01/06/2021
ধোকার ডালনা
উপকরণ: ছোলার ডাল (১০০ গ্রাম), কাঁচালঙ্কা (৪ টে), জিরাগুঁড়ো (হাফ চামচ), ধনিয়া গুঁড়ো (হাফ চামচ), লঙ্কাগুঁড়ো (হাফ চামচ), নুন ও চিনি (পরিমাণ মতো), আলু (২ টো ছোট করে কাটা), টম্যাটো কুচি (১ টা), আদাবাটা (১ চামচ), তেজপাতা (১ টা), শুকনোলঙ্কা (২ টো), গোটা জিরে (হাফ চামচ), ঘি (হাফ চামচ), সরষের তেল (পরিমাণ মতো), দারচিনি, এলাচ ও লবঙ্গ (পরিমাণ মতো)
পদ্ধতি: প্রথমে ছোলার ডাল, কাঁচালঙ্কা, জিরাগুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কাগুঁড়ো , নুন ও চিনি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দেবার পর পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে চৌকচৌক করে ধোকার আকারে কেটে নিতে হবে। এরপর কড়াইতে আবার তেল দিয়ে তেজপাতা, শুকনোলঙ্কা, গরম মশলা ও গোটা জিরে দিয়ে হালকা নাড়িয়ে আদাবাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে বাকি মশলা গুলো (জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, টম্যাটো কুচি, নুন ও চিনি) দিয়ে ভালো করে কষিয়ে ভাজা আলু গুলো দিয়ে জল দিয়ে দিতে হবে। জল ফুটে উঠলে ধোকা গুলো দিয়ে ৫ মিনিট ফুটিয়ে কিছুক্ষণ কম আঁচে ফুটিয়ে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে ১০ মিনিট গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন ধোকার ডলনা।
বি: দ্র:- নিচের ছবিটি এই ভাবে আমার ঘরে বানানো ধোকার ডালনা।।