Late Bloomers Rehabilitation Centre

Late Bloomers Rehabilitation Centre Late Bloomers Rehabilitation Centre has been working against the menace of Addiction/ Alcoholism/Mental Illnesses. of West Bengal Health and Social Welfare

We work with a highly experienced Medical Team and we are recognised by the Mental Health Dept.

*শুধু আজকের জন্য**মে ১১**ব্যালান্স রেখে চলা**পেজ ১৩৭*"*আমাদের গুরুতর উদ্বেগ এবং জটিল সমস্যাগুলির মধ্যে অধিকাংশই আমাদের ন...
11/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ১১*
*ব্যালান্স রেখে চলা*
*পেজ ১৩৭*

"*আমাদের গুরুতর উদ্বেগ এবং জটিল সমস্যাগুলির মধ্যে অধিকাংশই আমাদের নেশা ছাড়া জীবনযাপন করার অনভিজ্ঞতা থেকে উদ্ভুত হয়। যখন আমরা একজন ওল্ডটাইমার কে জিজ্ঞেস করি যে কি করতে হবে, তখন প্রায়শঃই তাঁদের সরল উত্তর শুনে আমরা বিস্মিত হয়ে যাই*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ৪৩*

নেশামুক্ত জীবনের ভারসাম্য খুঁজে পাওয়াটা অনেকটা কিছুটা বালি ও একটা দাঁড়িপাল্লা নিয়ে বসার মত, যেখানে লক্ষ্য থাকে দাঁড়িপাল্লার দুইপাশ একই পরিমান বালি দিয়ে বোঝাই করা যাতে দুই পাশের ওজনে ভারসাম্য থাকে।

এই একই কাজ আমরা আমাদের রিকভারীতেও করে থাকি। জীবনের দাঁড়িপাল্লার একদিকে বারোটি ধাপ ও ক্লিন টাইমের ভিত্তি চাপিয়ে আমরা বসে পড়ি, তারপর দাঁড়িপাল্লার অন্যদিকে-চাকরি, সাংসারিক দায়-দায়িত্ব, বন্ধু- বান্ধব ,স্পনসি, আবেগীয় সম্পর্ক, মিটিং ও সার্ভিস প্রভৃতি এমনভাবে যোগ করার চেষ্টা করতে থাকি যাতে দাঁড়িপাল্লার উভয়দিকে ওজনের ভারসাম্য থাকে। এটা করতে গিয়ে প্রথম দিকে সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে। এমন হতে পারে যে, সার্ভিসে মাত্রাতিরিক্ত জড়িয়ে পড়ে আমরা আমাদের চাকরিদাতা কিংবা আমাদের পরিবারকে অসন্তুষ্ট করে ফেলেছি। কিন্তু এই সব সমস্যা ঠিক করতে গিয়ে যখন আমরা এন এ এর সব ধরনের সার্ভিস থেকে নিজেদের সম্পূর্ণরূপে সরিয়ে নিই, তখন আমাদের জীবনের অন্যপাশটা ভারসাম্য হারিয়ে ফেলে।

আমরা সেইসব সদস্যদের থেকে সাহায্য চাইতে পারি যারা তাঁদের রিকভারী জীবনে ভারসাম্য এনেছেন। এইসব সদস্যদেরকে চেনাটা বেশ সহজ বটে। প্রশান্ত, ধীর-স্থির ও আত্ম-বিশ্বাসী চেহারা নিয়েই হাজির হন তাঁরা। আমাদের উভয়সংকট দেখে তাঁরা মুচকি হাসেন ও শেয়ার করেন কিভাবে তাঁরা এই পরিস্থিতি ধীরে ধীরে সামাল দিয়েছেন: একটু একটু করে ভারসাম্য করেছেন সাংসারিক দায়-দায়িত্ব, চাকরিজীবন ও সার্ভিসের সাথে এবং পুরস্কার স্বরুপ সুস্থতার যাত্রাপথে ভারসাম্য খুজেঁ পেয়েছেন।

*শুধু আজকের জন্যঃ আমি আমার জীবনে ভারসাম্য চাই । আজকে, আমি এই ভারসাম্য খোঁজার ব্যাপারে আমি অন্যদেরকে তাদের অভিজ্ঞতাগুলি শেয়ার করতে বলব*।

10/05/2026
10/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ১০*
*পুরোপুরি ভাবে প্রস্তুত*
*পেজ ১৩৬*

"*আমরা... এই ত্রুটিগুলি আমাদের জীবনে কি কি করছে সেইদিকে ভালোভাবে নজর দিই। এই ত্রুটিগুলির থেকে মুক্তি লাভ করার জন্য আমরা কাজ করা শুরু করি*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ৩৪*

আমাদের চারিত্রিক দোষত্রুটিগুলিকে দূর করতে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে ওঠাটা একটা দীর্ঘ প্রক্রিয়া হতে পারে, প্রায়শঃই সারাটা জীবন ধরেই এই প্রক্রিয়া চলতে থাকে। আমাদের প্রস্তুতির পরিমাণ, আমাদের চারিত্রিক দোষত্রুটিগুলি এবং সেইগুলি যা যা কিছু ধ্বংস করেছে সেই ব্যাপারে আমাদের সচেতনতার সাথে সাথে সমানুপাতিক ভাবে বেড়ে উঠতে থাকে।

আমাদের এই দোষত্রুটিগুলি আমাদের জীবনে আর আমাদের চারপাশে যাঁরা আছেন তাঁদের জীবনে কতটা ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে সেটা দেখতে আমাদের হয়তো অসুবিধা হতে পারে। যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমরা আমাদের বৃহত্তর শক্তির কাছে আমাদের সেইসব দোষ বা ভুলগুলি ধরিয়ে ও বুঝিয়ে দেওয়ার জন্য ভালোভাবে প্রার্থনা করবো, যেগুলি আমাদের উন্নতির পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছে।

যখন আমরা আমাদের দুর্বলতাগুলিকে চলে যেতে দিই এবং সেগুলির প্রভাবকে কম হয়ে যেতে দেখি, তখন আমরা লক্ষ্য করবো যে এক প্রেমময় সৃষ্টিকর্তা ওই দোষগুলিকে ভালো গুন দিয়ে প্রতিস্থাপিত করে দিচ্ছেন। যেখানে আমরা ভয় পেতাম, সেখানে আমরা সাহস খুঁজে পাই। যেখানে আমরা স্বার্থপর হয়ে যেতাম, সেখানে আমরা উদারতা দেখতে পাই। আমাদের নিজেদের ব্যাপারে বিভ্রান্তিকর ধারনাগুলি মুছে যাবে, আর তার জায়গায় নিজেদের সঙ্গে সততা এবং নিজেদেরকে মেনে নেওয়ার গুন দ্বারা প্রতিস্থাপিত হবে।

হ্যাঁ, সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে ওঠার অর্থ আমরা বদলে যাবো। প্রস্তুত হওয়ার প্রত্যেকটি নতুন স্তর আমাদের নতুন উপহার এনে দেয়। আমাদের মৌলিক স্বভাবগুলি বদলে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাই যে আমাদের প্রস্তুতি শুধু কষ্ট থেকে উৎসারিত হচ্ছে না, বরঞ্চ আধ্যাত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার আাকাঙ্খাই আমাদেরকে আরো বেশি করে প্রস্তুত করে তুলছে।

*শুধু আজকের জন্যঃ আমি আমার দুর্বলতাগুলির ব্যাপারে আরও বেশী করে সচেতন হওয়ার মাধ্যমে আমার প্রস্তুতির পরিমানকে বাড়িয়ে তুলব*।

May 10, 2026
Becoming entirely ready
Page 136

"We... get a good look at what these defects are doing to our lives. We begin to long for freedom from these defects."

Basic Text, p. 34

Becoming entirely ready to have our defects of character removed can be a long process, often taking place over the course of a lifetime. Our state of readiness grows in direct proportion to our awareness of these defects and the destruction they cause.

We may have trouble seeing the devastation our defects are inflicting on our lives and the lives of those around us. If this is the case, we would do well to ask our Higher Power to reveal those flaws which stand in the way of our progress.

As we let go of our shortcomings and find their influence waning, we'll notice that a loving God replaces those defects with quality attributes. Where we were fearful, we find courage. Where we were selfish, we find generosity. Our delusions about ourselves will disappear to be replaced by self-honesty and self-acceptance.

Yes, becoming entirely ready means we will change. Each new level of readiness brings new gifts. Our basic nature changes, and we soon find our readiness is no longer sparked only by pain but by a desire to grow spiritually.

Just for Today: I will increase my state of readiness by becoming more aware of my shortcomings.

09/05/2026

JFT

May 09, 2026
Write about it!
Page 135

"We sit down with a notebook, ask for guidance, pick up our pen, and start writing."

Basic Text, p. 30

When we're confused or in pain, our sponsor sometimes tells us to "write about it." Though we may groan as we drag out the notebook, we know that it will help. By laying it all out on paper, we give ourselves the chance to sort through what's bothering us. We know we can get to the bottom of our confusion and find out what's really causing our pain when we put the pen to the paper.

Writing can be rewarding, especially when working through the steps. Many members maintain a daily journal. Simply thinking about the steps, pondering their meaning, and analyzing their effect is not sufficient for most of us. There's something about the physical action of writing that helps to fix the principles of recovery in our minds and hearts.

The rewards we find through the simple action of writing are many. Clarity of thought, keys to locked places inside of us, and the voice of conscience are but a few. Writing helps us be more honest with ourselves. We sit down, quiet our thoughts, and listen to our hearts. What we hear in the stillness are the truths that we put down on paper.

Just for Today: One of the ways I can search for truth in recovery is to write. I will write about my recovery today.

*শুধু আজকের জন্য*
*মে ০৯*
*ব্যাপারটা লিখে ফেলা যাক*
*পেজ ১৩৫*

"*আমরা একটি খাতা নিয়ে বসে পড়ি, দিক নির্দেশনা চাই, আমাদের কলমটি হাতে তুলে নিই এবং লেখা শুরু করি*।"

*বেসিক টেক্সট, পৃষ্টাঃ ৩০*

যখন আমরা বিভ্রান্তি অথবা কষ্টের মধ্যে থাকি, আমাদের স্পন্সর মাঝে মধ্যে আমাদেরকে বলেন, "ব্যাপারটা লিখে ফেলো’। যদিও আমাদের খাতাটা বের করতেও কষ্ট হয়, তবুও আমরা জানি যে এটা সাহায্য করবেই। খাতার কাগজে পুরো ব্যাপারটা লিখে ফেলার মাধ্যমে, যে বিষয়গুলি আমাদেরকে বিরক্ত করছে সেগুলিকে ঠিকঠাক করে নিতে আমরা নিজেদেরকেই একটা সুযোগ করে দিই। আমরা জানি যে যখন আমরা পুরো ব্যাপারটা লিখে ফেলি তখন আমরা আমাদের বিভ্রান্তির গভীরে প্রবেশ করতে পারি এবং আমাদের যন্ত্রণার প্রকৃত উৎসের কারণ কি তা খুঁজে পেতে পারি।

লেখাটা আমাদের পক্ষে যথেষ্ট লাভদায়ক ও উপহার স্বরূপ হতে পারে, বিশেষত যখন আমরা বারো ধাপের উপর কাজ করি। অনেক সদস্যই দৈনিক দিনলিপি লিখে থাকেন। শুধুমাত্র ধাপগুলির ব্যাপারে ভাবা, তাদের মানেগুলিকে বিবেচনা করা এবং সেগুলির প্রভাবগুলিকে বিশ্লেষণ করাটা আমাদের মধ্যে বেশিরভাগের জন্যই যথেষ্ট নয়। আমাদের লেখার শারীরিক ক্রিয়ার মধ্যেও একটা বিশেষ ব্যাপার আছে যেটা আমাদের হৃদয়ে এবং মনে রিকভারীর নীতিগুলিকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে।

লেখার মতো একটি সহজসরল কাজের মাধ্যমে আমরা অনেক ধরনের উপহার বা লাভ পাই। চিন্তা-ভাবনায় স্বচ্ছতা, আমাদের ভিতরের বদ্ধ জায়গাগুলিকে খোলার চাবি খুঁজে পাওয়া এবং বিবেকের আওয়াজ শুনতে পাওয়া হলো এই অনেক লাভের মধ্যে কয়েকটি। লিখা আমাদেরকে নিজেদের সঙ্গে আরও বেশি করে সৎ হতে সাহায্য করে। আমরা বসে পড়ি, আমাদের চিন্তাভাবনাগুলিকে শান্ত করি এবং আমাদের হৃদয়ের কথা শুনি। আমরা শান্তি পূর্ণ অবস্থায় যেটা শুনতে পাই সেই সত্যটাই আমরা খাতায় লিখে ফেলি।

*শুধু আজকের জন্যঃ আমার রিকভারীর যাত্রায় আমি যে যে উপায়ে সত্য অন্বেষণ করতে পারি তার একটি হলো লিখা। আজকে আমি আমার সুস্থতার ব্যাপারে লিখব

Fight. Fight hard.
08/05/2026

Fight. Fight hard.

*শুধু আজকের জন্য**মে ০৮**শিখতে পারা**পেজ ১৩৪*"*আমরা শিখেছি যে সমস্ত প্রশ্নের উত্তর না জানলেও চলে, আর তখনই আমরা শিক্ষাগ্র...
08/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ০৮*
*শিখতে পারা*
*পেজ ১৩৪*

"*আমরা শিখেছি যে সমস্ত প্রশ্নের উত্তর না জানলেও চলে, আর তখনই আমরা শিক্ষাগ্রহণে সক্ষম হই এবং আমাদের নতুন জীবনে সফলভাবে বাঁচতে শিখতে পারব*।"

*বেসিক টেক্সট, পৃষ্টাঃ ৯৬*

একদিক দিয়ে, মাদকাসক্তি এক বড় শিক্ষক। মাদকাসক্তি আমাদের আর কিছু যদি নাও শিখিয়ে থাকে তাহলে এটা আমাদের নম্রতা শেখাবেই। আমরা এটা বলতে শুনেছি যে , আমাদের সর্বশ্রেষ্ঠ চিন্তাধারা গুলিই আমাদের এন এ তে নিয়ে এসেছে। এখন যখন আমরা এখানে এসে পড়েছি, এখানে আমরা শিখতে এসেছি।

রিকভারিং এডিক্টদের জন্য এন এ ফেলোশীপ শেখার একটা চমৎকার পরিবেশ। আমরা মিটিংগুলিতে নিজেদের বোকা মনে করার জন্য আসিনি। তার বদলে আমরা তাঁদেরকে খুঁজে পাই যাঁরা একসময়ে আমরা যে জায়গায় ছিলাম ঠিক সেই জায়গায় ছিলো এবং আজকে তাঁরা সেখান থেকে বেরোনোর একটি রাস্তা খুঁজে পেয়েছে। আমাদের শুধু এই টুকুই করতে হবে যে আমাদের মেনে নিতে হবে আমাদের সব উত্তর জানা নেই, তারপর যখন অন্যরা শেয়ার করেন যে তাঁদের জন্য কি কি ব্যাপারগুলি কাজ করেছিলো, সেই কথাগুলি শুনতে হবে।

রিকভারীং এডিক্ট হিসাবে এবং মানুষ হিসাবে আমাদের অনেক কিছুই শেখার আছে। কি কাজ করে আর কি কাজ করে না এই বিষয়ে অন্য রিকভারীং এডিক্টদের এবং অন্য মানুষদের আমাদেরকে শেখানোর মতো অনেককিছুই আছে। যতক্ষণ পর্যন্ত আমরা শিখতে ইচ্ছুক থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা অন্যদের অভিজ্ঞতার সুফল নিতে পারবো।

*শুধু আজকের জন্যঃ আমি স্বীকার করে নিবো যে আমার কাছে সবকিছুর উত্তর নেই। আমার যেসব উত্তর জানা প্রয়োজন সেইগুলির জন্য আমি অন্যদের অভিজ্ঞতাগুলিকে দেখবো ও শুনব*।

Think about it 🤔
07/05/2026

Think about it 🤔

07/05/2026

*শুধু আজকের জন্য*
*মে ০৭*
*ডামাডোলের মাঝেও শান্তি খুঁজে পাওয়া*
*পেজ ১৩৩*

"*দুনিয়ার এত হুলুস্থুল আর তুমুল অশান্তির মাঝে, আমি যেখানে আছি সেখানে থাকতে পারার জন্য নিজেকে আর্শীবাদের মধ্যে আছি বলে মনে করি*।"

*বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ১৪৫*

কোন কোন দিন সংবাদ দেখতেও ইচ্ছে করে না, চারিদিকে শুধু হিংস্রতা আর দাঙ্গা-হাংগামার খবর শুনতে পাই। নেশা করাকালীন আমাদের অনেকেই হিংস্রতার সাথে অভ্যস্থ হয়ে উঠেছিলাম। নেশাচ্ছন্ন অবস্থায়, চারপাশের দুনিয়ায় কি হচ্ছে সে ব্যাপারে আমরা বেশিরভাগ সময়েই খুব একটা বিচলিত হতাম না। কিন্তু যখন আমরা নেশামুক্ত হই, আমাদের অনেকেই নিজেদেরকে আমাদের চারপাশের দুনিয়ার প্রতি একটু বেশিই সংবেদনশীল হিসেবে দেখতে পাই। রিকভারীং মাদকাসক্ত হিসেবে, এই দুনিয়াটাকে আরো উন্নততর জায়গা করে তোলার জন্য আমরা কি করতে পারি?

আমাদের চারপাশের দুনিয়ার ডামাডোলের কারণে যখন আমরা নিজেদেরকে উদ্বিগ্ন হয়ে উঠতে দেখি, তখন আমরা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে স্বস্তি পেতে পারি। যখন মনে হয় যে সবকিছুই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তখন আমাদের উচ্চতর শক্তির সাথে আমাদের সম্পর্কটা আমাদেরকে যেকোন ধরনের ঝড়-ঝঞ্ঝার মাঝেও শান্ত রাখতে পারে। যখন আমরা আমাদের আধ্যাত্মিক পথের মধ্যে থাকি, তখন আমরা শান্তভাবে আমাদের ভয়গুলির মোকাবিলা করতে পারি। এবং নিজেরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার মাধ্যমে, আমরা নিজেদের দুনিয়াতে এক শান্তির তরঙ্গ প্রবাহের সূচনা করি। রিকভারিং এডিক্ট হিসেবে আমাদের প্রোগ্রামের নীতিগুলিকে সাধ্যমত চর্চার মাধ্যমে আমরা এই ইতিবাচক পরিবর্তন আনতে পারি।

*শুধু আজকের জন্যঃ আমি আমার নিজের জীবনে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে, শান্তিপূর্ণভাবে কথা বলে এবং শান্তিপূর্ণভাবে কাজ করার মাধ্যমে এই দুনিয়ার শান্তিকে সমৃদ্ধ করব*।

06/05/2026

The goal is to transform your reaction to matters beyond your control, to become so strong from within that nothing external can disturb your inner peace without your conscious permission.

Good night.

Address

A/6, Laxmi Narayan Colony
Kolkata
700047

Telephone

9748785539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Late Bloomers Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Late Bloomers Rehabilitation Centre:

Share