Yoga & Fitness by Suparna

Yoga & Fitness by Suparna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yoga & Fitness by Suparna, Health & Wellness Website, Midnapur.

 #কপালভাতিহাজারো ব্যস্ততার মধ্যে আমাদের কারওরই সময় হয়ে ওঠে না ব্যায়াম করার। যদিও ৩০ মিনিট সময় ব্যয় করে ব্যায়াম করা যায়,...
27/07/2020

#কপালভাতি

হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের কারওরই সময় হয়ে ওঠে না ব্যায়াম করার। যদিও ৩০ মিনিট সময় ব্যয় করে ব্যায়াম করা যায়, তাহলে অনেকরকমের লাভ হতে পারে। আবার ব্যায়াম মানেই যে শারীরিক কসরত, তা নয় কিন্তু! যেমন ধরুন রোগা হতে গেলে বা শরীরকে চনমনে রাখতে কপাল ভাতির মতো ব্যায়ামও করা যেতে পারে। এক জায়গায় বসে মনের স্থিরতা বজায় রেখে এই ব্যায়ামটি অনুশীলন করলে দারুণভাবে উপকার মেলে!

কপালভাতি শব্দটি কপাল এবং ভাতি অর্থাৎ উজ্জ্বল থেকে এসেছে। কেন এমন নামকরণ জানেন? আসলে এই আসনটি অনুশীলন করলে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক চিন্তার উন্নতি ঘটে। সেই সঙ্গে পেটের মেদ কমে চোখে পরার মতো। তবে এখানেই শেষ নয়, কপালভাতি আসনটির আরও অনেক উপকারিতা আছে। যেমন...

১. মানসিক বিকাশ ঘটে:
একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত কপালভাতি অনুশীলন করলে মানসিক এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং আধ্যাত্মিকতার বিকাশ ঘটে। আসলে এই ব্যায়ামটি করলে মস্তিষ্কের ক্ষমতা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভেবই কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটে।

২. লিভারের কর্মক্ষমতা বাড়ে:
এই ব্যায়ামটি করার সময় শ্বাস নেওয়া এবং ত্যাগ করা হয়। এই পদ্ধতিটি অনুসরণ করার কারণে শ্বাস ছাড়ার সময় পেট ফুলে যায় এবং প্রশ্বাস প্রক্রিয়ায় পেট চেপে থাকে বা ভিতরের দিকে ঢুকে যায়। এমনটা হওয়ার কারণে পেটের চারিদিকের মাংসপেশির ওপর প্রভাব পড়ে, সেই সঙ্গে লিভার এবং অগ্ন্যাশয়েরও কর্মক্ষমতা বাড়তে শুরু করে। এছাড়াও শরীরের এই অংশে রক্তপ্রবাহের উন্নতি ঘটে।

৩. হজম শক্তির উন্নতি ঘটে:
বেশ কিছু কেস স্টাডি করার পর আধুনিক চিকিৎসার পক্ষে সাওয়াল করা বিশেষজ্ঞরাও মেনে নিয়েছেন কপালভাতির আসনটি বাস্তবিকই দারুন উপকারি। দেখা গেছে এই আসনটি প্রতিদিন করলে হজম ক্ষমতার উন্নতি ঘটে। সেই সঙ্গে গ্যাসের সমস্যাও নির্মূল করে। একানেই শেষ নয়, কম সময় পেটের মেদ কমাতে চান, তাহলে এই আসনটির কোনও বিকল্প হতে পারে না!

৪. ফুসফুসের ক্ষমতা বাড়ে:
খেয়াল করে দেখবেন কপালভাতি আসনটি করার সময় অনবরত শ্বাস নিতে এবং ছাড়তে হয়। এমনটা করার কারণে স্বাভাবিকভাবেই ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়ারও উন্নতি ঘটে।

৫. ব্লকেজ দূর করে:
হার্ট বা ফুসফুসে ব্লকেজ ধরা পেরেছে নাকি? তাহেল কাল সকাল থেকেই এই আসনটি করা শুরু করুন। দেখবেন উপকার মিলবে। কারণ লক্ষ করে দেখা গেছে নিয়মিত কপালভাতি আসনটি করলে ব্লকেজ কমতে শুরু করে। ফলে হার্টের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়।

৬.এনার্জির ঘাটতি দূর করে:
অল্পতেই যারা ক্লান্ত হেয় পরেন, তাদের তো নিয়মিত কপালভাতি করা উচিত। কারণ শরীরে এনার্জির ঘাটতি দূর করতে এই আসনটি দারুন সাহায্য করে। ফলে একদিকে যেমন দীর্ঘক্ষণ পরিশ্রম করার ক্ষমতা বাড়ে, তেমনি ত্বকের ঔজ্জ্বল্যও বৃদ্ধি পেতে শুরু করে।

৭.স্মৃতিশক্তির উন্নতি ঘটায়:
যেমনটা আগেও আলোচনা করা হয়েছে, এই আসনটি করার সময় মস্তিষ্কের অন্দরে রক্ত সরবরাহ এতটাই বেড়ে যায় য়ে স্বাভাবিকভাবেই ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। সেই সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিরও উন্নতি ঘটে।

কিভাবে কপালভাতি আসনটি করবেন?
নিচের ভিডিওটি তে দেখে নিন :

https://youtu.be/fRvhji5jSvM

কপালভাতি করতে হলে প্রথমে পদ্মাসনে বসতে হয়। এই সময় শিরদাঁড়া সোজা থাকবে। যাদের পিঠে কোনও সমস্যা আছে, তাঁরা দেওয়ালে হেলান দিয়েও বসতে পারেন। প্রথমে কম সময়ের ব্যবধানে নিঃশ্বাস ছাড়তে পারেন। তারপর ধীরে ধীরে সময় বাড়ানোর চেষ্টা করবেন। প্রসঙ্গত, যাদের কোমরে সমস্যা রয়েছে বা উচ্চ রক্তচাপ অথবা মাথা ধরার মতো সমস্যায় ভুগছেন, তাঁরা যোগ শিক্ষকের পরামর্শ ছাড়া এই আসনটি করবেন না। আরেকটি বিষয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে। তা হল, কপালভাতি সবসময় ভোরবেলা অনুশীলন করা উচিত। আর ভুলেও খাবার খাওয়ার তিন ঘণ্টার মধ্যে এই আসনটি করা উচিত নয়।

Yoga

   #সিদ্ধাসনযোগশাস্ত্রে বর্ণিত আসন বিশেষ। পরিবৃত্ত শব্দের অনেকগুলো অর্থের একটি হলো―ঘূর্ণিত।সিদ্ধিলাভের ভাবগত অর্থ থেকে...
14/07/2020

#সিদ্ধাসন

যোগশাস্ত্রে বর্ণিত আসন বিশেষ। পরিবৃত্ত শব্দের অনেকগুলো অর্থের একটি হলো―ঘূর্ণিত।

সিদ্ধিলাভের ভাবগত অর্থ থেকে এই আসনের নামকরণ করা হয়েছে সিদ্ধাসন (সিদ্ধ + আসন)। এই আসনের বর্ধিত প্রকরণটি পরিবৃত্ত সিদ্ধাসন নামে পরিচিত।

উপকারিতা
১. যৌনাঙ্গ সবল ও সুস্থ থাকে।
২. হাঁটু ও গোড়ালি শক্ত হয়।
৩. কোমর ও পেটে প্রচুর রক্তসঞ্চালন হয়। ফলে এই অংশের মাংশপেশী ও স্নায়ু সবল হয়।
৪. মেরুদণ্ডের নিম্নভাগ সতেজ ও নমনীয় হয়।

সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য নিচের লিঙ্কে যান...

Yoga

Exercises of FAT REDUCE ____ Day 2
12/06/2020

Exercises of FAT REDUCE ____ Day 2



Yoga

Exercises of FAT REDUCE....
04/06/2020

Exercises of FAT REDUCE....


Yoga

   #শান্তিমন্ত্র #শান্তি শব্দের অন্যতম অর্থ - বিঘ্নরহিত উদ্বেগশূন্য আনন্দময় জীবন। হিন্দুশাস্ত্র অনুসারে, বিঘ্ন তিন প্রক...
27/05/2020

#শান্তিমন্ত্র

#শান্তি শব্দের অন্যতম অর্থ - বিঘ্নরহিত উদ্বেগশূন্য আনন্দময় জীবন। হিন্দুশাস্ত্র অনুসারে, বিঘ্ন তিন প্রকার। যথা - আধ্যাত্মিক বিঘ্ন: শারীরিক ব্যাধি, মানসিক অস্থিরতা, অঙ্গহানি ইত্যাদি। আধিভৌতিক বিঘ্ন: সাপে কামড়ানো, বাঘে ধরা ইত্যাদি। আধিদৈবিক বিঘ্ন: প্লাবন, মহামারী, খরা ইত্যাদি।

এই তিনরকম বিঘ্ন নাশ করতে হিন্দুধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান ও ক্রিয়াকর্মাদিতে শান্তিমন্ত্র পাঠ করা হয় এবং শেষে তিনবার বলা হয়।

ওঁ শান্তিঃ, ওঁ শান্তিঃ, ওঁ শান্তিঃ

Yoga

 #অনুলোম_বিলোম  #প্রাণায়ামদৈনিক 5 থেকে 6 মিনিট সঠিকভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করা হলে মানসিক শান্তির জন্য সাহায্য ছাড়া...
23/05/2020

#অনুলোম_বিলোম #প্রাণায়াম

দৈনিক 5 থেকে 6 মিনিট সঠিকভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করা হলে মানসিক শান্তির জন্য সাহায্য ছাড়া স্বাস্থ্যের প্রভূত উপকার হয়। আমাদের নাকের দুটি ছিদ্র, নির্দিষ্ট সময় ধরে পর্যায়ক্রমে একটির পর অন্যটি সারা দিন ধরে শ্বাস গ্রহণ এবং কার্যপ্রণালী চালু রাখে। সুস্থ ব্যক্তিদের মধ্যে পর্যায়ক্রমে শ্বাস গ্রহণ এবং বর্জনের এই চক্র 24 ঘণ্টা ধরে চলতে থাকে, অসুস্থ ব্যক্তিদের মধ্যে এই চক্র বিঘ্নিত হয়। অনুলোম বিলোমের অভ্যাস এই ছন্দ পুনঃপ্রতিষ্ঠিত করে, তার মধ্যে সমতা এবং ভারসাম্য আনে এবং শরীরে প্রাণপ্রবাহ সজীব করে ।

#মস্তিষ্কের জন্য: অনুলোম বিলোমের প্রভাবে মস্তিষ্কে প্রশান্তি এবং স্বস্তির ভাব নিয়ে আসে, ফলত অবসাদ প্রতিরোধে সাহায্য হয়। শারীরিক কাজকর্মের উন্নতি হয় এবং বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
#ত্বকের জন্য: অনুলোম বিলোমের জন্য ব্রণ বা অ্যাকনি এবং ত্বকের রোগের উপশম হয় বলে ত্বকের উপকার হয়।
#চোখের জন্য: অনুলোম বিলোম প্রাণায়ামের ফলে চোখে রক্তপ্রবাহ বাড়ার দরুন চোখের দৃষ্টি শক্তির উন্নতি হয়, এবং দৃষ্টিশক্তি ক্ষীণ হয় না।
#হার্টের জন্য: অনুলোম বিলোম রক্তচাপ কম রাখতে সাহায্য করে এবং এবং এই কারণে কার্ডিওপ্রেটেক্টিভ প্রক্রিয়া হয়ে থাকে, কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি কমে।
#ফুসফুসের জন্য: যেহেতু অনুলোম বিলোম কোনও ব্যক্তির শ্বাসের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায়, এটির অভ্যাস করলে অ্যাজমা নিয়ন্ত্রণ করা সুবিধা হয়। এটি শরীরে শ্বাসের জন্য বায়ুপ্রবাহের গতি ত্বরান্বিত করে এবং ঘড়ঘড়ানি এবং ডিস্পনিয়া বা শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে।
#ওজন কম করার জন্য: সমীক্ষায় দেখা গিয়েছে, অনুলোম বিলোম অভ্যাস করলে শরীরে ওজন কমাতে সাহায্য হয় এবং শারীরিক নমনীয়তার উন্নতি হয়।
#মহিলাদের জন্য: গর্ভাবস্থায় অনুলোম বিলোম অভ্যাসের ফলে মাতৃত্বকালীন অবসাদের ঝুঁকি কমে, যা চিকিৎসা না হলে প্রসবের পরেও থেকে যেতে পারে। গর্ভবতী নন এমন মহিলাদের ক্ষেত্রে এই কৌশলের সাহায্যে মাসিকের অব্যবহিত পূর্বে বিভিন্ন উপসর্গের হার কমায়।

Yoga

19/05/2020
 #সূর্য_নমস্কার 🙏এমন কি কোনও ওয়ার্কআউট আছে যা করলে সারা শরীরের ব্য়য়াম হয়ে যায়? অবশ্যই আছে। সূর্য প্রণাম হল এমন এক যোগা...
19/05/2020

#সূর্য_নমস্কার 🙏

এমন কি কোনও ওয়ার্কআউট আছে যা করলে সারা শরীরের ব্য়য়াম হয়ে যায়? অবশ্যই আছে। সূর্য প্রণাম হল এমন এক যোগাসন যা সমগ্র শরীরকে ফিট রাখে। শুধু তাই নয় শরীরের পাশাপাশি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এর জুরি মেলা ভার।

খুব মন দিয়ে যদি সূর্য নমস্কারের পদ্ধতিটি লক্ষ করেন তাহলে বুঝতে পারবেন এর প্রত্যেকটা ভঙ্গি আসলে এক একটা আসন। তাই তো এটি নিয়মিত করলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গ উপকার পেতে শুরু করে।

ওজন কমাতেও এই আসনটি বেশ কার্যকরি। সেই সঙ্গে মন, শরীর ও আত্মাকে শান্ত রাখতে সাহায্য করে। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয় সূর্য প্রনাম।

Yoga

Address

Midnapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga & Fitness by Suparna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram