Dr Piyali Ghosh - Consultant Psychiatrist

Dr Piyali Ghosh - Consultant Psychiatrist Consultant Psychiatrist practising in Kolkata and Durgapur
(1)

30/03/2026

সারাদিন ধরে একটা মৃত্যু নিয়ে এমন সব কথাবার্তা হচ্ছে, একটা মৃত ব্যক্তি কে নিয়ে এত খারাপ মন্তব্য করার মানসিকতা কিভাবে আসে??

30/03/2026

আজ ৩০ মার্চ ,বিশ্ব বাইপোলার দিবস। "বাইপোলার" শব্দটির সাথে আমারা অনেকেই পরিচিত হলেও এর সম্পর্কে খুব কম মানুষই আমারা জানি।
এটি হল একপ্রকার মানসিক অবস্থা
(মুড ডিসঅর্ডার ) যা দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে।
এর সাধারণত ২টি প্রকার দেখতে পাওয়া যায়-

🤪১৷ ম্যানিক = এই অবস্থায় ব্যক্তিকে খুব বেশি active অবস্থার দেখা যায়। অতিরিক্ত movement করা, কথা বলা এগুলি সাধারণত বৃদ্ধি পেতে দেখা যায় ।

😔২৷ ডিপ্রেশিভ = এই অবস্থায় ব্যক্তি সাধারণত অবসাদে আক্রান্ত অবস্থায় থাকে। কোন কিছুই ভাল না লাগা, কাজে অনীহা ইত্যাদির আরও নানান উপসর্গ দেখা যায়।

এই ২টি অবস্থা ক্রমাগত ভাবে পরিবর্তিত হতে থাকে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে।

🌻প্রতিকার:-

১. পর্যাপ্ত ঘুম😴,খাওয়াদাওয়া🍽
২. ওষুধ + সাইকো থেরাপি👩‍⚕️
৩. পরিবার এবং সামাজিক সাপোর্ট 🫂
৪. নিয়মিত শরীর চর্চা🏃‍♀️
৫. নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকা🚭

বাইপোলার ডিসঅর্ডার কোন ছোঁয়াচে রোগ অথবা লজ্জার বিষয় নয়। খোলামেলা ভাবে সাইকোলজিস্টের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার থেকে জীবনের মূল শ্রোতে ফিরে আসা সম্ভব।
তাই অযথা গুজবে কান না দিয়ে আপনার মানসিক সমস্যাগুলি ভাগ করে নিন আমাদের সাথে।🌼

- সোমদত্তা মিত্র (সাইকোলজিস্ট)

“সারাদিন এতো উল্টোপালটা কথা বলে, ওর এই পাগলামি আর সহ্য করা যায় না”“এমন হাবভাব করে যেন ওর কত ক্ষমতা, ওর কথাতেই নাকি দেশ ...
30/03/2026

“সারাদিন এতো উল্টোপালটা কথা বলে, ওর এই পাগলামি আর সহ্য করা যায় না”

“এমন হাবভাব করে যেন ওর কত ক্ষমতা, ওর কথাতেই নাকি দেশ চলছে”

“উপরওয়ালার থেকে বিশেষ কিছু শক্তি পেয়েছে, ওর ইচ্ছাতেই সব কিছু চলছে, ওর কথা না শুনে চললে ও সবাইকে দেখে নেবে”

এই সব কোনো কিছুই সহ্য করতে হবে না যদি সঠিক সময়তে সঠিক চিকিৎসা করা হয়, বেশীর ভাগ ক্ষেত্রেই বাইপোলার রোগটির সমস্যা চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব।







29/03/2026

কোনো সম্পর্ক না থাকলেও কিছু মৃত্যুর খবর খুব মন খারাপ করিয়ে দেয়.

“Class 10 এর পরীক্ষা দেবে এই বছর, পড়াশোনা ছেড়ে দিয়েছে বললেই চলে, ভালো করে কথাও বলে না আমাদের সাথে, সারাক্ষণ একা থাকে ...
29/03/2026

“Class 10 এর পরীক্ষা দেবে এই বছর, পড়াশোনা ছেড়ে দিয়েছে বললেই চলে, ভালো করে কথাও বলে না আমাদের সাথে, সারাক্ষণ একা থাকে নিজের ঘরে, কিছু বলতে গেলে চিৎকার করে।”
“দুই বছর ধরে এই সমস্যা চলছে, বকে ঝকে মার ধোর করে ভালোবেসে কোনো ভাবেই ওর কিছু পতিবর্তন নেই”

অনেক গুলো কারণে এই সমস্যা শুরু হতে পারে, তবে একটা ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে সমস্যা যাই হোক না কেনো, বাবা মা দের প্রধান চিন্তা হয় বাচ্ছার পড়াশোনা নিয়ে।
যেমন এক্ষেত্রে বাচ্ছাটির ব্যবহারিক পরিবর্তন ঘটেছে প্রায় দুই বছর হয়ে গেল, অথচ বাবা মা তার ব্যবহারিক পরিবর্তন কে গুরুত্ব না দিয়ে, সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে কিন্তু বাচ্ছাটি পড়া শোনা করছে না সেজন্য চিন্তিত হয়ে ডাক্তার দেখাতে এসেছেন।

বয়ঃসন্ধিকালে অনেক রকম মানসিক প্রতিকূলতার সম্মুখীন হতে পারে, বা জীবনে কিছু অযাচিত পরিস্থিতির মধ্যে পড়তে যা থেকে মানসিক চাপ এবং কিছু ক্ষেত্রে মানসিক রোগের সৃষ্টি হতে পারে।

বাবা মা হিসাবে বাচ্ছাদের এই মানসিকতার পরিবর্তনকে গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন। এই পরিবর্তনের কারণ বোঝা দরকার, শুধু অ্যাকাডেমিক কর্মদক্ষতা কোনো বাচ্ছার ভালো থাকা বা খারাপ থাকার সূচক হতে পারে না।








28/03/2026

যেকোনো কঠিন অথচ প্রয়োজনীয় কাজ যদি কেউ বার বার এড়িয়ে যান বা কোনো পরিস্থিতি থেকে পালিয়ে যান তবে তা মানসিক রোগের উপসর্গ হতে পারে।

27/03/2026

শুভ রাম নবমী 🙏🙏
ভগবান শ্রীরাম কে নিয়ে আজকাল যা চলছে তাতে উনি নিজের জন্মদিন কতটা আনন্দ করে পালন করছেন তা নিয়ে সন্দেহ হচ্ছে ।

26/03/2026

একশো টাকা পকেটে নিয়ে আপনি কি চিন্তা করেন:
টাকা টা শেষ হয়ে গেলে কি হবে?? কি করে চলবে??
নাকি ভাববেন কোন উপায়ে একশো থেকে পাঁচশো টাকা করতে পারবেন??

26/03/2026

𝙐𝙋𝘼𝙎𝘼𝙈
𝙈𝙄𝙉𝘿 & 𝘽𝙀𝙃𝘼𝙑𝙄𝙊𝙐𝙍
𝘾𝙇𝙄𝙉𝙄𝘾
𝟕𝟎𝘼/𝟏𝘼, 𝙍𝙖𝙨𝙗𝙚𝙝𝙖𝙧𝙞 𝘼𝙫𝙚𝙣𝙪𝙚 𝙆𝙤𝙡𝙠𝙖𝙩𝙖 𝟕𝟎𝟎𝟎𝟐𝟔
𝙉𝙚𝙖𝙧 𝙆𝙖𝙡𝙞𝙜𝙝𝙖𝙩 𝙈𝙚𝙩𝙧𝙤 𝙂𝙖𝙩𝙚 𝙉𝙤 𝟖
𝙏𝙄𝙈𝙄𝙉𝙂 : 𝙈𝙊𝙉𝘿𝘼𝙔 𝙏𝙊 𝙎𝙐𝙉𝘿𝘼𝙔
𝟗𝘼𝙈 𝙏𝙊 9 PM

“Envy is a thorn in the flesh of admiration”Envy শব্দটি আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক ধরে নেওয়া হয়, আমরা আমাদ...
25/03/2026

“Envy is a thorn in the flesh of admiration”

Envy শব্দটি আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক ধরে নেওয়া হয়, আমরা আমাদের এই আবেগের মুখোমুখি হতে চাই না, চরিত্রের দোষ হিসাবে দেখি আমাদের মনের এই ভাবাবেগকে।

কিন্তু এর একটা গঠনমূলক দিকও রয়েছে:

এটি হলো "আমিও তোমার মতো হতে চাই" এমন অনুভূতি। আমরা যখন কাউকে admire করি, তাদের জীবনের কিছু জিনিস নিজের জন্য চাই তখন এটি ব্যক্তিগত উন্নতির জন্য একটি শক্তিশালী প্রভাবক হিসেবে কাজ করে এবং আমাদের কঠোর পরিশ্রম করতে বা নতুন দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করে। এক্ষেত্রে সেই মানুষটির ক্ষতি হোক সেই ভাবনা আসে না।

আদিম যুগে envy ছিলো টিকে থাকার কৌশল, বিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনতে envy ছিলো গুরুত্বপূর্ণ সংকেত।

কিন্তু দীর্ঘস্থায়ী পরশ্রীকাতরতা বিশেষত যখন মানুষের নিজেকে উপরে তোলার চেয়ে অন্যকে নিচে নামানোর ইচ্ছা প্রবল হয় তখন তা মানসিক চাপ সৃষ্টি করে যা থেকে হীনমন্যতা তৈরি করে বা বিষণ্নতা রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।








25/03/2026

মাঝে মাঝে আমরা স্পঞ্জের মতো সবকিছু নিজের ভেতর টেনে নিই, অথচ আমাদের উচিত ছিল ফিল্টারের মতো অপ্রয়োজনীয় বিষয়গুলোকে আটকে দেওয়া।

24/03/2026

Address

396 Hossainpur
Kolkata
700107

Telephone

+918240184855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Piyali Ghosh - Consultant Psychiatrist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Piyali Ghosh - Consultant Psychiatrist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category