22/05/2026
জনসংযোগ/হাইলাকান্দি
প্রেস বার্তা নং-৪০৫৭
হাইলাকান্দিতে ২ আগস্ট থেকে সেন্সাস ২০২৭-এর প্রথম পর্যায়ের 'স্ব-গণনা' পোর্টাল চালু হচ্ছে
হাইলাকান্দি,২২মে : হাইলাকান্দিতে আসন্ন জাতীয় জনগণনা (Census 2027)-র প্রথম পর্যায়ের অংশ হিসেবে আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট,পর্যন্ত মোট ১৫ দিনের জন্য অনলাইনে 'স্ব-গণনা' বা 'সেলফ-এনিউমারেশন' পোর্টাল খোলা হবে। এই প্রক্রিয়ায় নাগরিকরা নিজেই নিজেদের বাড়ির তথ্য ইন্টারনেটে আপলোড করতে পারবেন। এর জন্য বাসিন্দাদের প্রথমে se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে রাজ্য নির্বাচন ও ক্যাপচা কোড দিতে হবে। এরপর পরিবারের বিবরণ, মোবাইল রেজিস্ট্রেশন (প্রতি পরিবারে একটি নম্বর), ভাষার পছন্দ ও ওটিপি ভেরিফিকেশনের পর মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে তথ্য জমা করতে হবে। চূড়ান্ত সাবমিশনের পর একটি ১১ অঙ্কের অনন্য 'SE ID' তৈরি হবে, যা পরবর্তীতে বাড়িতে আসা সরকারি গণনাকারীকে দেখিয়ে তথ্য যাচাই করে নিতে হবে। এই জাতীয় কর্মসূচীকে সফল ও প্রযুক্তিবান্ধব করতে সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজে থেকে এই স্ব-গণনা সম্পন্ন করে জনসাধারণের কাছে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়েছে।