Short Science Kindergarten

Short Science Kindergarten এই পেইজ এ আপনি বিজ্ঞান সম্পর্কিত ভিডিও এবং কনটেন্ট পাবেন। Learn science easily

একজন ব্যক্তি সফল নতুন পরীক্ষায় কৃত্রিম টাইটানিয়াম হৃদযন্ত্র নিয়ে ১০০ দিন বেঁচে ছিলেন!!Brisbane-ভিত্তিক কোম্পানি BiVAC...
02/24/2026

একজন ব্যক্তি সফল নতুন পরীক্ষায় কৃত্রিম টাইটানিয়াম হৃদযন্ত্র নিয়ে ১০০ দিন বেঁচে ছিলেন!!

Brisbane-ভিত্তিক কোম্পানি BiVACOR নির্মিত BiVACOR Total Artificial Heart-এ একটি মাত্র চলমান অংশ রয়েছে—চুম্বকের মাধ্যমে ভাসমান অবস্থায় থাকা টাইটানিয়ামের রোটর—যা বিকল হৃদযন্ত্রের উভয় ভেন্ট্রিকল প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়ার চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি St Vincent’s Hospital Sydney-এ এই ডিভাইস প্রতিস্থাপনের পর ১০০ দিন বেঁচে ছিলেন, যা দাতা হৃদযন্ত্র পাওয়ার আগে এ প্রযুক্তির সবচেয়ে দীর্ঘ ব্যবহারের রেকর্ড। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে কৃত্রিম হৃদযন্ত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। গুরুতর হৃদ্‌যন্ত্র বিকল রোগীদের জন্য এটি দাতা হৃদযন্ত্র পাওয়া পর্যন্ত একটি অস্থায়ী সমাধান হিসেবে তৈরি করা হয়েছে, তবে এটি এখনও ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারের জন্য অনুমোদিত নয়।

যুক্তরাষ্ট্রে Food and Drug Administration-এর Early Feasibility Study-তে পাঁচজন রোগীর শরীরে সফলভাবে এই ডিভাইস প্রতিস্থাপন করা হয়েছে। গবেষকদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তি ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষমাণ তালিকায় মৃত্যুহার কমাতে এবং দীর্ঘমেয়াদি বিকল্প সমাধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Source: CNN

জার্মানি এমন একটি জেল তৈরি করেছে যা সার্জারি বা ইমপ্লান্ট ছাড়াই জয়েন্টের কার্টিলেজ পুনরায় গজাতে সাহায্য করতে পারে—যা ...
02/23/2026

জার্মানি এমন একটি জেল তৈরি করেছে যা সার্জারি বা ইমপ্লান্ট ছাড়াই জয়েন্টের কার্টিলেজ পুনরায় গজাতে সাহায্য করতে পারে—যা সত্য প্রমাণিত হলে অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের জন্য একটি বড় বৈপ্লবিক অগ্রগতি হবে।

কার্টিলেজ সাধারণত নিজে থেকে ভালোভাবে নিরাময় হতে পারে না, কারণ এতে নিজস্ব রক্ত সরবরাহ নেই। গবেষকরা ইনজেকশনের মাধ্যমে দেওয়া যায় এমন হাইড্রোজেল এবং বায়োম্যাটেরিয়াল তৈরি করছেন, যা একটি কাঠামো (স্ক্যাফোল্ড) হিসেবে কাজ করে কোষগুলোকে নতুন টিস্যু তৈরি করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। প্রাথমিক ল্যাব এবং প্রাণীর উপর গবেষণায় এই উপকরণগুলো কার্টিলেজ মেরামতে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে।

তবে নিয়ন্ত্রিত পরিবেশে ছোট ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা এবং দীর্ঘমেয়াদে মানুষের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জয়েন্ট পুনরুদ্ধার করা—এই দুটি বিষয় এক নয়। নিরাপত্তা, স্থায়িত্ব এবং সত্যিকার অর্থে কার্টিলেজ পুনর্গঠন হয় কিনা তা নিশ্চিত করতে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। বিজ্ঞান এই ক্ষেত্রে দ্রুত এগোচ্ছে, কিন্তু সার্জারি ছাড়াই ব্যাপকভাবে জয়েন্ট পুনরুদ্ধার এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

Source: The American Journal of Sports Medicine


মনোবিজ্ঞানীগণ বলেন যে নিজেকে বেশি ব্যাখ্যা না করা নার্ভাস সিস্টেম আরোগ্যলাভের একটা চিহ্ন,,,সাইকোলজি এবং নিউরোসাইন্স অনুয...
02/19/2026

মনোবিজ্ঞানীগণ বলেন যে নিজেকে বেশি ব্যাখ্যা না করা নার্ভাস সিস্টেম আরোগ্যলাভের একটা চিহ্ন,,,

সাইকোলজি এবং নিউরোসাইন্স অনুযায়ী অতিরিক্ত নিজেকে ব্যাখ্যা করা এক ধরনের সারভাইভাল রেসপন্স এটা শুধু একজন মানুষের ব্যক্তিত্ব নয়। যেসব মানুষ বেড়ে ওঠার সময় অন্যের ভুল বোঝার শিকার হয় অথবা মানষিক ভাবে অনিরাপদ অনুভব করে তারা সংঘর্ষ, প্রত্যাখ্যান এবং সমালোচনা এড়ানোর জন্য এটার সাহায্য নেয়। এই ব্যাবহার Hypervigilance এর সাথে সম্পর্কযুক্ত, এর অর্থ হলো ‘অতি-সতর্কতা’, বা ‘সর্বক্ষণ বিপদের আশঙ্কা’। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি সবসময় সম্ভাব্য বিপদ বা হুমকির সন্ধানে অত্যন্ত সতর্ক থাকে। এটি সাধারণত মানসিক চাপ, অ্যাংজাইটি বা PTSD-এর কারণে ঘটে, যেখানে ব্যক্তি আশেপাশের পরিবেশ সম্পর্কে অস্বাভাবিকভাবে সংবেদনশীল হয়ে পড়ে।

যখন মানুষ ইমোশনালি হিল হতে শুরু করে তখন নার্ভাস সিস্টেম নিরাপদ অনুভব করা শুরু করে এবং সার্ভাইভাল মোড থেকে সরে যায়। ইমোশনাল রেগুলেশন ভালো হয় এবং ব্যাক্তি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে বোঝে যে তার এতো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই। অতিরিক্ত ব্যাখ্যা করার প্রবণতা কমে যাওয়া মানে ভেতরের নিরাপত্তাবোধ বৃদ্ধি পাওয়া, শক্ত সীমানা (boundaries) তৈরি হওয়া, শান্ত যোগাযোগ, এবং অন্যকে খুশি করার প্রবণতা কমে যাওয়া।
মানসিক সুস্থতা বা নিরাময় প্রায়ই নীরবে প্রকাশ পায়—আত্মবিশ্বাস, সরলতা, এবং ভয় ছাড়া কম কথা বলার সক্ষমতার মাধ্যমে।

Source: Wiley

অগ্ন্যাশয় ক্যান্সার বর্তমানে ডিটেক্ট করতে অনেক লেট হয়। সম্প্রতি Oregon Health & Science University নতুন এক ধরনের রক্ত পর...
02/18/2026

অগ্ন্যাশয় ক্যান্সার বর্তমানে ডিটেক্ট করতে অনেক লেট হয়। সম্প্রতি Oregon Health & Science University নতুন এক ধরনের রক্ত পরীক্ষা তৈরি করেছে যার মাধ্যমে প্রথম দিকের স্টেজ এই থাকতে থাকতে অগ্ন্যাশয় এর ক্যান্সার ডিটেক্ট করা যাবে। এই টেস্টের নাম PAC-MANN. PDAC (Pancreatic Ductal Adenocarcinoma) তে প্রটিয়েজ এনজাইম এর পার্থক্য নিরুপণ করে কাজ করে এই টেস্ট।
PAC-MANN ৪৫ মিনিটের মধ্যে ফলাফল দিতে পারে এবং ক্যান্সার এর প্রথম স্টেজ গুলোর মধ্যেই রোগ নির্ণয় করতে পারে। এর নির্ভুলতা ৮৫%। এটা ট্রেডিশনাল CA 19-9 এর থেকে ভালো।

Source: Science Translational Medicine

হার্ট অ্যাটাক এর সাথে ব্রেইন, নার্ভাস এবং ইমিউন সিস্টেম ও জড়িত।সম্প্রতি University of California San Diego এর নতুন গবেষণ...
02/13/2026

হার্ট অ্যাটাক এর সাথে ব্রেইন, নার্ভাস এবং ইমিউন সিস্টেম ও জড়িত।

সম্প্রতি University of California San Diego এর নতুন গবেষণায় দেখা গেছে যে, হার্ট অ্যাটাক এর সময় হার্ট, ব্রেইন, এবং নার্ভাস সিস্টেম এর জটিল এক প্রকার কমিউনিকেশন দেখা যায়। যখন ব্লকড ধমনী হার্টের টিস্যুতে পর্যাপ্ত পরিমাণ রক্ত সাপ্লাই দেয় না তখন হার্ট অ্যাটাক ঘটে থাকে। কিন্তু এই গবেষণাটা পরামর্শ দেয় যে, মূলত ট্রিপল নোড সিস্টেম হার্ট অ্যাটাকের জন্য দায়ী। TRPV1-expressing vagal sensory neurons (VSNs) নামক নিউরোন হার্ট ইনজুরি ডিটেক্ট করে এবং অ্যাটাকের পর এই নিউরোন এর সংখ্যা বেড়ে যায় যা হার্টের প্রদাহ এবং ক্ষত বাড়িয়ে দেয়। AT1aR নামক ব্রেইন এর নিউরোন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এর এক্টিভিটি বাড়িয়ে দেয়। ফলে হার্টের ভেন্ট্রিকুলার রিমডেলিং হয় যা হার্টের অবস্থা আরও খারাপ করে দেয়। আবার সুপ্রিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়ন এর সিম্প্যাথেটিক এবং ইনফ্ল্যামেটরি সিগন্যালিং এর মাধ্যমে হার্টের প্রদাহ এবং কর্মহীনতা আরও বেড়ে যায়।

ইঁদুরের উপর গবেষণার সময় এই সব পাথওয়ে গুলা ব্লক করে দেওয়ার ফলে দেখা গেছে হার্টের প্রদাহ, ক্ষত কমে গেছে এবং সুস্থ হতেও কম সময় লাগছে। তাই নতুন গবেষণায় দেখা গেছে এই হার্ট-ব্রেইন-ইমিউন কমিউনিকেশন সিস্টেমকে টার্গেট করতে পারলে হার্টের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন হবে।

Source: A Cell Press Journal



কিভাবে পরজীবী লোহিত রক্ত কণিকাকে নিয়ন্ত্রণ করে?লোহিত রক্ত কণিকা নিজে নড়তে পারে না কিন্তু রক্ত প্রবাহের কারণে এক জায়গা থে...
02/12/2026

কিভাবে পরজীবী লোহিত রক্ত কণিকাকে নিয়ন্ত্রণ করে?

লোহিত রক্ত কণিকা নিজে নড়তে পারে না কিন্তু রক্ত প্রবাহের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিন্তু Carnegie Mellon University এর রিসার্চারগণ আবিষ্কার করেছেন যে যেসব লোহিত রক্ত কণিকা Babesia microti দ্বারা আক্রান্ত তারা নিজেরাই নড়তে পারে। এক ধরণের নতুন টুল যার নাম µ-Blood ব্যবহার করে জানা গেছে যে আক্রান্ত কোষ গুলো ইমিউন সেল এর সমান গতিতে চলাচল করতে পারে। বিজ্ঞানিগণ এখনও নিশ্চিত না যে এই চলাচল কি নতুন কোষকে আক্রান্ত করার জন্য নাকি ইমিউন সিস্টেম থেকে বাঁচার জন্য? এই ব্যবহার বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন।


কিছু মানুষ কীভাবে তাদের নিজের অন্ত্রের ব্যাকটেরিয়ার কারণে মাতাল হয়ে যায়?ডাক্তাররা দীর্ঘদিন ধরে এমন কিছু বিরল ঘটনার কথ...
02/10/2026

কিছু মানুষ কীভাবে তাদের নিজের অন্ত্রের ব্যাকটেরিয়ার কারণে মাতাল হয়ে যায়?

ডাক্তাররা দীর্ঘদিন ধরে এমন কিছু বিরল ঘটনার কথা জানিয়ে আসছেন, যেখানে মানুষ অ্যালকোহল পান না করেও কার্বোহাইড্রেট খাওয়ার পর মাতাল হয়ে পড়ে। এই অবস্থাটিকে অটোব্রুয়ারি সিনড্রোম (ABS) বলা হয়। আগে ধারণা করা হতো যে অন্ত্রের ছত্রাক কার্বোহাইড্রেট ফারমেন্ট করে এই সমস্যা সৃষ্টি করে, কিন্তু ২০১৯ সালের একটি গবেষণায় প্রথমবারের মতো ABS-এর সঙ্গে ইথানল উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সম্পর্ক দেখানো হয়। Nature Microbiology-তে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা, যেখানে এখন পর্যন্ত সবচেয়ে বড় ABS রোগী দল বিশ্লেষণ করা হয়েছে, দৃঢ়ভাবে প্রমাণ করে যে ছত্রাক নয় বরং ব্যাকটেরিয়াই এই রোগের প্রধান কারণ।

গবেষকেরা ২২ জন ABS রোগী এবং তাদের পরিবারের সদস্যদের (নিয়ন্ত্রণ দল হিসেবে) নিয়ে গবেষণা করেন। ABS রোগীদের মলের নমুনা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অ্যালকোহল উৎপন্ন হয়, লিভার ক্ষতির সূচক এনজাইমের মাত্রা বেশি দেখা যায় এবং ইথানল উৎপাদনকারী ব্যাকটেরিয়া—বিশেষ করে Klebsiella pneumoniae ও Escherichia coli—এর আধিক্য লক্ষ্য করা যায়। রোগের উপসর্গ বেড়ে গেলে E. coli-এর মাত্রাও বেড়ে যায়, কিন্তু রোগী ও নিয়ন্ত্রণ দলের মধ্যে অন্ত্রের ছত্রাকের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য পাওয়া যায়নি।

এই ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ABS অন্ত্রে ব্যাকটেরিয়ার মাধ্যমে ইথানল উৎপাদনের একটি চরম পর্যায়, যা ফ্যাটি লিভার রোগের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। বর্তমানে ব্যবহৃত চিকিৎসা—অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক এবং কম কার্বোহাইড্রেট খাদ্য—অনেক সময়ই কার্যকর হয় না, যদিও এক রোগীর ক্ষেত্রে ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন (FMT) উপকার দিয়েছে। তাই গবেষকেরা এখন পুরো অন্ত্রের মাইক্রোবায়োম বদলে না দিয়ে ব্যাকটেরিয়ার অ্যালকোহল উৎপাদনকারী পথগুলোকে লক্ষ্য করে আরও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি খুঁজছেন।

এই অগ্রগতির পরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, যেমন—অনেক মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া থাকা সত্ত্বেও কেন তাদের ABS হয় না। এতে বোঝা যায়, শুধু মাইক্রোবায়োম নয়, অন্যান্য কারণও এই রোগের বিকাশে ভূমিকা রাখতে পারে।

Source: Nature Microbiology, Springer Nature

11/15/2025

The harm we inflict upon ourselves by failing to follow the proper regimen of medication!

01/30/2023

আজ থেকে ৫ বিলিয়ন বছর পরে কি হবে সৌরজগতের অবস্থা?

01/28/2023

হিউম্যান কাইমেরা

11/10/2022

Science Hub Mutual Aid (http://www.wosonhj.com) is a website where people help you get the articles that you cannot find via Science Hub or Paper Panda. It is really a savior for researchers. People who did not know about this can try it. People will help you get any articles you need from any journal.

07/13/2022

হাবল স্পেস টেলিস্কোপ সর্বপ্রথম এই ডিপ ফিল্ড ইমেজটি তোলে। একই ছবি ২০২২ সালের ১২ জুলাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকাশ করে। আমরা স্পষ্ট ভাবে দুটি ছবির কোয়ালিটির পার্থ্যক্য দেখতে পারছি। এই ধরণের ছবি তুলতে হাবলের কয়েক সপ্তাহ লাগলেও জেমস ওয়েব টেলিস্কোপ এর লেগেছে একদিন।

এই ছবিতে প্রতিটি বিন্দু এক একটি গ্যালাক্সি। বিজ্ঞানীরা হাবলের চিত্রটি পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করেছেন এবং দেখেহছন যে এই ছবিতে খুব অল্প বয়স্ক মহাবিশ্বে গ্যালাক্সি গুলো কেমন ছিলো তা বোঝা যায়। ছবিটিতে অবস্থিত কিছু কিছু গ্যালাক্সি গুলোর আলো হাবলের টেলিস্কোপ এ পৌছাতে প্রায় ১৩.৬ আলোকবর্ষ সময় নিয়েছে। আর এখনও পর্যন্ত ধারণা করা হয় যে মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর। আর এই অল্প বয়স্ক মহাবিশ্বের গ্যালাক্সিগুলোতে তখনও তারা সৃষ্টি হয়নি।
Credit: NASA

Address

Oxford, OH
45056

Alerts

Be the first to know and let us send you an email when Short Science Kindergarten posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Short Science Kindergarten:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram