Moromia

Moromia “Movies will make you famous; Television will make you rich; But theatre will make you good.”

পাগলামি!!! ❤️❤️❤️অভিনেতার ভেতরে নিশ্চিত ভাবে একটা পাগলামি থাকে, যা তাকে মানুষ থেকে শিল্পী বানায়!!মরমিয়া সেই পাগলামিটাকেই...
09/05/2026

পাগলামি!!! ❤️❤️❤️
অভিনেতার ভেতরে নিশ্চিত ভাবে একটা পাগলামি থাকে, যা তাকে মানুষ থেকে শিল্পী বানায়!!
মরমিয়া সেই পাগলামিটাকেই উস্কে দেয়! অভিনয় শিখতে যোগাযোগ করো 8017595356 নম্বরে!

ওগো আমারি কবি,তোমারে আমি জানি নে কভু,তোমার বাণী আঁকিছে তবুঅলস মনে অজানা তব ছবি!!🙏🙏
09/05/2026

ওগো আমারি কবি,
তোমারে আমি জানি নে কভু,
তোমার বাণী আঁকিছে তবু
অলস মনে অজানা তব ছবি!!🙏🙏

02/05/2026

মরমিয়ার অষ্টম বার্ষিক নাট্যোৎসব C/O Theatre 8 এর সাজসজ্জা❤️❤️
চিন্তন ও ভাবনায় Samik Bhattacharyya
সহযোগে
Srija Sanyal
Arnab Pal
Shaoni Maiti
Aneesh Kar
Soumyajit Chakraborty
Soham Debnath

এই সুন্দর ভিডিও গুলো তুলেছেন
https://www.instagram.com/rcroot5?igsh=ejk0ZnA5eHdpYzNh

ভিডিও এডিট : Anuran Dobey

" রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে " বাংলা সিনেমার আকাশে জ্বলজ্বল করছে উজ্জ্বল কিছু তারা । যদিও আজ চোখ চলে যাবে সবচেয...
02/05/2026

" রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে "
বাংলা সিনেমার আকাশে জ্বলজ্বল করছে উজ্জ্বল কিছু তারা । যদিও আজ চোখ চলে যাবে সবচেয়ে উজ্জ্বল তারাটির দিকে। আমাদের ধ্রুবতারা, সময়ের বয়স বাড়ছে সঙ্গে বেড়ে চলেছে তার ঔজ্জ্বল্য ।
পথপ্রদর্শক হয়ে থেকো যেয়ো চিরযুবক !
আমাদের অনেক গল্প বলা বাকি !

"All labor that uplifts humanity has dignity and importance and should be undertaken with painstaking excellence."
01/05/2026

"All labor that uplifts humanity has dignity and importance and should be undertaken with painstaking excellence."

30/04/2026

পিয়া পিয়া পিয়া
যদি ওঠে ক্ষেপে !
ভীষণ জোরে চেপে ধরে
চিমটি কেটে দেবে !
সে কী আর যেমন তেমন চিমটি? খাঁটি বাঙালি চিমটি! রাম , শ্যাম, যদু , মধু মার্কা সব চিমটি ভরা ওনার তূণে !
ভীষণ versatile যাকে বলে ! তবে তূণে যাই থাকুক ! মেয়েটি ভারি গুণের ! মানে ঠিক " যে রাঁধে সে চুলও বাঁধে " রকমের ! বুঝতেই পারছেন কেমন লড়াকু আর ডাকাবুকো এই মেয়ে ! তবে দিনের শেষে ইনিও তো মানুষ বলুন ! শুধু আনন্দই হবে ? দুঃখ কষ্ট সবই সঙ্গী ! কিন্তু ভঙ্গিতে ভুলায় চোখ আর ব্যাথায় বোলায় হাত ! আবার সেই হাতই মুষ্টি বদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে স্লোগান তোলে !
প্রতিবাদ , লড়াই , চিমটি, হাসি জীবনকে রাঙিয়ে তুলুক আর মন হয়ে উঠুক মুক্ত !
মরমিয়া পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পিয়া ❤️
ভালো থাক, ভালো রাখ, থিয়েটারে থাক ❤️
এবার ঘরে " পিয়া তু আব তো আযাআআআ ..."

অনুশীলনই পারে একজন অভিনেতাকে তার শক্তির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে! মরমিয়া অভিনেতা তৈরী করে! অভিনয় শিখতে যোগাযোগ করো 80175...
28/04/2026

অনুশীলনই পারে একজন অভিনেতাকে তার শক্তির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে!
মরমিয়া অভিনেতা তৈরী করে! অভিনয় শিখতে যোগাযোগ করো 8017595356 নম্বরে!

দলঘর, চর্চা, নতুনের সূচনা! ❤️
25/04/2026

দলঘর, চর্চা, নতুনের সূচনা! ❤️

25/04/2026

স্তব্ধতা অনুভব করেছেন ?
বা আরও স্পষ্টভাবে জিজ্ঞাসা করা যায় , স্তব্ধতা দেখেছেন ?

আমরা দেখেছি মশাই ! একই সাথে ওঠাবসা হয় ! খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ সবই চলে ! তবু সবের মাঝে উনি যেন যোগী শিব !
মুখ বুজে সব দেখে চলেছেন , মেপে চলেছেন ! মাঝে মধ্যে মুখ খোলেন ! কিছু চিন্তা শব্দের রূপে জিজ্ঞাসায় পরিণত হয় ! আমাদের ভালো লাগে ! মনে হয় স্বয়ং শম্ভু আমাদেরকে কাছে ডাকছেন! আমরা আনন্দিত হয়ে তার সমস্ত জিজ্ঞাসার জবাব দিই ! উনি সব শুনে দেখে তার নিস্তব্ধতার ঠান্ডা হাওয়া আমাদের মাঝে ছড়িয়ে দেন !
আমরা তৃপ্ত হই ! কখনও কখনও ক্ষিপ্ত হয়ে উঠি ! এতটা নিস্তব্ধতা ! উনি তাই আমাদের সমস্যা মেপে বুঝে আমাদের সাথে ঠিক ২১ টা কথা বলেন !
ওহ ! ২১ কেন ? ' ২১ শে আইন'-র কথা মনে আছে তো ?
হ্যাঁ ! ইনি বোম ভোলা হলে হবে কী ! ইনি বর্তমানে ল-ইয়ার ! Law এর সাথে ইয়ার দোস্তি পাতিয়েছেন !
সে তুমি যার সাথেই ইয়ার দোস্তি মাস্তি করে এসো বাবা , আমাদের কাছে তুমি দেবনাথ ! সোহম দেবনাথ !
কোনো মহাদেব ফহাদেব নও! আমাদের আদরের বং গাই !
আদর অনেক হবে ! আপাতত
মরমিয়া পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা ❤️
ভালো থাক, ভালো রাখ, থিয়েটারে থাক

ফেস্টিভ্যাল শেষ! শুরু নতুন প্রস্তুতি!! 😍
24/04/2026

ফেস্টিভ্যাল শেষ! শুরু নতুন প্রস্তুতি!! 😍

Moromia  র অষ্টম বার্ষিক নাট্যোৎসব C/O থিয়েটার ৮ এ ENaD - Ekti Natoker Dol  এর নিবেদন ' আমাদের ঘরেও গল্প ছিল' নাটকের কি...
19/04/2026

Moromia র অষ্টম বার্ষিক নাট্যোৎসব C/O থিয়েটার ৮ এ ENaD - Ekti Natoker Dol এর নিবেদন ' আমাদের ঘরেও গল্প ছিল' নাটকের কিছু মুহূর্ত!

ছবি সৌজন্যে Gecho Dada

Address

FD 452 A/2
Kolkata
700106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moromia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Moromia:

Share