31/08/2025
এই রোগটিকে CTEV বলা হয়, CTEV (congenital talus equinovarus) , খুব ছোট বয়স এর একটা রোগ ,জন্মের পর থেকেই হয় , জন্মের পর আপনার বাচ্চার পা যদি বাকা থাকে তবে একদমই অগ্রাহ্য করবেন না , তাকে একজন ভালো পিডিয়াট্রিশন বা অর্থোপেডিক দেখাবেন , এবং সবার আগে যেটা করণীয় সেটা হলো একটি xray, তার পর ডক্টর এর পরামর্শ অনুযায়ী প্লাস্টার করে রাখা পা দুটিকে , এবার বাচ্চার বয়স যখন বাড়বে 6মাস থেকে 1বছর অবধি তখন তাকে একজন প্রস্থেসিস্ট বা অর্থোসিস্ট এর কাছে নিয়ে গিয়ে DB splint (denis brown)পড়ানো , এবং রেগুলার physiotherapy করানো , এর পর যখন বাচ্চাটার বয়স বাড়বে তখন DB splint khuliye তাকে AFO (ankle foot orthosis) পড়ানো , একদমই অবহেলা করবেন না ভাববেন না এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে , এবং শিশুদের হাড় নরম থাকে 1to 10y অবধি তারপর তাদের হাড় শক্ত হতে শুরু করে, তো যে ট্রিটমেন্ট প্ল্যান হবে সেটা খুব ছোট বয়স থেকে শুরু করা বাঞ্ছনীয়। প্রথমেই সার্জারি এর সাহায্য নেবেন না ,অনেক ভুল সার্জারি বাচ্চাদের হাটা চলার ক্ষমতা নষ্ট করে দেয়। যদি 10বছর পর আপনি বুঝতে পারছেন যে আপনার বাচ্চার ctev আছে সে ক্ষেত্রে আপনাকে PMSTR (posteriour muscle soft tissue realse)
TA lengthenig অপারেশন করতে হতে পারে অব্যশই একজন অর্থোপেডিক সার্জেন এর কনসালটেন্সি তে সেটা করবেন , আফটার সার্জারি বাচ্চা কে অব্যশই মেডিকেটেড ডিভাইস afo (ankle foot orthosis) পড়াতে হবে ফর সাপোর্ট , ।।।।
যদি জন্মের পর থেকে দেখেন সমস্যা আছে তবে দেরি না করে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে না গিয়ে আগে dr এর কাছে আসবেন ।।। অনেকেই অনেক দেরিতে আমাদের কাছে আনেন ,বিশ্বাস করুন তখন আর কিচ্ছু করার থাকেনা , উদাহরণস্বরুপ এই ব্যক্তিটি বয়স 53বছর উনি এত বছর পর এসেছেন ট্রিটমেন্ট এর জন্য,আমরা ওনাকে মেডিকেটেড ডিভাইস (AFO) প্রেসক্রাইব করি , এবং সার্জারি করানোর পরামর্শ দি ,যদিও এত টা age এ সার্জারি কতটা ফলপ্রসূ হবে সেটা ভাববার বিষয় । সো দেরি না করে অব্যশই dr কনসাল্ট করবেন।ধন্যবাদ ।