01/03/2026
Happy and blessed Ramzan
|| রমজানের খাদ্য তালিকা ও অভ্যাস ||
🌙 শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। যারা রোজা রাখছেন বা যারা উপোস করছেন ও করেন তাদের সবার জন্য আজকের আলোচনা :-
📌 প্রথমত, যারা weight loss diet এ আছেন এবং যারা ওজন নিয়ে ওয়াকিবহাল তারাও উপোস করতে পারবেন। শুধু প্রয়োজন সুষম আহারের।
👉সেহেরিতে দানাশস্য জাতীয় খাবার রাখুন। সেখানে, ভাত, মুড়ি, চিড়ে, খই, যে কোনো মিলেট : রাগী, সামা দানা, কিনোয়া ছাড়াও রোলড ওটস, দালিয়া, সুজি ইত্যাদির সবজি সহ চিলা, খিচুড়ি রাখা যায়। রুটি রাখতে পারেন তবে তাতে জল থাকে না, তাই না রাখাই শ্রেয়।
👉 সাথে অবশ্যই যেন একটা প্রোটিন উপাদান থাকে। সেখানে থাকতে পারে ডাল, বেসন চিলা, হালকা মাছের ঝোল, পনির বা ছানার তরকারী অথবা প্লেন ছানা।
👉 ঘুম থেকে উঠে খাওয়া শুরু করার আগে এক গ্লাস জল বা ছাতুর সরবত রাখা যায়। সাথে রাখা যায় ইসবগুলের ভুসি।
👉 এইভাবে খেলে শরীরে জল ও ফাইবারের অভাব হবে না। উপোসেও সারাদিন শরীর ভালো থাকবে।
👉 যাদের অ্যাসিডিটি/ হজম জনিত সমস্যা বা ব্লটিং আছে তারা লেবু দিয়ে শরবত বাদ দেবেন। রাখতে পারেন মৌরি ভেজা জল।
👉 রাতে খাবার পর খেতে পারেন আদা জোয়ান জল বা জিরে জল।
👉 সারাদিনে দুটি মেজর মিল থাকছে। সেহরি ও ডিনার। তাই সেই মিলের খাবার তালিকায় রাখুন জল যুক্ত সবজি , যা এখন মরশুমী তাই। ফুলকপি, বাঁধাকপি ছেড়ে এবার শিম, পেঁপে, বিন, করোলা, সজনে ডাঁটা, ফুল, আলু, টমেটো, পটল, ঢেঁড়স ইত্যাদি রাখতে পারেন।
👉 হজমে সমস্যা হয় এমন কোনো খাবার সেহেরিতে রাখবেন না। যাদের গ্যাসের সমস্যা নেই তারা দুধ পান করতে পারেন। খাবার শেষ করার কিছুক্ষণ পরে প্রয়োজন মতো জল পান করুন।
👉 ইফতার শুরু করবেন শরবত দিয়ে। শরবতে যেন আর্টিফিশিয়াল কোনো কালার না থাকে সেটা খেয়াল রাখতে হবে। রুহ্-আফজা এড়িয়ে চলুন।
👉 চেষ্টা করুন গোটা ফল খেতে। এই সময় যেকোনো একটি বা একাধিক ফল খাবেন। ফলে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ লবণ যা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে।
👉 খেজুর প্রতিদিন চারটি করে সেহেরী এবং ইফতারে রাখুন। এতে উচ্চ রক্তচাপ, হাইপোগ্লাইসিমিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর হবে। এছাড়া লোহা, ম্যাগনেসিয়ামের মতো অনেক উপকারী উপাদান আছে এতে।
👉 ইফতারের মূল খাবারে ঠান্ডা দুধ, স্যুপ, ছোলা ও মুড়ি/ চিড়ে খেতে পারেন। দই - চিঁড়ে খুব ভালো খাবার; যা সারাদিনের ক্লান্তি হ্রাস করবে, হজমে সাহায্য করবে। ভালো ব্যাকটেরিয়া অন্ত্রে তৈরী করবে।
👉 সবজি স্যুপ, ডাল স্যুপ, চিকেন স্যুপ, মাশরুম ও বেবি কর্নের স্যুপ রাখা যায় ইফতার ও ডিনারে। রাখতে পারেন ছাঁচ বা লস্যি।
👉 জলীয় ফল ও সবজি যেমন : শশা, পাকা পেঁপে, শাকালু, আঙুর, কলা, টমেটো, লেবু, বেদানা এবং তরমুজ পাওয়া গেলে রাখতে পারেন ইফতারে।
👉 ডাবের জল উপকারী। ORS বা হালকা চিনি, নুন ও ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে নিন।
👉 Sprouts বা জলে ভেজানো ছোলা, মটর, কাঁচা সবুজ মুগ, বাদাম ও কিছু তৈলবীজ রাখতে পারেন। যেমন - কুমড়োর বীজ, সাদা তীল বীজ, সূর্যমুখীর বীজ। সালাদ রাখুন প্রতি মিলে।
📌রোজা রাখতে গেলে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সকল বিষয় :
✅ শর্করা ও প্রোটিনসমৃদ্ধ খাবার, তন্তু জাতীয় সবজি ও ফল খাদ্য তালিকায় রাখতে হবে।
✅ সারাদিন রোজা রেখে খেজুর দিয়ে ইফতার শুরু করুন। পরিমিত ও নির্ধারিত ক্যালরির বাইরে খাবার না খাওয়ার চেষ্টা করুন।
✅ সেহেরি শেষ করেই ঘুমাতে যাবেন না। ৫-১০ মিনিট হাঁটতে পারেন। এতে করে খাবার সহজে হজম হবে এবং আপনি ভালো থাকবেন সারাদিন।
✅ ২৪ ঘন্টায় অন্ততপক্ষে ৭ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। রেস্ট ভীষণ ভাবে দরকার।
✅ ইফতারের পর থেকে শুরু করে যতক্ষণ জেগে থাকবেন জল,তরল জাতীয় খাবার, শরবত, ছাতুর শরবত খাওয়ার চেষ্টা করুন।
✅ উপোসের সময়ে গরম দুধ, চা , কফি, সফট ড্রিংক, প্যাকেট জাত পানীয় বা উত্তেজক যে কোনো খাবার বা পানীয় রাখবেন না।
✅ ইফতারে চপ, বেগুনি ও পেঁয়াজি ইত্যাদি ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলার ট্রাই করবেন। রাখতে পারেন চিকেন তন্দুরি বা কাবাব এবং স্যুপ।
✅ রোজার সময় হালকা ব্যায়াম করতে পারেন। প্রতিদিন সকালে হাঁটাহাঁটি নিয়মিত ১০-১৫ মিনিট, সেহেরির পর ১০ মিনিট হাঁটতে পারেন। এছাড়া যারা প্রেয়ার করছেন তাঁরা সেটাই করুন।
✅ ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন।
❌ কারা উপোস বা রোজা করবেন না ❌
📌 গর্ভবতী মা
📌 স্তন্যদানকারী মা
📌 গাট হেলথ বা অন্ত্রের সমস্যায় ভুগছেন যারা
📌 আলসার থাকলে
📌 লিভারের সমস্যা আছে যাদের
📌 রক্তাল্পতা থাকলে
📌 লো ব্লাড প্রেসার থাকলে
📌 ওজন কম যাদের
📌 ডায়াবেটিসে হাইপোগ্লাইসেমিয়া থাকলে
📌 সার্জারি বা অস্ত্রোপচার হলে
📌 বয়স্ক ও ন্যুব্জ ব্যক্তিরা
👆 উপরোক্ত নিয়মাবলী ও গাইডলাইন মেনে চললে আশা করি কারোর রমজানে কোনো অসুবিধা হবে না।
May the Almighty bless you all..
Happy Ramadan 🌙
With best wishes ~
Nutrire Mantra ®️
Dietitian Tamanna Sarkar
Consultation : 089189 78163