Dr. Sourav Talukder

Dr. Sourav Talukder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sourav Talukder, Radiologist, KOLKATA.

MBBS, MD (Radio-Diagnosis), DNB (Radio-Diagnosis), CCFRG-ICRI, FMF-UK Certified
Areas of Interest - Fetal imaging, Reproductive and Gynaecological imaging, Doppler, Body CT and MRI, Percutaneous interventions (FNAC, Biopsy etc.)

01/05/2026

TVS test কি painful নাকি painless?

29/04/2026

প্লাসেন্টার ম্যাচিউরিটি

27/04/2026

প্লাসেন্টার কি কি সমস্যা থাকতে পারে? (Part- II)

TVS (Transvaginal sonography) কি ভাবে করে?বিষদে জানতে চোখ রাখুন আমাদের youtube চ্যানেলে-https://youtube.com/.souravtaluk...
25/04/2026

TVS (Transvaginal sonography) কি ভাবে করে?
বিষদে জানতে চোখ রাখুন আমাদের youtube চ্যানেলে-
https://youtube.com/.souravtalukderimaging...

24/04/2026

প্লাসেন্টার কি কি সমস্যা থাকতে পারে?

22/04/2026

Umbilical Cord কি করে?

20/04/2026

প্লাসেন্টার কাজ কী?

শুভ অক্ষয় তৃতীয়া
20/04/2026

শুভ অক্ষয় তৃতীয়া

মেয়েটাসৌরভ তালুকদারমেয়েটা এসেছিল ফেব্রুয়ারি মাসেআল্ট্রাসাউন্ড করাতে।সাউথ কোরিয়ায় থাকে—পোস্টডক করে।বিয়ের কথায় বলেছ...
19/04/2026

মেয়েটা
সৌরভ তালুকদার

মেয়েটা এসেছিল ফেব্রুয়ারি মাসে
আল্ট্রাসাউন্ড করাতে।
সাউথ কোরিয়ায় থাকে—
পোস্টডক করে।

বিয়ের কথায় বলেছিল—
“কোথায় পাবো বাঙালি ছেলে কোরিয়া দেশে!”
—“কেন, কোরিয়ান ছেলে?”
মজা করে বললাম।
“পাত্তা দেয় না!
কোরিয়ান মেয়েরা এত সুন্দর!"
একটু থেমে বলে উঠল-
" তবে ছেলেগুলো ভদ্র খুব।”

মেয়েটা আজ আবার এলো।
এবারে মা-কে নিয়ে।

বাবা মারা গেছেন—
হঠাৎ করে।
এপ্রিলের শুরুতে।
নিউমোনিয়া, সেপসিস,
মাল্টি-অর্গ্যান ফেইলিওর—
তারপর একরাশ শূন্যতা।

মা-কে সঙ্গে করে নিয়ে যাবে কোরিয়ায়।
আকস্মিক মৃত্যুটা কাছ থেকে দেখে
মা এখনও বিহ্বল।

বললেন
-"রিপোর্ট ঠিক আছে তো?”
-" একমাত্র মেয়েটার উপর
এত চাপ।"

মায়ের কাঁধে মেয়ের হাত।
—“কোরিয়ায় তো খুব ঠাণ্ডা…
মায়ের বাতের ব্যথা বেড়ে যাবে।”
—“ভ্যারিকোস ভেইন আছে তো!
মোজাটা উনিই পরিয়ে দিতেন…
মেয়েও পারে না ঠিকমতো।”

মেয়ের হাত মায়ের কাঁধে—
চোখে একরাশ মমতা।

ভিসা ক্লিয়ারেন্স হলেই
মা-মেয়ে চলে যাবে কোরিয়ায়—
পেছনে ফেলে যাবে
একটা হঠাৎ থেমে যাওয়া সংসার।

আর সামনে-
এক অজানা দেশ,
বিহ্বল মা,
অনিশ্চয়তায় ভরা কেরিয়ার।

শুধু চাই -
মেয়েটা যেনো সামলে নিতে পারে সব।
একটা মেয়ে,
যে হেরে যাওয়ার সময় পায় নি।
সে জিতে যাক।

17/04/2026

অনেক মানুষেরা আমাদের কাছে বিভিন্ন পরীক্ষার জন্য আসেন, যাঁরা সন্তান নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সন্তান আসছে না।
তাঁদের জন্য ডাঃ সুজয় দাশগুপ্তের এই পোস্ট টা share করছি।

নতুন বছরে বাচ্চার চেষ্টা করছেন?

নতুন বছরে নিজেকে যে কথাগুলো বারবার মনে করিয়ে দেবেন 🌱

১. তুলনা করব না

“আমার সব বন্ধুর বাচ্চা হয়ে গেছে, আমার কেন হচ্ছে না”—এই তুলনাই সবচেয়ে বেশি কষ্ট দেয়।
মনে রাখবেন, কারও প্রথম মাসেই হয়, কারও সময় লাগে। দেরি হওয়া মানে ব্যর্থতা নয়, দুর্ভাগ্যও নয়। আপনার শরীরের সময়টা আলাদা, আপনার গল্পটাও আলাদা।

---

২. লোকের কথায় মন খারাপ করব না

আত্মীয়, পাড়া-প্রতিবেশী, এমনকি ভালো চাওয়া মানুষও অনেক সময় অজান্তেই আঘাত দিয়ে ফেলে।
সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আপনার নয়। মানসিক শান্তি খুব গুরুত্বপূর্ণ—কারণ মন ভালো না থাকলে শরীরও ভালো কাজ করে না।

---

৩. জীবন থামিয়ে দেব না

বাচ্চা না আসা মানেই জীবন শেষ—এটা একেবারেই নয়।
ভ্রমণ, গান, সিনেমা, বন্ধুদের সঙ্গে সময়—এসব আপনাকে মানসিকভাবে সুস্থ রাখে।
একটা হাসিখুশি, শান্ত মনই ভবিষ্যতে সুস্থ গর্ভধারণের শক্ত ভিত।

---

৪. স্বামী-স্ত্রীর সম্পর্ক আগলে রাখব

বন্ধ্যাত্ব কোনো একজনের সমস্যা নয়, এটা দু’জনের পথচলা।
কার সমস্যা সেটা নিয়ে দোষারোপ করলে সম্পর্ক ভেঙে যায়, সমাধান আসে না।
এই সময়ে একে অপরের হাত ধরাটাই সবচেয়ে বড় চিকিৎসা।

---

৫. নিরাপদ গর্ভধারণকে অগ্রাধিকার দেব

শুধু “কখন বাচ্চা হবে” নয়,
“বাচ্চা এলে মা ও বাচ্চা দু’জনই সুস্থ থাকবে তো?”—এটাই বড় কথা।
ফলিক অ্যাসিড, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, সুগার ও প্রেসার নিয়ন্ত্রণ—এই সব ভবিষ্যতের ঝুঁকি কমায়।

---

৬. স্বাস্থ্যকর জীবনযাপন করব

ওজন বেশি বা খুব কম—দুটোই প্রজননে প্রভাব ফেলে।
ব্যালান্সড ডায়েট, নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম—এই ছোট অভ্যাসগুলো অনেক বড় ওষুধের কাজ করে।
শরীরকে শাস্তি নয়, যত্ন দিন।

---

৭. অপ্রয়োজনীয় চিকিৎসার দিকে ছুটব না

অন্তত ৬ মাস নিয়মিত, সঠিকভাবে চেষ্টা না করে বড় বড় টেস্ট বা চিকিৎসা শুরু করা উচিত নয়।
বিয়ের সময়কাল আর চেষ্টা করার সময় এক নয়—এই পার্থক্যটা পরিষ্কার করে ডাক্তারকে জানানো খুব দরকার।
সব যৌন সমস্যার সমাধান IUI বা IVF নয়—অনেক সময় সাধারণ চিকিৎসাতেই সমাধান হয়।

---

৮. ভুল ধারণা থেকে বেরিয়ে আসব

প্রতিদিন সহবাস করলেই প্রেগন্যান্সি হবে—এটা ভুল। সপ্তাহে ২–৩ বারই যথেষ্ট।
শুধু ওভিউলেশন ডেট ধরে সহবাস করলে চাপ বাড়ে, ফল কমে।
অনিয়মিত পিরিয়ড থাকলেও বাচ্চা হতে পারে।
PCOS মানে শুধু “সিস্ট” নয়—এটা হরমোনের সমস্যা।
শুধু আল্ট্রাসাউন্ড দেখে PCOS বলা যায় না।
লিঙ্গ শিথিলতার ক্ষেত্রে নিজে নিজে Vi**ra খাওয়া বিপজ্জনক হতে পারে—হার্টসহ অন্য সমস্যাও থাকতে পারে।

---

৯. টেস্টের সীমাবদ্ধতা বুঝব

মেডিক্যাল রিপোর্ট ভবিষ্যৎ বলে দেয় না, শুধু একটা ধারণা দেয়।
টিউব বন্ধ থাকলেও কখনও কখনও স্বাভাবিক প্রেগন্যান্সি হয়।
AMH কম মানেই IVF বা ডোনার দরকার—এটা একদম ঠিক নয়।
শুক্রাণুর রিপোর্ট একদিন ভালো, একদিন খারাপ হতে পারে।
সিস্ট বা ফাইব্রয়েড থাকলেই চিকিৎসা দরকার—সব ক্ষেত্রে নয়।

---

১০. তবে কিছু ক্ষেত্রে দেরি করব না

সব সময় অপেক্ষা ভালো নয়।
বয়স ৩৫-এর বেশি হলে, AMH খুব কম হলে, endometriosis থাকলে বা শুক্রাণুর সমস্যা খুব গুরুতর হলে—সময়মতো চিকিৎসা শুরু করাই ভবিষ্যতের সম্ভাবনা বাড়ায়।
এটা ভয় নয়, এটা সচেতন সিদ্ধান্ত।

---

🌼 শেষ কথা
বাচ্চা হওয়া কোনো পরীক্ষায় পাশ-ফেল নয়।
এটা ধৈর্য, বিজ্ঞান আর ভালোবাসার মিলিত যাত্রা।
নিজেকে দোষ দেবেন না, আশাকে ছাড়বেন না।
নতুন বছর হোক—শান্ত মন, সঠিক তথ্য আর ভরসার বছর।

17/04/2026

প্লাসেন্টা কী?

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sourav Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category