Dr Sujoy Dasgupta

Dr Sujoy Dasgupta Infertility treatment by: Medicine, TVS, IUI, IVF, ICSI, TESA, TESE. Male Infertility Treatment: Azoospermia, Sperm problem. Pregnancy Care: High risk.
(2)

Female Infertility : PCOS, Low AMH, Endometriosis, Tube block, Fibroid
Sexual Problems- Men, Women. Dr Sujoy Dasgupta believes in patient's autonomy and patient-centred care, which means he strongly encourages the patients to take their own decision, rather than imposing his own decision on his patients. He explains all the information related to the patient's particular diseases, the related test

s and why these tests are needed. He provides all possible treatment options (like doing no treatment, medicine or surgery) and explains merits and demerits of all options, so that patients can take their own decision after judging all the merits and demerits. He keeps himself updated regularly on the latest developments occurring in the field throughout the world and also keeps his patients updated by various means. He is managing the patients in line of "Evidence based Medicine"- that is according to the most recent scientific information obtained from Medical Literature. He passed MBBS from Medical College, Kolkata with a number of Gold Medals (one in each year), Honours, Silver Medals, scholarships and awards like Senior Class-Assistant (the “Best Student”). He completed his MS from Medical College, Kolkata, where he won the Gold Medal for being selected as the “Best PG Student”. His thesis topic in MS, “Role of IUI in different types of Infertility, in a tertiary care institute” was published in a peer-reviewed journal. He subsequently obtained DNB from National Board of Examinations. He has been conferred on the membership (MRCOG) of Royal College of Obstetricians and Gynaecologists (RCOG), London. He pursued different training courses in Infertility, Ultrasound, ART, Laparoscopy, Colposcopy and Hysteroscopy from different institutes. He also completed the PG program on Reproductive Endocrinology and Infertility from American College of Obstetricians & Gynaecologists. He was awarded the fellowship (FIAOG) from Indian Academy of Obstetrics and Gynaecology. He subsequently, pursued the training programme on advanced ART (Assisted Reproductive Technology) courses from the CREST (Centre for Reproductive Education and Specialist Training) of NUHS (National University Hospital System) Singapore. He also pursued MSC in Sexual and reproductive Medicine from the University of South Wales, UK with distinction. Dr. Dasgupta has been invited to deliver lectures in more than 50 conferences at regional, national and international levels. He has, to his credit, 15 research publications at national and international journals. He is a peer-reviewer of BMJ Case Reports, an international journal published from the UK. He has also been involved in “MRCOG Tarining Programme” for training the doctors aspiring for MRCOG. He is an active member of the Bengal Obstetric and Gynaecological Society (BOGS) and has been serving the same as Secretaries of various subcommittees and the member of the Managing Committee. He is also the member of Quiz Committee and Food and Drug Committee of FOGSI (Federation of Obs & Gynae Societies of India). He is the "Clinical Examiner" in the MRCOG Part 3 (UK) examination. He is taking a keen interest in taking part to organize various scientific programmes by BOGS, FOGSI, IAGE (Indian Association of Gynae Endoscopists) and ISAR (Indian Society of Assisted Reproduction). He performs all types of Infertility Treatments for both male and female partners. Many of his patients are experiencing the joy of parenthood after long periods of Infertility, despite having problems like PCOS (Polycyctic Ovary Syndrome), Fibroids, Endometriosis, Azoopsermia, Fallopian Tube Block etc. Many of his patients conceived naturally after taking medicines(ovulation induction) or undergoing surgery (laparoscopy, hysteroscopy).Some patients achieved pregnancy through IUI( Intrauterine Insemination) and IVF(In vitro Fertilization- "test tube baby"). His main area of interest is male infertility. He treated many men with low sperm counts and Azoospermia successfully by making them become biological father. Many of his patients with Repeated Miscarriage received successful treatment, leading to delivery of the baby at or near term. Dr Dasgupta managed many mothers with High Risk Pregnancy successfully, despite having problems like Diabetes, Thyroid disorders, Hypertension, Epilepsy, Inadequate Growth of the Baby and Premature Delivery (even at 27 weeks!). He provides care of the women before conception (Preconceptional Care), during pregnancy (Antenatal Care) and delivery (Normal Delivery and Cesarean Section) and also after delivery (Postnatal care). He is interested in treating men and women with sexual problems. After his counseling, support and treatment, many patients with problems like ED (Erectile Dysfunction), PE (Premature Ejaculation), Painful Intercourse, Vaginal Dryness and Low libido are enjoying their conjugal life and even parenthood. He is available at Garia, Tollygunge, Sarat Bose Road, Park Street, Newtown and Sodpur. Consultation (clinic and online) number: +918777240107)

🤰 প্রেগন্যান্সিতে রক্তচাপ বাড়লে কী করবেন? — সহজ ভাষায় সম্পূর্ণ গাইডগর্ভাবস্থায় অনেকেই প্রথমবার শুনছেন—“BP একটু বেশি”।...
22/05/2026

🤰 প্রেগন্যান্সিতে রক্তচাপ বাড়লে কী করবেন? — সহজ ভাষায় সম্পূর্ণ গাইড

গর্ভাবস্থায় অনেকেই প্রথমবার শুনছেন—“BP একটু বেশি”।
কিন্তু কতটা বেশি হলে চিন্তার? আর কী করবেন?

---

🔍 কতটা রক্তচাপ স্বাভাবিক?

👉 সাধারণভাবে

120/80 mmHg — স্বাভাবিক

👉 যদি বারবার মাপলে

140/90 mmHg বা তার বেশি আসে
➡️ তখন এটাকে উচ্চ রক্তচাপ (Hypertension in pregnancy) ধরা হয়

---

⚠️ কেন গুরুত্ব দেবেন?

প্রেগন্যান্সিতে BP বাড়লে তা কখনও কখনও Preeclampsia-তে পরিণত হতে পারে, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ।

---

🧪 কী কী পরীক্ষা দরকার?

ডাক্তার সাধারণত বলবেন—

🩸 রক্ত পরীক্ষা (লিভার, কিডনি, প্লেটলেট)

🚽 প্রস্রাব পরীক্ষা (প্রোটিন আছে কিনা)

🤰 আল্ট্রাসাউন্ড — বাচ্চার বৃদ্ধি ঠিক আছে কিনা

📈 BP নিয়মিত মাপা

👉 এগুলো বারবার করতে হতে পারে, কারণ পরিস্থিতি বদলাতে পারে

---

⚠️ কী কী ঝুঁকি হতে পারে?

🤰 মায়ের ক্ষেত্রে:

Preeclampsia / Eclampsia (খিঁচুনি)

স্ট্রোক, লিভার-কিডনি সমস্যা

গুরুতর হলে ICU ভর্তি

---

👶 শিশুর ক্ষেত্রে:

বাচ্চার বৃদ্ধি কমে যাওয়া

কম ওজন নিয়ে জন্ম

অকাল প্রসব (Premature delivery)

গুরুতর হলে বাচ্চার ঝুঁকি বাড়ে

---

🛑 কী করবেন?

👉 ১. শুধু ওষুধেই সব নয়

মানসিক চাপ কমান।

তবে বেড রেস্ট নিয়ে লাভ নেই, বরং ক্ষতি হতে পারে। স্বাভাবিক কাজকর্ম করুন।

নিয়মিত চেকআপ করুন

👉 ২. তবুও ওষুধ খুবই জরুরি

ডাক্তারের দেওয়া BP-এর ওষুধ নিয়মিত খান

নিজের ইচ্ছায় বন্ধ করবেন না

👉 ৩. নিয়মিত নজরদারি

BP, urine, blood test

বাচ্চার গ্রোথ মনিটরিং

👉 ৪. কখন হাসপাতালে যাবেন?

মাথাব্যথা, চোখে ঝাপসা

হঠাৎ হাত-পা-ফোলা বেড়ে যাওয়া

বাচ্চার নড়াচড়া কম লাগা

---

🏥 ডেলিভারি নিয়ে গুরুত্বপূর্ণ কথা

👉 অনেক সময় মা ও শিশুর নিরাপত্তার জন্য
➡️ আগে ডেলিভারি (Premature delivery) করতে হতে পারে

👉 লক্ষ্য একটাই—
Safe mother, safe baby

---

❤️ শেষ কথা

প্রেগন্যান্সিতে BP বাড়া মানেই বিপদ নয়
👉 কিন্তু অবহেলা করলে সমস্যা হতে পারে

সঠিক সময়ে ধরা পড়লে
👉 বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ ডেলিভারি সম্ভব

---

🌸 আজ World Preeclampsia Day —
সচেতন হোন, নিয়মিত চেকআপ করুন, সুস্থ থাকুন। 💜

"কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো"রবীন্দ্রনাথ লিখেছিলেন এই রাজাকে নিয়ে।আজ রাজার জন্মদিন।অস্থির ভাবে পা...
22/05/2026

"কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো"
রবীন্দ্রনাথ লিখেছিলেন এই রাজাকে নিয়ে।

আজ রাজার জন্মদিন।

অস্থির ভাবে পায়চারি করছিলেন রাজা। বড় হতাশ লাগছে তাঁর। মানুষই যদি বিরোধিতা করে, তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে? আর করবেনই বা কাদের জন্য? ধুস, আর লড়াই করে লাভ নেই।

এমন সময় দারোয়ান এসে বলল একজন গেঁয়ো ব্রাহ্মন দেখা করতে চাইছে। একটু বিরক্ত হয়ে তিনি বললেন, এখন আমার সময় নেই বলে দে।
দারোয়ান বলল, বলেছি। কিন্তু উনি যেতে চাইছেন না।
তখন রাজা বললেন, পাঠিয়ে দে।

এক ব্রাহ্মন ঘরে ঢুকলো। খাটো ধুতি, গায়ে নামাবলি, মাথায় টিকি। টিকি দেখলেই রাজার মাথাটা যায় গরম হয়ে। রুক্ষ স্বরে বললেন কী চাই?

ব্রাহ্মন বলতে শুরু করলেন।
আমি নদীয়ার মহাদেব ভট্টাচার্য।থামলেন একটু,বোধহয় গুছিয়ে নিলেন একটু।
আবার শুরু করলেন।
জানেন,সেদিন ছিল বৈশাখ মাস। টোল থেকে ফিরতেই অপর্ণা এসে ঝাঁপিয়ে পড়লো কোলে। জল দিলো, গামছা দিলো, বাতাস দিলো পাখা করে।আমার জন্য তার যতো চিন্তা।বাপে মেয়েতে আদর খাচ্ছি। তখন ওর মা ডাকলো ঘর থেকে। ভেতরে যেতে বলল, মেয়ের তো ৭ বছর বয়স হোল। আর কতদিন ঘরে বসিয়ে রাখবে? পাড়ায় যে কান পাতা দায়। আমি বললাম,পাত্র পাচ্ছি কই? যার কাছেই যাই। ১০০০ টাকার কমে পন নেবেনা কেউ। মন্দিরা ফিসফিস করে বলল, সবার তো কপাল সমান হয়না। কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে। কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মন এসেছেন। বয়সটা বেশি। ৭০ এর ঘরে। কিন্তু বংশ উঁচু। ৫০ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি। আমাদের অপুকে ওর হাতে গৌরি দান করো। আমি চেঁচিয়ে উঠলাম, না না এ হবেনা। কিন্তু সমাজের চাপতো বুঝি। বুঝি সংসারের চাপও। নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম। লাল চেলি, গয়না, আলতা, সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিলো। সে যে কী রূপ কী বলবো! বোধয় বাপের নজরটাই লেগেছিল সেদিন।

পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবাজীবন আবার পাড়ি দিলেন নদীপথে। আরও কারোর কন্যা উদ্ধার করতে। বলে গেলেন আবার আসবো পরের বৎসর।

আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিলো বেশ। সারাক্ষন আমার পিছনে। সব কাজ শিখে গেলো। পারতো না শুধু রান্না। একদিন হাতে ফোস্কা পড়ে কী অবস্থা। আমি ওর মা কে বলে দিলাম, ওকে রান্নার কাজে লাগাবেনা। আগুনে ওর কষ্ট হয়। কী খুশি সেদিন মেয়ে। আমাকে জড়িয়ে ধরে কতো আদর।

আশ্বিন মাস গড়িয়ে যায়। পুজো আসছে, চারদিকে সাজো সাজো রব। আমি হাট থেকে মেয়ের জন্য লালটুকটুকে শাড়ি, আলতা সব নিয়ে এলাম। মেয়ে খুব খুশি। বলল ওঃ! কখন যে পড়বো এইসব।বাবা, আমাকে রানীর মতো লাগবে, বলো? আনন্দে আমার চোখ ভিজে উঠলো। অভাবী সংসারে খুশি উপচে পড়লো।

ঠিক তার পরের দিন, জানেন ঠিক পরের দিন। সকাল দশটা হবে। মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে। গতকাল নারায়ন বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন। যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা। ভেবেছিলাম, পত্র ছিঁড়ে ফেলবো। কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়েই এসেছেন আমার বাড়ি। কোন উপায় ছিল না।

রাজা বলে উঠলেন তারপর?

তারপর মেয়েকে সাজালাম। নতুন লাল চেলির শাড়ি, গয়না, আলতা, সিঁদুরে মেয়ে সেদিন অপরূপা। গ্রামে উৎসব, ঢাক বাজছে। এয়োরা সবাই ওর মাথার সিঁদুর,ওর আলতা নিচ্ছে। আর ও নিজে কী খুশি সেজেগুজে। ওর পছন্দের দধি মিষ্টান্ন এসেছে ঘর ভরে। জানেন, তার মধ্যেও ও সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত। কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মনের। চোখটা মুছে আবার শুরু করেন। খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের।

এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত। সতীমাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলীন সমাজ। মেয়েকে কোলে নিয়ে চললাম। কাঁদিনি একটুও। ওকে বুঝতে দিতে চাইনি কিছুই। চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটলো। মেয়ে অবাক হয়ে দেখছিল সব। আগুন দেওয়া হোল চিতায়। দাউদাউ করে জ্বলে উঠলো চিতা। মেয়ে বলল বাবা, বাড়ি চলো। আগুনে আমার বড় ভয়। আমি বললাম, আমার গলাটা একবার ছাড় মা। কচি হাত দুটো গলাটা ছাড়তেই ছুঁড়ে দিলাম অগ্নিকুণ্ডে। আগুনের মধ্যে থেকে একটা রিনরিনে গলা পাওয়া গেল, বাবাআআআআআআআআ 😪😪।

সেই ডাক আমি ভুলতে পারিনি। তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি। উঠতে বসতে খেতে শুতে শুধু এক আওয়াজ। বাবাআআআআআআআ। আমি পারিনি তাকে বাঁচাতে। আপনি পারেন। পায়ে ধরি আপনার। মেয়েগুলাকে বাঁচান। কতো মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে আছে। আছি আমরা, মেয়ের বাপ মা রা। বলতে পারিনা সমাজের ভয়ে। কিন্তু আপনি পারবেন।

উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায়। বললেন,আমায় আপনি শক্তি দিলেন। পারতে আমাকে হবেই। এখানে না হলে ব্রিটেন যাবো। প্রিভি কাউন্সিলে দরবার করবো। কথা দিলাম আপনাকে।

বাকিটা ইতিহাস। সেই যুগে দাঁড়িয়ে তাঁর সেই লড়াই কতোটা কঠিন ছিল বলে বোঝানো যাবেনা। কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে ছিল তাঁর বিরুদ্ধে। কম নিন্দা অপমানের ঝড় বয়নি তাঁর ওপর দিয়ে। কিন্তু বটবৃক্ষের মতো অটুট ছিলেন তিনি।

রামমোহন রায়, ভারতের 'প্রথম আধুনিক মানুষ'। ২২মে তাঁর জন্ম। জন্মদিনে প্রনাম জানাই তাঁকে। হে মহামানব, প্রনমি তোমায়।
🙏🙏

"আড্ডার ঠেক সঙ্গে সুজয় "আবার আসছে
22/05/2026

"আড্ডার ঠেক সঙ্গে সুজয় "
আবার আসছে

কিছু মানুষ আছেন যাঁদের কাজ অন্যের কাজে নাক গলানো। কে বাচ্চা নেবেন, কে দত্তক নেবেন এসবের ওপর ভিত্তি করে মানুষকে জ্ঞান দিচ...
22/05/2026

কিছু মানুষ আছেন যাঁদের কাজ অন্যের কাজে নাক গলানো।
কে বাচ্চা নেবেন, কে দত্তক নেবেন এসবের ওপর ভিত্তি করে মানুষকে জ্ঞান দিচ্ছেন।
তিনি নিজেকে বড় সমাজ সংস্কারক ভাবছেন।
আর বলতে চাইছেন "যাঁরা নিজেদের সন্তান চাইছেন তাঁরা সবাই ভুল"। একমাত্র তিনি ঠিক।
তিনি নিজে কতজন অনাথ বাচ্চার দায়িত্ব নিয়েছেন সেটা শুধু বলেননি।

প্রোফাইল লিংক
https://www.facebook.com/share/1DekC7pjxn/

আজ World Preeclampsia Day.🌸 বন্ধ্যত্বের পর প্রেগনেন্সি & Preeclampsia — কী জানা জরুরি?অনেক দম্পতির দীর্ঘ অপেক্ষার পর যখন...
22/05/2026

আজ World Preeclampsia Day.

🌸 বন্ধ্যত্বের পর প্রেগনেন্সি & Preeclampsia — কী জানা জরুরি?

অনেক দম্পতির দীর্ঘ অপেক্ষার পর যখন প্রেগনেন্সি আসে, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকে—
👉 “এই প্রেগনেন্সিতে কি ঝুঁকি বেশি?”
বিশেষ করে Preeclampsia নিয়ে উদ্বেগ থাকাটা স্বাভাবিক।

চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক।

---

❓ বন্ধ্যত্বের পর প্রেগনেন্সি হলে কি Preeclampsia বেশি হয়?

👉 সরাসরি “বন্ধ্যত্ব” নিজে ঝুঁকি বাড়ায় না।
👉 কিন্তু যেসব কারণের জন্য বন্ধ্যত্ব ছিল (যেমন PCOS, বেশি বয়স, ওজন বেশি, IVF ইত্যাদি), সেগুলোই ঝুঁকি বাড়াতে পারে।

---

🌿 PCOS থাকলে Preeclampsia

Polycystic O***y Syndrome থাকলে—

শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে

অনেক সময় ওজন বেশি ও হরমোনের অসাম্য থাকে
👉 এই কারণগুলো মিলেই Preeclampsia-এর ঝুঁকি বাড়াতে পারে

---

🧪 IVF ও Preeclampsia

In Vitro Fertilization-এর ক্ষেত্রে কিছু বিশেষ বিষয়—

👉 বেশি বয়স (Advanced maternal age)
👉 ওজন বেশি (Obesity)
👉 ডোনার এগ ব্যবহার (Donor egg pregnancy)

এই অবস্থাগুলোতে ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে।

📌 বিশেষ করে Donor egg pregnancy-তে
👉 Preeclampsia-এর ঝুঁকি কিছুটা বাড়তে দেখা যায়

---

🌺 Endometriosis ও Preeclampsia

Endometriosis থাকলে সামান্য ঝুঁকি বাড়তে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সি ভালোভাবেই যায়।

---

👨‍⚕️ পুরুষ বন্ধ্যাত্ব ও Preeclampsia

পুরুষের শুক্রাণু সমস্যার সাথে কিছু গবেষণায় preeclampsia র সম্পর্ক দেখা গেছে।

---

❤️ Reassuring — ভয় পাওয়ার কিছু আছে?

👉 না, একদমই না।
আজকের দিনে সচেতনতা ও চিকিৎসার জন্য
👉 বেশিরভাগ ক্ষেত্রেই মা ও শিশুর সুস্থ ডেলিভারি সম্ভব।

---

🛑 কী করা যায়?

🤰 প্রেগন্যান্সির আগে:

ওজন নিয়ন্ত্রণ (Weight loss)

রক্তচাপ (BP) নিয়ন্ত্রণে রাখা

সুগার (Diabetes) নিয়ন্ত্রণে রাখা

প্রি-কনসেপশন কাউন্সেলিং (ডাক্তার দেখানো)

---

💊 প্রেগন্যান্সির সময়:

ডাক্তারের পরামর্শ অনুযায়ী Aspirin (low-dose aspirin) শুরু করা যেতে পারে

নিয়মিত BP, urine, blood পরীক্ষা

শিশুর গ্রোথ মনিটরিং

---

🌼 শেষ কথা

বন্ধ্যত্বের পর প্রেগনেন্সি মানেই ঝুঁকি—এটা ঠিক নয়।
👉 সঠিক পরিকল্পনা, নিয়মিত নজরদারি ও চিকিৎসা থাকলে
👉 সুস্থ মা ও সুস্থ শিশুই শেষ কথা

“High risk মানেই bad outcome নয়—
Proper care মানেই safe motherhood” 💜

**🌸 World Preeclampsia Day — সচেতনতা মানেই জীবন বাঁচানো**গর্ভাবস্থা সাধারণত আনন্দের সময়। কিন্তু কিছু ক্ষেত্রে এমন একটি ...
22/05/2026

**🌸 World Preeclampsia Day — সচেতনতা মানেই জীবন বাঁচানো**

গর্ভাবস্থা সাধারণত আনন্দের সময়। কিন্তু কিছু ক্ষেত্রে এমন একটি জটিলতা তৈরি হতে পারে, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ—এটাই **প্রি-এক্ল্যাম্পসিয়া (Preeclampsia)**।

---

# # # 🔍 প্রি-এক্ল্যাম্পসিয়া কী?

গর্ভাবস্থার সাধারণত ২০ সপ্তাহের পর হঠাৎ করে
👉 **রক্তচাপ বেড়ে যাওয়া (High Blood Pressure)**
👉 **প্রস্রাবে প্রোটিন যাওয়া (Proteinuria)**
—এই দুইয়ের সমন্বয়ে যে অবস্থা তৈরি হয়, তাকে প্রি-এক্ল্যাম্পসিয়া বলা হয়।

---

# # # ❓ কেন হয়?

পুরো কারণ এখনও স্পষ্ট নয়, তবে মূল সমস্যা হয় **প্লাসেন্টা (Placenta)**-র কাজের গণ্ডগোলের জন্য।
👉 প্লাসেন্টায় রক্ত চলাচল ঠিকমতো না হলে
👉 মায়ের শরীরে নানা ধরনের রাসায়নিক পরিবর্তন হয়
👉 ফলে রক্তচাপ বেড়ে যায় এবং অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে

---

# # # 👩‍⚕️ কাদের বেশি হয়?

কিছু ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে—

* প্রথমবার গর্ভধারণ
* যাদের আগে থেকেই **হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস** আছে
* যমজ বা একাধিক বাচ্চা (Twin pregnancy)
* অতিরিক্ত ওজন (Obesity)
* ১৮ বছরের নিচে বা ৩৫ বছরের বেশি বয়সে গর্ভধারণ
* আগের প্রেগন্যান্সিতে প্রি-এক্ল্যাম্পসিয়া থাকলে

---

# # # ⚠️ কী কী সমস্যা হতে পারে?

# # # # 🤰 মায়ের ক্ষেত্রে:

* মারাত্মক **হাই ব্লাড প্রেসার**
* **খিঁচুনি (Eclampsia)** — জীবনসংকট হতে পারে
* **লিভার ও কিডনি ক্ষতি**
* রক্ত জমাট বাঁধার সমস্যা
* **স্ট্রোক বা ব্রেন হেমারেজ**
* গুরুতর হলে **ICU ভর্তি** দরকার হতে পারে

---

# # # # 👶 শিশুর ক্ষেত্রে:

* **বাচ্চার বৃদ্ধি কমে যাওয়া (IUGR)**
* অকালে জন্ম (**Premature Delivery**)
* প্লাসেন্টা আলাদা হয়ে যাওয়া (Placental abruption)
* গুরুতর ক্ষেত্রে **গর্ভেই শিশুর মৃত্যু**

---

# # # 🏥 চিকিৎসা কীভাবে করা হয়?

👉 একমাত্র “চূড়ান্ত চিকিৎসা” হল **বাচ্চার ডেলিভারি**

তবে পরিস্থিতি অনুযায়ী—

* রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ
* নিয়মিত চেকআপ (BP, urine, blood tests)
* শিশুর গ্রোথ মনিটরিং (Ultrasound)
* প্রয়োজনে হাসপাতালে ভর্তি

⚠️ অনেক সময় মা ও শিশুর নিরাপত্তার জন্য
👉 **প্রিম্যাচিউর ডেলিভারি** করতে হতে পারে
👉 এমনকি **মায়ের ICU সাপোর্ট**ও লাগতে পারে

👉 খিঁচুনি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য **Magnesium sulfate** দেওয়া হয়।
👉 এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং eclampsia হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়।

---

# # # 🛑 কীভাবে সাবধান থাকবেন?

* নিয়মিত **ANC check-up**
* হঠাৎ ফোলা, মাথাব্যথা, চোখে ঝাপসা দেখলে দ্রুত ডাক্তারের কাছে যান
* BP নিয়মিত মাপুন

---

# # # ❤️ শেষ কথা

প্রি-এক্ল্যাম্পসিয়া একটি গুরুতর কিন্তু **আগেভাগে ধরা পড়লে নিয়ন্ত্রণযোগ্য** রোগ।
সচেতনতা, নিয়মিত চেকআপ এবং সময়মতো চিকিৎসাই পারে
👉 মা ও শিশুর জীবন নিরাপদ রাখতে

---

**এই World Preeclampsia Day-এ প্রতিজ্ঞা করি—
“প্রতিটি গর্ভাবস্থাই হবে সুরক্ষিত”** 💜

দুই দশক পর আবার ভারত সেরা East Bengal FC ❤️💛ইন্টার কাশিকে ২-১ গোলে হারিয়ে প্রথম ISL জয় — এটা শুধু একটা ট্রফি নয়, বহু ...
21/05/2026

দুই দশক পর আবার ভারত সেরা East Bengal FC ❤️💛

ইন্টার কাশিকে ২-১ গোলে হারিয়ে প্রথম ISL জয় — এটা শুধু একটা ট্রফি নয়, বহু প্রজন্মের অপেক্ষা, আবেগ, অপমান, হতাশা আর অগণিত সমর্থকের ভালোবাসার জয়।

যারা দীর্ঘদিন ধরে “মশকরা” শুনেছেন, তবুও ক্লাব ছাড়েননি — আজকের দিনটা তাঁদের।

ভারত সেরা হওয়ার অনুভূতি নতুন নয় East Bengal-এর কাছে। কিন্তু দুই দশকের দীর্ঘ অপেক্ষার পর আবার সেই জায়গায় ফিরে আসা — সেটাই বিশেষ।

ফুটবল শুধু খেলা নয়।
এটা স্মৃতি।
এটা পরিচয়।
এটা উত্তরাধিকার।

আজ অসংখ্য সমর্থকের চোখে জল আছে — আনন্দের জল।

অভিনন্দন লাল-হলুদ।
অভিনন্দন সব East Bengal সমর্থককে। ❤️💛

“ডাক্তারবাবু ইনজেকশন দিয়ে দিয়ে আমার শরীর পুরো ফুঁড়ে দেওয়া হয়েছিল। তাও আমি সব নিয়েছি, বাবা হতে গেলে কষ্ট করতে হবে এ...
21/05/2026

“ডাক্তারবাবু ইনজেকশন দিয়ে দিয়ে আমার শরীর পুরো ফুঁড়ে দেওয়া হয়েছিল। তাও আমি সব নিয়েছি, বাবা হতে গেলে কষ্ট করতে হবে এটা বুঝেছি।”

সৌতম ঢুকেই বললেন কথাটা। পাশে রিয়া। চোখে জল, কিন্তু মুখে হাসি।

গত সপ্তাহে ওদের কোলে যে ছোট্ট মানুষটা ছিল—৩১ সপ্তাহে জন্মানো, কিছুদিন NICU-তে লড়াই করে আজ সুস্থ—তাকে দেখে আজও গায়ে কাঁটা দেয়।

বললাম, “না ধন্যবাদ আপনাদের। আপনারা লেগে থেকেছেন। আইভিএফ ফেল হবার পরেও আমাদের ওপর ভরসা rwkhechen

রিয়া হেসে বললেন “ডাক্তারবাবু, আমার হাজব্যান্ড অনেক কষ্ট করেছেন।”

আমি সৌতমের দিকে তাকালাম। সত্যিই—সবাই পারে না।

শুরুটা (২০২২)
রিয়া আর সৌতম (নাম পরিবর্তিত) প্রথম আসেন ২০২২ সালে।
সমস্যা দু’দিকেই ছিল।
🔹 রিয়ার সমস্যা: AMH খুব কম
AMH (Anti-Müllerian Hormone) ডিম্বাণুর রিজার্ভের একটা ধারণা দেয়।
কম AMH মানেই ডিম্বাণু কম—কিন্তু মানে এই নয় যে প্রেগন্যান্সি অসম্ভব।
কম AMH থাকলে দ্রুত সিদ্ধান্ত, সময় নষ্ট না করা—এটাই মূল কথা।
অনেকে ভুল করে ভাবেন, “AMH কম মানেই মেনোপজ আসছে।” — এটা সবসময় সত্যি নয়।

🔹 সৌতমের সমস্যা: স্পার্ম কাউন্ট ও কোয়ালিটি খুব খারাপ
কম কাউন্ট
কম মটিলিটি
মর্ফোলজি খারাপ
রিপোর্ট দেখে অনেকেই সরাসরি “ডোনার” সাজেস্ট করেন।

আমরা বলেছিলাম—“নিজেদের ডিম্বাণু ও শুক্রাণু দিয়েই আগে চেষ্টা করি।”

IVF অধ্যায় (২০২৩ এর শেষ)
IVF করা হলো।
মাত্র দুটি ডিম্বাণু পাওয়া গেল, খারাপ কোয়ালিটি।
মাত্র একটি এমব্রিও তৈরি হলো
সেটাও ভালো কোয়ালিটির নয়
ট্রান্সফার হলো।
প্রেগন্যান্সি এলো না।
ওরা ভেঙে পড়লেন।

কিন্তু ডোনার নিতে রাজি হলেন না।

ইতিমধ্যে ২০২৪ এ নতুন এক গবেষণাপত্র এল, APHRODITE criteria, যাতে পুরুষ বন্ধ্যাত্বে নতুন দৃষ্টিভঙ্গি এল। এখানে বলা হল প্রায় সব ধরনের পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে হরমোন থেরাপি কাজ করতে পারে।

সৌতম বললেন, “ডাক্তারবাবু, স্বাভাবিকভাবে চেষ্টা করতে চাই। আমার স্পার্মের কিছু করা যায়?”
আমরা আলোচনা করলাম হরমোন থেরাপি নিয়ে।

🔹 হরমোন থেরাপি (hCG + FSH) – কাদের কাজে লাগে?
যেসব পুরুষের ক্ষেত্রে: শুক্রাণু কেন কম তৈরি হচ্ছে, তার কোন ব্যাখ্যা নেই:

তাদের ক্ষেত্রে hCG টেস্টোস্টেরন বাড়ায়
FSH স্পার্ম তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করে

এটা এখনো অনেক ক্ষেত্রে “স্ট্যান্ডার্ড গাইডলাইন”-এ সীমিত জায়গায় আছে, কিন্তু নির্বাচিত রোগীতে আমরা উপকার দেখেছি। তবে এটা এখনো স্বীকৃত চিকিৎসা নয়।

সমস্যা হলো—
👉 সপ্তাহে ৩–৬ দিন ইনজেকশন
👉 অন্তত ৬–৮ মাস লেগে থাকতে হয়
👉 খরচ, মানসিক চাপ
অনেকে মাঝপথে ছেড়ে দেন।

সৌতম ছাড়েননি।
তাঁর অনুমতি নিয়ে এই চিকিৎসা শুরু হল।
প্রথমে ৩ মাস সপ্তাহে ৩ দিন hCG।
তিনমাস বাদে শুক্রাণুর সামান্য উন্নতি।

তারপর বললাম—
“এবার সপ্তাহে ৬ দিন। ৩ দিন FSH, ৩ দিন hCG। পারবেন?”

কিন্তু এটাও বোঝানো হল, এই চিকিৎসা এখনো পরীক্ষামূলক।

সৌতম বললেন, “বাবা হতে গেলে সব পারব।”

ছয় মাস ইনজেকশন চলল।
স্পার্ম রিপোর্টে উল্লেখযোগ্য উন্নতি এল।

এবার বললাম—“এখনও IVF দরকার হতে পারে, কারণ ডিমের পরিমাণ ও কোয়ালিটি আরো খারাপ হতে পারে।”

অপ্রত্যাশিত মোড় (২০২৪)
৮ মাস পর রিয়ার পিরিয়ড বন্ধ।
রিয়া ভয় পেয়ে এলেন—
“AMH কম। নিশ্চয়ই মেনোপজ!”

বললাম, “একটা প্রেগন্যান্সি টেস্ট করুন।”

তিনি বিশ্বাস করেননি।
কিন্তু টেস্টে—দুটি দাগ।
জীবনে প্রথম।

👉 IVF ফেল করার পর
👉 কম AMH থাকা সত্ত্বেও
👉 বহুদিন খারাপ স্পার্ম রিপোর্ট থাকার পর
স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি এলো।

কিন্তু লড়াই এখানেই শেষ নয়
প্রেগন্যান্সি সহজ ছিল না।

বেবির গ্রোথ কম
জেস্টেশনাল ডায়াবেটিস
লিভার এনজাইম বেড়েছিল
ডপলারে বেবির ব্লাড ফ্লো সমস্যা
নিয়মিত ফিটাল মেডিসিন স্পেশালিস্ট দিয়ে ফলোআপ।
৩১ সপ্তাহে ডেলিভারির সিদ্ধান্ত।
কিছুদিন NICU।
তারপর সুস্থ হয়ে বাড়ি।

শেষ দৃশ্য
সেদিন বাচ্চাকে কোলে নিয়ে এলেন।
বাগবাজার থেকে আলাদা করে মিষ্টি বানিয়ে এনেছেন—আমাদের ক্লিনিকের সবার জন্য।

সৌতম বললেন,
“ডাক্তারবাবু, ধন্যবাদ, আমরা ভাবিনি নরমালি হবে।”

বললাম,
“ধন্যবাদ আপনাদের। IVF ফেল করার পরেও হাল ছাড়েননি।”

তারপর রিয়ার দিকে তাকিয়ে বললাম—
“আপনার স্বামীকে বিশেষ ধন্যবাদ দিন। বাচ্চা হওয়ার দায় শুধু স্ত্রীর নয়। তিনিও কষ্ট করেছেন। অনেক পুরুষ তো দুদিন বাদেই ইনজেকশন বন্ধ করে দেন”।

এই গল্পের বার্তা
✅ AMH কম মানেই সব শেষ নয়।
সময়মতো চেষ্টা করলে স্বাভাবিক প্রেগন্যান্সিও সম্ভব।

✅ পুরুষ বন্ধ্যাত্বে হরমোন থেরাপি নির্বাচিত ক্ষেত্রে কাজ করতে পারে।
ধৈর্য ও নিয়মিত ফলোআপ জরুরি।

✅ IVF ফেল মানেই ভবিষ্যতে স্বাভাবিক প্রেগন্যান্সি অসম্ভব নয়।

✅ খারাপ স্পার্ম + খারাপ এগ মানেই ডোনার লাগবেই—এটা ভুল ধারণা।

✅ বাচ্চা হওয়ার দায় দু’জনের।
চিকিৎসার কষ্টও দু’জনের।

সব রিপোর্ট খারাপ হতে পারে।
কিন্তু আশা খারাপ হয় না—
যদি দু’জন একসাথে লড়তে পারেন।

21/05/2026

ক্লিনিকের কাহিনী ২০৫:

Miscarriage still can happen after IUI

IUI কিন্তু মিস্ক্যারেজের চিকিৎসা নয়

আজ আপনাদের মতামত জানতে চাইছি🧬  সম্প্রতি আমরা নতুন প্রকাশিত চিকিৎসাবিষয়ক গবেষণার সহজ ভাষায় সারসংক্ষেপ শেয়ার করা শুরু ক...
21/05/2026

আজ আপনাদের মতামত জানতে চাইছি

🧬 সম্প্রতি আমরা নতুন প্রকাশিত চিকিৎসাবিষয়ক গবেষণার সহজ ভাষায় সারসংক্ষেপ শেয়ার করা শুরু করেছি।

আমাদের লক্ষ্য খুবই সহজ:
👉 জটিল বিষয়কে সহজভাবে বোঝানো
👉 কঠিন মেডিক্যাল জার্গন এড়ানো
👉 আধুনিক চিকিৎসাবিজ্ঞান আসলে কী বলছে, তা আপনাদের জানানো

কারণ আমরা একটি বিষয় দৃঢ়ভাবে বিশ্বাস করি:

“Medicine is an ever-changing science.”

আজ যা সত্য, কাল তা বদলে যেতে পারে।
কখনও কখনও আগে যা সত্য মনে করা হতো, পরে তা ভুল প্রমাণিত হয়।

তাই আপডেট থাকা কোনো অপশন নয়—এটা দায়িত্ব।

Sir William Osler-এর ভাষায়:
“A doctor is a student till his death; the day he ceases to be a student, the doctor inside him dies.”

---

🧠 “Evidence-based medicine” বলতে কী বোঝায়?

সহজভাবে:
👉 চিকিৎসার সিদ্ধান্ত হওয়া উচিত সেরা বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করে, শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নয়

আগে চিকিৎসায় প্রায়ই শোনা যেত:
❌ “আমার অভিজ্ঞতায় এটা কাজ করে”

কিন্তু শুধু অভিজ্ঞতা সব সময় নির্ভরযোগ্য নয়:
👉 তা সীমিত হতে পারে
👉 ভুল থেকেও যেতে পারে
👉 ভালো ফল আসলেও সেটা কাকতালীয় হতে পারে

উদাহরণ:
কোনো রোগী ওষুধ খাওয়ার পর ভালো হলে, সবসময় ওষুধই কারণ নয়।
এটা হতে পারে:

স্বাভাবিকভাবে সেরে ওঠা

প্লাসেবো ইফেক্ট

অন্য কোনো অজানা কারণ

---

📊 তাহলে আমরা কীভাবে বুঝি কোনটা সত্যিই কাজ করে?

১. Observational studies
বাস্তবে কী হচ্ছে তা দেখা হয়, কিন্তু কারণ-ফল প্রমাণ করা যায় না

২. Randomized controlled trials (RCTs)
সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি—রোগীদের ভাগ করে তুলনা করা হয়

৩. Systematic reviews & meta-analyses
অনেক গবেষণার ফল একত্র করে শক্তিশালী সিদ্ধান্তে পৌঁছানো হয়

👉 প্রমাণ যত শক্তিশালী, সিদ্ধান্ত তত নির্ভরযোগ্য

---

💡 এটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ?

কারণ আধুনিক চিকিৎসা নির্ভর করে না:
❌ আন্দাজে
❌ অভ্যাসে
❌ ব্যক্তিগত পক্ষপাতিত্বে

বরং নির্ভর করে:
✔️ ডেটা
✔️ গবেষণা
✔️ নিয়মিত শেখার উপর

Alvin Toffler বলেছিলেন:
“The illiterate of the 21st century… those who cannot learn, unlearn, and relearn.”

---

⚖️ আর একটি গুরুত্বপূর্ণ বিষয়…

চিকিৎসা শুধু বিজ্ঞান নয়—মানবিকতাও।

Sir William Osler-এর ভাষায়:
“He who studies medicine without books sails an uncharted sea…”

👉 ভালো চিকিৎসা মানে:
Science (evidence) + Experience (clinical judgment) + Patient needs

---

আমরা চেষ্টা করছি এই ভারসাম্য আপনাদের কাছে পৌঁছে দিতে—
সহজ ভাষায় বিজ্ঞানকে তুলে ধরে।

---

❓সত্যি করে বলুন:

১. আমাদের কি এই ধরনের পোস্ট চালিয়ে যাওয়া উচিত?

২. আপনাদের কি মনে হয় এই পোস্টগুলো থেকে আপনারা কিছু জানতে পারেন?

৩. আপনাদের কি মনে হয় আপনারা অনেক তথ্য সমৃদ্ধ হচ্ছেন, যেটা আপনাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছে?

অনেক মানুষই ক্ষমতার কাছে নীরব হয়ে যান।কিন্তু কিছু মানুষ আছেন, যারা চাপ, সমালোচনা বা বিতর্কের মাঝেও নিজের মেরুদণ্ড সোজা ...
21/05/2026

অনেক মানুষই ক্ষমতার কাছে নীরব হয়ে যান।
কিন্তু কিছু মানুষ আছেন, যারা চাপ, সমালোচনা বা বিতর্কের মাঝেও নিজের মেরুদণ্ড সোজা রেখে কাজ করে যান। Damayanti Sen তাঁদের মধ্যেই একজন।

“দময়ন্তী” শব্দের অর্থই দমনকারিণী — অন্যায়, অপরাধ ও দুষ্টের দমনকারী।
নামের সঙ্গে যেন তাঁর কাজেরও অদ্ভুত মিল আছে।

দীর্ঘ কর্মজীবনে কঠিন পরিস্থিতিতে তাঁর দৃঢ়তা, সাহস এবং প্রশাসনিক কড়াকড়ি বহু মানুষের নজর কেড়েছে। জনপ্রিয়তার চেয়ে কর্তব্যকে গুরুত্ব দেওয়া সহজ নয়। তবুও তিনি বারবার দেখিয়েছেন, একজন নারীর শক্তি শুধু পদে নয় — চরিত্রে, সিদ্ধান্তে এবং মেরুদণ্ডে।

অনেকে তাঁকে “বাঘিনী” বলেন — শুধু কঠোরতার জন্য নয়, ভয় না পেয়ে নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকার জন্য।

সময় অনেক সময় যোগ্য মানুষকে দেরিতে স্বীকৃতি দেয়।
কিন্তু সত্যিকারের সাহস, সততা ও দৃঢ়তা শেষ পর্যন্ত নিজের জায়গা তৈরি করেই নেয়।

দেরিতে হলেও, স্বীকৃতি এসেছে।

Address

128 Baroda Avenue, Garia, Near 45 Bus Stand, Beside Palki Restaurant, Phone +918777240107, +919088482435
Kolkata
700084

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sujoy Dasgupta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Sujoy Dasgupta:

Share