14/03/2026
সুস্থ জীবন যাপন বা healthy lifestyle এর জন্য যা সব চেয়ে জরুরী সেটা হল, যেকোনো addiction অথবা নেশার থেকে দূরে থাকা.. যেগুলোর জন্য শারীরিক এবং মানসিক অসুস্থতা তৈরি হয়.
heart এর অসুখ বাড়িয়ে তোলে, এমনকি cancer হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়. . Central nervous system এর ক্ষতি হওয়ার ফলে, memory loss হওয়ার পাশাপাশি. ..আনন্দ অনুভূতির জন্য যে neurotransmitter বা হরমোন গুলি নিঃসৃত হওয়ার প্রয়োজন থাকে, দেখা যায় সেগুলি সঠিক সময়ে কাজ করে না. . তার জন্য সবসময়ই মন খারাপ বা বিষন্নতা ঘিরে ধরে.. এনার্জি কমে যায়.. ক্লান্ত লাগে.. মেজাজ খারাপ হয়ে যায় ছোটো খাটো কোনো কারণে. . অল্প সমস্যা আসলেও সেটিকে সমাধান করার পরিবর্তে আরো জটিলতার সৃষ্টি করে বসে অনেকে.. অতিরিক্ত ভয়, ভাবনা যাকে বলে over thinking সর্বক্ষণ পিছু ছাড়তে চায় না. . কখনো পরিস্থিতি এমন হয় মানুষের জীবনে, যখন সত্যি মানসিক অবসাদ আসে কিন্তু যেহেতু সময় পরিবর্তনশীল এবং কোনো পরিস্থিতি স্থায়ী হয় না দীর্ঘদিন সেই কারণে একটু ধৈর্য শক্তি ও মনোবল খুব প্রয়োজন. . নেশা মানুষকে কখনো খারাপ পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারে না. .পরিবর্তে আরো খারাপ পরিস্থিতিতে নিয়ে চলে যায়. .তবে ভালো বই পড়ার নেশা, বেড়ানোর নেশা, নাচ, গান, সিনেমা, নাটক, ছবি আঁকার বা ছবি তোলার নেশা, রান্নার নেশা, বা খেলাধুলার নেশা এই সব নেশার প্রয়োজন আছে সবার জীবনে. . 😍
আজ এই পর্যন্তই. ..অনেকটা বড় লেখা হয়ে গেলো ..
সবাই আনন্দে থাকো, ফিট থাকো..💕
📷 ছবিতে আমার হাতে যেটি আছে সেটি একেবারেই একটি নির্ভেজাল নরম পানীয়.😊 ছবি তুলেছে আমার আত্মজা ♥️