20/11/2025
সুধী,শারদোৎসব ও দীপাবলির চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও যে সমস্ত রক্তদাতা সংগঠক এন আর এস ব্লাড সেন্টারের সঙ্গে নিয়মিত রক্তদান শিবির আয়োজন করেছেন, তাঁদের ব্লাড সেন্টারের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাহায্য সহযোগিতা পাওয়া সত্ত্বেও আমাদের রোগীদের ক্ষেত্রে যথাযথ পরিষেবা দিতে পারলেও অন্যান্য হসপিটালের অসংখ্য পেশেণ্টদের যথাযথ পরিষেবা দিতে পারিনি যথেষ্ট সংখ্যক ক্যাম্প না থাকায় ও আয়োজিত ক্যাম্পে রক্তদাতাদের আশানুরূপ সাড়া না পাওয়ায়। কিন্তু দীপাবলির পরও ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি পায় নি, বরং একদমই আশানুরূপ নয়, আমরা রক্ত সংকটের পরিস্থিতির মধ্যে চলে যাব, আপনাদের পূর্ণ সাহায্য, সহযোগিতা, সমর্থন না পেলে। রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে আরও একবার আপনাদের ধারাবাহিক সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি।
রক্তদান করুন মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচান।।। আপনাদের ১ জনের রক্ত ৩জন রোগীর প্রাণ বাঁচাতে পারে।। ব্লাড সেন্টার এ রক্ত সংকট দূর করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।।
ইচ্ছুক সংগঠক এবং রক্তদাতা রক্তদান করতে চাইলে আমাদের উক্ত মেল আইডি nrsmchbb@gmail.com তে
যোগাযোগ করুন।। আমরা আপনাদের সাহায্য প্রার্থী🙏
NRSMCH BLOOD CENTRE