YOG DHAM

YOG DHAM KARO TUM YOG NA RAHEGA ROG

Happy International Women's Day
08/03/2026

Happy International Women's Day

৬.১ ওয়াকিং লাঞ্জস (Walking Lunges) একটি অত্যন্ত কার্যকরী functional lower body exercise ফাংশনাল লোয়ার-বডি এক্সারসাইজ, য...
05/03/2026

৬.১ ওয়াকিং লাঞ্জস (Walking Lunges) একটি অত্যন্ত কার্যকরী functional lower body exercise ফাংশনাল লোয়ার-বডি এক্সারসাইজ, যা হাঁটার ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গিয়ে করা হয়। এটি কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, গ্লুটস এবং কোর পেশীর শক্তি ও সহনশীলতা বাড়ায়, ব্যালেন্স উন্নত করে এবং শরীরের ভারসাম্যহীনতা (Unilateral imbalance) দূর করতে সাহায্য করে। এটি নিতম্বের নমনীয়তা (Hip flexibility) এবং স্থায়িত্ব বাড়াতে অন্যতম সেরা ব্যায়াম। walking lunges exercise
ওয়াকিং লাঞ্জেসের পদ্ধতি:
১. মেরুদণ্ড সোজা, কাঁধ জমির সমান্তরাল, হাত কোমরে বা পাশে আলগা ঝুলে থাকবে।
২. হয় ডান নয় বাম পা সামনে এগিয়ে, হাঁটু ৯০ ডিগ্রি কোণে বাঁকবে, অন্য হাঁটু পিছনে, জমির সামান্য ওপরে (যেন মাটি স্পর্শ না করে) থাকবে। walking lunges shoulder traps
৩. যে পা সামনে, সেই পা দিয়ে মাটিতে সামর্থ্য অনুযায়ী ধাক্কা দিয়ে, পিছনের পা সামনে এগিয়ে দাঁড়ানো পজিশনে ফিরতে হবে।
৪. পুরো সময় মেরুদণ্ড সোজা থাকবে এবং যে পা সামনে এগোবে, সেই হাঁটু পায়ের আঙুলের সোজা লাইনের বাইরে যেন না যায়। walking lunges for glutes
কেন এই ব্যায়াম গুরুত্বপূর্ণ:
• পেশী গঠন: কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং গ্লুটস (নিতম্ব) পেশী সুগঠিত করে।
• ব্যালেন্স ও স্থায়িত্ব: একক পায়ের ব্যায়াম (Unilateral) হওয়ায় শরীরের ভারসাম্য ও কোঅর্ডিনেশন বাড়ায়।
• ফাংশনাল ফিটনেস: আমাদের দৈনন্দিন হাঁটা বা দৌড়ানোর মুভমেন্টকে শক্তিশালী করে।
• জয়েন্ট ও ফ্লেক্সিবিলিটি: নিতম্বের পেশীর নমনীয়তা বাড়ায় এবং হাঁটুর চারপাশের পেশীকে শক্তিশালী করে।
Sports Medicine বা Fitness Guidelines অনুযায়ী ব্যাখ্যা:
• ইউনিলেটারাল স্ট্রেংথ (Unilateral Strength): ACE Fitness জানায়, এটি শরীরের একদিকের শক্তি কম থাকলে তা চিহ্নিত করে এবং সমান করে।
• কার্যকরী প্রশিক্ষণ: Walking Lunges এ শরীরের নীচের অংশের বড় পেশীগুলিতে কাজ করে, যা শরীরের চর্বি কমাতে এবং বিপাক (Metabolism) বাড়াতে সাহায্য করে।
• সতর্কতা: যদি হাঁটুর সমস্যা থাকে, তবে Walking Lunges ঝুঁকিপূর্ণ হতে পারে।
তাৎপর্য: Atheleteদের পারফরম্যান্স বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা সহজ ও জখম-মুক্ত (Injury-free) রাখতে Walking Lunges ভীষণ গুরুত্বপূর্ণ।

৫.৪ গ্লুট ব্রিজ (Glute Bridge) একটি অত্যন্ত কার্যকর Body weight ব্যায়াম, যা মূলত নিতম্বের পেশী বা Glutes, হ্যামস্ট্রিং এ...
04/03/2026

৫.৪ গ্লুট ব্রিজ (Glute Bridge) একটি অত্যন্ত কার্যকর Body weight ব্যায়াম, যা মূলত নিতম্বের পেশী বা Glutes, হ্যামস্ট্রিং এবং কোর (Core) অর্থাৎ তলপেটের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পিঠে শুয়ে হাঁটু ভাঁজ করে নিতম্ব উপরে তোলার এই ব্যায়ামটি মেরুদণ্ডের স্বাস্থ্য, পশ্চাৎদেশের পেশী গঠন এবং শরীরের ভারসাম্য উন্নত করতে অপরিহার্য। সংক্ষেপে, গ্লুট ব্রিজ একটি সহজ অথচ "ফিটনেস ফাউনডেশন" ব্যায়াম, যা শরীরের 'পোস্টেরিওর চেইন' posterior chainকে শক্তিশালী করে।
গ্লুট ব্রিজ করার সঠিক পদ্ধতি (Step-by-Step)
১. প্রারম্ভিক অবস্থান: ম্যাট বা সমতল মেঝেতে চিৎ হয়ে (পিঠের ওপর) শুতে হবে। হাঁটু ভাঁজ করে, পায়ের পাতা মাটিতে সমান্তরাল অবস্থানে রাখতে হবে (নিতম্ব থেকে কিছুটা দূরে)। হাত শরীরের দুই পাশে সোজা থাকবে।
২. পেশী শক্ত করা: পেট এবং নিতম্বের পেশী (Glutes) শক্ত করতে হবে (Squeeze)।
৩. নিতম্ব উপরে তোলা (Bridge): গোড়ালিতে চাপ দিয়ে শ্বাস ছাড়তে, ছাড়তে নিতম্ব মাটি থেকে উপরে তুলতে হবে। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত শরীর থাকবে সোজা।
৪. ধরে রাখা ও নামানো: সর্বোচ্চ অবস্থানে ২ থেকে ৩ সেকেন্ড ধরে রেখে, শ্বাস নিতে, নিতে ধীরে ধীরে নিতম্ব নিচে নামিয়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে।
সতর্কতা: পিঠ অতিরিক্ত বাঁকবে না (Arch) এবং ঘাড়েও অতিরিক্ত চাপ দেওয়া নিষেধ।
কেন গ্লুট ব্রিজ গুরুত্বপূর্ণ? (Benefits & Significance)
• শক্তিশালী গ্লুটস ও হিপ: এটি নিতম্বের পেশী (Gluteus Maximus/Medius) শক্তিশালী করে, যা হাঁটা, দৌড়ানো এবং লাফানোর মত কার্যকলাপে শক্তি যোগায়।
• কোমর ব্যথা হ্রাস: দীর্ঘক্ষণ বসে থাকার ফলে সৃষ্ট "ডেড বাট সিনড্রোম" বা দুর্বল গ্লুটের কারণে হওয়া পিঠের নিচের ব্যথা কমায়।
• কোর স্ট্যাবিলিটি ও পোশ্চার: এটি পেটের পেশী এবং কোর শক্ত করে, ফলে শরীরের ভঙ্গি (Posture) উন্নত হয়।
• ইঞ্জুরি প্রতিরোধ: শক্তিশালী হিপ ও গ্লুটস হ্যামস্ট্রিং এবং হাঁটুর ইনজুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্পোর্টস মেডিসিন ও ফিটনেস নির্দেশিকা (Guidelines)
• কার্যকারিতা (Activation): গবেষণায় দেখা গেছে, গ্লুট ব্রিজ হ্যামস্ট্রিংয়ের ওপর চাপ না বাড়িয়ে গ্লুট বা নিতম্বের পেশীকে সর্বোচ্চ সক্রিয় করে।
• অনুশীলনের ধরণ (Sets/Reps):
o নতুনদের জন্য: ১০-১২টি রিপিটেশন নিয়ে নূন্যতম ৩ সেট, প্রতি বার ২-৩ সেকেন্ড ধরে রাখা।
o উন্নত পর্যায়: গ্লুট ব্রিজ মার্চিং (এক পা উপরে তুলে) বা ওজনের (Weight/Resistance Band) মাধ্যমে এর কঠিন সংস্করণ করা যেতে পারে। advanced glute activation
• সতর্কতা: যাদের মেরুদণ্ডে বা কোমরে আঘাত injury আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে অনুশীলন করবেন।

03/03/2026
৫.২ লেগ সুইংস (Leg Swings), একটি অত্যন্ত কার্যকরী ডাইনামিক ওয়ার্ম-আপ ব্যায়াম, যা হিপ জয়েন্ট বা নিতম্বের নমনীয়তা বাড়াতে...
03/03/2026

৫.২ লেগ সুইংস (Leg Swings), একটি অত্যন্ত কার্যকরী ডাইনামিক ওয়ার্ম-আপ ব্যায়াম, যা হিপ জয়েন্ট বা নিতম্বের নমনীয়তা বাড়াতে এবং পেশী সক্রিয় করতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এই ব্যায়াম মূলত দাঁড়ানো অবস্থায় এক পা পেন্ডুলামের মতো সামনে-পেছনে বা ডানে-বামে দোলানো। দৌড়ানো বা ভারী ব্যায়ামের আগে এটি হিপ ফ্লেক্সর ও হ্যামস্ট্রিংয়ের কঠোরতা দূর করে এবং চোটের ঝুঁকি কমায়। leg swings exercise
লেগ সুইংসের পদ্ধতি:
1. কোন দেওয়াল, চেয়ার বা সোজা হয়ে দাঁড়িয়ে, ধরে থাকা যাবে, এমন কোনো কিছুতে হাত রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে।
2. শরীরের ভারসাম্য বজায় রেখে, এক পায়ে দাঁড়িয়ে, অন্য পা আলতো ভাবে সামনে ও পেছনে (Forward & Backward) দোলাতে হবে।
3. প্রতি পায়ে নূন্যতম ১০ থেকে ১৫ বার দোলানোর পরে, এবার পা শরীরের সামনের দিকে, সামর্থ্য অনুযায়ী মাটি থেকে উপরে তুলে, ডান থেকে বামে (Side-to-side/Cross-body/lateral) এবং বাম থেকে ডানে দোলাতে হবে। lateral leg swings
4. Side-to-side/Cross-body/lateral না পারলে, শুধু Forward & Backword Swings অনুশীলন করা যেতে পারে। Side-to-side/Cross-body/lateral বাধ্যতামূলক নয়। কিছু দিন অনুশীলনের পরে, যদি সামর্থ্য বাড়ে, তখন প্রথমে Forward & Backward Swings, তারপর Side-to-side/Cross-body/lateral Swings অনুশীলন করা যেতে পারে।
5. অনুশীলনের সময় পিঠ সোজা থাকবে এবং কোর (Core) পেশী শক্ত রাখতে হবে।
কেন এটি গুরুত্বপূর্ণ (Sports Medicine/Fitness Guidelines অনুযায়ী):
ডাইনামিক স্ট্রেচিং: স্ট্যাটিক স্ট্রেচিংয়ের বদলে ওয়ার্ম-আপে ডাইনামিক স্ট্রেচিং (চলমান অবস্থা) পেশীর কর্মক্ষমতা বাড়াতে বেশি কার্যকর।
হিপ মোবিলিটি: এটি হিপ জয়েন্টের রেঞ্জ অফ মোশন (ROM) বৃদ্ধি করে, যা দৌড়বিদ বা অ্যাথলেটদের জন্য অপরিহার্য।
রক্ত সঞ্চালন: এটি পায়ের পেশীগুলোতে রক্ত প্রবাহ বাড়িয়ে পেশীর তাপমাত্রা বাড়ায়, ফলে শরীর প্রশিক্ষণের জন্য প্রস্তুত হয়।
চোট প্রতিরোধ: এটি হিপ ফ্লেক্সর, হ্যামস্ট্রিং এবং গ্লুটসকে সক্রিয় করে, যা হাঁটু এবং কোমরের চোট প্রতিরোধে সাহায্য করে।
তাৎপর্য: ফিটনেস গাইডলাইন অনুযায়ী, ওয়ার্ম-আপের সময় স্ট্যাটিক স্ট্রেচিংয়ের (এক জায়গায় দাঁড়িয়ে থাকা) চেয়ে leg swings এর মতো dynamic movement পেশীর ক্ষমতা (Force production) বজায় রাখতে সাহায্য করে। এই ব্যায়াম কোনো সরঞ্জামের ছাড়াই যে কোনো জায়গায় দাঁড়িয়ে, অনুশীলন করা যায়।

৫.১ Hip Circles বা নিতম্বের বৃত্তাকার সঞ্চালন একটি Dynamic Warm-up and Mobility exercise, যা Hip Joints এর সচলতা বাড়ায়, ...
27/02/2026

৫.১ Hip Circles বা নিতম্বের বৃত্তাকার সঞ্চালন একটি Dynamic Warm-up and Mobility exercise, যা Hip Joints এর সচলতা বাড়ায়, সংশ্লিষ্ট পেশী/সমূহকে শিথিল ও নমনীয় করে এবং কোমরের বাতের ঝুঁকি হ্রাস করে। দাঁড়িয়ে বা চার হাত-পায়ে (Tabletop) ভর দিয়ে, দুই পদ্ধতিতেই এই ব্যায়াম করা হয়। এই ব্যায়ামে কোমরের ব্যথা কম হয়, Glutes ও Core শক্তিশালী করে, তাতে দৈনন্দিন কাজের পারফর্মেন্স বাড়ে।
হিপ সার্কেল (Hip Circles) - বিস্তারিত ব্যাখ্যা Hip & Glute Activation
সংক্ষিপ্ত পরিচয়:
Hip Circles, একটি গতিশীল (dynamic) ব্যায়াম যা শরীরের নিম্নাংশের সচলতা (mobility) বৃদ্ধির জন্য হিপ বা নিতম্বের জয়েন্টকে বৃত্তাকারে ঘোরায় । এটি মূলত একটি Warm-up বা Cool-down exercise যা কোমরের নিচের অংশ, নিতম্ব এবং কুঁচকির পেশীগুলিকে শিথিল করে।
পদ্ধতি:
• (দাঁড়িয়ে - Standing) সহজ প্রকার: সোজা দাঁড়িয়ে, ডান দিকে নিতম্ব সহ সম্পূর্ণ ১) কোমর ঠেলে, ২) তারপর পিছনে ঠেলে, ৩) তারপর বাম দিকে ঠেলে, ৪) শেষে সোজা করতে হবে। না থেমে, বিরতি না দিয়ে, এই ৪টি ধাপ পরপর করলে, নিতম্ব সহ কোমরের আন্দোলন একটি বৃত্তের ন্যায় দেখতে লাগবে। এক সেট এই ভাবে অনুশীলন করে, দ্বিতীয় সেট বাম দিক থেকে শুরু করতে হবে। অথবা পরপর কয়েকটি সেট ডান দিক থেকে শুরু করে, তারপর বাম দিকে অনুশীলন করা যায়।
• দাঁড়িয়ে (Standing) উন্নত প্রকার ১: সোজা হয়ে দাঁড়িয়ে এক পায়ের ওপর ভর দিয়ে অন্য পা একটু তুলে হাঁটু ভাঁজ করতে হবে। তারপর হাঁটু দিয়ে বাতাসে বড় বৃত্ত তৈরি করতে হবে (হাঁটুর মুখ হয় ভিতর থেকে বাইরে নয়ত বাইরে থেকে ভিতর দিকে থাকবে)।
• চার হাত-পায়ে (Tabletop/Four-point) উন্নত প্রকার ২: হাত ও হাঁটু মাটিতে রেখে টেবিলের মতো পজিশন নিতে হবে। তারপর একটি হাঁটু মাটির সমান্তরালে তুলে বৃত্তের ন্যায় ঘোরাতে হবে। Hip Circles এর এই প্রকার অনুশীলনে, hip joints এর ওপর সব থেকে বেশি কাজ হয়।
উল্লেখযোগ্য: প্রতি সেট নূন্যতম ১০ থেকে ১৫ বার অনুশীলন করতে হবে। এক পায়ে অনুশীলন শেষ হলে, দ্বিতীয় পা ধরে অনুশীলন করতে হবে।
কেন গুরুত্বপূর্ণ (Exercise Significance):
• হিপ মোবিলিটি ও ফ্লেক্সিবিলিটি: এটি হিপ জয়েন্টের মুভমেন্ট বা গতির পরিসর বাড়ায়।
• জয়েন্ট লুব্রিকেন্ট: এই ব্যায়াম হিপ জয়েন্টে সায়োভিয়াল ফ্লুইড (Synovial fluid) বা লুব্রিকেন্ট বাড়ায়, যা জয়েন্টের ক্ষয়রোধ করে।
• কোমর ও হিপের ব্যথা দূর: দীর্ঘক্ষণ বসে কাজ করলে হিপ স্টিফ হয়ে যায়, হিপ সার্কেল সেই জাড়তা বা শক্তভাব দূর করে।
• স্ট্যাবিলিটি ও ব্যালেন্স: এটি গ্লুটস (Glutes) এবং কোর (Core) মাসলকে সচল করে শরীরের ভারসাম্য বাড়ায়।
স্পোর্টস মেডিসিন বা ফিটনেস গাইডলাইনস অনুযায়ী তাৎপর্য:
• ওয়ার্ম-আপ হিসেবে: ভারী ব্যায়াম বা দৌড়ানোর আগে ডায়নামিক স্ট্রেচিং হিসেবে এটি পেশীর রক্ত সঞ্চালন বাড়িয়ে ইনজুরির ঝুঁকি কমায়।
• রিহ্যাবিলিটেশন (Rehab): চিকিৎসকরা এটি হাঁটু, কোমর বা হিপের ব্যথা কমানোর জন্য নির্দেশ দিয়ে থাকেন।
• functional mobility: দৈনন্দিন হাঁটাচলা, সিঁড়ি ভাঙা বা স্কোয়াট করার মতো কাজের ক্ষমতা বাড়ায়।

৪.৩ (Side Bends) হলো একটি কার্যকর কোর (core) ব্যায়াম, যা মূলত শরীরের পাশের পেশী বা অবলিকস (obliques) এবং মেরুদণ্ডের পাশ...
26/02/2026

৪.৩ (Side Bends) হলো একটি কার্যকর কোর (core) ব্যায়াম, যা মূলত শরীরের পাশের পেশী বা অবলিকস (obliques) এবং মেরুদণ্ডের পাশের পেশীগুলিকে শক্তিশালী ও নমনীয় করতে ব্যবহৃত হয়। এটি দাঁড়িয়ে বা বসে দুপাশে শরীর ঝুঁকিয়ে করা যায়, যা শরীরের ভারসাম্য ও ভঙ্গি উন্নত করে।
পদ্ধতি (Methodology):
1. শুরু: সোজা হয়ে দাঁড়িয়ে, পা কাঁধের প্রস্থে রাখতে হবে।
2. পদ্ধতি ১: ডান হাত (ডাম্বেল সহ - ঐচ্ছিক) ধীরে ধীরে ডানদিকে ঝুঁকতে হবে। বাম হাত শরীরের সাথে লেগে থাকবে অথবা মাথার ওপর রাখা যায়।
3. অনুভব: শরীরের একপাশে টান অনুভব হবে। কিন্তু সামনে বা পেছনে ঝোঁকা যাবে না।
4. ফিরে আসা: ধীরে ধীরে সোজা অবস্থায় ফিরে আসতে হবে।
5. পদ্ধতি ২: একই পদ্ধতিতে বাম হাত, বাম দিকে ঝুঁকতে হবে। ডান হাত শরীরে লেগে থাকবে অথবা মাথার ওপরে থাকবে।
6. সতর্কতা: কল্পনা করতে হবে শরীরকে কোনো দেয়ালে চেপে রাখা হয়েছে, যাতে শুধু পার্শ্বীয় (lateral) নড়াচড়া সম্ভব হচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ (Importance):
• কোর ও অবলিকস শক্তিশালীকরণ: এই ব্যায়ামে শরীরের পার্শ্ববর্তী পেশী (internal/external obliques) শক্তিশালী করে।
• মেরুদণ্ডের নমনীয়তা: এই ব্যায়ামে মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এবং কোমরের পাশের পেশীর জট বা টান কম হয়।
• ভঙ্গির উন্নতি: পিঠের নিচু অংশের পেশী (Quadratus Lumborum) শক্তিশালী হয়। মেরুদণ্ডের ভঙ্গি ঠিক রাখে।
• কার্যকরী শক্তি: দৈনন্দিন জীবনে পার্শ্ববর্তী ঝুঁকে কাজ করার ক্ষমতা বাড়ে।
Sports Medicine বা Fitness Guidelines অনুযায়ী তাৎপর্য:
ফিটনেস নির্দেশিকা অনুযায়ী, সাইড বেন্ড একটি চমৎকার ডাইনামিক ওয়ার্ম-আপ বা কোর ট্রেনিংয়ের অংশ। স্পোর্টস মেডিসিনে, এই ব্যায়াম অ্যাথলিটদের পার্শ্বীয় স্থায়িত্ব (lateral stability) বাড়ায় এবং পিঠের ব্যাথা প্রতিরোধে কার্যকরী ভূমিকা নেয়। যাদের মেরুদণ্ডে গুরুতর সমস্যা বা অস্টিওপোরোসিস আছে, তাদের ক্ষেত্রে ওজন সহ এই ব্যায়াম অনুশীলনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। খালি হাতে অনুশীলন করলেও আশানুরূপ ফল হয়। বরং
ডাম্বেল ছাড়া শুধু শরীরের ওজন (Bodyweight) কাজে লাগিয়ে, সাইড বেন্ড অনুশীলন সব থেকে নিরাপদ।

৪.২ Cat-Cow Stretch বা চক্রভাকাসন, যোগ ব্যায়ামের একটি সহজ ও কার্যকর অনুশীলন, যা মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে এবং পিঠের শক...
24/02/2026

৪.২ Cat-Cow Stretch বা চক্রভাকাসন, যোগ ব্যায়ামের একটি সহজ ও কার্যকর অনুশীলন, যা মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে এবং পিঠের শক্তভাব কমাতে ব্যবহৃত হয়। হাঁটু ও হাতের ওপর ভর দিয়ে (Tabletop position) পিঠ বাঁকানো (Cat) ও খিলান করার (Cow) মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সাথে এটি করা হয়। এটি পিঠের ব্যথা উপশম করে, ভঙ্গি উন্নত করে এবং শরীরকে ওয়ার্মআপের জন্য তৈরি করে।
ক্যাট-কাউ স্ট্রেচ (Cat-Cow Stretch) - সম্পূর্ণ বিবরণ
• পরিচয়: Cat-Cow হলো একটি মৃদু, ধীরগতির ব্যায়াম যা মেরুদণ্ডকে গতিশীল (Mobilization) করে। এটি মূলত মেরুদণ্ডের ফ্লেক্সন (rounding) এবং এক্সটেনশন (arching) এর মাধ্যমে শরীরের পেছনের অংশে রক্ত সঞ্চালন বাড়ায়।
• পদ্ধতি:
1. সূচনা (Tabletop): হাঁটু নিতম্বের নিচে এবং হাত কাঁধের ঠিক নিচে রেখে জমি বা যোগা ম্যাটের ওপর চার হাত-পায়ে অবস্থান নিতে হবে।
2. কাউ পোজ (Cow Pose - নিশ্বাস নেওয়া): নিশ্বাস নেওয়ার সময় পেট নিচের দিকে নামিয়ে, মেরুদণ্ডকে ধনুকের মতো ভিতর দিকে ঢুকে থাকবে (Arch)। ঘাড় থেকে মাথা উপরের দিকে বা সামনের দিকে উঠে থাকবে।
3. ক্যাট পোজ (Cat Pose - নিশ্বাস ছাড়া): নিশ্বাস ছাড়ার সময় পিঠ এবং মেরুদণ্ড বিড়ালের মতো উপরের দিকে গোল (Round) থাকবে। চিবুক বুকের সাথে লেগে থাকবে।
4. পুনরাবৃত্তি: এই প্রক্রিয়াটি নূন্যতম ৫ থেকে ১০ বার স্বচ্ছন্দ গতিতে সম্পূর্ণ করতে হবে।
• কেন ইহা একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম?
o মেরুদণ্ডের গতিশীলতা: এটি পিঠের নমনীয়তা বাড়ায় এবং শক্তভাব দূর করে।
o ব্যথা উপশম: দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে সৃষ্ট পিঠের ব্যথা (Back pain) ও কোমরের ব্যথা (Sciatica) কমাতে সাহায্য করে।
o মানসিক চাপ হ্রাস: এটি মন ও শরীরকে শান্ত করে।
• স্পোর্টস মেডিসিন ও ফিটনেস গাইডলাইন অনুযায়ী ব্যাখ্যা:
o ওয়ার্মআপ (Warm-up): ফিটনেস বিশেষজ্ঞরা এটিকে ওয়ার্মআপ বা শীতলীকরণের (Cool-down), দুটোর জন্যই উপযোগী মনে করেন, কারণ এটি পেশীগুলোকে তৈরি করে।
o কোর স্ট্যাবিলিটি (Core Stability): ক্যাট-কাউ পেটের পেশীগুলোকে (Abdominal muscles) সক্রিয় করে, যা মেরুদণ্ডকে সাপোর্ট করে এবং ইনজুরি ঝুঁকি কমায়।
o বডি অ্যালাইনমেন্ট (Body Alignment): এটি শরীরের ভঙ্গি (Posture) উন্নত করতে এবং মেরুদণ্ডের প্রাকৃতিক অবস্থান বজায় রাখতে সাহায্য করে।
o থেরাপিউটিক ভ্যালু: গবেষণায় দেখা গেছে, এটি মেরুদণ্ডের স্বাস্থ্য উন্নত করতে এবং পিঠের ব্যায়াম হিসেবে অত্যন্ত কার্যকর।
সতর্কতা: যদি আপনার ঘাড় বা পিঠে গুরুতর আঘাত থাকে, তবে এই ব্যায়ামটি করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

18/02/2026

Looking to loosen up those tight shoulders? 🧘‍♂️ Here are two quick moves you can do anywhere to release tension and improve posture!

1. Shoulder Shrugs
Target: Upper traps and neck tension.
Step 1: Stand or sit tall with your arms relaxed at your sides.
Step 2: Inhale and lift your shoulders straight up toward your ears as high as possible.
Step 3: Hold for a second, then exhale and drop them down completely, feeling the weight release.
2. Shoulder Rolls (Forward & Backwards)
Target: Mobility and chest opening.
Backward Rolls: Lift your shoulders up, pull them back (squeezing your shoulder blades), and circle them down. Great for correcting "desk slouch."
Forward Rolls: Lift your shoulders up, push them forward, and circle them down.
Pro Tip: Keep your movements slow and exaggerated to get the full range of motion!

13/02/2026

Looking for a quick way to relieve desk fatigue? Here is a simple 4-step routine to reset your neck and shoulders. 🧘‍♂️✨

1. Neck Extension-Flexion (The "Yes" Motion)
Flexion: Gently tuck your chin toward your chest, feeling the stretch in the back of your neck.
Extension: Slowly lift your chin toward the ceiling (don't drop your head too far back!).
Focus: Smooth, controlled movement to improve vertical range.
2. Neck Tilt (The "Side-to-Side")
Action: Lower your right ear toward your right shoulder while keeping your shoulders relaxed and down. Repeat on the left.
Focus: Stretching the scalene muscles on the sides of your neck. Avoid shrugging!
3. Neck Turn (The "No" Motion)
Action: Slowly turn your head to look over your right shoulder as far as comfortable. Hold for 2 seconds, then rotate to the left.
Focus: Horizontal mobility and releasing tension in the upper traps.
4. Neck Rotation (The "Circle")
Action: Imagine drawing a circle with the tip of your nose. Slowly roll your head in a full clockwise circle, then switch to counterclockwise.
Focus: Fluidity. If you feel a "crunchy" spot, slow down and breathe through it.

💡 Pro-Tip: Keep your spine straight and breathe steadily. Do each move at least 5 times for an instant energy boost! ⚡️

Address

NANDIPARA LANE
Howrah

Alerts

Be the first to know and let us send you an email when YOG DHAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category