Tonic - Heal A Little Every Day

Tonic - Heal A Little Every Day Exploring the fascinating realms of the mind! Anish Basu
Psychology Counselor (Adult & Child), Couple Relationship Counselor, Student Coach, Hypnotherapist

Join our Psychology Page for insightful discussions, intriguing studies, and a deeper understanding of the complexities of human behavior. ��

Micro-Reactions: ছোট প্রতিক্রিয়া, গভীর মানসিক প্রভাবআমরা সাধারণত ভাবি - বড় কথা, বড় সিদ্ধান্ত, বড় ভুল - এগুলোই সম্পর্...
02/03/2026

Micro-Reactions: ছোট প্রতিক্রিয়া, গভীর মানসিক প্রভাব

আমরা সাধারণত ভাবি - বড় কথা, বড় সিদ্ধান্ত, বড় ভুল - এগুলোই সম্পর্ক নষ্ট করে। কিন্তু বাস্তবতা হলো -
সম্পর্ক ভাঙে ধীরে ধীরে। Self-esteem কমে অজান্তে।
দূরত্ব তৈরি হয় চুপচাপ। আর এর পেছনে বড় কারণ হলো Micro-Reactions - মানে খুব ছোট, ক্ষণিক, অবচেতন প্রতিক্রিয়া।
©Anish
🟦 Micro-Reaction আসলে কী?
Micro-reaction হলো এমন ছোট আচরণ বা মুখের অভিব্যক্তি, যেটা কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী না - কিন্তু আবেগগতভাবে গভীর বার্তা দেয়।
যেমন - কেউ কথা বলছে, আর আপনি ফোনে স্ক্রল করছেন, হালকা বিরক্ত মুখ, চোখ ঘুরিয়ে নেওয়া
ঠোঁট বেঁকিয়ে হালকা হাসি, "আচ্ছা আচ্ছা ঠিক আছে" বলে থামিয়ে দেওয়া, কারও আনন্দের খবর শুনে নির্লিপ্ত থাকা - এগুলো আমরা অনেক সময় ইচ্ছাকৃত করি না। কিন্তু মস্তিষ্ক এগুলোকে social signal হিসেবে ধরে
©Anish
🟦 Brain কীভাবে এটা নেয়?
মানুষ সামাজিক প্রাণী। আমাদের মস্তিষ্ক সব সময় স্ক্যান করে - "আমি কি গ্রহণযোগ্য?", "আমি কি নিরাপদ?", "আমাকে কি গুরুত্ব দেওয়া হচ্ছে?" কারও মুখের এক সেকেন্ডের অভিব্যক্তিও brain বিশ্লেষণ করে ফেলে। যদি কেউ আমাদের কথা বলার সময় আগ্রহ না দেখায়, brain অবচেতনভাবে ধরে নেয়:
আমি গুরুত্বহীন, আমি বিরক্তিকর, আমার অনুভূতি safe না - এগুলো repeated হলে তৈরি হয়:
➡️ Social anxiety
➡️ Self-doubt
➡️ Emotional withdrawal
➡️ Low confidence
সবচেয়ে ভয়ের বিষয় হলো - এই ক্ষতি ধীরে ধীরে হয়। তাই আমরা বুঝতেই পারি না।
©Anish
🟦 সম্পর্কের উপর প্রভাব -
ধরুন,একজন স্ত্রী প্রতিদিন তার দিনের কথা বলছে।
স্বামী শুনছে, কিন্তু ফোনে তাকিয়ে। স্বামী ভাবছে - "আমি তো শুনছি!" কিন্তু স্ত্রীর brain signal পাচ্ছে - "আমি priority না।" প্রথম দিন কিছু না। দ্বিতীয় দিনেও না। কিন্তু ৬ মাস পরে emotional distance তৈরি হয়।
কারণ বড় ঝগড়া না, ছোট ছোট emotional neglect জমে গেছে।
©Anish
🟦 শিশুর ক্ষেত্রে আরও গভীর. একটা শিশু ছবি এঁকে এনে দেখালো। মা বলল - "ভালো হয়েছে" - কিন্তু চোখ তুলল না। শিশুর brain শিখে নেয় - "আমার achievement important না।" এভাবেই অনেক সময় childhood এ তৈরি হয়: Validation craving Attention seeking Overachievement tendency
বা সম্পূর্ণ চুপ হয়ে যাওয়া
©Anish
🟦 Positive Micro-Reaction এর অসাধারণ শক্তি
যেমন negative micro-reaction ক্ষতি করে, positive micro-reaction জীবন বদলাতে পারে।
যেমন - চোখে চোখ রেখে শোনা, হালকা মাথা নাড়া
মন দিয়ে হাসা, কারও আনন্দে genuine খুশি হওয়া
এগুলো brain-এ release করে নিরাপত্তা অনুভূতি।
মানুষ ভাবে - "আমি safe","আমি important","আমি valued"
©Anish
মানুষ বড় বড় উপদেশ ভুলে যায়। বড় বড় প্রতিশ্রুতি ভুলে যায়।কিন্তু, একটা অবহেলার দৃষ্টি,একটা অবজ্ঞার হাসি,বা একটা সত্যিকারের মন দিয়ে শোনা -
সেগুলো অনেকদিন মনে থাকে।

28/02/2026
৮০% ক্ষেত্রে আপনার  শেষ বয়সের পরিণতি আপনার সন্তানের ছোটবেলাতেই লেখা হয়ে যায়।কে শেষ বয়সে একা থাকবে?কে সন্তানের ঘরে সম্মান...
26/02/2026

৮০% ক্ষেত্রে আপনার শেষ বয়সের পরিণতি আপনার সন্তানের ছোটবেলাতেই লেখা হয়ে যায়।

কে শেষ বয়সে একা থাকবে?
কে সন্তানের ঘরে সম্মান পাবে?
আর কে গিয়ে উঠবে Vriddhashram-এ?
এটা হঠাৎ ঘটে না।
এটা ধীরে ধীরে তৈরি হয় - বছরের পর বছর।
©Anish
১️⃣ Attachment Blueprint - সম্পর্কের নকশা

ছোটবেলাতেই তৈরি হয়
• Secure Attachment - ভালোবাসা + নিরাপত্তা + সম্মান। বড় হয়ে দায়িত্ব থেকে পালায় না।

• Avoidant Attachment - Emotionally unavailable parent। বড় হয়ে সন্তানও emotionally দূরে থাকে।

• Anxious Attachment - Guilt দিয়ে বড় করা। বড় হয়ে সম্পর্ক ক্লান্তিকর মনে হয়।

২️⃣ Brain Factor - Lobe নয়, Function গুরুত্বপূর্ণ -

কোনো একক brain lobe দায়ী না। তবে কিছু অংশ প্রভাব ফেলে -
🔹 Prefrontal Cortex- দায়িত্ব, সিদ্ধান্ত, moral control । দুর্বল হলে = impulsive ও দায়িত্ব এড়ানো স্বভাব
©Anish
🔹 Amygdala - রাগ, ভয়, আবেগ। অতিরিক্ত reactive = resentment। কম reactive = emotional coldness

🔹 Mirror Neuron System - Empathy তৈরি করে। Empathy কম হলে = বৃদ্ধ বাবা-মায়ের কষ্ট অনুভব কম হয়

৩️⃣ Genetic + Family Culture Pattern -

Gene destiny না। কিন্তু temperament আংশিকভাবে inherited।
• Intergenerational Learning - যে বাবা নিজের বাবা-মাকে অবহেলা করে তার সন্তান সেটা "normal" হিসেবে শেখে।
• Narcissistic Family Trait - Control, Self-importance, Emotional manipulation - এগুলো culture হিসেবে প্রজন্মে ছড়াতে পারে।
©Anish
৪️⃣ Parenting Mistake যা ভবিষ্যতে Distance বানায় -

অতিরিক্ত control, সব সময় অপমান, সন্তানের individuality অস্বীকার, "আমি তোমার জন্য সব করেছি"- চাপ। এতে respect নয়, resentment তৈরি হয়।

৫️⃣ Early Warning Signs (Childhood Clue) -

Empathy কম, সব সম্পর্ক লাভ-ক্ষতির হিসাবে দেখে, Elder মানুষদের নিয়ে বিরক্তি, Responsibility এড়ানো, Emotional discussion এ disconnect - এই pattern ignore করলে ভবিষ্যতে emotional distance বাড়ে।

সব ক্ষেত্রে Vriddhashram-এ যাওয়া মানেই খারাপ সন্তান নয়। অনেক সময় practical decision।
কিন্তু emotional distance থাকলে risk বাড়ে।
©Anish
⃣ ছোট থেকেই কী করা উচিত?

১. Secure Attachment তৈরি - সন্তানের কথা শোনা , ভয় নয়, নিরাপত্তা দেওয়া , ভুল করলে humiliation নয়, guidance দেওয়া

২. Empathy Train - Elder মানুষদের সাথে সময় কাটাতে দেওয়া. - "ওর জায়গায় তুমি হলে কেমন লাগত?" প্রশ্ন করা , অন্যের কষ্ট নিয়ে কথা বলা

৩. Respect Model করা - আপনি যদি নিজের বাবা-মাকে সম্মান দেন সন্তান সেটা শিখবে। Respect শেখানো যায় না, দেখিয়ে শেখাতে হয়।

৪. Open Communication Culture- সন্তান যেন ভয় ছাড়া কথা বলতে পারে, disagreement মানেই disrespect না

৫. Independence + Connection Balance -
অতিরিক্ত control না ; আবার completely detached থাকা না. Balanced parent = balanced adult

৬. শুধু টাকা নয়, Emotional Investment -
School fee দিলে দায়িত্ব শেষ না। Bonding না থাকলে বার্ধক্যে emotional return আসে না।

Brain lobe একা ভবিষ্যৎ ঠিক করে না। Gene একা destiny না। মায়ের দিক বা বাবার দিক একা দায়ী না। Genetics + Brain development + Childhood bonding + Family culture
এই চারটা মিলে ভবিষ্যতের সম্পর্ক তৈরি হয়।
আজ আপনি যেভাবে সম্পর্ক গড়ছেন , সেটাই ২৫-৩০ বছর পরে আপনার বার্ধক্যের বাস্তবতা হবে।
©Anish
কিন্তু সমস্যা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের Analysis করি না. ফলে এটাই শোনা যায় সারাজীবন সন্তানের জন্য করে আজ বৃদ্ধাশ্রমে ঠাঁই. সে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সঠিক যে তিনি তার সন্তানের জন্য করেছেন কিন্তু তার প্রভাব কেমন সন্তানের ওপর পড়ছে তার Analysis হচ্ছে না. ফলে হয় বৃদ্ধাশ্রম আর না হলে যারা দিতে পারে না অনেক সন্তান নিজেরাই ভেতরে গুমড়োয় বাড়ির বাইরে থাকলেই শান্তি অনুভব করে. সেই জন্য সন্তানের ছোট থেকে যেমন তার Mental Mapping দেখা দরকার সেরকম নিজেদের Mental Mapping ও দেখে নিলে শেষ জীবনে এই দিন দেখার সম্ভাবনা থাকে না

হাসির পাত্র থেকে শিল্পপতি - এক বাস্তবচিত্ররাহুল (নামটা ধরা যাক) জন্মেছিল একটা ছোট গ্রামে। বাবা দিনমজুর, মা বাড়িতে কাজ কর...
21/02/2026

হাসির পাত্র থেকে শিল্পপতি - এক বাস্তবচিত্র

রাহুল (নামটা ধরা যাক) জন্মেছিল একটা ছোট গ্রামে। বাবা দিনমজুর, মা বাড়িতে কাজ করতেন। মাসের শেষে টাকার হিসাব মিলতো না। স্কুলে একদিন স্যার জিজ্ঞেস করলেন - "বড় হয়ে কী হবি?" কেউ বললো ডাক্তার, কেউ বললো পুলিশ।
রাহুল দাঁড়িয়ে বললো - "আমি বড় industrialist হবো। অনেক factory বানাবো।" পুরো ক্লাস হেসে উঠলো। বন্ধুরা বললো - "তোর বাবার তো নিজের বাড়ি নেই, factory বানাবি?" সেদিন রাহুল চুপ করে ছিল। কিন্তু ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল - লজ্জা না, রাগ না… একটা প্রতিজ্ঞা।
©Anish
টাকা না থাকায় সে প্রাইভেট পড়তে পারেনি। স্কুলের পর চায়ের দোকানে কাজ করতো। রাতে বাড়ি ফিরে পড়তো। কিন্তু শুধু বই না - সে ব্যবসায়ীদের গল্প পড়তো, কারখানার ভিডিও দেখতো, বাজার কিভাবে কাজ করে সেটা বুঝতে চাইতো। যখনই কেউ বলতো - "এগুলো তোর দ্বারা হবে না", তার ভিতরে যেন আরেকটা কণ্ঠ বলতো - দেখে নিস।
©Anish
কলেজে উঠে ছোট একটা ব্যবসা শুরু করলো। ৩ মাসের মধ্যে লস। বন্ধ। অনেকে বললো - "বলেছিলাম না?" কিন্তু সে থামলো না। কাজ শিখলো। ভুল বিশ্লেষণ করলো। আবার শুরু করলো।
©Anish
আজ তার ৩টা ছোট manufacturing unit আছে।
শুরুতে যেই গ্রামে লোক হাসতো, এখন সেই গ্রামেই ৫০ জন কাজ করছে তার কারখানায়। যারা একসময় বলেছিল - "স্বপ্ন দেখিস না এত বড়"
তারা এখন বলে - "ছোটবেলা থেকেই ওর চোখে আলাদা আগুন ছিল।"

Psychology Point of View Wise এটা সাধারণত কয়েকটা শক্তিশালী psychological traits + environment interaction এর ফল।

১. Self-Efficacy (নিজের উপর বিশ্বাস) -

এই ধারণাটা প্রথম দেন Albert Bandura। Self-efficacy মানে - "আমি পারব" - এই বিশ্বাস।
অনেকেই বড় স্বপ্ন দেখে, কিন্তু ভিতরে ভাবে -
"আমার দ্বারা হবে না"। কিন্তু যাদের self-efficacy খুব strong - তারা বাধাকে challenge ভাবে, insult কে fuel বানায়।

২. Growth Mindset -

এই ধারণাটা দেন Carol Dweck। Growth mindset থাকা মানে - "আমি এখন পারি না, কিন্তু শিখে পারব।" অনেকে dream দেখে, কিন্তু ব্যর্থ হলেই ভাবে - "আমি এর জন্য না।" কিন্তু যাদের growth mindset আছে - তারা ব্যর্থতাকে feedback হিসেবে নেয়।
©Anish
৩. Grit (দীর্ঘমেয়াদি জেদ ও অধ্যবসায়) -

এই ধারণাটা popular করেন Angela Duckworth।
Grit = Passion + Perseverance over long time. অনেকে ৬ মাস চেষ্টা করে ছেড়ে দেয়। কিন্তু কেউ কেউ ১০-১৫ বছর ধরে একটাই লক্ষ্যে পড়ে থাকে। সফল গরিব পরিবারে জন্মানো অনেকেই extreme grit develop করে - কারণ তাদের হারানোর কিছু কম থাকে, পাওয়ার খিদে বেশি থাকে।

৪. Adversity Advantage (বিপরীত পরিস্থিতির শক্তি) -

গরিব পরিবারে জন্মানো মানেই - অভাব, অপমান, তুলনা, অনিশ্চয়তা - এই চাপ অনেক সময় psychological resilience তৈরি করে।
Resilience মানে - পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা। যাদের জীবন শুরু থেকেই easy - তাদের অনেক সময় survival drive কম develop হয়।

৫. Meaning-Making Ability -

কিছু মানুষ কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখে না। তারা কষ্টকে mission বানায়। "আমার পরিবারকে তুলব",
"আমার বাবা-মাকে প্রমাণ করব" - এই emotional meaning তাদের ভিতরে আগুন জ্বালায়।
©Anish
৬. Environment & Exposure -

সব গরিব মানুষ সফল হয় না। সব ধনী মানুষও ব্যর্থ হয় না। এখানে গুরুত্বপূর্ণ - Role model আছে কিনা, Mentor আছে কিনা, Opportunity access, Network, Timing। Dream শুধু emotional না, practical roadmap দরকার।
©Anish
তাহলে অনেকে বড় dream দেখে সফল হয় না কেন?

১. Dream আছে, কিন্তু system নেই । Vision আছে, daily discipline নেই।
২. Fear of Failure ; সমাজ কী বলবে - এই ভয়।
৩. Comfort Zone - Circumstance supportive হলে অনেক সময় urgency কম থাকে।
৪. Instant Gratification - দীর্ঘমেয়াদি লক্ষ্য না ধরে short-term pleasure এ চলে যায়।
৫. Identity Conflict - ভিতরে ভিতরে নিজেকে বড় কিছু ভাবতে ভয় পায়।
©Anish
তাহলে গরিব পরিবারে জন্মানো কেউ কেন succeed করে?

কারণ অনেক ক্ষেত্রে তাদের মধ্যে থাকে - Strong self-efficacy, Extreme grit, Survival-driven motivation, Deep emotional meaning, Pain converted into power। তারা dream দেখে না শুধু - তারা dream কে necessity বানিয়ে ফেলে।

©Anish

সব গরিব মানুষ সফল হবে - এমন না। সব ধনী মানুষ ব্যর্থ হবে - এমনও না।
Success = Psychology + Environment + Skill + Timing + Opportunity + Luck

সবগুলো মিলেই কাজ করে।

❤️ না বলা ভালোবাসা: Psychological Analysisঅনেক ছেলে বা মেয়ে আছে যারা কাউকে খুব গভীরভাবে ভালোবাসে। শুধু মানুষটাকেই নয় -...
19/02/2026

❤️ না বলা ভালোবাসা: Psychological Analysis

অনেক ছেলে বা মেয়ে আছে যারা কাউকে খুব গভীরভাবে ভালোবাসে। শুধু মানুষটাকেই নয় - তার পরিবার, তার পরিবেশ, তার ভবিষ্যৎ - সবকিছুর সাথে নিজের স্বপ্ন জুড়ে ফেলে। মনে মনে ভাবে:
"যদি ও আমার partner হতো- এই পরিবারটা আমার নিজের হতো"... কিন্তু তারা বলে না। কারণ তারা introvert। কারণ তারা ভয় পায়। কারণ তারা overthink করে। তারপর একদিন খবর আসে -
ওর বিয়ে হয়ে গেছে। আর নিজের ভেতরে একটা নীরব শূন্যতা থেকে যায়।
©Anish
Name:- অমিত (নাম পরিবর্তিত)
Age: ২৯ বছর
Occupation: Private job
Marital Status: Unmarried

🔵 Presenting Complaints -
ক্লায়েন্ট প্রায় 4-5 মাস ধরে নিচের সমস্যাগুলো অনুভব করছে -
1. বুকে চাপ চাপ ভাব
2. মাঝে মাঝে বুক ধড়ফড়
3. গলায় কিছু আটকে আছে মনে হওয়া
4. ঠিকমতো ঘুম না হওয়া
5. দুর্বল লাগা, মন ভারী থাকা....

সে একাধিক doctor দেখিয়েছে। ECG, Blood Test, Pathology report - সব Normal। শেষে ডাক্তার বললেন: Physical cause clear না। Counselling try করুন।
©Anish
🔵 Counselling Session এ যা উঠে আসে -

প্রথম দিকে ক্লায়েন্ট শুধু stress আর কাজের চাপের কথা বলে। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় -
৩ বছর আগে সে একজন মানুষকে খুব ভালোবাসত।
শুধু তাকে না, তার পরিবারকেও আপন করে নিয়েছিল মনে মনে।
সে ভাবত: যদি ও আমার partner হতো, কিন্তু সে কখনো বলেনি। কারণ: সে introvert, rejection fear ছিল, বন্ধুত্ব নষ্ট হবে ভেবেছিল, নিজেকে কম যোগ্য মনে করত, তারপর হঠাৎ একদিন জানতে পারে - ওর বিয়ে হয়ে গেছে। সে বাইরে থেকে স্বাভাবিক ছিল, কিন্তু সেই না বলা কথাগুলো ভিতরে থেকেই যায়।.এই ক্ষেত্রে স্পষ্ট হয় - দমিয়ে রাখা আবেগ, না বলা ভালোবাসা, unresolved regret - এসব মিলেই ধীরে ধীরে মানসিক চাপ তৈরি করেছে,
যার প্রভাব শরীরেও পড়েছে।
©Anish
এখন পুরো বিষয়টা Psychology অনুযায়ী ভেঙে দেখা যাক -

⃣ 1) Core Mental Pattern: Suppressed Attachment -
এখানে মূল মানসিক ধরন হলো - Suppressed Attachment. অর্থাৎ, গভীর সংযোগ তৈরি হয়, কিন্তু প্রকাশ আটকে যায়। এর ভেতরে তিনটা স্তর কাজ করে:
🔹 (১) Strong Emotional Bonding -

এই মানুষগুলো খুব গভীরভাবে attach করে। তারা সহজে ভালোবাসে না, কিন্তু একবার ভালোবাসলে ভিতর থেকে পুরোটা দিয়ে দেয়। তাদের ভালোবাসা সাধারণত superficial না, খুব loyal।

🔹 (২) Avoidant Expression -

এরা অনুভব করে, কিন্তু প্রকাশ করে না। কারণ তাদের মাথায় এই চিন্তা ঘোরে: বললে যদি সব নষ্ট হয়ে যায়?, ও যদি দূরে সরে যায়?, বন্ধুত্বটাও হারাবো না তো? - ফলে তারা risk নেয় না। Emotion আছে, কিন্তু action নেই।

🔹 (৩) Fantasy-Based Fulfilment -

বাস্তবে না বলেও মনে মনে ভবিষ্যৎ সাজিয়ে ফেলে।
স্বপ্ন দেখে, কল্পনায় সম্পর্ক বাঁচিয়ে রাখে। এটাকে বলা যায় - "যদি হতো" syndrome। বাস্তবের চেয়ে কল্পনার জগতে বেশি সময় কাটে।
©Anish
⃣ 2) Brain & Lobe Function Analysis -

🔹 Prefrontal Cortex (Decision & Logic Center) -

এই অংশ overactive হয়ে যায়। এরা খুব বেশি ভাবতে থাকে। Outcome কী হবে? খারাপ হলে কী হবে? Reject করলে কী হবে? ফলে তৈরি হয় -
Decision Paralysis. মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জমে যায়। ভাবতে ভাবতে সময় চলে যায়।

🔹 Amygdala (Fear Center) -

Amygdala হলো মস্তিষ্কের fear processing center। এখানে social rejection কে brain threat হিসেবে ধরে। মানে কেউ "না" বললে সেটা মানসিক বিপদ মনে হয়। ফলে Fight বা Flight না হয়ে হয় -
Freeze Response; মানে চুপ করে যাওয়া। পিছিয়ে যাওয়া।
©Anish
⃣ 3) Right Brain vs Left Brain Dominance -

🔹 Right Brain Dominant Traits -

Imagination শক্তিশালী, Emotional depth বেশি,
Future visualization প্রবল, এরা মনে মনে পুরো জীবন সাজিয়ে ফেলতে পারে।

🔹 Left Brain Expression কম থাকলে -

Verbal assertiveness কম, Logical risk-taking কম, সরাসরি বলার ক্ষমতা কম, ফলে imbalance হয়: অনুভূতি বেশি -> প্রকাশ কম।
©Anish
⃣ 4) Attachment Style: Anxious-Avoidant Attachment -

এই pattern অনেক সময় তৈরি হয় childhood emotional conditioning থেকে। এদের ভিতরে থাকে:ভালোবাসার তীব্র প্রয়োজন, কিন্তু হারানোর গভীর ভয় তারা ভাবে: "আমি বললে যদি ও চলে যায়?" ফলে তারা নিজের চাওয়া দমন করে। Self-sacrifice কে virtue ভাবে।
©Anish
⃣ 5) Idealization Trap -

এই মানুষগুলো প্রায়ই অন্যজনকে খুব ideal করে ফেলে। মনে করে: ও খুব perfect, আমি disturb করব না, আমি deserve করি তো?, ফলে তারা নিজেকে second position এ রাখে।
©Anish
⃣ 6. বিয়ের পর মানসিক প্রভাব -

যখন অন্যজনের বিয়ে হয়ে যায় -
🔻 Short Term Effect: - Shock, বুকের ভেতর চাপা ব্যথা, Self-blame

🔻 Long Term Effect: - Emotional Scar, ভবিষ্যতে confess করতে দেরি বা অতিরিক্ত attach হয়ে যাওয়া অথবা emotional numb হয়ে যাওয়া. এটা বড় trauma না হলেও একটা silent grief তৈরি করে।
©Anish
🔴 এই Pattern কি ধরে রাখা উচিত? স্থায়ীভাবে - না। কারণ: এটা Self-Erasure. নিজের চাওয়াকে অস্বীকার করা. বারবার একই ভুলের পুনরাবৃত্তি
©Anish
✅ তাহলে কী করা উচিত?

⃣ 1) Situational Expression Model -

সব জায়গায় না। কিন্তু যেখানে emotional investment ৬/১০ এর বেশি - সেখানে বলাটা দরকার। Confession মানেই proposal না।
Expression মানে - নিজের সত্য বলা। Outcome secondary, Clarity primary.

⃣ 2) Time-Bound Emotion Rule -

নিজের সাথে চুক্তি : কাউকে ৩ মাসের বেশি মনে রাখলে বলব। - এতে: Fantasy trap কমবে, Reality তাড়াতাড়ি আসবে, Regret কমবে

⃣ 3) Low-Risk Expression Practice -

প্রথমেই প্রেম নিবেদন না। ছোট ছোট emotional truth বলা শুরু করা
©Anish
এই গল্প কোনো একজনের না। এটা অনেক introvert, overthinker মানুষের নীরব গল্প। সব ভালোবাসা সম্পর্কের পরিণতি পায় না, কিন্তু সব অনুভূতির একটা স্বীকৃতি দরকার। যে অনুভূতি সময়মতো প্রকাশ পায় না, সে অনেক সময় শরীরের মাধ্যমে কথা বলতে শুরু করে। Counselling অনেক সময় মানুষকে নতুন কিছু শেখায় না, বরং নিজের ভেতরে আটকে থাকা সত্যটুকু দেখিয়ে দেয়। কারণ, কিছু সমস্যার ওষুধ হলো - না বলা কথাগুলো বলা।

07/02/2026

স্বামী স্ত্রী সম্পর্কে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন. কেউই সম্পূর্ণ ভাবে পরিপূর্ণ নয়. পূর্ণ করতে হয় দুজনে মিলে. মনে রাখবেন যে তুলনা করছেন সেটা আপনার ভেতর এর সাথে অন্য জনের বাইরের অবস্থা. কিন্তু এই ছোট্ট ব্যবহার একটা সুস্থ সম্পর্কে ফাটল ধরানোর জন্য যথেষ্ট

৩০ বছর বয়সী একজন মহিলা কদিন আগে তার স্বামীর সাথে আসেন. সমস্যা যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে. সমস্যা হলো খেতে গেলে মনে হয় ক...
28/01/2026

৩০ বছর বয়সী একজন মহিলা কদিন আগে তার স্বামীর সাথে আসেন. সমস্যা যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে. সমস্যা হলো খেতে গেলে মনে হয় কেউ গলা চিপে ধরেছে. খাবার গিলতে পারছে না. এবং অনুভব হয় কোনো একজন পেছন থেকে গলা চিপে রেখেছে. আবার রাতে যখন ঘুমোন তখন উনি অনুভব করেন কেউ ওনার সাথে শারীরিক সম্পর্ক করছে. কষ্ট হয় , পাশে স্বামীকে ডাকতে চান কিন্তু পারেন না. চোখ দিয়ে জল ফেলা আর ওই কষ্টকর মুহূর্ত অনুভব ছাড়া কিছু করার থাকে না. আর এই অবস্থা ততক্ষন চলে যতক্ষণ না Vaginal Fluid বেরোচ্ছে. এবং সকালে তলপেটেও ব্যাথা হয়ে থাকে . কয়েকজন এর কথা শুনে ওনারা কয়েকজায়গা গেছেন ও কিন্তু আগে যেটা মাঝে মধ্যে হতো এখন সেটা বেশি হতে শুরু করেছে. নিজেরাই ঠিক করেন মানসিক কোনো সমস্যা কিনা একবার দেখা যাক. সেই নিয়েই আসেন. এখন দেখা যাক পুরো বিষয় টা সাজিয়ে -
©Anish
🛌 Sleep Paralysis with Hypnopompic Hallucination -
ঘুমে REM stage-এ শরীর স্বাভাবিকভাবেই paralysed থাকে. কিন্তু এখানে - Brain জেগে যাচ্ছে, শরীর জেগে উঠছে না. ফলে, চোখ খোলা, কথা বলা অসম্ভব, শরীর নড়ে না, মনে হয় কেউ চেপে ধরছে / বসে আছে.
©Anish
🫥 Sexual Hallucination during REM intrusion -
এটা অনেকেই জানে না, কিন্তু খুব documented phenomenon. কেন যৌন অনুভূতি হয়? REM sleep-এ Limbic system (emotion + desire) Hyper-active, Frontal cortex (logic, reality check) inactive. ফলে - Brain নিজে থেকেই sexual stimulation তৈরি করে. বাস্তবে কেউ নেই, কিন্তু অনুভূতি 100% real লাগে. vaginal fluid secretion হওয়া পুরোপুরি physiological reflex

🟡 Autonomic Nervous System Overdrive -
এটাই গলা চেপে ধরার feeling + পরে পেট ব্যথার মূল কারণ.এবং সারাদিনে Sympathetic nervous system over-activate হয়ে থাকে ; শরীর ভাবে: "আমি বিপদে". ফলে - গলা আটকে আসা, শ্বাস নিতে কষ্ট, খাবার খেতে গেলেও choking sensation, পরে lower abdomen pain (pelvic muscle spasm)
©Anish
🧠 Brain Dominance & Trauma Link -
এই ধরনের কেসে সাধারণত দেখা যায় -
🔹 Right Hemisphere Dominance- Emotional memory বেশি strong, Body sensation vivid, Visualization খুব intense

🔹 Subclinical Trauma বা Suppressed Stress - সব সময় sexual trauma থাকতেই হবে এমন না, তবে দীর্ঘদিনের emotional neglect, marriage life dissatisfaction, sexual repression, chronic anxiety
এগুলো brain-এ জমে থেকে ঘুমের সময় বেরিয়ে আসে.
চোখ দিয়ে জল পড়া কেন? কারণ , Amygdala (fear center) activated, Parasympathetic rebound, Emotional overload

এটা কোনো মানসিক সমস্যা নয় . শরীর কাঁদছে, কিন্তু মানুষটা জানে না কেন?
©Anish
🔑 এই ক্ষেত্রে , Sleep schedule ঠিক করা, রাতে ভারী খাবার, caffeine বন্ধ, একা ঘুমানো হলেও আলো পুরো বন্ধ না রাখা, Anxiety management
এবং Root Cause খুঁজে সেই অনুপাতে Therapy নিলে একটু সময় লাগে কিন্তু আসতে আসতে ঠিক হতে থাকে. তবে এনার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো Partner এর Care..

24/01/2026

প্রেমিক - প্রেমিকা বা স্বামী - স্ত্রী. কখনো কখনো শোনা যায় আগের মতন সেই টান আর নেই. কেন জানেন ? কারণ আগে দুজনে একসাথে বাঁচতেন আর এখন বেঁচে থাকার জন্য আছেন. প্রশ্ন করে দেখবেন নিজেরা মন খুলে শেষ কবে একসাথে বেঁচেছিলেন ?- সমস্যার উত্তর নিজেরাই পেয়ে যাবেন

Address

Bachurdoba Water Tank Road
Jhargram
721507

Opening Hours

Monday 10am - 12:30pm
Tuesday 10am - 12:30pm
Wednesday 10am - 12:30pm
Thursday 10am - 12:30pm
Friday 10am - 12:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Tonic - Heal A Little Every Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tonic - Heal A Little Every Day:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram