20/01/2026
প্রকৃতির নিয়মে নারী-পুরুষ একে ওপরের পরিপূরক। দুজনেরই প্রয়োজন দুজনকে। একা একা বাঁচা যায় না, বেঁচে থাকতে গেলে অন্ততঃ একজন কাছের মানুষ দরকার হয়, যার হাত ধরলে মনের আরাম হয়। বর্তমান সময়ে একাকীত্ব এক ভীষণ অসুখ যা মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। প্রবীণ-প্রবীণাদের একাকীত্ব তার পরিবারের কমবয়সী সদস্যদের দ্বারা কাটে না। নারী–পুরুষের আকর্ষন সব প্রাণীতেই বিদ্যমান। শেষ বয়সে এসে বিপরীত লিঙ্গের সাহচর্য একান্তভাবে কাম্য এবং আবশ্যিকও বটে। এমনকি এক জন থাকলে ভালো হয় না, যে রাতে ছোট্ট একটা মেসেজ পাঠাবে, ‘রাতের ওষুধটা খেয়েছ তো?’
শেষ জনগননা অনুসারে ভারতে ৬০ উর্দ্ধ প্রবীণদের সংখ্যা প্রায় ১৫ কোটি, মানে ১০.৫ শতাংশ। আর পয়ত্রিশ বছর পর, মোটামুটি ২০৫০ সালে সঙ্খ্যাটি হবে স্রেফ দ্বিগুন। ২০.৮ শতাংশ। তখনকার হিসাবে ৩৫ কোটি। (https://india.unfpa.org/.../20230926_india_ageing_report...)
শুধুমাত্র কলকাতায় বর্তমান জনসঙ্খ্যা দেড় কোটি (https://worldpopulationreview.com/worl.../kolkata-population). ষাট উর্দ্ধ প্রবীণের সংখ্যা পনের লাখ। এর একটা অংশ, মোটামুটি দেড় লাখ প্রবীণ-প্রবীণা বাড়িতে একা থাকেন। এদের পুত্র -কন্যা এক সাথে একই ছাদের তলায় বাস করেন না। এঁদের স্ত্রী/ স্বামী একজন মারা গেছেন। কেউ এঁদের ফোন পর্যন্ত করে খোঁজ করেন না। পাড়ার যুবকেরা এঁদের দেখলে বুড়ো বলে এড়িয়ে চলে। এরা হোম ডেলিভারিতে খান। বাড়ির কাজের জন্য নিজেরাই বেরোন অশক্ত শরীর নিয়ে। আমরা এঁদের কথাই ভেবেছি।
দীর্ঘ দশ বছর ধরে আমরা প্রবীণদের ম্যাচ মেকিং নিয়ে প্রোগ্রাম করে আসছি। এত দিন আমরা কলকাতার কোন অডিটোরিয়ামে করতাম। তাতে অনেকের সমস্যা হচ্ছিল। বক্তব্য ছিল এটাই যে, অডিটোরিয়ামে অনুষ্ঠান হওয়ার জন্য মেলামেশার সুযোগ পাচ্ছিলেন না। তাই এবার সিদ্ধান্ত বদল। এবারে আমরা বরানগরে কুঠিঘাটে (কুঠিঘাট ফেরী সার্ভিসের পাশে) গঙ্গার পাড়ে একটি পুরানো বাগান বাড়িতে আয়োজন করেছি এই আসরের। এখানে প্রচুর জায়গা – গাছ-গাছালি ভরা সুন্দর সবুজ পরিবেশ। নদীর ঠিক ওপারেই বেলুড় মঠ। এক ফাঁকে ফেরী লঞ্চে চেপে ঘুরেও আসতে পারেন। মেলামেশার প্রচুর সুযোগ।
তারিখ ঠিক হয়েছে আগামী ১৪ই ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পঞ্চাশের উপর যে কোন অবিবাহিত/ বিধবা/ বিপত্নীক/ ডিভোর্সি/ সেপারেটেড পুরুষ ও মহিলা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
আমরা প্লাটফর্ম দিই মাত্র। আপনার সঙ্গিনী/ সঙ্গী নির্বাচনের দায়িত্ব আপনারই। তার সাথে নির্ভেজাল বন্ধুত্ব করবেন, না প্রেম করবেন, না বিয়ে করবেন সেটা আপনাদের যৌথ সিদ্ধান্ত। আপনি কত জনের সাথে মিশবেন, বন্ধুত্ব করবেন , না ঘুরে ফিরে দেখে চলে আবেন – যাই করুন তা আপনিই করবেন। তবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেককে একটি সেল্ফ ডিক্লারেশন ফর্মে সই করতে হবে। কোন প্রমান পত্রের প্রয়োজন নেই। তবে সবিনয়ে একটা কথা আপনাদের জানাই যে শুধুমাত্র ফ্রিতে যৌন সঙ্গিনী/ সঙ্গী খোঁজার জায়গা এটা নয়। ওর জন্য আপনার আশে পাশে অনেক প্রফেসনাল জায়গা পেয়ে যাবেন। কারোর এই ধরণের মতলব থাকলে আমাদের সংস্থাকে পরিহার করাই শ্রেয়। বেঠিক মানুষকে আমরা ঠিক ধরে ফেলব। আমাদের কড়া কথায় কারোর মানে লাগলে আমাদের কিছু করার নেই। দশ বছর ধরে বছরে একবার করে এই অনুষ্ঠান করে আমরাও অনেক কিছু শিখেছি ও দেখেছি। আমরা সেই ধরণের একাকী মানুষদের কাছে পৌঁছাতে চাইছি যাঁরা মনের মতো একজন বন্ধু পেলে আরো কিছু দিন বেশী বাঁচবেন।
এবারে এই অনুষ্ঠানে যোগদানের জন্য মাথাপিছু অফেরতযোগ্য ৩০০ টাকা (লাঞ্চের জন্য) শুল্ক ধার্য্য করা হয়েছে।
যাঁরা টিকিট কাটবেন তাঁদের সবাইকে যথাযময়ে পথ নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে।
যিনি টিকিট কাটবেন, তাঁকে উপস্থিত হয়ে আগে সেলফ ডিক্লারেশন ফর্মে (রেজিস্ট্রেশন ফর্ম) সই করতে হবে। কেউ অস্বীকার করলে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। টাকাও ফেরত হবে না। সেলফ ডিক্লারেশনের কপি আগেভাগে দেখতে চাইলে WhatsApp 9330843394 নম্বরে মেসেজ করুন।
9330843394 WhatsaApp নম্বরে নিজের নাম, বয়স লিখে পাঠান এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করুন। সর্বাধিক ৩০ জন পুরুষ ও ৩০ জন মহিলা অংশগ্রহণ করতে পারবেন। আসন সংখ্যা ভর্তি হয়ে গেলে কোন আবেদন গ্রাহ্য হবে না।
এবারে দর্শক হিসাবে কাউকে যোগদানের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে সাইকোলজি, সোসিওলজির ছাত্র-ছাত্রী, গবেষক/ গবেষিকা, শিক্ষক/ শিক্ষিকা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মাথাপিছু ৩০০ টাকার (লাঞ্চের জন্য) বিনিময়ে অংশগ্রহণ করতে পারবেন।
THIKANA SHIMLA
A Welfare Organisation for the Elderly
Ashoknagar, Near Habra, N 24 Parganas – 743272
WhatsApp: 9330843394
E mail: thikana_shimla@yahoo.co.in
www.thikanashimla.in
www.facebook.com/thikanashimla
16.1.26