10/05/2026
📌📌মানুষের একটা প্রকৃতি হল কোন সমস্যা আসলে বা বিপর্যয় আসলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া কিংবা সুযোগ বুঝে পাল্টি খাওয়া। কারণ ব্লেম গেম ইজি।আসলে মানুষ সব সময়ই সব জায়গায় নিজের স্বার্থ খোঁজে। নিজে কিভাবে ভালো থাকবে ,নিজের পরিবার ,পরিজন, আত্মীয় কিভাবে ভালো থাকবে সেটাই প্রধান।এক্ষেত্রে অন্যের দোষ দেখতে যদি একটা আঙুল তোলেন তাহলে বাকি তিনটে আঙুল থাকে আপনার নিজের দিকে।এটা মানুষ ভুলে যায়। কেনো মানুষ অন্যের ঘাড়ে দোষ চাপায় ? কারণ নিজের দোষ নিজে নেওয়া কঠিন।নিজের মধ্যে যে ফল্ট সেটা দেখা কঠিন। সেটা দেখলে সে নিজেই ভয় পেয়ে যাবে ।সেটা একসেপ্ট করা কঠিন। আবার কিছু মানুষ অন্যের বিপদ দেখে উল্লাস করে।আনন্দ করে ।তারা কিন্তু ভালো মানুষ নয়। যারা সবসময় অন্যের সমালোচনা করতে আগ্রহী তারাও কি ভালো মানুষ ? তারা কি কখনও নিজের সমালোচনা করেছেন ? আসল হলো নিজের সমালোচনা করা, নিজের ভুল বের করে সেটাকে সংশোধন করা। কিন্তু সেটা সহজ নয়। এতে মৃত্যু তুল্য কষ্ট হবে। কারণ নিজেকে ভেঙ্গে চুরে নতুন করে গড়া খুব কঠিন। নতুন মানুষ হওয়া খুব কঠিন।অন্যের খারাপ সময়ে তোমার উল্লাস সেটা তোমার খারাপ কর্ম হিসাবেই কাউন্টিং হবে ।সময় সবার এক যায় না ।ভালো সময়ের পর যেমন খারাপ সময় আসে তেমন খারাপ সময়ের পর ভালো সময় আসবে। আবার কেউ রাজা থেকে পথে নামতে পারে , কিংবা পথ এর মানুষ থেকে কেউ রাজা হতে পারে ।সবটাই সময় বলে দেবে কি হবে।। মানুষের মতো দেখতে হলেই কিন্তু মানুষ হবে এমন নয় ।আর সুযোগ বুঝে আজ যদি অন্য কাউকে লাথি মেরে নিজেকে মহান প্রতিপন্ন করতে চান তাহলেও সেই দিন ঘুরে আপনার দিকেও আসতে পারে। তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত।ঈশ্বর সকলকে মানুষ করেছেন । কারণ আমাদের পূর্বের যে কর্ম যেগুলো আমরা কমপ্লিট করতে পারিনি, পূর্বে অন্যের ওপর করা অবিচার , যা খারাপ করেছি সেগুলোকে ঠিক করার জন্য পৃথিবীতে জন্মেছি।শিক্ষা নিয়ে ভুল শুধরে সঠিক কর্মে ফেরার জন্য এসেছি। বিচার করবেন কর্মফল দেবতা স্বয়ং শনিদেব।মানুষের যে ব্যবহার, আচরণ সেটাই বলে দেবে সেই মানুষটা আসলে কি রকম। কর্মই পরিচয়।।🧿🧿🧿
✍️ পারমিতা দত্ত Reiki Grandmaster, Sidhha and Sambhavi Healer, Angel Healer, Numerologist, Tarot Reader Energy Reader, Spiritual Healer, Holistic Guide, Motivational Speaker and Counsellor
।🧿🧿🧿