The Healing Pair

The Healing Pair Where science meets soul — guiding you toward mindful, balanced, and holistic living.

The Healing Pair — founded by Consultant Psychologist Rachayita Das , Masters in Clinical Psychology & Dr. Saurav Bhakat , Diabetologist & Critical Care physician .

09/11/2025

রিমা নামের এক young patient , প্রতিদিন রাতে ঘুম আসে না, বুক ধড়ফড় করে, অকারণে ভয় লাগে। একজন চিকিৎসক তাকে Alprazolam 0.25 mg রাতে খাওয়ার পরামর্শ দিলেন। প্রথম সপ্তাহেই ঘুম আসতে লাগল, ভয়ও কমে গেল। কিন্তু ৩ মাস পরে রিমা বলল -
“ডাক্তারবাবু, এখন ওই ওষুধটা না খেলে ঘুমই আসে না, একদিন বাদ দিলে অস্থির লাগে।”
এই জায়গাটাই হল turning point যেখানে ওষুধটা “সাহায্যকারী” থেকে “নির্ভরশীলতা তৈরি করা” জিনিসে পরিণত হয়।

Alprazolam ও Clonazepam দুটোই Benzodiazepine group-এর ওষুধ।
এগুলো GABA-A receptor-এর ওপর কাজ করে মস্তিষ্কের inhibitory tone বাড়িয়ে দেয় ফলে মস্তিষ্ক শান্ত হয়, উদ্বেগ (anxiety) কমে, ঘুম আসে।তাই এগুলো শুরুতে সত্যিই দারুণভাবে কাজ করে - Anxiety, Panic disorder , Insomnia,Seizure disorder (বিশেষ করে Clonazepam),Acute stress বা withdrawal management

বেশিরভাগ মানুষ ভাবে “এটা তো ঘুমের ওষুধ, harmless।”
কিন্তু research বলছে, এই ওষুধগুলো দীর্ঘদিন খেলে কিছু গুরুতর ঝুঁকি দেখা দেয়
1. Tolerance:
কয়েক সপ্তাহের মধ্যেই শরীর ওষুধের প্রতি সহনশীল হয়ে যায় অর্থাৎ আগের ডোজে কাজ হয় না, ডোজ বাড়াতে হয়।
2. Dependence:
ওষুধ ছাড়লেই ঘুম না আসা, হাত কাঁপা, রাগ, অস্থিরতা, এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে।
(Harvard Medical School-এর গবেষণায় দেখা গেছে, নিয়মিত >3 মাস benzodiazepine ব্যবহার করলে dependency rate প্রায় 60–70% পর্যন্ত হয়।)
3. Cognitive decline:
দীর্ঘদিন খেলে মনোযোগ, স্মৃতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে।
(BMJ 2014-এর একটি study অনুযায়ী, chronic users-দের মধ্যে dementia risk 1.5 গুণ বেড়ে যায়।)
4. Falls ও Accidents:
বিশেষ করে বয়স্কদের মধ্যে balance loss ও accident এর ঝুঁকি বাড়ে।
5. Withdrawal syndrome:
হঠাৎ বন্ধ করলে anxiety, tremor, insomnia, nausea, even seizures অর্থাৎ “rebound” effect।

তাহলে কতদিন পর্যন্ত নেওয়া যায়?
গাইডলাইন অনুযায়ী:
• Short-term use (2–4 weeks)-এর মধ্যে সবচেয়ে নিরাপদ।
• Long-term use (>3 months) কেবল তখনই, যখন অন্য কোনো বিকল্পে কাজ হচ্ছে না, এবং close supervision চলছে।

National Institute for Health and Care Excellence (NICE, UK) ও APA (American Psychiatric Association) দুটোই বলে:

“Benzodiazepines should be used for short-term crisis relief only, while long-term management should focus on SSRIs and psychotherapy.”

অনেকেই ভাবেন, “তাহলে ঘুম আসবে কীভাবে?”
আসলে সমাধান আছে, শুধু একটু patience দরকার -
•SSRI গ্রুপের ওষুধ (যেমন Escitalopram, Sertraline, Paroxetine)
•CBT (Cognitive Behavioral Therapy) : Anxiety ও Insomnia-র মূল চিকিৎসা
•Relaxation techniques, breathing exercise, yoga
•Sleep hygiene: রাতে স্ক্রিন টাইম কমানো, একসময়ে ঘুমানো-ওঠা

Alprazolam বা Clonazepam শত্রু নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন ব্যবহার মারাত্মক।ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে শুরু বা বন্ধ করা দুটোই ভুল।
এই ওষুধ যেন “ছাতা”র মতো বৃষ্টি থামলে সেটি গুটিয়ে নিতে জানতে হবে।

✍️ Dr.Saurav Bhakat

আপনার বাড়িতেও কী amlodipine খায় ?
02/11/2025

আপনার বাড়িতেও কী amlodipine খায় ?

আমরা অনেকেই sub consciously নিজের চুলে হাত দিই ; কখনও চিন্তায়, কখনও নার্ভাস হলে, কখনও অজান্তেই। কিন্তু জানেন কি, এই ছোট...
30/10/2025

আমরা অনেকেই sub consciously নিজের চুলে হাত দিই ; কখনও চিন্তায়, কখনও নার্ভাস হলে, কখনও অজান্তেই। কিন্তু জানেন কি, এই ছোট্ট আচরণটার পেছনে লুকিয়ে আছে মস্তিষ্কের এক চমৎকার psychological এবং neurobiological mechanism?

যখন আপনি নিজের চুলে আলতোভাবে হাত দিতে শুরু করেন, তখন আপনার শরীরে সক্রিয় হয়ে ওঠে parasympathetic nervous system, যাকে বলা হয় শরীরের “rest and digest” সিস্টেম। এই সিস্টেম আমাদের sympathetic stress response (fight or flight) কে দমন করে দেয়। ফলে হার্টবিট ধীরে হয়ে যায়, রক্তচাপ কমে, muscle tension হালকা হয় , শরীর ও মস্তিষ্ক দুটোই ধীরে ধীরে শান্ত হয়ে পড়ে।

এই gentle touch বা চুলে আলতো স্পর্শের ফলে শরীরে বের হয় Oxytocin, যাকে অনেকে বলেন “love hormone” বা “bonding hormone”। এই হরমোন সরাসরি কাজ করে মস্তিষ্কের amygdala-এর উপর, যা ভয়, উদ্বেগ ও আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র। ফলে চুল স্পর্শ করার সঙ্গে সঙ্গে একধরনের emotional security বা নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। একটি আলতো ছোঁয়া তখন মনের মধ্যে “তুমি নিরাপদ” বার্তা পাঠায় এবং সেই কারণেই চাপ বা social anxiety এর সময় আমরা অবচেতনভাবে নিজের চুলে হাত দিই।

মনোবিজ্ঞানের ভাষায়, এটাকে বলা হয় Self-Soothing Behaviour বা Automatic Coping Mechanism। যখন আমাদের মস্তিষ্ক কোনো চাপ, অস্বস্তি বা emotional overload অনুভব করে, তখন সে শরীরের স্পর্শের মাধ্যমে একধরনের grounding effect তৈরি করে। চুলে হাত দেওয়া তখন শুধু স্পর্শ নয় , এটা শরীর থেকে মস্তিষ্কে পাঠানো এক calming signal, যা বলে, “সব ঠিক আছে।” এভাবে মস্তিষ্ক কিছুক্ষণের জন্য মনোযোগ সরিয়ে দেয় চাপের উৎস থেকে শারীরিক অনুভূতির দিকে , ফলে স্নায়ুতন্ত্র সাময়িকভাবে শান্ত হয়, চিন্তা কম হয়, উদ্বেগ কমে আসে।

শিশু যখন কান্না করে, মায়ের স্পর্শে বা কোলে মাথা রাখলে শান্ত হয় , সেটাই আমাদের শরীরের সবচেয়ে প্রথম শেখা self-soothing pattern।
বড় হওয়ার পর সেই আচরণই এক রূপে ফিরে আসে , আমরা নিজেদের চুলে হাত দিই, যেন নিজের মনের ওপর একটুখানি “comfort touch” দিই। এটা কোনো দুর্বলতা নয়, বরং মানব মস্তিষ্কের এক অসাধারণ অভিযোজন ক্ষমতা। এই আচরণের মাধ্যমে শরীর নিজেই নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে আনে, overload হওয়া স্নায়ুকে শান্ত করে।

যদি এই আচরণ অতিরিক্ত হয়ে যায় , যেমন ঘন ঘন চুল টানা, ছেঁড়া, বা না চাইলেও চুল নিয়ে খেলা , তখন সেটি হতে পারে Trichotillomania নামে একটি ব্যাধি।এটি Obsessive-Compulsive and Related Disorder (OCD spectrum)-এর অন্তর্গত, যেখানে ব্যক্তি উদ্বেগ কমাতে বা উত্তেজনা মুক্ত করতে compulsively নিজের চুল টানেন।এটি চিকিৎসাযোগ্য
এবং Cognitive Behavioural Therapy (CBT) ও আরও অন্যান্য থেরাপি দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।

চুলে হাত দেওয়া মানে আপনি দুর্বল নন , বরং আপনি নিজের শরীরের ভাষা বুঝতে শিখেছেন। এটা এক গভীর mind-body connection, যেখানে আপনার শরীর জানে কিভাবে আপনার মনকে শান্ত রাখতে হয় । মস্তিষ্কের কোনো ওষুধ নয়, বরং নিজের স্পর্শই তখন হয়ে ওঠে এক natural therapy ।

✍️ Rachayita Das
Consultant Psychologist

DM for counselling sessions 📧

রাতে ঘুমানোর আগে আপনি কি মোবাইল ব্যবহার করেন? ভাবছেন এতে ক্ষতি কী?আসলে, মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই অভ্যাসটা আমাদের মস্তিষ্...
26/10/2025

রাতে ঘুমানোর আগে আপনি কি মোবাইল ব্যবহার করেন? ভাবছেন এতে ক্ষতি কী?
আসলে, মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই অভ্যাসটা আমাদের মস্তিষ্ককে ক্রমাগত উত্তেজিত অবস্থায় রাখে। স্ক্রিনের আলো ও অনবরত তথ্যপ্রবাহ আমাদের dopamine reward system কে সক্রিয় করে রাখে, ফলে মস্তিষ্ক ঘুমের আগে আর শান্ত হতে পারে না। এর ফল মানসিক অস্থিরতা, উদ্বেগ, মনোযোগের ঘাটতি এবং সকালে মানসিক ক্লান্তি।
ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ফোন থেকে দূরে থাকুন, নিজের মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দিন। শান্ত মনই পরের দিনের শক্তি।
আপনি কি রাতে মোবাইল ব্যবহার কমানোর চেষ্টা করছেন ? আপনার অভিজ্ঞতা জানাতে পারেন মন্তব্যে।

🖋️ Psychologist Rachayita Das
Co Founder of The Healing Pair

18/10/2025

We’ve created a WhatsApp group to discuss and share authentic health tips and awareness topics.
If you’d like to join, please let us know !

17/10/2025

এটি Acceptance and Commitment Therapy (ACT)-এর একটি টেকনিক, যেখানে আমরা শিখি—
ভাবনাকে সত্য নয়, কেবল “ভাবনা” হিসেবে দেখতে।

যেমন, “আমি দুর্বল” এই ভাবনাটিকে সত্যি না ভেবে দেখা,
“আমার মনে এখন ‘আমি দুর্বল’ ভাবনাটা আসছে।”

👉 এতে মস্তিষ্ক ভাবনার থেকে দূরত্ব পায়,
ভয় ও উদ্বেগ কমে,
মন ধীরে ধীরে শান্ত হয়।

✍️ Psychologist Rachayita Das
Co Founder of The Healing Pair

ডায়াবেটিক ফুট আলসার — “একটা ছোট ঘা থেকেও বদলে যেতে পারে জীবন…”ডায়াবেটিস শুধু শরীরের ভেতরের সুগারের মাত্রা বাড়ায় না, ...
16/10/2025

ডায়াবেটিক ফুট আলসার — “একটা ছোট ঘা থেকেও বদলে যেতে পারে জীবন…”

ডায়াবেটিস শুধু শরীরের ভেতরের সুগারের মাত্রা বাড়ায় না, নিঃশব্দে আমাদের nerve ও রক্তনালীগুলোকেও দুর্বল করে দেয়। অনেক সময় এই ক্ষতি আমরা টেরই পাই না , পায়ে সামান্য কাটা, ফোস্কা বা ঘা থেকেও ধীরে ধীরে শুরু হয় বিপদ। যেটাকে আমরা অবহেলা করি, সেটাই একদিন হয়ে ওঠে ডায়াবেটিক ফুট আলসার - এমন এক ক্ষত, যা শুকোতে চায় না, বরং দিনে দিনে গভীর হয়।

একজন মানুষ যিনি প্রতিদিন নিজের পায়ে ভর দিয়ে সংসার চালান, হঠাৎ দেখেন সেই পা-ই তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষত থেকে ব্যথা, ব্যথা থেকে ইনফেকশন, আর কখনও কখনও পা বাঁচাতে সার্জারি বা এমনকি অ্যামপুটেশন ( পা এর কিছু অংশ বাদ দেওয়া ) পর্যন্ত করতে হয়। অথচ, এই পুরো চক্রটা শুরু হয়েছিল একটিমাত্র ছোট ফাটল বা ঘা থেকে - যা প্রথমে যত্ন নিলে এমন পরিণতি হতো না।

ডায়াবেটিসে আক্রান্ত যেকোনো মানুষের উচিত প্রতিদিন নিজের পা একবার করে দেখা - কোথাও ফাটল, কালচে দাগ, বা অস্বাভাবিক কিছু আছে কিনা। পা সবসময় পরিষ্কার ও শুকনো রাখা, আরামদায়ক জুতো ব্যবহার করা, এবং রক্তে শর্করা নিয়মিত নিয়ন্ত্রণে রাখা - এই সামান্য অভ্যাসগুলোই পারে একটা পা, একটা জীবন বাঁচাতে।

মনে রাখবেন, ডায়াবেটিক ফুট আলসার শুধু শরীরের ক্ষত নয়, এটা অনেক সময় মানুষের আত্মবিশ্বাস ও চলার ক্ষমতার ক্ষতও হয়ে দাঁড়ায়। তাই আজ থেকেই নিজের পায়ের প্রতি একটু যত্নবান হোন। কারণ প্রতিটি পদক্ষেপই মূল্যবান - জীবনের জন্য, নিজের জন্য।

যদি আপনারও পরিবারে কারোর ডায়াবেটিস থেকে থাকে তাহলে অবশ্যই তার সাথে এটি শেয়ার করুন , এবং সতর্ক থাকুন ।

✍️ Dr.Saurav Bhakat
The Healing Pair

#স্বাস্থ্যসচেতনতা #মানবিকচিকিৎসা

▪️ SUPERFECUNDATION - প্রকৃতির এক অদ্ভুত খেলা !  মানবদেহের প্রজনন প্রক্রিয়া সাধারণত নিখুঁতভাবে নির্ধারিত এক ছন্দে চলে -...
11/10/2025

▪️ SUPERFECUNDATION - প্রকৃতির এক অদ্ভুত খেলা !

মানবদেহের প্রজনন প্রক্রিয়া সাধারণত নিখুঁতভাবে নির্ধারিত এক ছন্দে চলে - প্রতি মাসে একজন নারীর শরীরে একটি ডিম্বাণু মুক্ত হয়, এবং সেটি এক পুরুষের শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়ে এক নতুন জীবনের সূচনা করে।
কিন্তু প্রকৃতি মাঝে মাঝে নিজের নিয়ম ভেঙে এমন কিছু ঘটায়, যা শুনলে বিজ্ঞানীরাও থমকে যান।
এরই এক চমকপ্রদ উদাহরণ - Superfecundation।

Superfecundation শব্দটি এসেছে ল্যাটিন “super” (অর্থাৎ অতিরিক্ত) এবং “fecundare” (অর্থাৎ fertilize করা) থেকে।
এটি এমন একটি প্রজনন-সংক্রান্ত ঘটনা যেখানে একজন নারী একই মাসিক চক্রে মুক্ত হওয়া দুটি ডিম্বাণু আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হন।

অধিকাংশ ক্ষেত্রে উভয় শুক্রাণু একই পুরুষের - তখনও সেটিকে superfecundation বলা যায়, কিন্তু সেটি খুব সাধারণ (homopaternal superfecundation)।
কিন্তু যখন দুটি ডিম্বাণু দুইজন আলাদা পুরুষের শুক্রাণু দ্বারা fertilize হয়, তখন তাকে বলা হয় heteropaternal superfecundation, যা সত্যিই বিরল ও অবিশ্বাস্য।

• কীভাবে এটি ঘটে?

মানুষের শরীরে একটি ডিম্বাণু সাধারণত ওভুলেশন পিরিয়ডে মুক্ত হয়, কিন্তু কখনও কখনও দুইটি ডিম্বাণু একসাথে মুক্ত হতে পারে।
এই দুই ডিম্বাণু ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত fertilization-এর জন্য সক্ষম থাকে।

যদি ওই সময়ের মধ্যে নারী দুইজন পুরুষের সঙ্গে সহবাস করেন, এবং উভয়ের শুক্রাণু সক্রিয় অবস্থায় থাকে, তাহলে দুটি ডিম্বাণু আলাদা পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে।
এর ফলে একই গর্ভে দুটি ভ্রূণ গঠিত হয় - একই মায়ের, কিন্তু ভিন্ন বাবার সন্তান।

এই বিরল ঘটনাটি সাধারণত DNA paternity testing ছাড়া ধরা পড়ে না।
বেশ কয়েকটি documented case রিপোর্টে দেখা গেছে, জমজ শিশুর একজনের পিতৃ DNA এক পুরুষের সাথে মেলে, অন্যজনের অন্য পুরুষের সাথে।
Forensic medicine ও legal investigations-এ এটি একাধিকবার প্রমাণিত হয়েছে।

Reported incidence: আনুমানিক প্রতি ১৩,০০০–১৪,০০০ জমজ গর্ভধারণে ১টির ক্ষেত্রে ঘটে।

Medicolegal গুরুত্ব :

Superfecundation শুধু জৈবিক বিস্ময় নয়, এটি forensic ও medicolegal ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
পিতৃত্ব সংক্রান্ত মামলা, ধর্ষণ-সংক্রান্ত তদন্ত, কিংবা বৈবাহিক বিবাদের ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে।
একই মাতৃত্ব থাকা সত্ত্বেও দুই শিশুর জেনেটিক পিতা আলাদা হতে পারে - যা DNA প্রমাণ ছাড়া বোঝা যায় না।

মানুষের তুলনায় প্রাণিজগতে এই ঘটনা অনেক বেশি দেখা যায়। বিশেষ করে কুকুর, বিড়াল, ও শূকরদের মধ্যে এটি প্রায় স্বাভাবিক - কারণ তারা একাধিক পুরুষের সঙ্গে মিলন করে, এবং ডিম্বাণুগুলো একসাথে নিষিক্ত হয়।

Superfecundation আমাদের শেখায় - মানবদেহের reproductive physiology যতই নির্ভুল মনে হোক না কেন, প্রকৃতি মাঝে মাঝে নিজের নিয়ম ভেঙে নতুন গল্প লিখে।
একই গর্ভে, দুই উৎসের জীবন; এক মায়ের শরীরে, দুই জেনেটিক যাত্রা।
প্রকৃতির এই দ্বৈততা যেমন রহস্যময়, তেমনি জীবনের বৈচিত্র্যেরই এক নিদর্শন।

✍️ Dr.Saurav Bhakat
The Healing Pair

10/10/2025

“মনও যত্ন চায়, ভালোবাসা চায়, সহানুভূতি চায়। 🌿 আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে প্রতিজ্ঞা করি মনকে গুরুত্ব দেব, কলঙ্ক ভাঙব, প্রয়োজনে সাহায্য নেব। 💚 #সুস্থমনসুস্থজীবন”

10/10/2025

"Are you or your loved one struggling with stress, anxiety, or emotional challenges?
Get the right counseling and mental health support today.
Message on WhatsApp – 8918037391
Take care of your mind, and reshape your life. 🌿"

Psychologist Rachayita Das
Dr.Saurav Bhakat
Rachayita Das
DrSaurav Bhakat

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Healing Pair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram