26/01/2026
২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রানাঘাট স্বাস্থ্যন্নতি ময়দানে আয়োজিত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে RehabHouse তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে তাদের শৃঙ্খলা, একতা ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ RehabHouse কে সম্মাননা প্রদান করা হয়।
এই সম্মাননা প্রতিষ্ঠানটির সকল সদস্য, অভিভাবক ও সর্বোপরি সেই সমস্ত শিশুরা যারা বিশেষভাবে সক্ষম তাদের নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধের প্রমাণ।
জাতীয় দিবসের এই গৌরবময় মুহূর্তে প্রাপ্ত সম্মান RehabHouse কে ভবিষ্যতে আরও উদ্যমের সঙ্গে সমাজসেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
🙏🙏🙏