07/05/2026
👩⚕️বাড়ির শিশুটিকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে মেনে চলুন কিছু সাধারণ নিয়ম।।♦️👉যাতে শিশুটির শারীরিক এবং মানসিক বিকাশ খুব ভালোভাবে হয়।।
♦️👉কোন কোন নিয়ম মেনে চলবেন:-✨
✅১। প্রতিদিন খাদ্যতালিকায় রাখুন কিছু স্বাস্থ্যকর খাবার।। যেমন:- ভাত বা রুটি,ডিম/মাছ/মাংস/ডাল, এক চামচ ঘি/মাখন,শাক সবজি,মরশুমি ফল,দুধ বা দুগ্ধজাত দ্রব্য,বিভিন্ন ধরণের বাদাম ইত্যাদি।।
❇️২। পর্যাপ্ত জল দিন।অল্প অল্প করে বারে বারে দিন।।
✅৩। পর্যাপ্ত ঘুমাতে দিন।মানসম্মত ঘুম শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে।।
❇️৪। শিশুকে সকালের রোদে খেলতে দিন। যাতে প্রয়োজনীয় ভিটামিন ডি শরীরে তৈরি হতে পারে।
✅৫। খেলার ছলে বিভিন্ন জিনিস শেখানোর চেষ্টা করুন। সময় পেলে গল্প শোনান।
❇️৬। মোবাইল বা টিভির স্ক্রিন টাইম কমান। সৃজনশীল কাজে উৎসাহিত করুন।
✅৭। পড়াশোনা করার সময় বকাবকি না করে, বুঝিয়ে বলুন। সময় দিন যাতে ও সম্পূর্ন বুঝতে পারে।
❇️৮। কখনোই ওকে বলবেন না, যে তোমার দ্বারা কিচ্ছু হবে না।। এই কথাটা শিশুর মনকে প্রভাবিত করে এবং সে আরও পিছিয়ে পড়ে।। ওকে বলুন আরেকটু মন দিয়ে পড়ো, তুমি ঠিক পারবে।।
✅৯। বাড়িতে বড়দের মধ্যে ঝামেলা বা অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে কোনো কথা ওর সাথে শেয়ার করবেন না। এতে শিশুটি নিজেকে অসুরক্ষিত ভাবতে শুরু করে।
❇️১০। সবসময় ইঁদুর দৌড়ে সামিল না করে খেলাধুলা করার সময় দিন।
✅১১। সময় পেলেই একটু পার্কে নিয়ে যান বা কোথাও ঘুরে আসুন।।
♦️👉এইভাবে দেখবেন শিশুটি ধীরে ধীরে বড়ো হয়ে উঠবে এবং ভালো মানুষ তৈরি হবে।।✨
ধন্যবাদ।।🙏🙏
ভালো থাকবেন এবং শিশুটিকে ভালো রাখবেন।।