03/07/2025
Nebulization নেওয়া কি খারাপ?
অনেক সময় বাচ্চাদের কাশি বা শ্বাসকষ্ট হলে, ডাক্তারবাবুর পরামর্শে Nebulization বা চলতি ভাষায় ‘গ্যাস’ দেওয়া হয়। অনেকেই Nebulization দিতে ভয় পান। এটা নিয়ে নানা রকমের Myth ও প্রচলিত আছে। কেউ মনে করেন এটাতে অভ্যাস হয়ে যায়, অনেকে ভাবেন Heart এর অসুখ হয় ইত্যাদি ইত্যাদি। এই Myth গুলির কোনওটিও ঠিক নয়। এটি একটি চিকিৎসা পদ্ধতি মাত্র, যেটাতে ওষুধ বাষ্প আকারে সোজাসুজি ফুসফুসের মধ্যে প্রবেশ করানো হয়, যাতে, যেখানে সমস্যা সেখানে ওষুধ টি কাজ করতে পারে এবং সারা শরীরে ওষুধটির প্রভাব কম হয়। যেহেতু ওষুধ টি সোজাসুজি ফুসফুসে যায়, তাই কাজ বেশি ভালো হয়।
সাধারণত বুকে সাঁই সাঁই করলে, শ্বাসকষ্ট হলে, খুব কাশি হলে Nebulization দেওয়া হয়।
এতে কোনোরকম অভ্যাস হওয়ার প্রশ্ন নেই।
এবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় বারে বারে Nebulization এর ব্যবহার হচ্ছে। তার কারণ Nebulization নয়, বরং সেটি Asthma বা Reactive Airway Disease এর জন্য হয়ে থাকে, যেখানে Attack গুলি বারে বারে আসে, তাই Nebulization ও বারে বারে প্রয়োজন হয়।
তাই আজ থেকে Nebulization ভীতি কাটিয়ে উঠুন এবং বাচ্চাকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করবেন না, দয়া করে। 🙏। অনেক সময় আমরা হাসপাতালে অনেক বাচ্চা পাই, যাদের সঠিক সময়ে Nebulization ব্যবহার করলে অনেক serious শ্বাসকষ্ট আটকানো সম্ভব হতো।