15/09/2025
ডায়রিয়ার ভ্যাকসিন রোটাটেক (RotaTeq) নিয়ে যতো প্রশ্ন?
এটি একটি রোটাভাইরাস ভ্যাকসিন, যা শিশুদের রোটাভাইরাস দ্বারা সৃষ্ট ডায়রিয়া ও বমি থেকে রক্ষা করে।
রোটাভাইরাস সংক্রমণ শিশুদের মধ্যে ডায়রিয়ার একটি প্রধান কারণ এবং এটি মারাত্মক হতে পারে, বিশেষ করে ৫ বছরের নিচে বয়সী শিশুদের মধ্যে।
🔹 রোটাটেক (RotaTeq) ভ্যাকসিন কী?
RotaTeq একটি oral (মুখে খাওয়ার) ভ্যাকসিন, যা লাইভ এটেনুয়েটেড (live attenuated) ভাইরাস দিয়ে তৈরি। এটি একটি pentavalent vaccine, যার মানে এতে ৫টি ভিন্ন ধরনের রোটাভাইরাস স্ট্রেইনের বিরুদ্ধে প্রতিরোধ গঠনের ক্ষমতা আছে।
🔹 কোন বয়সে এই ভ্যাকসিনটি দেওয়া হয়?
রোটাটেক ভ্যাকসিনটি সাধারণত ৩টি ডোজে দেওয়া হয়:
প্রথম ডোজ: ৬ সপ্তাহ বয়সে
দ্বিতীয় ডোজ: ১০ সপ্তাহ বয়সে
তৃতীয় ডোজ: ১৪ সপ্তাহ বয়সে
⚠️ সর্বোচ্চ বয়স: প্রথম ডোজজন্মেরআ ০৬ সপ্তাহের মধ্যে শুরু করতে হবে, এবং সবগুলো ডোজ ideally ৮ মাসের মধ্যে শেষ করতে হয়।
🔹 এটি কিভাবে দেওয়া হয়?
রোটাটেক ভ্যাকসিনটি মৌখিকভাবে (oral) তরল রূপে শিশুর মুখে খাওয়ানো হয়। এটি ইনজেকশন নয়।
🔹 রোটাটেক ভ্যাকসিনের উপকারিতা
✅ রোটাভাইরাসজনিত ডায়রিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়
✅ হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন কমায়
✅ শিশু মৃত্যুর হার কমায় (বিশেষ করে দরিদ্র দেশগুলোতে)
✅ নিরাপদ এবং কার্যকর।
🔹 পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects):
সাধারণত ভ্যাকসিনটি নিরাপদ। তবে কিছু হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে:
হালকা ডায়রিয়া বা বমি
জ্বর
খিটখিটে মেজাজ
✅বিরল ক্ষেত্রে:
একটি গুরুতর কিন্তু খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হলো Intussusception – এটি একটি অন্ত্রের সমস্যা যেখানে অন্ত্রের এক অংশ অন্য অংশে ঢুকে যায়। এটি সাধারণত ডোজ নেওয়ার পরে ১-২ সপ্তাহের মধ্যে হতে পারে। তবে এটি অত্যন্ত বিরল।
🔹 কোন শিশুদের জন্য রোটাটেক ভ্যাকসিন সবচেয়ে বেশি জরুরী?
বাংলাদেশের প্রেক্ষাপটে সব শিশুদের জন্যই এ ভ্যাকসিনটি জরুরী। তবে যাদের জন্ম সময়ের আগে হয়েছে বা কম ওজন নিয়ে জন্ম গ্রহণ করেছে অর্থাৎ Preterm low birth weight শিশুদের জন্য অতীব জরুরী।
🔹 বাংলাদেশে রোটাটেক:
বাংলাদেশে Expanded Program on Immunization (EPI) এর অধীনে রোটাভাইরাস ভ্যাকসিন (RotaTeq বা RotaRix) সরকারিভাবে দেওয়া হয় না। প্রাইভেটলি এ ভ্যাকসিন দিতে হয়।