14/09/2021
দৃশ্য ১ঃ
গত শতকেরই ঘটনা হবে, মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা। মা থাকতে, সম্মন্ধ দেখা-টেখা চলছিল, বাবা তাই পত্নী বিয়োগে সবচেয়ে আগে মায়ের ইচ্ছেমতো মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করেন। বাড়িতে ঘটকের নিত্য আসা যাওয়া। হঠাৎ ই মেয়ে বেশ বুঝতে পারে, বাপের মন বদল। পাত্র দেখতে বুঝি সুগন্ধি আতর মাখতে হয়? অবশেষে বাড়িতে নতুন জামাই নয়, মেয়ের বয়সী নতুন "মা" আসেন। আসলে বাপের নাকি, ঝি এর রান্না আর রোচে না।
দৃশ্য ২ঃ
বংশ রক্ষার্থে তৃতীয় বার পাণিগ্রহণ। ছেলে না হলে কি আর সম্মান থাকে বাবু র?! অগত্যা মেয়ের বয়সী বৌ এর আগমন সংসারে।
ভয় নেই, এসব ই গত শতকের সমাজ ছবি। এখন তালিবানি পুরুষালি কড়া ছবি অন্তত আমাদের আশেপাশে নেই। তবুও গোড়াতেই তো গলদ না হলে এখনো যত্নশীল পুরুষ কে "ম্যাদামারা", "মেয়েলি", " ন্যাকান্যাকা" বলে অনায়াসে দাগিয়ে দেওয়া যায়?।
আর সে পুরুষ যদি বাবা হন। সত্যিই তো 'মা' হয়ে উঠতে চারিদিকে কতই না রোল মডেল। কাকীমা, মাসীমা, দিদিমা, পিসিমা... কারোর থেকে এটা-ওটা শিখেই "দারুন মা" র সংজ্ঞা শিখে নেওয়া যায়। উপরি পাওনায় অমুক দি, ফেসবুকে ওয়ার্কিং মা বা গৃহবধূ মা এমনকি ইন্সটাগ্রাম যুগে তমুক সেলেব্রিটি... রোলমডেল হিসেবে মা খুঁজতে বেগ পেতে হয় না।
কিন্তু বাবা? দৃশ্যঃ ১, দৃশ্যঃ ২ থেকে বদলাতে বদলাতে ছবি, বাবা রা এখন ভালো স্বামী, রোম্যান্টিক প্রেমিক মোড়কে অনেকটাই। কিন্তু বাবা হিসেবে? বাবাদের মগজ কম্পিউটারে, তাদের বাবা র ছবি গুলো অনেকটা এরকম পেলাম"
- 'আমার বাবা কখনো বকেন নি, মারেন ও নি, কারণ সন্তান মানুষ করার দায়িত্ব টা সম্পূর্ণ মায়ের ছিল'
- 'আমার বাবা দাদা কে আর আমাকে কড়া শাসনে বড় করেছেন... সোহাগ টোহাগ বাবা কেন দেখাবেন? তিনি শিক্ষা, শাসন, গাম্ভীর্য, দায়িত্ব, কর্তব্য শিখিয়েছেন"
- " পুরুষ হবার হাতেখড়ি বাবার কাছেই...বেতের বাড়ি, কানমলা কি খাইনি"
-"ঠাকুমা মারা যাবার সময় একবার ই বাবাকে শিশু র মত কাঁদতে দেখেছি"
নাহ আর ঘেঁটে লাভ নেই। আগামী শনিবার সন্ধ্যা ৭ঃ৩০ টায় ফেসবুক লাইভ "মনের যত্ন নিন", কথা হবে মনোবিদ ডঃ শুভ্রজ্যোতি মুখার্জি, শ্রীমতী রঞ্জা ব্যানার্জি র সাথে তিন বাবা ঋতুপর্ণ মজুমদার, সুমন সাহা এবং অমরেশ রায়। বাবাদের নিয়ে, বাবা দের জন্য এবারের আড্ডা ' বাবা হিসেবে রোলমডেল খোঁজা মোটেও নয় সোজা '।
মতামত কিংবা মত পার্থক্য, কিংবা দুই ই নিয়ে থাকবেন সাথে।
ইতি
লেনা