25/03/2026
এতদিন প্রতিটা পূর্ব জীবনের অভিজ্ঞতা আমি থেরাপিস্স্ট হিসাবে নিজের বয়ানে লিখতাম।এই প্রথম একজন এমন মানুষের থেরাপি করলাম যে থেরাপির পর নিজেই খুব সুন্দর করে নিজের অভিজ্ঞতা গুছিয়ে লিখে জানালো।একটুও না বদলে তার লেখাটাই হুবহু তুলে দিলাম এখানে।
পাস্ট লাইফ রিগ্রেশন এর সাবজেক্ট হিসেবে এমন একজন মানুষ যে কোনও থেরাপিস্টের কাছে স্বপ্নসম।অত্যন্ত ভাল একটা অভিজ্ঞতা হল আনাদের দুপক্ষেরই।সবার জন্য রইল এক পারিবারিক বাধা ও “stuck feeling” এ দীর্ঘ দিন ধরে ভুগতে থাকা মানুষের প্রথম বার পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির অভিজ্ঞতা তার নিজের কলমে।
“আজ আমার বহু প্রতীক্ষিত past life regression therapy complete হলো।
বহু বছরের বহু প্রতীক্ষিত প্রশ্ন, অকারণ ঋণাত্মক অনুভূতি, অকারণে নিজেকে trapped feel হওয়ার অনুভূতি আমাকে বহুদিন তাড়া করেছে ,আমার স্নায়ু অধিকার করে রেখেছে,
আমি কিছুতেই বুঝতাম না, ছোটো থেকেই আমি কেন আনন্দে থাকি না, আমি কিছুতেই বুঝতাম না, পরিবারের সব উপাদান জীবনে উপস্থিত থাকার পরেও আমার জীবন কেন অন্যদের মতো সুন্দর হাসিখুশি নয়
যখনই নিজের কাছে এর উত্তর খোঁজার চেষ্টা করেছি বারংবার একটাই উত্তর পেতাম ।
আমার এই জন্মেও জন্ম নেওয়ার ইচ্ছা ছিল না, এক রকম বাধ্য হয়েই আমি এই জীবনে অংশ নিয়েছি, যখনই বড় হওয়ার পর এই সমস্ত জিনিষ মনের মধ্যে জট পাকিয়ে উঠত বারবার মনে হতো এর উত্তর শুধুমাত্র পূর্বজন্মের মধ্যেই আছে
যাকে বলে intuition আসতো নিজের কাছে
আজ plr থেরাপির মধ্যে দিয়ে অনেক উত্তর খুঁজে পেয়েছি
হয়তো সেগুলোকে জীবনে প্রয়োগ করতে আমার সময় লাগবে কিন্তু অনেক কিছুই আজ মুক্ত হয়ে গেছে আমার থেকে
আমি এই পূর্ব জন্মের যাত্রায় আমার anxiety, trapped feeling, loneliness loving nature, unknown stress issues এগুলোর উৎস সম্পর্কে জানতে যেখানে নিজের ট্রান্স স্টেটে পৌঁছলাম
প্রথম কিছুই বুঝতে পারছিলাম না, সিনেমা দেখতে পাওয়ার মতো অনুভূতি এই ক্ষেত্রে কাজ করে নি, কিন্তু আমার ভিতর থেকে ওই অন্ধকারের মধ্যেই এক ঝলকের মতো কিছু আবছা ছবি, কিছু পরিষ্কার ছবি, কিছু অনুমান আমার মাথার মধ্যে পরিষ্কার একটা অনুভূতি তৈরি করছিল যেটা ট্রান্সলেট হচ্ছিল আমার মনের মধ্যে
কিছুক্ষণ পর নিজের পায়ের তলায় ঘাসের মতো নরম অনুভূতি থেকে বুঝলাম আমি মাঠের ধারের রাস্তায় দাঁড়িয়ে আছি, পায়ের তলায় মাটির রাস্তা, খালি পা, হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক , ঘটি হাতা জামা, ফুলের নকশা করা, কাঁধের কিছুটা নিচ পর্যন্ত কালো ঘেঁষা বাদামি চুল, (আমার এই জন্মেও আশ্চর্যের বিষয় , ওই একই রঙের চুল যেটা অনেকেই আর্টিফিশিয়াল রং ভাবে, পরিবারের অন্যদের থেকে একদমই আলাদা)
পাথর আর কাঠের তৈরি দোতলা বাড়ি, একটা বিশাল বড় জমির মধ্যে, আশেপাশে চাষ করা সবুজ জমি, অনেক দূর দূর বাড়ি দেখা যায় কয়েকটা
নিজের এই জন্মের মা বাবাকেই ওখানে এই পরিচয়ে দেখলাম
সুখী ছোট পরিবার
কিন্তু সমস্যা শুরু হয় আমার 9-10 বছর বয়সের পর থেকে জমি সংক্রান্ত বিবাদ আমার কাকুর সঙ্গে আমার বাবার
কাকু কাকীমা পণ নেয় যতদিন না নিজেদের অধিকারের সবটা নিজেদের করতে পারবে আমাদের ভালো কিছু হতে দেবে না
আমার কাকিমা তন্ত্রের আশ্রয় নেয় যাকে ওই দেশের ভাষায় বলে witchcraft, আমার মা সময়ের সঙ্গে অসুস্থ হন, বাবা দিশাহারা থেকে ধীরে ধীরে উদাসীন, তারপর নিরুদ্দেশ
মায়ের মৃত্যুর পর আমি কয়েক বছরই জীবিত ছিলাম
আমার মৃত্যু হয় 36 বছর বয়সে, with that trapped and lonely feelings, প্রতিবেশীরা আমার পরলৌকিক কাজ সম্পন্ন করেন ওখানে রীতি অনুযায়ী
কাকু কাকীমা আমাদের পরে সে সম্পত্তি পেলেও কোনো একটা কারণে সেই ক্ষোভ এই জন্মেও তাদের সঙ্গে আমাদের বেঁধে রেখেছে বা রেখেছিল
মোটামুটি 19 বছর বয়স থেকেই এই জন্মেও আমার ট্র্যাপড ফিলিং শুরু হয়
সব কিছুই delayed
Higher study, চাকরী থেকে সব কিছুতেই অনাবশ্যক দেরি আমার এই জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে
Soul realm এ আমার স্পিরিট গাইড আমাকে আশীর্বাদ করে আমাকে বোঝান
আগের জন্মে 35 বছর পর্যন্ত নিজের পারিবারিক শত্রুতার কোনো কার্যকরী প্রতিরোধ আমি করিনি, তাদের থেকে মুক্তি পাওয়ার অথবা তাদের প্রতিরোধ করার চেষ্টা আমি করিনি , তাই এই জন্মেও সেই সময়কাল পর্যন্ত আমার জীবনে ওই trapped feeling, delayed থাকবে, যাতে আমার মধ্যে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা , নিজেকে মানসিকভাবে আরো enlightened করার আগ্রহ তৈরি হয়, কারণ মানুষ বদ্ধ বোধ করলে তবেই নিজের অন্তর্মনকে জাগ্রত করার চেষ্টা করে
আমার এই জীবনের উদ্দেশ্য নিজের আত্মনকে আরও শক্তিশালী করা, নিজের শক্তিতে বিশ্বাস রাখা, নিজেকে শান্ত করা
বাকি কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতেই ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি
এতক্ষণ পর্যন্ত আমি এটাই ভাবছিলাম আমার এই সেশন সবটাই আমার কাল্পনিক
এর পর আমার plr গাইডের জন্য আমার স্পিরিট গাইডের দেওয়া মেসেজ আমাকে আশ্চর্য করে
এখনো পর্যন্ত এই অনুভূতি পুরোটা আমি লিখে ব্যাখ্যা করতে অক্ষম
তবে এটুকু বলতে পারি divine blessings ব্যাপারটা আজ পর্যন্ত শুনেছি
আজ পর্যন্ত শুনেছি soul realm এ মুখে কথা বলতে হয় না
টেলিপ্যাথি হিসেবে একে অন্যের ভাষা বুঝে যায়
আজ এটা অনুভব করে আমি আপ্লুত
হয়তো এই জীবনে আরও এরকম অনুভূতির জন্যে অপেক্ষায় থাকবো
এক কথায় আমার ব্যক্তিগত অনুভব এই থেরাপির প্রতি অসাধারণ ভালো, আগামীতে কি ভাবে এর লাভ আমার জীবনে প্রতিফলিত করতে পারি সেটা সময়ের হাতেই ছেড়ে দিলাম।”