Dr. Sahanur Mondal

Dr. Sahanur Mondal Doctor || Health Advisor || Social Worker || Motivational Speaker ||

আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট কমপ্লিট হলো।
28/02/2026

আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট কমপ্লিট হলো।

23/02/2026

⭕ আমাদের রমাদান প্রজেক্ট চালু হলো - আপনারা যারা দিতে ইচ্ছুক তারা নিম্ন প্রদত্ত স্ক্যানার কিংবা UPI এর সাহায্যে পাঠান। যত দ্রুত আমরা আপনাদের সাহায্য পাবো তত দ্রুত আর্থিক অস্বচ্ছলার অভাবগ্রস্থ মুমিন ভাইদের পরিবার এবং শিশুদের মুখে হাসি ফোটাতে পারব। তবে আর দেরি কিসের, আপনারাও ভাগীদার হয়ে পড়ুন এই বেহিসাবি সওয়াব কমানোর আয়োজনে....

নোট:- এই স্ক্যানার এবং UPI আইডি ছাড়া অন্য কোথাও টাকা পাঠাবেন না। সংগঠনের নামে কেউ পার্সোনালি যোগাযোগ করলেও এই UPI ছাড়া অন্য কোথাও পাঠাবেন না।

23/02/2026
23/02/2026

আমাদের রমাদান হাদিয়ার প্রথম (৭+১= ৮) টি পৌঁছিয়েছে বাঁকুড়াতে। এটি মূলত আমাদের পরিকল্পনা বহির্ভূত তবুও পাঠানো হলো সেখানকার এক দ্বীনি ভাইয়ের আবদারে।
আমরা অর্থ পাঠিয়েছি, তিনি নিজ দায়িত্বে আমাদের নোটিশ অনুযায়ী যথাযথ ভাবে দায়িত্ব পালন করেছেন। জাযাকাল্লাহ খায়রান সেই দ্বীনি ভাইটির প্রতিও....🩵
বুধবার রাত পর্যন্ত এই কর্মসূচিতে অর্থ সাহায্য নেওয়া হবে, দিতে চাইলে কমেন্ট বক্সে নজর দিন -

সকলের কাছে আবেদন, একটু এগিয়ে আসুন।
16/02/2026

সকলের কাছে আবেদন, একটু এগিয়ে আসুন।

10/02/2026

দারুল হিকমাহ - এর ডিরেক্টর মাওলানা রুহুল আমিন কাশেমী সাহেবকে সংগঠনের মোমেন্টো প্রদানের মাধ্যমে আপন করে নিচ্ছেন সংগঠনের অন্যতম সদস্য - তাহমিদ আমিন ভাই। তাহমিদ আমিন ভাই একজন হাফেজ এবং একই সঙ্গে যেহেতু দারুল হিকমাহ এর ছাত্র তাই আমাদের চোখে এই স্থানে তাহমিদ ভাই ছাড়া অন্য কাওকে নির্বাচন করা আমাদের জন্য সমীচীন মনে হয়নি।
প্রসঙ্গত বলে রাখা ভালো , ২০২৬ শিক্ষা বর্ষে দারুল হিকমাহ তে সংগঠনের প্রায় ১৫+ সদস্য ইলমি জ্ঞান আহরণের জন্য ভর্তি হয়েছেন। আল্লাহ চাইলে এবং এই ধারাবাহিক ক্রম বজায় থাকলে আজ থেকে কয়েক বছর পরে গিয়ে TDF এই সমাজের জন্য বৃহৎ কিছু অবদান রাখবে ইনশাল্লাহ.....!

10/02/2026

শাইখ রুহুল কুদ্দুস নাদভী মহাশয়কে মোমেন্টো প্রদান করছেন সংগঠনের কোষাধক্ষ্য - ফারুক জামান মহাশয় ভাই যার বাড়িতে এবছরের প্রোগ্রামটি অনুষ্ঠিত করা হয়েছিল।
শায়েখ কে নিয়ে ছোট্ট যে দুই চার কথা আজও যদি না বলি তাহলে বড্ড না ইনসাফি হয়- শায়েখ প্রত্যেক মাসের ক্লাসে প্রায় ২-৩ ঘণ্টা বাইক চালিয়ে দ্বীনি ভাতৃত্বের টানে আসেন এবং আমাদের তাফসীরের ও দোয়ার ক্লাস নেন। একই সঙ্গে সমস্ত ক্লাস গুলো শুরু থেকে তিনিই পরিচালনা করে থাকেন। শায়খ একই সঙ্গে যেহেতু মুফতি এবং আরবী ব্যাকরণ এ তুখোড় এক মানুষ তাই সংগঠনের বিভিন্ন বিষয়ে শরীয়াহ ভিত্তিক পরামর্শ নিতে আমাদের অত্যন্ত সহজ হয় । তবে সর্বদা শায়খ তার শরীয়াহ মাসায়েল গত অবস্থান আপনার ব্যক্তিগত মানা কিংবা না মানার উপরও মারাত্মক রকমের ছাড় দেন এবং ক্রস দেওয়ারও সুযোগ দেন কোনরূপ কঠোরতা ছাড়ায় যা দ্বীন বোঝার অন্যতম হাতিয়ার হিসেবে পরিণত হয় সংগঠনের সদস্যদের জন্য। এই দ্বীন দরদি মানুষটিকে যথাযথ মূল্যায়ন হয়তো সংঘঠন করতে পারে না পরিস্থিতির জন্য - তবে এই আক্ষেপ আমরা একদিন পুষিয়ে নেবো আপনাদের সকলের সার্বিক সহযোগিতায়।

শেষমুহূর্তে:-হয়ত ব্যস্ততার জন্য কিংবা আমার ব্যক্তিগত ভুলবশত অনেককেই আমন্ত্রণ জানানো সম্ভব হয়ে ওঠেনি। তথাপি ক্ষমার দৃষ্...
07/02/2026

শেষমুহূর্তে:-
হয়ত ব্যস্ততার জন্য কিংবা আমার ব্যক্তিগত ভুলবশত অনেককেই আমন্ত্রণ জানানো সম্ভব হয়ে ওঠেনি। তথাপি ক্ষমার দৃষ্টিতে দেখে, আপনি কালকে আসতে চাইলে ছোট্ট করে একবার ইনবক্সে জানান.....দ্বীনি মহলে কোনো ইগো নাই, ছোট বড় নাই - একবার জানান।

এটা জরুরী ছিল।অনেক মানুষের আবেগের টাকা মেরে পালিয়েছিল।
06/02/2026

এটা জরুরী ছিল।
অনেক মানুষের আবেগের টাকা মেরে পালিয়েছিল।

কলমে:  Raihan Khanগতকাল রাত ৩.৪০। সব কাজ গুছিয়ে রেস্টে গেছি। চোখ লেগে এসেছে। এরমধ্যেই দরজায় নক। দেখি এক ৬০ বছর বয়সী হিন্...
06/02/2026

কলমে: Raihan Khan
গতকাল রাত ৩.৪০। সব কাজ গুছিয়ে রেস্টে গেছি। চোখ লেগে এসেছে। এরমধ্যেই দরজায় নক। দেখি এক ৬০ বছর বয়সী হিন্দু ভদ্রলোককে ট্রলিতে করে নিয়ে আসা হয়েছে। প্রচণ্ড বুকে ব্যথা।

ইসিজিটি দেখে ভ্রু কুঞ্চিত হলো। একিউট এসটি-ইলিভেশান মায়োকার্ডিয়াল ইনফার্কশান (এক্সটেন্সিভ এন্টেরিয়র)। বড়ো ধরনের হার্ট অ্যাটাক।

এমন ইসিজির আলাদা একটি নাম আছে। এখানে এসটি সেগমেন্ট দেখতে অনেকটা Tombstone-এর মতো দেখায়। এর বাংলা হবে সম্ভবত সমাধিপ্রস্তর বা কবরফলক। বেশিরভাগ ক্ষেত্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরে দেখা যায়। মৃত ব্যক্তির নাম, জন্ম-মৃত্যুর তারিখ ইত্যাদি লেখা থাকে।

এই ভদ্রলোকের ইসিজিটিতে Tombstoning ST-segment elevation ছিল। ছোটোদের বোঝার সুবিধার্থে একটি নমুনা ইসিজি সংযুক্ত করলাম।

তাবৎ বইপুস্তকে লেখা আছে এই ধরনের রোগীদের মৃত্যু হার অনেক বেশি। অন্য যেকোনো হার্ট অ্যাটাকের চেয়েও এই রোগীর খারাপের দিকে চলে যাবার সম্ভাবনা প্রকট। এটাই মূলত ভ্রু কুঞ্চিত হবার কারণ।

তবে আল্লাহর রহমতে এমন অনেক রোগীর ভালো হবার অভিজ্ঞতা আছে আমাদের। দ্রুত লোডিং ডোজ দেওয়া হলো। থ্রম্বোলাইসিস রেডি করে ফেলা হলো। এখনই দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেলেন।

কালবিলম্ব না করে সিপিআর শুরু করা হলো। মনিটরে শকেবল রিদম ছিল না। অনেকক্ষণ সিপিআর কন্টিনিউ করা হলো, অ্যাড্রেনালিন কয়েকবারই পেলো।

পাঠক, অন্য অনেকদিনের মতো আজ আপনাদের আশাব্যঞ্জক কিছু আর শোনাতে পারলাম না। ইসিজি ফ্ল্যাট লাইন চলে এলো। আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি বিদায় নিলেন।

রোগীর দুই ছেলে। একজনের বয়স ২৫/৩০ হবে। আরেকজনের ১৫/১৭। আমি বড়োজনকে ডেকে বুঝিয়ে বললাম। তিনি বুঝলেন। আমাদের সকল প্রচেষ্টাই তো তিনি দেখেছেন।

এই লেখাটি কেন লিখছি তা এখন বলি।

ছোটো ছেলেটি কিছুক্ষণ পর আমার কাছে এলেন। আমি যখন সিপিআর দিচ্ছিলাম সে এক ধ্যানে বাবা বাবা ডাকছিল। বাবা কথা বলো।

ছেলেটি এখনও বিশ্বাস করতে পারছে না। আমাকে বলছে, স্যার, একটু 'ছট' দিয়ে দেখেন না। কী বললেন? ঐ যে কারেনে ছট। মেশিনটা দিয়ে।

আমি বুঝতে পারলাম সে ডিফিব্রিলেটর দিয়ে 'শক' দিতে বলছে। হয়তো সে টিভিতে বা মুভিতে দেখেছে এমন শক দিলে রোগীরা অনেক সময় ভালো হয়। হ্যাঁ, তা তো হয়ই। কিন্তু ভদ্রলোক আরও কিছুক্ষণ আগেই মারা গেছে। ইসিজিতে সম্পূর্ণ ফ্ল্যাটলাইন। কী যে উত্তর দেব। পৃথিবীতে কোনো ভাষায় কী সেই শব্দভাণ্ডার আবিষ্কৃত হয়েছে।

এই কথাটা আমার কানে বাজছে। স্যার একটু কারেনের ছট দিয়ে দেখেন না।

আমার ডিউটির সবচেয়ে বেদনার অংশটুকু হচ্ছে, যখন ডেকে ডেথ ডিক্লেয়ার করতে হয়। এরচেয়ে কঠিন কাজ এই জগত-সংসারে আর নেই। আর এই কাজটিই আমাদের নিয়মিত করতে হয়।

মানে টা কী? কী কইবার চাচ্ছেন, পষ্টাপষ্টি কন দেখিনি। কে কী খাবে, সেটা তার রুচির ব্যাপার, অনেকে খানপানের ক্ষেত্রে ধর্ম ও স...
06/02/2026

মানে টা কী? কী কইবার চাচ্ছেন, পষ্টাপষ্টি কন দেখিনি।

কে কী খাবে, সেটা তার রুচির ব্যাপার, অনেকে খানপানের ক্ষেত্রে ধর্ম ও সংস্কৃতির খেয়াল রাখেন, তাতে কারোরই কোনো আপত্তি থাকার কথা নয়।

কিন্তু কেউ, চার বাটি, কেউ এক বাটি সাঁটানোর পর যদি ছ্যাঁছড়ামো করে তখনই রাগ হয়...

Abdul Matin Wasim

এটাই তো হওয়া উচিত  কিন্তু হবে কি ??
05/02/2026

এটাই তো হওয়া উচিত
কিন্তু হবে কি ??

Address

Vill/Boheragachi, P. O/Prithiba, P. S/Habra, District/North 24 Parganas. Pin/
Habra
743704

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sahanur Mondal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category