28/08/2021
কোয়াক আর নার্সদের দিয়ে চিকিৎসা করাবেন ভাবছেন যখন তাহলে মেডিক্যাল কলেজ রাখার কি দরকার ,কারণ একজন ডাক্তার হতে গেলে তাকে অনেক পড়াশোনা করতে হয় অনেক কষ্ট করতে হয় তারপর গিয়ে ডাক্তার হয়। এত কষ্ট করে ডাক্তার হওয়ার পর তার যোগ্যতা একজন কোয়াক আর নার্সের সমান। এটা চিকিৎসা শাস্ত্রের অপমান ছাড়া আর কিছু নয়।আয়ুস ডাক্তারদের পাওনা CHO আপনি নার্সদের দিয়েছেন,প্রত্যেকটা হসপিটালে আয়ুস মেডিকেল অফিসার এর ভ্যাকেন্সি ফাঁকা সেটা আপনি এখনো পূরণ করেননি, আপনি নার্সদের আর কোয়াক দের নিয়ে বেশি লাফালাফি করছেন । আপনি কি পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃতি উন্নতি চান? না কি আপনি ভোটব্যাঙ্ক নিয়ে ভাবছেন। পশ্চিমবাংলার আয়ুশ এর যত ভ্যাকেন্সি আছে সেগুলো সিপিএমের আমলে ক্রিয়েট হয়েছে আপনার আমলে নতুন কোন ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়নি।আমার মনে হয় আপনার সরকার আসার আগে যদি সব থেকে বেশি টিএমসি সাপোর্টার ছিল সেটা জেবি রায় স্টেট আয়ুর্বেদ মেডিক্যাল কলেজে এ ছিল,2009 সালে একটি মাত্র মেডিক্যাল কলেজ এ TMC ছাত্র ইউনিয়ন ছিল সেই কলেজটি হলো জেবি রায় স্টেট আয়ুর্বেদ মেডিক্যাল কলেজ এন্ড হপিটাল । আয়ুর্বেদের এই কলেজ টা আপনার কাছ থেকে কিছু পায়নি।ক্ষমতায় আছেন তাই আপনাকে অনেকেই সাপোর্ট করে কিন্তু ক্ষমতা না থাকার সময় যারা আপনাকে সাপোর্ট করেছিল আপনি তাদের কথা ভাবেন নি।সিপিএম আমলের টিএমসি করার জন্য আয়ুর্বেদ কলেজের হোস্টেলের অনেক দাদারা কিন্তু হোস্টেলের বাইরে ছিল সিপিএম নেতাদের হাতে মার খেয়েছিল আপনি তাদের সে অবদানকে ভুলে গেছেন। ওরা সবাই আপনাকে দেবীরূপে এনেছিল শুধু আয়ুর্বেদ এর উন্নতির জন্য কিন্তু আপনি সেটা করেননি। আপনার আমলে পশ্চিমবাংলায় কোন সরকারি আয়ুর্বেদ কলেজ প্রতিষ্ঠিত হয়নি। আমার জানামতে এবার Covid সিচুয়েশনে অনেক আয়ুস ডাক্তাররা এলোপ্যাথি ডাক্তারদের সাথে একসাথে হয়ে covid যোদ্ধা হিসেবে লড়াই করেছে। আপনি দেখুন আয়ুশ এর সিলেবাস কি আছে আপনি সেটা জানুন এবং বুঝুন ওরা কি শেখে এবং কি ট্রেনিং নেয় তবেই আপনার চোখ খুলে যাবে । এতে আপনি বুঝে যাবেন আয়ুস ডাক্তাররা কি করতে পারবে আর কি করতে পারবে না ।