17/05/2026
গত কয়েক বছরে অনকোলজি জগতে একটা পরিবর্তন খুব স্পষ্টভাবে চোখে পড়ছে—
👉 কম বয়সীদের মধ্যে ক্যান্সার বেড়ে চলেছে।
এক সময় colorectal, pancreatic, stomach বা breast cancer-কে মূলত বেশি বয়সের রোগ বলেই ধরা হত।
কিন্তু এখন প্রায়ই ৩০–৪০ বছরের রোগীদের মধ্যেও এই ক্যান্সারগুলো ধরা পড়ছে… কখনও কখনও আরও কম বয়সেও।
সম্প্রতি U.S. National Cancer Institute (NCI)-ও তাদের একটি প্রতিবেদনে “Early-Onset Cancer” বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সবচেয়ে চিন্তার বিষয় শুধু সংখ্যাটা নয়।
চিন্তার বিষয় হল—অনেক তরুণ-তরুণী এখনও ভাবেন—
“এই বয়সে ক্যান্সার হওয়ার কথা নয়।”
আর সেই ভুল ধারণার জন্যই diagnosis অনেক দেরিতে হয়।
গবেষকরা এখন বিভিন্ন সম্ভাব্য কারণ নিয়ে কাজ করছেন—
processed food, obesity, stress, sedentary lifestyle, poor sleep, pollution, gut microbiome-এর পরিবর্তনসহ আরও অনেক lifestyle-related factor নিয়ে আলোচনা হচ্ছে।
Science এখনও সব উত্তর খুঁজে পায়নি।
কিন্তু একটা বিষয় পরিষ্কার—
👉 আজকের lifestyle আমাদের আগামী দিনের cancer risk অনেকটাই নির্ধারণ করছে।
Cancer awareness নিয়ে দীর্ঘদিন কাজ করতে গিয়ে আমি একটা বিষয় খুব অনুভব করি—
এখন সময় এসেছে “আমি এখনও ছোট, বেশি বয়স হয় নি, আমার কিছু হবে না” এই ভাবনা থেকে বেরিয়ে আসার।
অনুগ্রহ করে এই লক্ষণগুলো অবহেলা করবেন না—
• দীর্ঘদিন পেটের সমস্যা বা bowel habit change
• অকারণে ওজন কমে যাওয়া
• দীর্ঘদিন acidity বা stomach discomfort
• অস্বাভাবিক bleeding
• দীর্ঘদিন ক্লান্তি বা দুর্বলতা
সব symptom মানেই cancer নয়।
কিন্তু সবকিছু ignore করাও বুদ্ধিমানের কাজ নয়।
ভালো খবর হল—
অনেক ক্যান্সারই early stage-এ ধরা পড়লে সফলভাবে চিকিৎসা সম্ভব।
আজ awareness আর optional বিষয় নয়…
এটা ধীরে ধীরে survival tool হয়ে উঠছে।
📚 তথ্যসূত্র:
U.S. National Cancer Institute (NCI) – “Why Is Early-Onset Cancer On the Rise?”
ধন্যবাদ।
ক্যান্সার ফাইটার রানা
সাপোর্ট লাইন : +91 090511 32231