05/17/2026
বাংলাদেশ ডে প্যারেড ২০২৬ অনুষ্ঠানে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ, নবন্নো রেস্টুরেন্ট গ্রুপ এবং বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সিফা আমিন এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
তার বক্তব্যে তিনি অনুষ্ঠানের সকল আয়োজক, স্বেচ্ছাসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল বাংলাদেশিদের স্মরণ করেন এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরার জন্য তাদের অবদানের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করার আহ্বান জানান।
During the Bangladesh Day Parade 2026, Honorable Chairman Sifa Amin of All County Healthcare Group, Nabanno Restaurant Group, and Bengal Federal Credit Union delivered an inspiring speech celebrating the spirit and unity of the Bangladeshi community.
In her speech, she expressed her heartfelt gratitude to all the organizers, volunteers, and members of the print and electronic media for their dedicated efforts in making the event successful. She also remembered and honored Bangladeshis living around the world, recognizing their contributions to promoting Bangladeshi culture and heritage internationally.
Chairman Sifa Amin prayed for the continued prosperity and progress of Bangladesh year after year. She proudly shared how honored she feels to represent Bangladesh in the United States and emphasized the importance of unity, culture, and community among Bangladeshis abroad.