20/03/2024
💢🔶জ্যোতিষে রবি গ্রহের ভূমিকা:-💢🔶
🔶✴️ আমরা জানি জ্যোতিষে অন্যতম একটি গুরুত্তপূর্ন গ্রহ সূর্য্যদেব ( রবি) , আমরা যদি কালপুরুষের চার্টের দিকে তাকায় তবে রবির ভূমিকা আমরা দেখতে পাবো রবি একাধিক বিষয়ে কারকত্ব নিয়ে থাকে যেমন - জীবনশক্তি, গৌরব, মর্যাদা শৃঙ্খলা ,আত্মসম্মান ,গাম্ভীর্য, মহত্ত্ব, যশ, নেতৃত্ব ,দীপ্তি ,উচ্চরাজকর্মচরী, সমাজপতি ইত্যাদি।
🔶✴️ কালপুরুষের কুন্ডলীর রবি এর একটি রাশি সিংহ যেটা কালপুরুষের পঞ্চম ঘর এই পঞ্চমঘর আমাদের নির্দেশ করে শিক্ষা, সন্তান, প্রেম,ভালোবাসা, মনমানসিকতা ইত্যাদী।
🔶✴️ রবিকে জ্যোতিষশাস্ত্রে পিতার সাথে তুলনা করা হয়েছে তাই রবি যদি আমাদের জন্মছকে খারাপ থাকে তাহলে পিতার সাথে মনোমালিন্য দেখা যায় এছাড়াও রবি জন্ম ছকে নেগেটিভ থাকলে মান সম্মান না পাওয়া ,নিজের মধ্যে কনফিডেন্স এর অভাব, অপবাদ, কর্মক্ষেত্রে সমস্যা, জীবনে নানা ঝঞ্ঝাট , অসাফল্য হয়ে থাকে এছাড়াও আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা।
🔶✴️ এছাড়াও রবি যদি জন্মছকে খারাপ থাকে তাহলে পীত্তসন্ধির পীড়া, মস্তিষ্কের সমস্যা, চোখের সমস্যা, স্নায়ুরোগের সমস্যা , ফুসফুসের সমস্যা , জ্বর, মুখের রোগ ,কলেরা প্রভৃতি দেখা যায়।
🔶🔶১২ টি ভাবে সূর্য্য দেবের ফলাফল :-
🟩লগ্নে (+):- খুব ভালো জীবনশক্তি, সুন্দর স্বাস্থ্য উচ্চপদস্থ কর্মচারী, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এবং চালচলন খুব সুন্দর হবে।
🟥লগ্নে (-):- জীবনশক্তি কম, পিতার থেকে শত্রুতা, সম্মানহানি, স্বার্থপরতা দেখা যাবে ।
🟩দ্বিতীয়ভাবে (+):- সহজে অর্থ উপার্জন, নিজের কৃতিত্বে বা উচ্চ পদস্থ কোন ব্যক্তির দ্বারা অর্থ লাভ, কথার খুব ভালো মর্যাদা থাকে।
🟥 দ্বিতীয়ভাবে(-):- আর্থিক কষ্ট, সরকারের থেকে জরিমানা, বাজে পয়সা খরচ ইত্যাদি হয়।
🟩 তৃতীয় ভাবে (+):- উদার মন-মানসিকতা , আত্মীয়-স্বজনদের খুব ভালবাসবে, ছোটখাটো ভালো বাড়ি হবে, গভমেন্ট থেকে ভালো কন্টাক্ট পেতে পারে ছোটখাটো।
🟥তৃতীয় ভাবে (-):- অতিমাত্রায় গর্ববোধ, মানসিকতায় সামঞ্জস্যের অভাব, পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে।
🟩চতুর্থভাবে(+):- যানবাহন, গৃহ , আসবাবপত্র ব্যাপারে আরম্বর , শেষ বয়সে সাফল্য, মায়ের থেকে অর্থ লাভ , প্রাইমারি এডুকেশন খুব ভালো হয়।
🟥চতুর্থভাবে(-):-মায়ের জন্য উন্নতিতে বাধা ,আয়ের থেকে ব্যয় বেশিহয়ে ঋণগ্রস্ত হয়ে পড়া ,পড়াশোনাতে বাঁধা ,উচ্চপদস্থ দ্বারা সম্মানহানি, পৈত্রিক সম্পত্তি সহজে না পাওয়া বা মামলা-মোকদ্দমা হওয়া।
🟩পঞ্চমভাবে (+):-আনন্দ প্রিয় ,উদ্বাবনীশক্তি বেশি, পলিটিক্যাল নলেজ বেশি, জাতক/জাতিকার সন্তান উচ্চ পদে প্রতিষ্ঠিত হবে।
🟥পঞ্চমভাবে (-):-সন্তান ভাগ্য ভালো হয় না, প্রথম সন্তান প্রায় দীর্ঘজীবী হয় না, দাম্পত্য জীবনে অসুবিধার সম্মুখীন হতে হয়।
🟩 ষষ্ঠভাবে (+):- সরকারি চাকরি পেতে পারে, অনেক কলারশিপ পেতে পারে, বাধা-বিপত্তির পর বেশি বয়সে উন্নতি হয় ,খাবার ব্যাপারে খুব রুচি থাকবে।
🟥ষষ্ঠভাবে (-):- উচ্চপদস্থ ব্যক্তির সাথে বিরোধ, বংশগত কোন রোগের প্রভাব, দাম্পত্য বিচ্ছেদ, শিরদাঁড়ার পীড়া ( মাথার পীড়া)
🟩সপ্তমভাবে(+):- উচ্চ বংশে বিবাহ, লাইফ পার্টনারের সাথে বিবাদ হলেও আপশে মীমাংসার পক্ষপাতী , অংশীদারী ব্যাবসার ক্ষেত্রে অনুকূল , ব্যাবসায় প্রতিষ্ঠা।
🟥সপ্তমভাবে(-):- জীবনসঙ্গীর সাথে কোলাহল পূর্ন জীবন, ব্যাবসায় প্রতিষ্ঠাহানী।
🟩অষ্টমে(+):-উত্তরাধিারসূত্রে সম্মতি প্রাপ্তি, গুপ্ত ব্যাপারে থেকে উন্নতি।
🟥অষ্টমে(-):- পিতা বা পিতৃতুল্য ব্যক্তির অকাল মৃত্যু, জীবনী শক্তি হ্রাস পাওয়া, বদনাম হতাশা, আঘাত, হার্ট এর রোগ দ্বারা মৃত্যুর সম্ভবনা।
🟩 নবমে (+):- আইন আদালতের মাধ্যমে লাভ , বৈদেশিক বাণিজ্যে লাভ , ভ্রমণ থেকে উন্নতি, ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠা, নিজের জ্ঞানকে ওপরের প্রতিষ্ঠার জন্য কাজে লাগায়।
🟥নবমে(-):- পিতার সাথে ভূল বোঝাবুঝি, বিরোধিতা, বিকৃত বিচার বুদ্ধি, বাল্যকালে পিতৃতুল্য কারুর মৃত্যু হতে পারে, পিতার জন্য বাঁধা উন্নতিতে।
🟩দশমে (+):- মান -, প্রতিষ্ঠা, প্রাপ্তি সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কাজ হয়, জাতকের অধীনে বহু ব্যক্তি কাজ করে, জাতক খুব ভালো সংগঠক হয় ।
🟥দশমে (-):- প্রতিষ্ঠাশালী ব্যক্তির সাথে শত্রুতা, কাজের জায়গায় ঝামেলা, পিতার অবনতি।
🟩একাদশভাবে (+):- বন্ধু-বান্ধব ভালো হবে, প্রভাবশালী ব্যক্তিরা বন্ধু হবে, উচ্চ পদে কর্ম, কর্মে আয় প্রাপ্তি।
🟥একাদশভাবে (-):- ব্যক্তির বন্ধু-বান্ধব ভালো হবে না, কর্মে উন্নতিতে বাধা, বন্ধুদের দ্বারা ক্ষতি।
🟩 দ্বাদশভাবে (+):- সামান্য অবস্থা থেকে অসামান্য অবস্থায় পৌঁছায়, ত্যাগ ও দানের দ্বারা খ্যাতি লাভ, শত্রুর সাথে বিরোধে জিতে যায়।
🟥দ্বাদশভাবে (-):- সরকারকে ট্যাক্স দেয় না সেই জন্য সরকারের থেকে সমস্যা, চাল চলন বজায় রাখার জন্য অতিরিক্ত ব্যয়, জীবনের কোনো একটা সময় বাঁধা আসবে , শত্রুর কাছে পরাজিত হয়।
*** ১২ টি ভাবের ফলাফল সাধারণ ফলাফল ***
Debjit Acharyya