09/02/2021
ঘরে কি ঔষধ রাখা উচিত ও এর ব্যবহারবিধি
ঘরে প্রয়োজনীয় কিছু ঔষধ রাখার অভ্যাস অনেকেরই আছে। যদি ঠাণ্ডা লাগে বা সামান্য জ্বর আসে, তাহলে হাসপাতালে যাওয়ার দরকার নেই। কিন্তু অনেকেই ঔষধ ঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে তাদের ভালো চিকিত্সা হয় না, এমনকি নিজের জীবনে দীর্ঘমেয়াদি অনেক ক্ষতি ডেকে আনে তারা। তাহলে পরিবারের কী ধরনের ঔষধ এবং কীভাবে ঔষধপত্র রাখা উচিত? ঔষধ ব্যবহারের নিয়মইবা আমরা কীভাবে জানতে পারি?
সাধারণত মানুষের কাছে জ্বরের ঔষধই বেশি থাকে। অন্য ঔষধ বৈচিত্র্য বেশি বলে খুবই কম থাকে। তবে ঘরে কী ধরনের ঔষধ রাখা উচিত এবং তা কীভাবে রাখা উচিত এসব বিষয়ে কিছু জানা দরকার।
— ঘরে ঔষধের পরিমাণ কম এবং ভালো ঔষধ রাখা উচিত এবং এক সপ্তাহের বেশি কোনো ঔষধ রাখা উচিত নয়।
— নির্দিষ্ট সময়, স্থান এবং মানুষের জন্য নির্দিষ্ট কিছু ঔষধ রাখলেই চলে। যেমন—গ্রীষ্মকালে মশার ঔষধ, শীতকালে জ্বরের ঔষধ ইত্যাদি। সাধারণত শহরাঞ্চলে অনেক ঔষধের দোকান আছে, এজন্য বড় একটি ঔষধের বাক্স ভরে তাতে বেশি করে ঔষধ রাখার কোনো দরকার নেই।
— যেখানে রাখা হয় সে ঔষধের বাক্সটি সব সময় পরিষ্কার রাখা উচিত। সাধারণত তিন বা ছয় মাসের মধ্যে একবার পরিষ্কার করলে ভালো হয়, তবে আরও কম সময় পরপর করা যায়।
— ঔষধ রাখার জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে কাগজের বাক্সের ভেতরে ঔষধ রাখা ভালো নয়। কাগজের বাক্সে ঔষধ রাখলে ভেজা ভেজা থাকবে আবার দেরাজে রাখলে সহজেই ময়লা হবে। এসব ঔষধ খাওয়া উচিত নয়। রাখার জন্য ভালো পাত্র হচ্ছে নমনীয় জিনিসের তৈরি ঔষধের বাক্স।
— রোদ লাগে এমন জায়গায় ঔষধ রাখা উচিত নয়। বিশেষ করে কিছু কিছু ঔষধ রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখতে হয়। ঔষধ কখনোই শিশুদের নাগালের ভেতরে রাখা ঠিক নয়।
— কিছু কিছু লোক ঔষধ রাখার সময় বাক্সের জায়গা বাড়ানোর জন্য প্যাকেটের বা ভেতরের ব্যবহারবিধি ফেলে দেয়। এটা ঠিক নয়, এতে ঔষধ ব্যবহারের নিয়মটাই ফেলে দেয়া হয়। ব্যবহারবিধি রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আইনগত দায়িত্বও। তাই রোগীদের ব্যবহারবিধি মেনেই ঔষধ খাওয়া উচিত। ব্যবহারবিধি মেনে চলা একটি ভালো অভ্যাস