26/12/2025
কোলাঘাট ও পাশাপশি এলাকার মানুষের জন্যে
ছোট বেলা থেকে পড়ে আসছি খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিন উপাদান মনুষের বেঁচে থাকার জন্যে অপরিহার্য। এর সাথে আরও তিনটে উপাদান যোগ করা উচিত - জল, বায়ু, সূর্যালোক। যে বায়ু ছাড়া আমরা এক মিনিট ও বাঁচবোনা এই সেই বায়ুর কোয়ালিটি। যে AQI 50-100 এর মধ্য থাকার কথা, সেটা পৌঁছেছে 211 তে । গ্রাম্য এলাকা হওয়া সত্ত্বেও ,অসংখ্য গাছ পালা থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে নিশ্বাসে আমরা বিষ শরীরে নিচ্ছি। আমাদের বাড়ির শিশুরাও নিচ্ছে।
গত এক দু মাসে শিশুদের শ্বাসের টান, হাঁপানি,নাকের অ্যালার্জি , দীর্ঘদিন ধরে সর্দি, নাক বন্ধ থাকা, বার বার সর্দি কাশি তে ভোগা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই শীতে এসব রোগ একটু বাড়ে,তার উপর এই বায়ু দূষণ এটাকে আরও বাড়াচ্ছে। সবাই সতর্ক না হলে দিন দিন এই রোগভোগের পরিমাণ আরও বাড়বে।
নিজেদের স্বাস্থ্যের বিনিময়ে এমন সভ্যতা কি আমরা চেয়েছিলাম ?
N.B: AQI (Air Quality Index) বাতাসে বায়ু দূষণের সূচক