The MIND Matters. - Anjali Mental Health Rights Organization

  • Home
  • India
  • KOLKATA
  • The MIND Matters. - Anjali Mental Health Rights Organization

The MIND Matters. - Anjali Mental Health Rights Organization We Imagine a world where all of us have secured the Right to Mental Well Being We are the Recipien

26/05/2026

‘আফটার দ্য হসপিটাল গেট’ অনুষ্ঠানে প্রশ্ন তুলছিলেন, বিশিষ্ট নারীবাদী সাইকোঅ্যানালিস্ট বুলবুল বক্সী। প্রশ্ন তুলছিলেন, যত্ন ও পরিষেবা শব্দদুটিকে ঘিরে গড়ে ওঠা সামাজিক নির্মাণ নিয়ে। সহায়তা, যত্ন নেওয়া, মানুষের পাশে দাঁড়ানো ― এগুলো যদি শুধুই প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে, তবে আমাদের স্বতঃস্ফূর্তভাবে একে অন্যের যত্ন নেওয়া, বেঁধে বেঁধে থাকা―তার কী হবে? প্রাতিষ্ঠানিক পরিষেবা ব্যবস্থা এবং সামাজিক ভাবে উপস্থিত যত্ন― দুটোই গুরুত্বপূর্ণ। দুটোকে কীভাবে একে অপরের পরিপূরক করে তোলা যায়, যাতে সমষ্টিগত ও পারস্পরিক পরিষেবা আরো সুগম হয়―সেই প্রসঙ্গও উঠে এসেছিল বুলবুলের ভাষ্যে। তারই কয়েক ঝলক রইল।

24/05/2026

আমাদের ‘আফটার দ্য হসপিটাল গেট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তা ছিলেন পৃথিবীবিখ্যাত মনোবিদ ও মানসিক স্বাস্থ্য গবেষক ড. অভিজিৎ নাদকর্ণী। মনোসামাজিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের সমাজের মূলস্রোতে ফেরানো নিয়ে নানা প্রশ্ন উঠে এল তাঁর বক্তব্যে। এই গোটা প্রক্রিয়ায় সমাজের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেকথাই যেন মনে করিয়ে দিলেন ড. নাদকর্ণী। যাঁরা ওষুধ-এর সাহায্যে এই সমস্যা সমাধানের চেষ্টা করেন, সেই চিকিৎসকরা মূলস্রোতে অন্তর্ভুক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন না তো?―এই প্রশ্নও তুললেন তিনি।

ভিডিওতে রইল সেই বক্তব্যেরই কয়েক ঝলক।

22/05/2026

কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল, ‘আফটার দ্য হসপিটাল গেট’। যেখানে আমরা কথা বলেছিলাম, পুরুলিয়ায় অঞ্জলির কাজ নিয়ে। পুরুলিয়ার ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ কেয়ারের সঙ্গে কাজ করতে গিয়ে কী কী অভিজ্ঞতা হল, কী শিখলাম―সেসবই উঠে এসেছিল আলোচনায়। বলাই বাহুল্য, আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মনোসামাজিক সমস্যার ভুক্তভোগীরা। যাঁদের অধিকার নিয়েই অঞ্জলির দীর্ঘদিনের লড়াই।

পরিষেবা, যত্ন, অন্তর্ভুক্তি―এই শব্দগুলো নিয়ে আরো চর্চা হওয়া জরুরি। কথোপকথনে উঠে আসাও জরুরি। সেজন্যই পুরুলিয়ার মেন্টাল হেলথ ইন্সটিটিউট-এর আবাসিকরা কিছু কিয়স্ক তৈরি করেছিলেন। ছৌ-নাচ, মুখোশ-শিল্প, সাবাই-এর মতো নানা শিল্পকলায় সেজে উঠেছিল সেইসব কিয়স্ক।

তারই কিছু ঝলক রইল আপনাদের জন্য।

20/05/2026

আফটার দ্য হসপিটাল গেট’-এর কিছু মুহূর্ত

গোটা দিন ধরেই চলল পুরুলিয়ায় অঞ্জলির কাজ নিয়ে নানা আলোচনা, সংলাপ ও কথোপকথন। উঠে এল মনোসামাজিক সমস্যার ভুক্তভোগী মানুষদের পরিষেবা নিয়ে নানা দিক। তাঁদের আত্মমর্যাদার অধিকার, অন্তর্ভুক্তি এবং সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার বিষয়ও আলোচিত হল।

যাঁরা এই কথোপকথনে অংশ নিলেন এবং আমাদের সংলাপকে আরও এগিয়ে নিয়ে গেলেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।

14/05/2026

‘আফটার দ্য হসপিটাল গেট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখলেন, সীতারাম ভারতীয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ-এর সঙ্গে যুক্ত প্রখ্যাত মনোবিদ ড. অলোক সারিন।

ড. সারিন তাঁর বক্তব্যে তুলে ধরলেন অঞ্জলির কথা। বললেন, কীভাবে আমাদের দীর্ঘমেয়াদি প্রয়াস মানসিক হাসপাতালের অন্দরে বদল এনেছে। কীভাবে মনোসামাজিক সমস্যার ভুক্তভোগী প্রান্তিক মানুষদের মর্যাদা, অধিকার ও আত্মসম্মানকে কেন্দ্রে রেখে লড়াইটা এখনো লড়ে চলেছি আমরা।

তাঁর সেই বক্তব্যের কিছু অংশ ধরা রইল ভিডিওতে।

13/05/2026

Here is a brief excerpt from the opening address delivered by Ratnaboli Ray, Founder and Managing Trustee of Anjali, at our recent event, ‘After the Hospital Gate’.

The event was a series of reflections centred on Anjali’s work in Purulia over the past 8 years. It also explored the larger questions of reintegration, care, and social inclusion for persons with psychosocial disabilities.

Yesterday was a space to reflect on Anjali’s journey at Purulia and on the larger meanings of care, dignity, recovery, a...
13/05/2026

Yesterday was a space to reflect on Anjali’s journey at Purulia and on the larger meanings of care, dignity, recovery, and belonging beyond institutions. Our event, 'After the Hospital Gate', opened up a shared space for thinking through these questions together.

The discussions centred lived experiences, collective responsibility, and the need for stronger solidarities between communities, practitioners, activists, families, and the state.

And as the day came to a close, we were left holding difficult but necessary questions:
What does reintegration truly mean?
What does recovery ask not only of individuals, but of society itself?
And what kinds of solidarities must we continue building for the future ahead?

ছোটবেলা থেকে জেনে এসেছি, মাতৃত্ব মানে নিঃস্বার্থ ভালোবাসা। ত্যাগ। আমাদের জোরের জায়গা। কিন্তু মায়েদের প্রতিদিন কতখানি ঝড়ঝ...
10/05/2026

ছোটবেলা থেকে জেনে এসেছি, মাতৃত্ব মানে নিঃস্বার্থ ভালোবাসা। ত্যাগ। আমাদের জোরের জায়গা।

কিন্তু মায়েদের প্রতিদিন কতখানি ঝড়ঝাপ্টা সইতে হয়, সে খবর আমরা কি আদৌ রাখি?

‘আদর্শ মা’― এই নির্মাণের আড়ালে যে আছে হাড়ভাঙা শ্রম। যে-শ্রম অদৃশ্য। ক্লান্তিকর।

একা হাতে সংসার সামলান একজন মা। হাজারো বিরক্তি, রাগ,অভিমান ক্লান্তি ভুলে সকলের মন-মেজাজ সামলে রাখেন তিনি।

মাতৃত্বের যে কথাগুলো আড়ালে থেকে যায়, সহজে উঠে আসে না আলোচনায়, এই মাতৃত্ব দিবসে সেসব কথাও উঠুক।

কথা হোক মায়েদের ক্লান্তি নিয়ে। তাঁদের ওপর চাপিয়ে দেওয়া বোঝা নিয়েও।

কথা হোক…

What does it really mean to leave a mental health institution?Not how many leave. But what happens after they do.‘After ...
06/05/2026

What does it really mean to leave a mental health institution?
Not how many leave. But what happens after they do.

‘After the Hospital Gate’ brings together voices from inside and outside Purulia Mental Health Care Hospital. Persons with lived experience, families, practitioners, and workers who have spent years negotiating care, control, and the fragile idea of reintegration.

This is not a showcase of success.
It is a space to confront what happens beyond the system.
When homecomings are uncertain.
When identities are missing.
When communities are unprepared.
When care ends, but support does not begin.

Through conversations, interactive kiosks, and shared practices such as art, sabai grass handicrafts, Chhau, and storytelling, the event traces an eight-year journey that refuses easy conclusions and asks harder questions about responsibility, systems, and what it takes for life beyond the gate to hold.

Date: 12 May
Time: 10:00 AM to 5:00 PM
Venue: Windsor, Hotel New Kenilworth. Kolkata
By invitation only.

01/05/2026

যাঁরা আমাদের যত্ন নেন, পাশে থাকেন, তাঁদের যত্নের কথা কে ভাবে!

আজ, আন্তর্জাতিক শ্রমজীবী দিবসে চলুন আশা কর্মীদের কথা শুনি। শুনি তাঁদের আপাত-অদৃশ্য শ্রমের কথা। যে-শ্রম নিছক কায়িক নয়, মানসিক এবং আবেগেরও বটে।

আশা কর্মীরা জনস্বাস্থ্য-ব্যবস্থার অন্যতম ভিত্তি, সমাজের অন্যতম ভরসার জায়গা। অথচ, তাঁদেরই লড়তে হচ্ছে দীর্ঘলালিত অনিশ্চয়তা, মানসিক চাপ, অবহেলার সঙ্গে। সঙ্গে শ্রমদানের কাঙ্ক্ষিত স্বীকৃতিও মেলে না। এই বাস্তবতা আমাদের সামনে একাধিক অত্যন্ত জরুরি প্রশ্ন তুলে ধরে— শ্রমিকের অধিকার নিয়ে। সেইসঙ্গে মানসিক স্বাস্থ্যের অধিকার নিয়েও।

আসুন, আশা কর্মীদের কথা শুনি। তাঁদের অধিকার নিয়ে কথা বলি।

কিছু কিছু দৃশ্য সাহস জোগায়। যেমন আজ জোগাল। আজ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সরকারি মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের আবাসিকরা। গণত...
29/04/2026

কিছু কিছু দৃশ্য সাহস জোগায়। যেমন আজ জোগাল।

আজ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সরকারি মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের আবাসিকরা। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। যে অধিকার অনেকসময় তাঁদের কাছে পৌঁছতেই পারে না। যার পথ বন্ধ করে দেওয়া বেশিরভাগ সময়।

আমাদের সমাজের চোখে এখনো কেউ কেউ ‘প্রতিবন্ধী।' ফ্যালনা। দুর্বল। যাঁরা প্রান্তে রয়েছেন, এমন মানুষ। ফলে গণতন্ত্রের উৎসবে কখনো কখনো তাঁরা ব্রাত্যই থেকে যান।

কিন্তু ভোটাধিকার কোনো শর্তসাপেক্ষ অধিকার নয়। এটি আসলে সামাজিক স্বীকৃতি। মর্যাদার সঙ্গে বাঁচার স্বীকৃতি। সিদ্ধান্ত নেওয়ার স্বীকৃতি। যার অধিকার সকলের।

এটাই আমাদের, অঞ্জলির কাজ। গণতান্ত্রিক অধিকারটুকু সকলের কাছে যাতে পৌঁছে যায়, সেটুকু নিশ্চিত করার চেষ্টা চালানো। মানসিক হাসপাতালের টিমগুলোর সহযোগিতায় প্রয়োজনীয় নথি জোগাড় করা। নানা বাধা উপস্থিত হলে সেগুলো মেটানোর চেষ্টা করা। যাতে সমাজের অংশ হিসাবে মানসিক হাসপাতালের আবাসিকরাও নির্বিঘ্নে তাঁদের ভোটটি দিতে পারেন।

কাউকে ব্রাত্য করে গণতন্ত্র চলতে পারে না। আজকের দৃশ্য যেন মনে করিয়ে দিল সেকথাই।

Today, we witnessed something deeply empowering.

Residents of public mental health institutions cast their votes, exercising a right that is so often denied, overlooked, or made inaccessible.

In a system shaped by stigma, many are still seen as less capable, less aware, or less important to the democratic process.

The right to vote is not conditional. It is dignity, agency, and belonging.

At Anjali, we continue to work towards making this possible — working with hospital teams to support people in securing documentation and navigating the barriers they face. Enabling people to claim their rights and be recognised as equal participants in public life.

Because a democracy cannot leave anyone out. And today is a reminder of that.

Address

P-101 CIT Road, Near Park Circus Puddmapukur Roundabout/leather Market/bus Stop
Kolkata
700014

Alerts

Be the first to know and let us send you an email when The MIND Matters. - Anjali Mental Health Rights Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The MIND Matters. - Anjali Mental Health Rights Organization:

Share