি ক্ষতিকর আলট্রাভায়োলেট A রশ্মির চেয়ে উপকারী ইনফ্রারেড রশ্মি ও আলট্রাভায়োলেট B বেশি পাবেন।

🔴 কাদের কতক্ষণ সূর্যকিরণে থাকা প্রয়োজন?
সাধারণত সাদা চামড়ার মানুষরা ১৫-২০ মিনিট
এবং একটু চাপা রঙের মানুষরা ২৫-৩০ মিনিট
( একটু চাপা রঙের মানুষের শরীরে সূর্যের আলো প্রভাব বিস্তার করতে বেশি সময় নেয়)
সপ্তাহে কমপক্ষে ৫ দিন ।

🔴 শিশুদের ক্ষেত্রে বিশেষ লাভ :

✅ ১. ছয় সপ্তাহর বেশি বয়সী বাচ্চাদের সকাল এবং বিকালে সরাসরি বা পরোক্ষ সূর্যের আলোকে নিয়ে গেলে তার শরীরের ৮০% চাহিদা পূরণ করেন এবং বাকিটা মায়ের দুধ খেতে পেয়ে যাবে (১৫-২০ মিনিট)

✅ ২.সূর্যকিরণ এর সাথে বাচ্চার উৎফুল্লতা সেরোটোনিন হরমোনের প্রভাবে বেড়ে গিয়ে থাকে , শিশুর শারীরিক এবং মস্তিষ্কের বৃদ্ধি দ্রুত হয় ।

✅ ৩. সূর্যের আলো বাচ্চাদের চোখের জন্য প্রচন্ড উপকারী, এবং এটি বিভিন্ন রকমের দূরদৃষ্টির ( near sightedness) সমস্যা হতে বাধা দেয় ।

বাড়ির বড়রা বাচ্চাদের নিয়ে সূর্যের আলোতে সময় কাটানো পড়ন্ত বিকেলে ।
নিজেকে এবং আপনার কি সুখে রাখুন সুরক্ষিত

Credit: এই পোষ্টের বিশেষ অংশ The Tripod পেজ থেকে নেওয়া ।

Compiled &updated by
©️ Dr Towshif Arif Biswas
MBBS, শিশু রোগ বিশেষজ্ঞ ট্রেনি
Social worker DATE Foundation

📌© All content is original and medically reviewed.kindly Post with () credit. Partial copying is strictly prohibited 🚫
উপরের দেওয়া তথ্য জনস্বার্থে প্রচারিত

🔴Erythema toxicum neonatorum (ETN):🔴✍️ Dr.Towshif-তৌসিফ  এরিথেমা টক্সিকাম খুবই ছোট শিশুদের হওয়া একটি সাধারন অসুখ , যেটা...
05/02/2026

🔴Erythema toxicum neonatorum (ETN):🔴
✍️ Dr.Towshif-তৌসিফ

এরিথেমা টক্সিকাম খুবই ছোট শিশুদের হওয়া একটি সাধারন অসুখ , যেটা অসুখ না বললেও চলে।
• 🔴কখন হয়?
জন্মের 2 থেকে 5 দিনের মধ্যে
• 🔴কোথায় হয়?
শরীরের যে কোনো অংশে,
• 🔴কেনো হয় ?
শরীরের ইমিউনিটির অংশ হিসাবে বিবেচিত হয় এবং কোন কারণ ছাড়াই সাধারণত হয়ে থাকে

•🔴কোন বাচ্চাদের হয়?
সাধারণত পূর্ণবয়স্ক মানে ৩৭ সপ্তাহের পরে জন্ম নেওয়া বাচ্চাদের হয়
• 🔴কেমন দেখতে ?
শরীরের চামড়া থেকে উঁচু ছোট ছোট গোল গোল মাথায় সাদা রঙের পুঁজ যুক্ত ফুসকুড়ি আকারে পুরো শরীরে যে কোন জায়গায় হয়ে থাকে ।

✅ চিকিৎসা কি ?
সাধারণত কোন চিকিৎসার প্রয়োজন হয় না।
দুই সপ্তাহের মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে গিয়ে থাকে
বাচ্চাকে গরম জলে ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে দিতে হয় এবং পরিষ্কার রাখতে হয়।
অতিরিক্ত বাহাদুরী করার মাধ্যমে এগুলোকে ফাটাতে গেলে বাইরে থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গিয়ে জিনিসটি খুব খারাপ আকার ধারণ করতে পারে এবং বাচ্চার ক্ষতি হতে পারে।(যেটা সাধারণত পুরানো লোকজন এর পরামর্শ হয়ে থাকে)
এই সময় কালে সরিষার তেল কোন প্রকারই মাখানো উচিত নয়

❤️আপনার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য আপনি একমাত্র ভরসাযোগ্য সাথী ❤️

🔴নিচের ছবিটি আমাদের হাসপাতালে চিকিৎসা কালীন ধারণ করা হয়েছে এবং বাচ্চার মাকে সঠিক চিকিৎসা পদ্ধতি বলে দেওয়া হয়েছে। সঙ্গে থাকতে ফলো করুন,শেয়ার করে জনসচেতনতা বাড়াতে সাহায্য করবেন। ধন্যবাদ।

✍️©️ Dr Towshif Arif Biswas
MBBS DNB PAEDIATRIC PGT,শিশু বিশেষজ্ঞ ট্রেনি

Address

Beniagram Hospital, Https://maps. App. Goo. Gl/QUHNFTpo54gjp2516
Farakka
742212

Telephone

+913485796436

Website

Alerts

Be the first to know and let us send you an email when BPHC Farakka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BPHC Farakka:

Share

Category